MuwahhidaH

MuwahhidaH ইসলামি বই, ম্যাগাজিন ও ক্যাম্পেইন ম্যাটেরিয়ালসের জন্য..

দু'আ | ভালোবাসা | সহযোগিতা
(2)

আলহামদুলিল্লাহ। শ্রদ্ধেয় লেখক Asif Adnan হাফিজাহুল্লাহ এর নতুন মৌলিক বই 'মুসলিমবঙ্গ' মদীনা মুনাওয়ারাতে পৌঁছে গিয়েছে। দু'...
19/05/2026

আলহামদুলিল্লাহ।
শ্রদ্ধেয় লেখক Asif Adnan হাফিজাহুল্লাহ এর নতুন মৌলিক বই 'মুসলিমবঙ্গ' মদীনা মুনাওয়ারাতে পৌঁছে গিয়েছে।

দু'আ | ভালোবাসা | সহযোগিতা

আমরা এমন এক সময়ে বাস করছি, যখন ইসলামকে শুধু ব্যক্তিগত ইবাদত আর কিছু নৈতিকতার মধ্যে সীমাবদ্ধ করে ফেলা হচ্ছে। সমাজ, রাষ্ট্...
18/05/2026

আমরা এমন এক সময়ে বাস করছি, যখন ইসলামকে শুধু ব্যক্তিগত ইবাদত আর কিছু নৈতিকতার মধ্যে সীমাবদ্ধ করে ফেলা হচ্ছে। সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি—এসব ক্ষেত্রে ইসলামের কথা বললেই সেটাকে “রাজনীতি” বা “চরমপন্থা” বলে আড়াল করার চেষ্টা করা হয়। এই বাস্তবতায় ইসলামপন্থা বইটি একটি গুরুত্বপূর্ণ আলোচনার দরজা খুলে দেয়।

বইটিতে লেখক দেখানোর চেষ্টা করেছেন—

* “ইসলামপন্থা” বলতে আসলে কী বোঝায়
* কেন আধুনিক সেক্যুলার-লিবারেল বিশ্বব্যবস্থার সাথে ইসলামের মৌলিক সংঘাত আছে
* কীভাবে উপনিবেশবাদ মুসলিম সমাজের চিন্তা, রাজনীতি ও সংস্কৃতিকে বদলে দিয়েছে
* কেন মুসলিমদের বড় অংশ ইসলামকে খণ্ডিতভাবে দেখতে অভ্যস্ত হয়ে গেছে
* এবং বাংলাদেশসহ মুসলিম বিশ্বের ইসলামি আন্দোলনগুলোর সংকট কোথায়

এই বইতে আছে—
ইতিহাস, রাজনৈতিক চিন্তা, সভ্যতাগত বিশ্লেষণ, আদর্শিক সংঘাতের আলোচনা, এবং “ইসলামকে পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা” হিসেবে দেখার একটি ফ্রেমওয়ার্ক।

বই: ইসলামপন্থা
লেখক: সাজ্জাদ জহির
প্রকাশনা: Nukhbah Publication
পৃষ্ঠা সংখ্যা: ৩০৮
কভার: হার্ড কভার
নির্ধারিত মূল্য: ৩০০৳

অর্ডার করতে আপনার নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার লিখে ম্যাসেজ করুন।

MuwahhidaH
দু'আ | ভালোবাসা | সহযোগিতা

17/05/2026

'ইসলামপন্থা' বইয়ের শর্ট পিডিএফ পড়েছেন?

নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আগমনের পর থেকে প্রায় বারশ বছর মানুষ স্থান-কাল-পাত্র-দ্বীন-বর্ণ নির্বিশেষ...
15/05/2026

নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আগমনের পর থেকে প্রায় বারশ বছর মানুষ স্থান-কাল-পাত্র-দ্বীন-বর্ণ নির্বিশেষে ইসলামের ছায়াতলে নিরাপদ ছিল।

অত:পর কেন, ঠিক কোন কোন সংকটগুলো ইসলামের অধীনে ফেরত যাওয়ার পথে মূল প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে?

বর্তমান বাস্তবতায় ইসলামকে বিজয়ী করতে চলমান ইসলামপন্থী মেহনতগুলোই-বা ঠিক কোন কোন কারণে লক্ষ্য অর্জন করতে পারেনি?

ইসলাম কি কেবল ব্যক্তিগত ইবাদতেই সীমাবদ্ধ, না-কি এটি সমাজ, রাষ্ট্র ও সভ্যতারও পথনির্দেশক?

ইসলামের সেই কল্যাণ জীবনে ফিরিয়ে আনতে, দ্বীন প্রতিষ্ঠার সামগ্রিক প্রক্রিয়াই বা কী?

এই বইয়ে আছে সেই প্রশ্নগুলোর গাঢ় ও সাহসী অন্বেষণ। ইসলামকে খণ্ডিত ব্যাখ্যার খাঁচা থেকে মুক্ত করে তার পূর্ণতা ও গভীরতাকে বুঝে নেওয়ার এক আন্তরিক প্রয়াস।

যারা কেবল বিকল্প নয়, চায় মৌলিক পরিবর্তন- এই বই তাদের জন্য।
-
বই : ইসলামপন্থা
লেখক : সাজ্জাদ জহির
প্রকাশনী : নুখবাহ পাবলিকেশন
পৃষ্ঠাসংখ্যা : ৩০৮
মূল্য : ৩০০ টাকা
কভার : হার্ড কভার
-
[ইন শা আল্লাহ আগামীকাল থেকে অর্ডার নেওয়া হবে।
সূচিপত্র কমেন্টে দেওয়া হলো।]

-

MuwahhidaH
দু'আ | ভালোবাসা | সহযোগিতা

 #নতুন_বই প্রায় বছর চারেক আগেই বইটা বের হবার কথা। বেশ সাবলীলভাবেই। সহজেই। তখন ভাবছিলাম যে, এত সহজ হবার তো কথা ছিল না। যা...
14/05/2026

#নতুন_বই

প্রায় বছর চারেক আগেই বইটা বের হবার কথা। বেশ সাবলীলভাবেই। সহজেই। তখন ভাবছিলাম যে, এত সহজ হবার তো কথা ছিল না। যাই হোক, হঠাৎ করেই প্রকাশনা সংস্থাটি মুখ ফিরিয়ে নেয়। সময়ের সাথে সাথে একে একে বেশ কয়েকটি প্রকাশনা সংস্থা পান্ডুলিপি প্রত্যাখ্যান করায় কিছুটা আশ্বস্ত হই- হয়তো যা লিখতে চেয়েছি, তা কিছুটা হলেও পেরেছি।

অত:পর কিছুটা বিলম্ব হলেও, বইটা বের হচ্ছে। Nukhbah Publication বইটি বের করছে। নিশ্চয়ই আল্লাহ তা আলা সবকিছুর জন্যই সুনির্দিষ্ট সময় নির্ধারণ করে রেখেছেন।

বইটা হয়তো বেরই হতো না, আল্লাহ তা আলা সহজ না করলে। অত:পর, কিছু ভাইয়ের চেষ্টা না থাকলে। আল্লাহ তা আলা ভাইদের কস্টের উত্তম প্রতিদান দিন। দেখা যাক, এতে আল্লাহ তা আলা কি কল্যাণ রেখেছেন।

বইসংক্রান্ত বিভিন্ন লেখকদের আবেগঘন লেখা বা বক্তব্য আমাকে প্রায়ই "তারাপ্রসন্নের কীর্তি" গল্পের কথা মনে করিয়ে দেয়। নিজের বই সম্পর্কে বলতে গিয়ে আরো বেশি মনে হচ্ছে।

আমি মনে করি, যদি বইটির সারবত্তা ও আবেদন থাকে সেব্যাপারে আমার নিজের কিছু বলার প্রয়োজন নেই। সময়ই বলে দিবে, বইটির কোনো প্রয়োজন ও প্রভাব ছিল কি না; নাকি, সেটা তারাপ্রসন্নের কীর্তির মতোই কিছু ছিল!

আমি আল্লাহ তা আলার কাছে তাওফিক চাই। নিশ্চয়ই তিনিই সবচেয়ে ভালো জানেন।


লেখকের অভিব্যক্তি।


MuwahhidaH
দু'আ | ভালোবাসা | সহযোগিতা

14/05/2026

মুসলিমবঙ্গে ইসলামপন্থা

ইন শা আল্লাহ শীঘ্রই আরো দুইটা নতুন দাওয়াহ লিফলেট প্রিন্ট হয়ে আসবে। ১) খাদ্যে ভেজাল সম্পর্কিত২) স্মার্ট ফোন ও স্ক্রিন এডি...
13/05/2026

ইন শা আল্লাহ শীঘ্রই আরো দুইটা নতুন দাওয়াহ লিফলেট প্রিন্ট হয়ে আসবে।

১) খাদ্যে ভেজাল সম্পর্কিত
২) স্মার্ট ফোন ও স্ক্রিন এডিকশন সম্পর্কিত

এছাড়াও পুর্বের সকল দাওয়াহ লিফলেট এভেইলেবল করা হচ্ছে ইন শা আল্লাহ।





 #নতুন_বই যারা কেবল বিকল্প নয়, চায় মৌলিক পরিবর্তন- এই বই তাদের জন্য।শীঘ্রই আসছে..
03/05/2026

#নতুন_বই

যারা কেবল বিকল্প নয়, চায় মৌলিক পরিবর্তন- এই বই তাদের জন্য।

শীঘ্রই আসছে..

Address

0100 Shahid Abul Kashem Road, Thanapara
Kushtia
7000

Opening Hours

Monday 09:00 - 22:30
Tuesday 09:00 - 22:30
Wednesday 09:00 - 22:30
Thursday 09:00 - 22:30
Friday 08:30 - 11:45
14:30 - 23:00
Saturday 09:00 - 22:30
Sunday 09:00 - 22:30

Telephone

+8801304212226

Website

Alerts

Be the first to know and let us send you an email when MuwahhidaH posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MuwahhidaH:

Share