23/07/2025
এই ধরনের জোড়াতালি লাগানো, মেয়াদোত্তীর্ণ বিমান পৃথিবীর আর কোনো সভ্য দেশের আকাশে ওড়ে না।
এটা নতুন নয়। এই মডেলের বিমান দিয়ে আগেও প্রশিক্ষণের সময় দুইজন পাইলট প্রাণ হারিয়েছিলেন।
কিন্তু তখনও কোনো জবাবদিহি ছিল না, এখনও হবে না।
এক-দুইদিন কথা হবে, তারপর সব ভুলে যাবে মানুষ।
আমাদের ট্যাক্সের টাকা দিয়ে কেনা হবে পুরনো ভাঙারি, দুর্নীতির নামে হরিলুট চলবে হাজার কোটি টাকা।
আর যারা এই দুর্নীতির সুফল ভোগ করবে, তাদের সন্তানরা পড়তে যাবে কানাডা, আমেরিকা বা অন্যদেশে।
আর আমাদের সন্তানদের মাথার উপর ভেঙে পড়বে সেই ভাঙারি বিমান।
তাতে কারো কিছু আসে-যায় না।
– আজিম চৌধুরী