26/05/2026
Say Alhamdulillah ❤️
আজ থেকে প্রায় চৌদ্দশত বছর আগে হেরা গুহার সেই নির্জনতা,হাড়কাঁপানো ভয় আর একাকীত্ব থেকে শুরু হয়েছিল যে মহিমান্বিত যাত্রা, আজ ২০২৬ সালে এসে তা এক মহাসমুদ্রে রূপ নিয়েছে।
৬১০ সালের সেই রাত: জাবালে নূরের নির্জনতায় যখন প্রথম ওহী নাজিল হলো, তখন নবীজী (সাঃ) প্রচণ্ড কাঁপছিলেন। ভয়ে, বিস্ময়ে ঘরে ফিরে আম্মাজান খাদিজা (রাঃ)-কে জড়িয়ে ধরে যখন জিজ্ঞেস করেছিলেন, "আমাকে কে বিশ্বাস করবে?"—তখনকার সেই মুহূর্তটি ছিল ইসলাম ইতিহাসের সবচেয়ে মানবীয় এবং আবেগঘন মুহূর্ত।
আজকের এই মহাসমাবেশ: আর আজ সেই জাবালে নূর থেকে জাবালে রহমত, কিংবা মক্কার অলিগলি পেরিয়ে আরাফাতের বিস্তীর্ণ ময়দান—কোথাও আজ কোনো একাকীত্ব নেই। আজ পৃথিবীর আনাচ-কানাচ থেকে ছুটে আসা লাখো-কোটি কণ্ঠে একই সুর: "লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক" (আমি হাজির হে আল্লাহ,আমি হাজির)।
আম্মাজান খাদিজা (রাঃ) সেদিন নবীজী (সাঃ)-কে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, "আল্লাহ কখনো আপনার ক্ষতি করবেন না।" আজ আরাফাতের ময়দানের এই জনসমুদ্র প্রমাণ করে, আল্লাহর সেই ওয়াদা কতটা সত্য ছিল। নবীজী (সাঃ)-এর সেইদিনের সেই একাকী প্রশ্নের উত্তর আজ কোটি কোটি মুসলিম নিজেদের ঈমান আর চোখের পানি দিয়ে দিয়ে যাচ্ছে।
আল্লাহ আমাদের সবাইকে বারবার সেই পবিত্র ভূমির মেহমান হিসেবে কবুল করুন। আমীন। 🕋