nikunjo.com

nikunjo.com যেকোনো ধরণের বই অর্ডার করুন নিকুঞ্জ ডট কম থেকে।

বই-দ্য চেইনলেখক- এড্রিয়ান ম্যাককিনটিঅনুবাদক- আহনাফ তাহমিদপ্রচ্ছদ- আদনান আহমেদ রিজন (ডেমো কভার)প্রকাশনী- গ্রন্থ রাজ্যকাহি...
29/12/2022

বই-দ্য চেইন
লেখক- এড্রিয়ান ম্যাককিনটি
অনুবাদক- আহনাফ তাহমিদ
প্রচ্ছদ- আদনান আহমেদ রিজন (ডেমো কভার)
প্রকাশনী- গ্রন্থ রাজ্য

কাহিনী সংক্ষেপ-

প্রতিদিনকার মতো আজও মায়ের দায়িত্ব পালন করতে ঘর থেকে বেরিয়েছে র‍্যাচেল ক্লেইন। স্কুলগামী মেয়েকে বাসস্টপে ছেড়ে নিজের কাজে যাবে। কিন্তু কে জানতো একটা ফোনকল ওর জীবনটাকে তছনছ করে দিতে যাচ্ছে?
অপরিচিতা এক নারী ওকে কল করে জানালো, কাইলিকে সে গাড়ির পেছনের সিটে হাতমুখ বেঁধে ফেলে রেখেছে। র‍্যাচেল তার মেয়েকে ফেরত পাবে, যদি নির্দেশগুলো অক্ষরে অক্ষরে পালন করে। মুক্তিপণ দিতে হবে কিছু, এরপর আরেকটা বাচ্চাকে অপহরণ করতে হবে।
এটা কোনো সাধারণ কিডন্যাপিং না। যে কাইলিকে অপহরণ করেছে, সে নিজেও একজন মা। র‍্যাচেল যদি তার কথামতো কাজ না করে, তার অপহৃত ছেলেও মারা যাবে।
না চাইতেও একটা ভয়ঙ্কর শেকলের অংশ হয়ে গেলো র‍্যাচেল ক্লেইন।
নিয়মটা সোজাই: টাকা খুঁজে আনো, নিজের শিকারকে বের করো, এরপর এমন একটা কাজ করো, যা চব্বিশ ঘণ্টা আগেও করার কথা ভাবতে পারতে না।
আড়ালে যে কলকাঠি নাড়ছে, সে জানে বাবা-মায়েরা সন্তানকে বাঁচাতে নরকের দুয়ার পর্যন্ত যাবে।
তবে না, এতেও তাদের নিস্তার নেই।
মাত্র এই খেলাটা শুরু হলো...

চলে এসেছে নিকুঞ্জ ডট কম নতুন অফার নিয়ে। সমকালীন প্রকাশনীর সকল বইতে সীমিত সময়ের জন্য পাচ্ছেন পাচ্ছেন ৪০% ছাড়। কুষ্টিয়ার অ...
28/12/2022

চলে এসেছে নিকুঞ্জ ডট কম নতুন অফার নিয়ে। সমকালীন প্রকাশনীর সকল বইতে সীমিত সময়ের জন্য পাচ্ছেন পাচ্ছেন ৪০% ছাড়।

কুষ্টিয়ার অভ্যন্তরে মাত্র ২০টাকা ডেলিভারি চার্জ। সারাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি চার্জ মাত্র ৫০ টাকা।

৪০% ছাড় দিয়ে বইগুলোর দাম:

প্যারাডক্সিক্যাল সাজিদ ২ - 234 টাকা
মা, মা, মা, এবং বাবা - 156 টাকা
অবাধ্যতার ইতিহাস -240 টাকা
ফেরা - 114 টাকা
প্রত্যাবর্তন - 210 টাকা
আকিদাতুত ত্বাহাবি (সহজ ও সংক্ষিপ্ত ব্যাখ্যাগ্রন্থ) - 147 টাকা
জীবন পথে সফল হতে - 140 টাকা
আরবি রস - 112 টাকা
মেঘ রোদ্দুর বৃষ্টি - 180 টাকা
তারাফুল - 140 টাকা
ইউ মাস্ট ডু বিজনেস - 40 টাকা
ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ - 153 টাকা
সেইসব দিনরাত্রি - 188 টাকা
মেঘ কেটে যায় - 161 টাকা
ইমাম আব্দুল্লাহ ইবনু মুবারক রাহিমাহুল্লাহ -159 টাকা
নবীজি - 167 টাকা
সবর 159 টাকা
ইমাম আহমাদ ইবনু হাম্বল রাহিমাহুল্লাহ - 153 টাকা
হিফয করতে হলে - 90 টাকা
ইমাম মালিক রাহিমাহুল্লাহ - 146 টাকা
ইমাম শাফিয়ি রাহিমাহুল্লাহ - 146 টাকা
ইমাম হাসান আল-বাসরি রাহিমাহুল্লাহ - 105 টাকা
কুরআনের সাথে হৃদয়ের কথা - 156 টাকা
আর্গুমেন্টস অব আরজু - 150 টাকা
বেলা ফুরাবার আগে - 201 টাকা
রিক্লেইম ইয়োর হার্ট - 153 ভ
জীবন যদি হত নারী সাহাবীর মত - 112 টাকা
শিকড়ের সন্ধানে - 258 টাকা
ওপারেতে সর্বসুখ: জান্নাতের মনোমুগ্ধকর বর্ণনা - 104 টাকা
ফেরা ২ - 112 টাকা
কাজের মাঝে রবের খোঁজে - 82 টাকা
কে উনি? - 104 টাকা
খুশূ খুযূ - 87 টাকা
গল্পগুলো অন্যরকম - 210 টাকা
আরজ আলী সমীপে (পেপারব্যাক) - 156 টাকা
তিনিই আমার প্রাণের নবি - 112 টাকা
তিনিই আমার রব - 174 টাকা
তিনিই আমার রব (দ্বিতীয় খণ্ড) - 165 টাকা
পড়ো - 183 টাকা
পড়ো ৩ - 168 টাকা
পড়ো ২ - 168 টাকা
ভালোবাসার রামাদান - 150 টাকা
ভ্রূণের আর্তনাদ - 92 টাকা
যে জীবন মরীচিকা - 105 টাকা
সুরা ইউসুফ - 112 টাকা
রিক্লেইম ইয়োর হার্ট - 153 টাকা
শিশুর মননে ঈমান - 10.6 টাকা
জবাব - 189 টাকা
জীবন যেখানে যেমন - 165 টাকা
নবি-জীবনের গল্প - 147 টাকা
সন্তান স্বপ্ন দিয়ে বোনা - 111 টাকা
সবুজ রাতের কোলাজ - 102 টাকা
প্রোডাক্টিভিটি লেসনস - 92 টাকা
আদর্শ পরিবার সিরিজ - 561 টাকা
বিষয়ভিত্তিক বিশুদ্ধ হাদিস সংকলন - 309 টাকা
সালাফদের জীবনকথা - 192 টাকা
সিরাজুম মুনিরা - 168 টাকা
সুখের নাটাই - 96 টাকা
ইজ মিউজিক হালাল? - 210 টাকা
বিলিয়ন ডলার মুসলিম - 120 টাকা
সেরা হোক এবারের রামাদান - 156 টাকা
হাইয়া আলাস সালাহ - 105 টাকা
এবার ভিন্ন কিছু হোক - 204 টাকা
বিশ্বাসের জয় - 147 টাকা
প্রত্যাবর্তন ২ - 150 টাকা
জবাব ২ - 177 টাকা
অশ্রুজলে লেখা - 174 টাকা
হাদিস সংকলনের ইতিহাস - 216 টাকা
হিসনুল মুসলিম - 159 টাকা
বাইতুল্লাহ : প্রস্তুতি, বিধান ও সফরনামা - 240 টাকা
হৃদয়জুড়ানো সালাত - 66 টাকা
শেষরাত্রির গল্পগুলো - 147 টাকা
আরবি রস (দ্বিতীয় খণ্ড) - 153 টাকা
জান্নাত জাহান্নাম - 309 টাকা
উমার রাযিয়াল্লাহু আনহুর সমর্থনে অবতীর্ণ আয়াতসমূহের প্রেক্ষাপট - 135 টাকা
হালাল হারামের বিধান - 534 টাকা

তেঙ্গা সমুদ্রসৈকত থেকে দুটি পরিত্যক্ত মৃতদেহ উদ্ধার করে সিআইডি ডিপার্টমেন্টের কর্মকর্তারা। ফরেনসিক এক্সমাইনার আবরার ফাহা...
15/05/2022

তেঙ্গা সমুদ্রসৈকত থেকে দুটি পরিত্যক্ত মৃতদেহ উদ্ধার করে সিআইডি ডিপার্টমেন্টের কর্মকর্তারা। ফরেনসিক এক্সমাইনার আবরার ফাহাদ এই কেসে অগাধ ক্ষমতাশালী এক এমপি ও শিল্পপতির সম্পৃক্ততা এবং হিউম্যান ক্যানিবালিজমের উপস্থিতি খুঁজে পায়। হঠাৎ মুখোশের আড়ালে এক দল অপহরণকারী আবরারকে গ্রিক মিথোলজির এক কৃত্রিম জগতে নিয়ে গিয়ে ‘HellMyth’ নামের এক অদ্ভুত ‘জীবন রক্ষাকারী’ গেম খেলতে বাধ্য করে। এই গেমের প্রতি লেভেলে পুঁজিবাদের পরাকাষ্ঠায় বলি হওয়া অসহায় কিছু মানুষ অসম্ভব ক্ষমতাশালী অপর কিছু মানুষের নিষ্ঠুরতার শিকার হয়। চিকিৎসাবিজ্ঞানের সাহায্য নিয়ে দশটি লেভেলে জিউস, হেরা, আফ্রোদিতি, পসাইডন রূপী পুঁজিবাদীর প্রবল পরাক্রম আর মৃত্যুফাঁদ থেকে অসহায় মানুষগুলোকে কি বাঁচাতে পারবে আবরার?

অ্যাকিলিসের টেন্ডন - মালিহা তাবাসসুম
গায়ের মূল্য: ৪০০ টাকা
নিকুঞ্জ.কমে মূল্য: ৩০০ টাকা

রুদ্রাণী ও প্রিয়ম, সদ্যবিবাহিত দম্পতি। অফিস বাড়ি মিলিয়ে এই দুই তরুণ তরুণীর নিস্তরঙ্গ জীবনে ঢেউ উঠল যখন রুদ্র কর্মসুবাদে ...
11/05/2022

রুদ্রাণী ও প্রিয়ম, সদ্যবিবাহিত দম্পতি। অফিস বাড়ি মিলিয়ে এই দুই তরুণ তরুণীর নিস্তরঙ্গ জীবনে ঢেউ উঠল যখন রুদ্র কর্মসুবাদে এক জমিদার বাড়িতে গিয়ে আবিষ্কার করলো এক রহস্যময় চিত্র – ধ্যানরত সন্ন্যাসী , সাথে এক বিচিত্র দর্শন কুণ্ডলী পাকানো প্রাণী। ড্রাগন?

রুদ্রর বাবা প্রখ্যাত আর্কিয়োলজিস্ট ডঃ সুরঞ্জন সিংহরায় নিখোঁজ হয়েছিলেন প্রায় আট বছর আগে। কোনো সম্পর্ক কি আছে এই জমিদার বাড়ির সঙ্গে রুদ্রর বাবার অন্তর্ধানের? শুরু হল অদৃষ্টের সঙ্গে লুকোচুরি। কলকাতা, শহরতলি, সুদূর ভুটান মিলিয়ে ঘটে চলল একের পর এক রোমহর্ষক ঘটনা। বাবাকে নতুন করে খুঁজতে গিয়ে রুদ্রর সামনে উন্মোচিত হতে লাগল একের পর অদ্ভুত সব সত্য। আভাষ মিলল বজ্রযান বৌদ্ধধর্মের কিছু অজানা রহস্যের ওপারে লুকিয়ে থাকা এমন এক অবিশ্বাস্য সত্যের যা অশুভ লোকের হাতে পড়লে ধ্বংস হয়ে যেতে পারে সমগ্র মানবজাতি।

সত্যিই কি বন্দি করা যায় ঈশ্বরকে? রুদ্র কি পারবে খুঁজে বের করতে তার বাবাকে?

ইতিহাস, বিজ্ঞান ও পুরণের মেলবন্ধনে এগোনো রুদ্ধশ্বাস রোমাঞ্চে ভরপুর অতিপ্রাকৃত থ্রিলার উপন্যাস ‘ঈশ্বর যখন বন্দি’।

✅ঈশ্বর যখন বন্দি
- দেবারতি মুখোপাধ্যায়
🔰মূল্যঃ ২০০ টাকা

অর্ডার করতে ইনবক্স করুন।

ইমাম বুখারি রাহি. এর বিখ্যাত হাদীস গ্রন্থ “আল-আদাবুল মুফরাদ” এর বাংলা অনুবাদ ৫০% ছাড়ে মাত্র ৫০০ টাকা।মানব জীবনে আদব বা শ...
07/05/2022

ইমাম বুখারি রাহি. এর বিখ্যাত হাদীস গ্রন্থ “আল-আদাবুল মুফরাদ” এর বাংলা অনুবাদ ৫০% ছাড়ে মাত্র ৫০০ টাকা।

মানব জীবনে আদব বা শিষ্টাচার একটি গুরুত্বপূর্ণ বিষয়। আদর্শ ও সুশৃঙ্খল সমাজ গঠনে শিষ্টাচারের গুরুত্ব অপরিসীম। উত্তম চরিত্র, ভালো ব্যবহার ও সুসভ্য জাতি গঠনের সর্বোত্তম উপায় ও উপকরণ রয়েছে পবিত্র কুরআন ও হাদিসে নববিতে। আহার-পানীয় গ্রহণে, অন্যের সঙ্গে কুশল বিনিময়ে, সালাম আদান-প্রদানে, অনুমতি গ্রহণে, উঠা-বসা, কথা বলা, দুআ-মুনাজাত, আনন্দ ও শোক প্রকাশ প্রভৃতি ক্ষেত্রে মুমিনের আচরণ কিরূপ হবে তার সুস্পষ্ট নির্দেশনা রয়েছে ইসলামে। কোনো মুসলিম কাঙ্ক্ষিত মানের ও সুসভ্য মানুষরূপে গড়ে উঠবে এবং নিজেকে অন্যান্য জাতি অপেক্ষা ভিন্ন বৈশিষ্ট্যমন্ডিত করতে সক্ষম হবে তখনই, যখন ইসলামি শিষ্টাচারের সুষমাকে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র ও পার্থিব জীবনের সকল দিক ও বিভাগে ফুটিয়ে তুলতে পারবে। তাই মানব জীবনে শিষ্টাচার অতি গুরুত্বপূর্ণ একটি অধ্যায়।

আজ থেকে ১৪০০ বছর আগে আদব-আখলাক এবং আচার-আচরণের ও দৈনন্দিন জীবনের ব্যাপারে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক-নির্দেশনা দিয়ে গেছেন। আজ আমরা নববি আদর্শ ও তাঁর দিক-নির্দেশনা ভুলে গিয়েছি। ফলে আমরা এবং আমাদের প্রজন্ম নববি পথ থেকে ছিটকে পড়ে পশ্চিমাদের আচরণে নিমজ্জিত হচ্ছি। তাই তো আমাদের জীবন হয়ে যাচ্ছে অন্ধকারাচ্ছন্ন ও অভিশপ্ত।

আমাদের দৈনন্দিন জীবনে আদব-আখলাক, আচরণ ও বিবিধ বিষয় নিয়ে ইমাম বুখারি রাহিমাহুল্লাহু রচনা করেছেন—“আল-আদাবুল মুফরাদ” নামক একটি বিখ্যাত হাদিসের গ্রন্থ। গ্রন্থটিতে আদব-আখলাক সংক্রান্ত ১৩৫০ টি গুরুত্বপূর্ণ হাদিস স্থান পেয়েছে। হাদিসগুলোর তাহকিক করেছেন প্রসিদ্ধ দুইজন মুহাক্কিক আলেম। কালজয়ী এই গ্রন্থটি বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় রূপান্তরিত হয়েছে। তারই ধারাবাহিকতায় বাংলাভাষীদের জন্য আমাদের এই আয়োজন।

বই: আল-আদাবুল ‍মুফরাদ (দুই খণ্ড)
লেখক : ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বোখারী (র)
প্রকাশনী : পথিক প্রকাশন
প্রচ্ছদ মূল্য : ১০০০ টাকা
ছাড়ে মূল্য : ৫০০ টাকা

উপহার হিসেবে পাচ্ছেন ১টি আকর্ষণীয় নোটবুক ও ৪টি বুকমার্ক।

আদম ধর্ম (প্রারম্ভ) (হার্ডকভার)বাংলাদেশে বেড়ে ওঠা এক শয়তানি ধর্মের ইতিকথাকাজী ম্যাক পাওয়া যাবে এখন নিকুঞ্জ ডট কমে। আমরা ...
27/04/2022

আদম ধর্ম (প্রারম্ভ) (হার্ডকভার)
বাংলাদেশে বেড়ে ওঠা এক শয়তানি ধর্মের ইতিকথা
কাজী ম্যাক
পাওয়া যাবে এখন নিকুঞ্জ ডট কমে।

আমরা এখন প্রচুর স্যাটানিক কাল্টের নাম জানি। শুধু নাম-ই নয় এসব কাল্টের ইতিহাসও আমরা কমবেশি জানি৷ তবে সবথেকে দুঃখের বিষয় হলো, আমাদের দেশের অভ্যন্তরে গড়ে ওঠা এক স্যাটানিক কাল্ট যা "আদম ধর্ম" নামে আত্মপ্রকাশ করেছিলো, সে সম্পর্কে আমরা প্রায় কিছুই জানি না। এই ধর্মের প্রতিষ্ঠাতা সুপরিচিত ছিলেন "আনোয়ার দরবেশ" নামে। প্রথমে তিনি পীর - দরবেশ হিসেবেই এলাকায় খ্যাতি অর্জন করেন। বেশ কিছু লোক তার মুরিদও হন। কিন্তু, হঠাৎ-ই আনোয়ার দরবেশের চিন্তা-চেতনা এবং আচার আচরণে আমূল পরিবর্তন আসা শুরু করে। তিনি প্রকাশ্যে ইসলাম ধর্মের বিরোধীতা শুরু করেন। তিনি ইসলামের সর্বশেষ নবীকে শয়তানের প্রতিনিধি হিসেবে আখ্যা দেন। জানা যায় তার চারপাশের মানুষজন তার এরকম অদ্ভুত বিশ্বাসের কারণে তাকে একঘরে করে দেয়। কিন্তু আসলে তিনি নিজেই স্বেচ্ছায় প্রতিবেশীদের "বয়কট" করেছিলেন। ধীরে ধীরে তিনি তার এই নতুন ধর্মকে পূর্ণাঙ্গ রুপ দেয়ার জন্য কাজ করে যাচ্ছিলেন। তিনি স্বতন্ত্র ইবাদতের পদ্ধতি, সূরা, নানা রকম নিয়ম-নীতি তৈরি করতে থাকেন। নিজ পরিবারের সকল সদস্যদের তিনি তার ধর্মে দীক্ষিত করেন। প্রথম অবস্থায় পীর হওয়ার কারণে তার মুরিদদের মধ্যেও অনেকে এই ধর্মে দীক্ষিত হন। চলতে থাকে তাদের গোপন ধর্মচর্চা। তাদের এই চর্চার মূল বিষয় ছিলো "কুফরি কালাম"। আনোয়ার দরবেশ মারা যাবার পর তাদের পরিবারের অন্যান্য সদস্যরা তার আত্মাকে হাজির করার চেষ্টা করে। আনোয়ার দরবেশের আত্মা হাজির হয় এবং তাদের প্রতি নির্দেশনা আসে "একসাথে আত্মহত্যা করার"। এতে তাদের আত্মা সংঘবদ্ধভাবে মুহাম্মদ সাঃ-র আত্মাকে আক্রমণ করতে পারবে। শুনতে কিছুটা অদ্ভুত মনে হলেও এটাই ছিলো তাদের জন্য সত্য। ১১ জুলাই, ২০০৭ সাল। জামালপুরের জগন্নাথগঞ্জ স্টেশন থেকে ময়মনসিংহ পর্যন্ত নিয়মিত চলাচল করে জিএম এক্সপ্রেস ২৫৪ ডাউন নামক লোকাল ট্রেনটি। আজ ট্রেন চালাচ্ছেন ড্রাইভার (লোকো মাস্টার) আব্দুল মতিন এবং মোঃ এনায়েত খান। ময়মনসিংহ পৌরসভার কাশর এলাকার ইটখোলায় যখন ট্রেনটি আসে, তখন ঘড়িতে সময় বেলা ৩টা ১০ মিনিট। হঠাৎ ড্রাইভাররা দেখেন, রেলপথের বাঁ পাশ থেকে বেশ কয়েকজন নারী-পুরুষ একে অন্যকে ধরাধরি করে রেল লাইনের দিকে আসছে। মোট ৯ জন। পুরুষ, নারী, শিশু—সবাই একই পরিবারের সদস্য। রেললাইন ধরে চুপচাপ বসে পড়ে তারা। প্রথমে ড্রাইভাররা কিছুই বুঝতে পারেননি। পরে খেয়াল করলেন, তারা আসলে রেললাইন পার হচ্ছে না, রেললাইনের উপরেই বসে আছে। ড্রাইভার হুইসেল দিলেন। তারা লাইন থেকে সরল না। ড্রাইভাররা বুঝতে পারলেন এরা সবাই আত্মহত্যা করতে যাচ্ছে। ট্রেন ইমার্জেন্সি ব্রেক করলো। কিন্তু ততক্ষনে অনেক দেরি হয়ে গেছে। চোখের সামনে ৯ জন মানুষকে চাপা দিয়ে ট্রেনটা বেশ খানিকটা সামনে এগিয়ে গিয়ে থামল। পরবর্তীতে পুলিশ তদন্ত চালিয়ে তার বাড়ির ভেতর কিছু নথি আবিষ্কার করেছিলেন। সেসব নথি তে নানা রকম তথ্য লিপিবদ্ধ ছিলো। একটি ডায়েরির ভেতর ইংরেজিতে লেখা ছিল—“আমরা পৃথিবীর একমাত্র পরিবার যারা স্বাধীন ও আত্মনির্ভরশীল। মোহাম্মদের আইনের বাইরে এবং সব ধর্মের সব কার্যকলাপের বাইরে। তাহলে আমরা কে? আমরা হলাম আদম।” এ ছাড়া লেখা ছিলো “সবার উপরে আদম সত্য, জুলুমের বিচারের ব্যবস্থা করিব।” আনোয়ার দরবেশ মারা যাওয়ার আগে অছিয়ত করে গিয়েছিলেন। অছিয়তনামার একটি অংশ নিম্নে দেয়া হলোঃ "আমার মৃত্যুর পরে কেউ আমার জানাজা পড়বে না।আমাকে গোসল দিবে না এবং আমাকে যেনো কাফনের কাপড় না পরানো হয় । আমি যে পোশাক পরে মারা যাবো সে পোশাক সহ-ই ঘরের ভেতর আমাকে মাটি চাপা দেয়া হবে। যখন তোমরা আমাকে কবরে শোয়াবে, তখন আমার মাথাটি পূর্ব দিকে, পা পশ্চিম দিকে, এবং আমার মুখ দক্ষিণের দিকে করে দিবে। যদি এই নির্দেশ লঙ্ঘন করা হয় তবে আমি প্রতিশোধ নেব।" ভাগ্যক্রমে এই ধর্মের এক অনুসারীর কাছ থেকে কিছু টাকার বিনিময়ে একটি পান্ডুলিপি আমি গোপনে সংগ্রহ করি। সেই সাথে পাই কিছু ভয়ানক তথ্য। এই বইটিতে আমি চেষ্টা করবো সেসব তথ্য পাঠকের সামনে তুলে ধরার

📖  সহজ কুরআন বাজারে বিভিন্ন ধরনের “আমদানি করা “কালার কোডেড কোরআনের কপি থাকলেও (যেমন: উসমানী ফন্ট, লাকনো ফন্ট, ইন্দোপাক ...
17/04/2022

📖 সহজ কুরআন

বাজারে বিভিন্ন ধরনের “আমদানি করা “কালার কোডেড কোরআনের কপি থাকলেও (যেমন: উসমানী ফন্ট, লাকনো ফন্ট, ইন্দোপাক ফন্ট) সেগুলো সাধারণ পাঠকের জন্য অনেক কঠিন হয়ে যায় তিলাওয়াতের সময়। তবে সেক্ষেত্রে সহজ কোরআন হতে পারে আপনার জন্য অনবদ্য।
কি কি থাকছে এই কিতাবে 👇👇
☑️ বাংলায় অনুবাদ,
☑️ তাজবীদ চিহ্নিত
☑️ কালার কোডেড
☑️ জার্মান গ্লসি পাতা
☑️ বাংলা উচ্চারণ
☑️ A4 সাইজ
☑️ নেভিয়া আর্ট পেপারে ছাপা..!
☑️ সকল খণ্ড একত্রে
☑️ ভাষাঃ বাংলা এবং আরবি
☑️ সাইজঃ লার্জ
☑️ ডাইমেনশন- ১১*৮.৫ ইঞ্চি

🔖 হাদিয়া- ১২০০/- টাকা

New Stock Color Coded Shohoj Quran!!!Hadia 1200/- New premium pro edition!!! Publishers : One Publication  Translator : ...
17/04/2022

New Stock Color Coded Shohoj Quran!!!
Hadia 1200/-
New premium pro edition!!!
Publishers : One Publication
Translator : Professor Muhammad Mojammel Haque

*নূরানী ফন্ট,বাংলা অনুবাদ ও উচ্চারণ সহ,তাজবীদ কালার কোডেড, এক খন্ডে সম্পূর্ণ ৩০ পারা কুরআন
সাইজ ১১/৮.৫ ইঞ্চি
হাদিয়া ১২০০/-

বই:আর রাহিকুল মাখতুমক্যাটাগরি :নবী(সা:)জীবনীমূল লেখক :আল্লামা ছফিউর রহমান মোবারকপুরীইসলামহাউজ পাবলিকেশন্স- ৪০০/-বই সম্পর...
17/04/2022

বই:আর রাহিকুল মাখতুম
ক্যাটাগরি :নবী(সা:)জীবনী
মূল লেখক :আল্লামা ছফিউর রহমান মোবারকপুরী
ইসলামহাউজ পাবলিকেশন্স- ৪০০/-

বই সম্পর্কে ---
১৯৭৬ সালের মার্চ মাসে করাচীতে অনুষ্ঠিত প্রথম বিশ্ব মুসলিম সীরাত সম্মেলনে বিশ্বব্যাপী সীরাতুন্নবী (স) রচনা প্রতিযোগীতায় ১১৮২ টি পান্ডুলিপির মধ্যে প্রথম পুরষ্কার বিজয়ী এই অনন্য বইটি। "আর রাহিকুল মাখতুম " অর্থ "মোহরাঙ্কিত জান্নাতী সুধা"।
মহানবি (স) এর জীবনী পড়া প্রত্যেক মুসলমানের অবশ্যই কর্তব্য। আর রাহিকুল মাখতুম " হলো বিশ্বনবি (স) এর পূর্ণাঙ্গ জীবন পরিপূর্ণভাবে তুলে ধরা সফল একটি বই। মহানবি(স) এর জীবনীকে সহজ ও সাবলীলভাবে তুলে ধরার জন্য বইটির বিষয়বস্তুকে কয়েকটি পর্বে সুবিন্যস্ত করা হয়েছে। বইটির শুরুতে রয়েছে প্রাক ইসলামিক যুগে আরবের ভৌগোলিক পরিচয় এবং বিভিন্ন গোত্রের অবস্থান। এরপর রয়েছে আইয়ামে জাহিলিয়াতের কিছু সামাজিক চিত্র। নবীজি (স) এর পূর্ব পুরুষদের পরিচয় ও এ বইটিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রিয়নবি(স) এর পৃথিবীতে শুভাগমন থেকে নবুয়ত পূর্ব জীবন ক্রমানুসারে বর্ণনা করা হয়েছে। এই বর্ণনার পর তুলে ধরা হয়েছে দাওয়াতের বিভিন্ন পর্যায় যেমন :গোপনীয় দাওয়াতের তিন বছর, প্রকাশ্য দাওয়াত, আবিসিনিয়ায় হিজরত, তায়েফে রাসুল(স) এর দাওয়াত। এরপর রাসুলুল্লাহ (স) এর মাদানি জীবনের ইতিহাস বর্ণনা করা হয়েছে। পরবর্তীতে বর্ণনা করা হয়েছে ঐতিহাসিক বিভিন্ন যুদ্ধ ও অভিযান যেমন:বদরের যুদ্ধ, ওহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, মুতার যুদ্ধ, তবুকের যুদ্ধ, হুদায়বিয়ার সন্ধি।মক্কা বিজয়,দাওয়াতের ব্যাপক সফলতায় দলে দলে মানুষের ইসলাম গ্রহণ ও বিদায় হজ্জ তুলে ধরা হয়েছে অতি উত্তম রূপে।এরপরে রয়েছে প্রিয়নবি (স) এর ওফাতের বর্ণনা। সবশেষে বইটিতে রয়েছে রাসূল (স) এর পরিবারের সংক্ষিপ্ত পরিচিতি এবং প্রিয়নবি(স) এর চারিত্রিক বৈশিষ্ট্য ও দৈহিক সৌন্দর্য। বইটিতে বিভিন্ন ঘটনা বর্ণনা করার সাথে সাথে সেসময়ের
অবতীর্ণ সংশ্লিষ্ট সূরার আয়াতগুলো বিশ্লেষণ করা হয়েছে।

★হে বোন কুরআন তোমাকে যা বলেছে★প্রিয় মুসলিম বোন আমার, আপনি সম্মানিত। ইসলাম আপনাকে দিয়েছে অভাবনীয় সম্মান ও মর্যাদা। কিন...
09/04/2022

★হে বোন কুরআন তোমাকে যা বলেছে★
প্রিয় মুসলিম বোন আমার, আপনি সম্মানিত। ইসলাম আপনাকে দিয়েছে অভাবনীয় সম্মান ও মর্যাদা। কিন্তু বস্তুবাদী ভোগবাদি ও পুঁজিবাদীদের অনৈতিক চটুল প্রচারণায় আপনি আপনার প্রাপ্ত-সম্মান সম্পর্কে অজ্ঞ। আপনার ভারসাম্যপূর্ণ অধিকার আপনার জানা নেই।তাই আপনার মনে নিজ ধর্ম-নীতি নিয়ে অনেক প্রশ্ন,সংশয়।
এই বই আপনাকে অধিকার-সচেতন করে তুলবে।আপনাকে পণ্য হিসেবে নয়; মানুষ ও অর্ধেক মানবজাতি হিসেবে ভাবতে শেখাবে।নিজের ধর্মের প্রতি করে তুলবে আস্থাশীল।
বইটি আপনার উপকারে আসবে এই আমাদের প্রত্যাশা।
------------------------------
বইঃ- হে বোন কুরআন তোমাকে যা বলেছে
সংকলনঃ- ফারজানা আফরিন
ভাষা সম্পাদনাঃ- মুহাম্মাদ সাজেদুল ইসলাম
শরঈ সম্পাদনাঃ- মাহমুদ বিন নুর
বইয়ের মূল্যঃ-২৬০ টাকা
ছাড়ে মূল্যঃ- ১৭৫ টাকা (৩৩% ছাড়)
অর্ডার করতে ইনবক্সে মেসেজ দিন।

07/04/2022

গতবারের গিভএওয়ে এর বিজয়ীরা হলেন:

1. Nazma Khatun
2. Mahmuda Tabassum Dolon
3. Tasnim Mahmuda

বিজয়ীদের নিকুঞ্জ ডট কমের পক্ষ থেকে অভিনন্দন জানায়।

বাতাসে বৃষ্টির ঘ্রাণ - শরীফুল হাসানমুদ্রিত মূল্য ৬৪০ টাকানিকুঞ্জ ডট কমে পাচ্ছেন ২৭% ছাড়ে ৪৬৮ টাকায়©️ Md. Mijanor Rahman ...
07/04/2022

বাতাসে বৃষ্টির ঘ্রাণ - শরীফুল হাসান
মুদ্রিত মূল্য ৬৪০ টাকা
নিকুঞ্জ ডট কমে পাচ্ছেন ২৭% ছাড়ে ৪৬৮ টাকায়

©️ Md. Mijanor Rahman Medul

Address

Kushtia

Alerts

Be the first to know and let us send you an email when nikunjo.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to nikunjo.com:

Share

Category