22/09/2021
জিবনে সফল হতে হলে সফলাতার নয় ব্যর্থতার গল্প পরুন..........
এক ট্রেন স্টেশনে এক ভিক্ষুক ভিক্ষা করতেন,এক ট্রেন থেকে অন্য ট্রেনে এভাবেই ভিক্ষা করে তার দিন চলত।একদিন সে ট্রেনে ভিক্ষা করছিল,ট্রেনের এক কামরায় এক স্যুট-বুট পড়া লোককে তিনি দেখতে পান,ভিক্ষুক মনে মনে চিন্তা করল স্যুট পড়া লোকটি নিশ্চই অনেক বড় ব্যবসায়ি হবে,তার কাছে গেলে সে কিছু বেশি টাকা পাবে।
ভিক্ষুক সেই স্যুট পড়া লোকটির কাছে গিয়ে ভিক্ষা চাইলেন,তখন স্যুট পড়া লোকটি তাকে বলল,আমি যদি তোমাকে কিছু পয়শা দেই,বিনিময়ে তুমি আমাকে কি দিবে???
ভিক্ষুক লোকটিকে বলল,আমার কাছে তো দেওয়ার মত কিছু নেই।তারপর লোকটি ভিক্ষুক কে বলল তোমার কাছে যদি দেওয়ার মত কিছু না থাকে তাহলে তোমার নেওয়ার অধিকার নেই।এই বলে লোকটি চলে গেলেন।
ভিক্ষুকটি ট্রেন থেকে নেমে চিন্তা করতে লাগলেন,আসলেই তো, কিছু নিতে হলে কিছু দিতে হয়,আমি কি দিতে পারি,তখন রাস্তার পাশে সে একটি ফুলগাছ দেখতে পেল,এবং সে ঠিক করল এখন থেকে যে তা ভিক্ষা দিবে,সে সবাইকে একটি করে ফুল দিবে,তারপর থেকে যে তাকে ভিক্ষা দিত,সে সবাইকে একটা করে ফুল দিত,সবাই খুব খুসি হত।
তারপর আবার একদিন ট্রেনে সেই স্যুট পড়া লোকটির সাথে ভিক্ষুকটির আবার দেখা হয়ে গেল।এইবার ভিক্ষুকটি স্যুট পড়া লোকটির কাছে গিয়ে বলল,আজকে আপনাকে দেওয়ার মত আমার কাছে কিছু আছে,তারপর স্যুট পড়া লোকটি ভিক্ষুককে কিছু টাকা দিলেন আর বললেন,এইবার তুমি লেনদেন করা শিখে গেছ,এখন তুমি ব্যবসায়ি।এই বলে লোকটি চলে গেলেন
ভিক্ষুকটি লোকটির কথা মনোযোগ দিয়ে চিন্তা করতে থাকল,এবং সে বুজতে পারল সে তো ব্যবসায় করতে পারে।এই বলে ভিক্ষুকটি স্টেশন থেকে চলে গেল।
এবং ১ বছর পর একটা প্রোগ্রামে সেই স্যুট পড়া লোকের সাথে আরেকজন স্যুট পড়া লোক এসে বসল।এসে জিজ্ঞাসা করল,স্যার আমাকে চিনতে পারছেন?????স্যুট পরা লোকটি বলল না
তখন সেই ভিক্ষুকটি বলল,স্যার, এর আগে আমদের ২বার দেখা হয়েছিল,প্রথম দেখায় আপনি আমাকে শিখিয়েছিলেন,লেনদেন করা।আর,২য় সাক্ষাতে শিখিয়েছিলেন ব্যবসায়। আজকে আমার বিশাল ফুলের ব্যবসায় রয়েছে।
মোরাল অফ স্টোরি হচ্ছে, সেইদিন যদি ভিক্ষুকটি স্যুট পরা লোকটার থেকে ভিক্ষা পেতে ব্যর্থ না হতেন তাহলে তিনি কখনোই একজন সফল ব্যবসায়ি হতে পারতেন না।তাই ব্যর্থতা মানেই হতাশা নয়।নতুন ভাবে শুরু করা।
সাব্বির হোসাইন
মুন্সিগঞ্জ সদর।
delivver online shopping/munshiganj