16/12/2025
মাশা আল্লাহ ❤️
Mango Market ✅
বিজয় দিবসে সবাই যখন ভূরিভোজ ও স্বাধীনতা স্মরণে অন্যান্য আয়োজনে ব্যস্ত ঠিক সেসময়ই আমি করলাম ব্যতিক্রম কিছু!!
যাচ্ছিলাম নিজস্ব ব্রান্ডিংয়ের নতুন প্রডাক্টের কিছু ব্রান্ডিং করাতে ৷ হঠাৎ কানে আসলো আর্তনাদ ভরা কন্ঠের একটি শব্দ ৷ লোকটিকে ভেদ করে কিছুটা এগিয়ে যেয়েই শব্দটার প্রতিধ্বনি হলো আমার কানে নিজে নিজেই ৷ সাথে সাথেই পিছিয়ে গিয়ে শব্দটা পুনরায় বলতে বললাম ৷ আর শুনে দ্বিতীয় বারের মত অবাক হলাম!!
স্বাধীন দেশ অথচ এই সাধারণ শীতেও সে থরথর করে কাঁপছে আর আর্তনাদ ভরা কন্ঠে সকলের কাছে সাহায্য চাচ্ছে ৩-পারা কুরআনের হাফেজ তার সোনার টুকরো ছেলের জন্য একটা শীতের কাপড় চাচ্ছে ৷ তাঁর গাঁয়ে ছিলো একটা পুরাতন একটা পাঞ্জাবি৷ পাঞ্জাবির নিচে কিছুই ছিলনা তাই শীত অনুভব করে করেই ছেলের জন্য শীতের কাপড়ের সাহায্য চাচ্ছিলো৷ আহা দুনিয়া!!
আমি জিজ্ঞেস করলাম আপনার গাঁয়েও তো কিছু নেই আপনার শীত লাগেনা ৷ উনি বললেন বাবাদের শীত লাগেনা বাবা ৷ বাচ্চারা ভাল থাকলেই বাবারা ভাল থাকে৷ অবাক হলাম তাঁর কথাতে!! সব বাবারাই বুঝি এমন!! মনে পরে গেলো আমার মরহুম বাবার কথা! আমাদের জন্য বুঝি এভাবেই চিন্তা করতো আমার প্রিয় বাবা !! আল্লাহ আমার বাবাকে ওপারে ভাল রাখুক সবাই দোওয়া করবেন৷
উনাকে জিজ্ঞেস করলাম ছেলের জামা কিনতে কত টাকা লাগবে? উনি বললেন বাবা চোখেতো দেখিনা তবে ৩০০ টাকার মত হয়েছে আর ৪০০ টাকা হলেই ছেলের জন্য শীতের জন্য জামা কিনতে পারবো মনে৷ সমস্যা নেই আল্লাহ ব্যবস্থা করে দিবে৷ আমি বললাম আপনার ৩-পারা কুরআনের হাফেজ ছেলের জন্য আমি জামা দিতে চাইলে নিবেন?? উনি বল্ল বাবা আমার এত লাগবে না আপনি ৩০০ টাকা নিয়ে বাকি টাকা ভরে আপনি আমাকে ছেলের জন্য শীতের কাপড় কিনে দেন৷
আমি বললাম ঠিকাছে সব টাকা আমাকে দেন৷ উনি সত্যিই দিয়ে দিলো৷ কিন্তু সেখানে ছিলো মাত্র ২০৬ টাকা৷ আমি উনার মন বুঝার জন্য নিয়েছিলাম৷ উনিও সরল মনে দিয়েছিলো৷
তারপর ছোট ভাইকে ফোন দিলাম তাঁর সাথে মার্কেটে যেয়ে শীতের কাপড় কিনে দিতে যেহেতু আমি অনেক ব্যস্ত৷ ছোট ভাইও ব্যস্ত ফ্রুটস নিয়ে ব্যস্ত থাকায় সময় দিতে পারবে না বলে দিলো ৷ আমি কিছুটা মন খারাপ করলাম এই ভেবে কিভাবে কি করবো এখন!! পাশ থেকে আমার ছোট বয়সী এক ছেলে বললো ভাই আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনার ছোট ভাই যেটা করতো আমি সেই কাজটি করতে চাচ্ছিলাম!! অর্থাৎ আপনি টাকা দিলে উনাকে সাথে রেখে শীতের জামা কিনে উনাকে বাড়িতে পৌঁছে দিতাম!!
আমিতো মহাখুশি হয়ে গেলাম৷ ছেলেটা স্থানীয় তাই বিশ্বাস করা যায় ৷ আশেপাশের সবাই বল্ল টাকা দেন ভাই ও ছেলে হিসাবে ভাল ৷ আমি অন্ধ ব্যক্তিকে তার নিজের ও ছেলের জন্য ২০০০ টাকা দিলাম ৷ উনি রাজি হচ্ছিলো না ছেলের টা দেওয়ার পরে উনার নিজের জামাটাও কিনতে জুলুম মনে হচ্ছিলো ৷ তবে টাকা হাঁতে নেওয়ার পরে আমাকে ধরে ফেলফেল করে কেঁদেই দিয়েছিলেন এবং আমাকে অনেক দোওয়াও করেছে৷ আমি নিজেও ধন্য বিজয়ের দিনে ব্যতিক্রম কিছু করতে পেরে ৷
"মানুষ মানুষের জন্য" আমরা চাইলেই পারি একে অন্যের উপর সহযোগিতা হাত বাড়িয়ে দিয়ে সাময়িক সময়ের জন্য হলেও খুশি করতে ৷ সর্বোপরি, আমি ও আপনাদের প্রিয় প্রতিষ্ঠান Foodvalley Express জন্য সবাই দোওয়া করবেন যাতে মানুষের পাশে দাড়াতে পারি৷ ইতিমধ্যে আমরা এরকমই আরেকটি কাজ হাতে নিয়েছি৷ সবাই পাশে ও সাথে থাকবেন ৷ ধন্যবাদ সবাইকে ৷