31/08/2023
ত্যাগ শব্দটির সাথে সকলেই পরিচিত হয়ে আছি। প্রতিনিয়ত পীর,গুরু,গোসাই,মুর্শিদ,ফকির ভক্ত শিশ্যকুলকে অর্থ,বিত্ত,কাম,ক্রোধ,লোভ,মোহ,হিংসা,অহংকার ত্যাগের উপদেশ দেন। আমি জিজ্ঞাসা করি অর্থ বিত্ত ত্যাগ না হয় দেহের বাইরের বস্তু ত্যাগ করলাম কিন্তু এই কাম,ক্রোধ,লোভ,মোহ্, হিংসা,অহংকার দেহের কোন অঙ্গের কোথায় থাকে জনাব বলে দিন কেটে ফেলে দিয়ে ত্যাগ করি। তখন উত্তর পাই না। অর্থ বিত্ত ত্যাগ করে না হয় পথে পথে ঘুরে আল্লাহ,ঈশ্বর,গড,ভগবান খুজলাম সমস্যা নেই আপনার উপদেশ মতো সেটা নাহয় নির্বোধের মতো মেনে নিলাম কিন্তু দেহের মধ্যের যে ছয় রিপু দশ ইন্দ্রিয় সেটা নির্নয় করে না দেখিয়ে দিলে কোথায় কাটবো আর কিইবা কেটে ফেলে ত্যাগ করবো। কেটে দেহ হতে বিচ্ছিন্ন করে ফেলে দিলেইতো ত্যাগ হবে। নচেৎ ত্যাগ কি করে হবে। একথায় কেউ রাগ হন,কেউ উত্তেজিত হয়ে গালমন্দ করেন,কেউবা তাড়িয়ে দেন অথবা পালিয়ে যান। বিষয়টি কেউ বোঝায় না। পীর, গুরু, গোসাই,মুর্শিদ,ফকির সাহেবদের দেখি বিশাল অট্টালিকা শান শওকত। খাবারের তালিকায় গরু,খাসি, মুরগি,মাছ, দই,মিষ্টি,মন্ডা আরো কতো কি। কিছু পীর,গুরু,গোসাই, মুর্শিদ ফকির মাসে মাসে জলসা নাচ,গান,গাঞ্জা আর পোল্ট্রির খিচুড়ি ভক্ষন মহোৎসব করেন। পোশাকে দেখি সুগন্ধি যুক্ত রং-বেরংয়ের ক্ষনে ক্ষনে পরিবর্তন ও ধর্ম সম্প্রদায়ের চিহ্ন যুক্ত। ভক্তদের কেবলা কাবা তাদের বাড়ি আর উনাদের কিবলা কাবা মক্কা মদিনা গয়া কাশি বৃন্দাবন মথুরায়। দুনিয়াবী বা জাগতিক কাজ কর্ম ভক্তদের জন্য নিষিদ্ধ আর উনাদের ব্যাবসা বানিজ্য দলবাজী রাজনীতি সম্পৃক্ততার কমতি নেই। কোথায় ত্যাগ। ত্যাগ বাবা বলতে পারো ত্যাগ তুমি কি?
স্রষ্টা সান্নিধ্যের যে ত্যাগের দর্শন সেটা আসলেই কি উপরোক্ত আলচ্য বিষয়। ত্যাগ কি এর আদ্যোপান্ত জেনে বুঝে ধারনে মিলবে ত্যাগের মহিমা। সত্য জানতে বুঝতে বাঙালিয়ানায় সত্যধারীর স্মরনাপন্ন হও। বাঙালিয়ানা স্ব মাতৃভাষায় রচিত একটি মহা মূল্যবান পথ বা দিক নির্দেশনা যা সকল বাঙালি সহজে বাস্তবে বুঝতে সক্ষম। তালে গোলে পড়লে পারে যেতে পারবে না।
মনিরুল ।
বাঙলা ' র বাঙালি ।