31/05/2026
প্রিয় ফরহাদ মাহমুদ ভাই,
দীর্ঘদিন ধরে কুলাউড়ার ক্রিকেট অঙ্গনের সঙ্গে জড়িত থেকে আপনি শুধু একজন ক্রিকেটারই নন, সবার প্রিয় একজন মানুষ হিসেবেও নিজের অবস্থান তৈরি করেছেন।
জীবনের নতুন অধ্যায় শুরু করতে আপনার প্রবাস যাত্রা উপলক্ষে কুলাউড়ার সকল ক্রিকেটার একত্রিত হয়ে আপনাকে গার্ড অব অনার প্রদান করেছে। এটি আপনার প্রতি সবার ভালোবাসা, সম্মান ও শ্রদ্ধার একটি ছোট্ট বহিঃপ্রকাশ।
আপনার সুন্দর ব্যবহার, আন্তরিকতা এবং ক্রিকেটের প্রতি অবদান সবসময় আমাদের মনে থাকবে। নতুন পথচলায় আল্লাহ আপনার সহায় হোন, জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা ও সুখ কামনা করি।
শুভকামনা রইল আপনার প্রবাস জীবনের জন্য।
কুলাউড়া ক্রিকেট পরিবার সবসময় আপনার পাশে আছে এবং আপনাকে মিস করবে।
❤️🏏 শুভ যাত্রা, ফরহাদ মাহমুদ ভাই। 🏏❤️