Akhon.com

Akhon.com https://akhon.sellbd.shop এখন.কম- দিচ্ছে ঘরে বসেই সকল প্রকার পণ্য কেনার সুযোগ, পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ করুন।

নির্মল একটি জীবন চাই আমরা সবাই। যেখানে হতাশা আর গ্লানির কোনো ঠাঁই নেই। আছে পরিচ্ছন্ন অন্তর, পারিবারিক সৌন্দর্য ও জীবনকে ...
04/09/2024

নির্মল একটি জীবন চাই আমরা সবাই। যেখানে হতাশা আর গ্লানির কোনো ঠাঁই নেই। আছে পরিচ্ছন্ন অন্তর, পারিবারিক সৌন্দর্য ও জীবনকে দেখার সঠিক দৃষ্টিভঙ্গি। এমন একটি জীবনের সন্ধান দিবে এ বই। শাইখ পুরো বইজুড়ে নতুন প্রজন্মের ভাই-বোনদের উপযোগী করে অনেক বোধ-উপলব্ধি ভাগাভাগি করেছেন। পড়তে গিয়ে দেখবেন খানিক পরপরই উপভোগ্য গল্প। এসব গল্পের ভেতর থেকে উঠে এসেছে জীবনঘনিষ্ঠ কোনো শিক্ষা। পড়তে গিয়ে মনে হতে পারে, আপনি একটি আয়নার সামনে বসে নিজের জীবনযাত্রাকে দেখতে পাচ্ছেন। জেনে নিতে পারছেন কোথায় আরেকটু ভালো করলে দুনিয়া ও আখিরাতে সফলদের একজন হওয়া যাবে।

এমন আলো ঝলমলে জীবনের সাথে পরিচিত হতে এ বইয়ে আপনাকে

স্বাগতম!

Book: জীবনের আয়নায় ।
Author: আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ।
বইটি ২৫% ছাড়ে
মূল্য: ২৪৮৳

সকল প্রকার ইসলামিক বই অর্ডার করতে এখন.কম-এর ওয়েবসাইটে ভিজিট করুন: https://akhon.sellbd.shop

Akhon.com

"জেগে ওঠো আবার"কতজন-ই তো বলে-আমি তাহাজ্জুদে উঠতে পারি না; তাহাজ্জুদে মন ফিরাতে পারি না। ফজরে উঠতে পারি না; জামাতের সাথে ...
04/09/2024

"জেগে ওঠো আবার"
কতজন-ই তো বলে-আমি তাহাজ্জুদে উঠতে পারি না; তাহাজ্জুদে মন ফিরাতে পারি না। ফজরে উঠতে পারি না; জামাতের সাথে নামাজ আদায় করতে পারি না। যাকাত দিতে পারি না। সময়ে অসময়ে মিথ্যার আশ্রয় নিই। গীবত থেকে নিজের জিহ্বাকে সংযত রাখতে পারি না। পরনিন্দা থেকে নিজেকে মুক্ত রাখতে পারি না। বেগানা নারী থেকে নজর ফেরাতে পারি না। ভালো কিছু করতে গেলেই যেন, ভিতর থেকে এক ধরনের বাধা আসে। মনে হয় সৎ কাজ থেকে দূরে রাখতে, কেউ আমাকে শেকলবন্দি করেছে।

মনে হয়-আমার আর নেক আমলের মধ্যে কেউ একজন দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে। আমি এক-পা দু-পা করে সৎ কাজের উদ্দেশ্যে এগিয়ে যাই! অথচ মনে হয়, পেছন থেকে কেউ আমার পা ধরে টানছে। ভেতর থেকে কেউ একজন তাকে সাহায্য করছে। ভেতর থেকে ক্রমাগতভাবে বাধা-বিপত্তি আসছে।

অনেকেই বলে-আমি অশ্লীল-খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে চাই! হারাম থেকে বেঁচে থাকতে চাই। গীবত ও পরনিন্দা থেকে নিজের

জবানকে হেফাজত রাখতে চাই। নারীর ছলনা থেকে মুক্ত থাকতে চাই।
নানান অপকর্ম থেকে মুক্ত থাকতে চাই। কিন্তু, যখনই এগুলো থেকে পরিপূর্ণভাবে সরে আসতে চাই, তখনই মনে হয়-কেউ একজন আমাকে জোর করে এগুলোর মধ্যে নিক্ষেপ করছে। মনে হয় কেউ একজন পেছন থেকে তাড়াচ্ছে। ভেতর থেকে বারবার ফুসলিয়ে দিচ্ছে। বারবার মনে হয় -তার কাছে আমি পরাজিত। তার গোলামিতে সিদ্ধহস্ত। আমি জানতে চাই, কে সে? কে আমাকে এভাবে ঘোরাচ্ছে? কে আমার কাছ থেকে জান্নাতের চাবি কেড়ে নিয়ে, জাহান্নামের তালা খুলছে?

সে তো আর কেউ নয়; সে তো শয়তানের প্রশিক্ষণপ্রাপ্ত, লাগামহীন নফস। নফসের ধোঁকায় পড়ে আমরা কতশত গোনাহ করছি, তার কোন হিসেব নেই। নিভু নিভু প্রদীপ থেকে আলো গ্রহণ করতে গিয়েও, বঞ্চিত হতে হয়েছে বহুবার। যখনই কোন নেক কাজ করতে যাই, তখনই সেখানে নফসের বাধা আসে। যখনই অশ্লীলতা থেকে দূরে সরে থাকতে চাই, তখনই নফসের প্ররোচনা শুরু হয়ে যায়। মোটকথা, আমরা যত গোনাহ-ই করছি, বেশিরভাগ নফসের ধোঁকায় পড়েই করছি। শুধু তাই নয়-আজ-ই ফার্স্ট, আজ-ই লাস্ট- নফসের এই প্রধান ধোঁকা আমাদের যে কত ক্ষতি

করছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

বক্ষমান বইটি সম্পূর্ণ নফসের ওপর লিখিত। নফস কী? লাগামহীন নফসের দ্বারা আমরা কীভাবে প্রভাবিত? এর দ্বারা আমরা কতটা ক্ষতিগ্রস্ত? এর দ্বারা আমাদের কী কী ক্ষতি হচ্ছে? কোন গোনাহ কার দ্বারা হচ্ছে? কে সবচে' বড় শত্রু? নফসের ব্যাধি কী কী? নফস নিয়ন্ত্রণ করবো কীভাবে? নফস নিয়ন্ত্রণ করতে না পারলে আমরা কতটা ক্ষতিগ্রস্ত হবো, ইত্যাদি আরো কিছু বিষয় নিয়ে এই বইয়ে তাত্ত্বিক আলোচনা করা হয়েছে, আলহামুলিল্লাহ।

যাহোক, গোনাহ থেকে বিরত থাকতে, আর নেক কাজে অগ্রসর হতে সর্বপ্রথম আমাদের নফসের বিরুদ্ধে বিজয় অর্জন করতে হবে। নিজের মধ্যে লাগামহীন নফস পুষে কখনো গোনাহ থেকে বিরত থাকা যাবে না। মনে রাখবেন, নফস ঠিক তো সব ঠিক। তাই, সর্বপ্রথম আমাদের নফসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। আর এই লড়াইয়ে বক্ষমান বইটি

আপনার আমার জন্য খুবই উপকারী হবে, ইন শা আল্লাহ।

Book: জেগে ওঠো আবার।
Author: ড. মিজানুর রহমান আজহারী।

বইটি ২৫% ছাড়ে
মূল্য: ১৬৫৳

সকল প্রকার ইসলামিক বই অর্ডার করতে এখন.কম-এর ওয়েবসাইটে ভিজিট করুন: https://akhon.sellbd.shop

Akhon.com

যুবকদের পাশাপাশি আমাদের প্রবীণদেরও বেশ কিছু দায়িত্ব আছে এখন। আপনার এলাকায় অন্যায় দেখলেই এগিয়ে আসুন। নতুন কোনো যুলুমবাজ দ...
08/08/2024

যুবকদের পাশাপাশি আমাদের প্রবীণদেরও বেশ কিছু দায়িত্ব আছে এখন। আপনার এলাকায় অন্যায় দেখলেই এগিয়ে আসুন। নতুন কোনো যুলুমবাজ দল প্রভাব বিস্তার করার আগেই আপনাদের সোচ্চার হতে হবে। অন্যায় দেখেও নীরবে এখন মেনে নিলে মনে রাখবেন, আজীবন পুরনো দাসত্বের শৃঙ্খলে থাকতে হবে।
রাসুল (স.) বলেছেন, ‘যাঁর হাতে আমার জীবন তাঁর শপথ করে বলছি—তোমরা অবশ্যই ভালো কাজে মানুষকে আদেশ দেবে এবং অবশ্যই অন্যায় থেকে নিষেধ করবে। যদি তা না করো তাহলে আল্লাহ তোমাদের ওপর তাঁর পক্ষ থেকে শাস্তি প্রেরণ করবেন। এরপর তোমরা তাঁর কাছে দুআ করলেও তিনি কবুল করবেন না।’ (তিরমিজি: ৪/৪০৬, হা: ২১৬৯)

Akhon.com

বই নিয়ে কিছু কথাবিড়ালকে যদি জিজ্ঞেস করা হয়, তোমার শত্রু কে? সে বলবে কুকুর। কুকুরকে যদি জিজ্ঞেস করা হয়, তোমার শত্রু কে? ...
06/07/2024

বই নিয়ে কিছু কথা

বিড়ালকে যদি জিজ্ঞেস করা হয়, তোমার শত্রু কে? সে বলবে কুকুর। কুকুরকে যদি জিজ্ঞেস করা হয়, তোমার শত্রু কে? সে বলবে শিয়াল। হরিণকে যদি জিজ্ঞেস করা হয়, তোমার শত্রু কে? সে বলবে বাঘ। বাঘকে যদি জিজ্ঞেস করা হয়, তোমার শত্রু কে? সে বলবে সিংহ। ঠিক তেমনি, যখন কোনো মানুষকে জিজ্ঞেস করা হয়, তোমার শত্রু কে? সে বলবে- আমার শত্রু অমুক, আমার শত্রু তমুক। আর এভাবেই, সবাই একে- অন্যের নাম উল্লেখ করেই তার শত্রুর সঙ্গে পরিচয় করিয়ে দেয়।

আজ পর্যন্ত অনেকের কাছেই তাদের শত্রুর কথা জানতে চাইলে- কেউ বলে অমুক, কেউ বলে তমুক। শুধু তাই নয়; কেউ কেউ তো নিজ সহোদর ভাইকেও শত্রু হিসেবে আখ্যায়িত করে। কিন্তু, আমাকে যখন কেউ জিজ্ঞেস করে, তোমার শত্রু কে? তখন আমি অকপটে, এক বাক্যে বলি -'আমার শত্রু আমি'।

আমি আমার শত্রু, তবে কেন অন্যের শত্রুতাকে এত ভয় করি? আমি বোকা, আমি বোকা, আমি বোকা....

সমকালীন প্রকাশনের পাঠকপ্রিয় সিরিজ 'তিনিই আমার রব'। অত্যন্ত প্রাঞ্জল ও হৃদয়গ্রাহী ভাষায় আসমাউল হুসনার অর্থ ও ব্যাখ্যা, মু...
06/07/2024

সমকালীন প্রকাশনের পাঠকপ্রিয় সিরিজ 'তিনিই আমার রব'। অত্যন্ত প্রাঞ্জল ও হৃদয়গ্রাহী ভাষায় আসমাউল হুসনার অর্থ ও ব্যাখ্যা, মুমিন-জীবনে আল্লাহ তাআলার নামের প্রভাব এবং নামের দাবি অনুযায়ী আমাদের করণীয় আমলগুলো তুলে ধরেছেন। হাজারো পাঠক 'তিনিই আমার রব' সিরিজের মাধ্যমে আল্লাহর পরিচয় লাভ করে দ্বীনে ফিরেছেন। এ সিরিজের প্রতিটি শব্দে ও বাক্যে পাঠকরা অবাক হয়ে লক্ষ করেছে, জীবনের ছন্দে ছন্দে মহান আল্লাহর কী অপার কুদরত ঘিরে রেখেছে আমাদের। রহমান অর্থ দয়াময়; সামাদ অর্থ অমুখাপেক্ষী; আল- হাফিয অর্থ মহারক্ষক-এ সবই তো জানা; কিন্তু তিনি এমন অমুখাপেক্ষী, এত অসীম দয়ালু এবং এমন অভিনব পন্থায় এমন সুনিপুণ কারিশমায় বান্দাকে রক্ষা করেন তা তো পূর্বে কখনো ভাবা হয়নি! তাই পাঠক হারিয়ে যায় জীবনের বাস্তবতায়; দোল খেতে থাকে আল্লাহর নামের সুর-তরঙ্গে। এ সিরিজের প্রথম দুটি বই আমরা অগণিত পাঠকদের হাতে তুলে দিয়েছি, আলহামদুলিল্লাহ। এবার প্রকাশিত হতে যাচ্ছে এ সিরিজের ৩য় বই 'তিনিই আমার রব (৩য় খণ্ড)'।

Book: তিনি আমার রব-২।
Author: আবু তালহা সাজিদ, মুরসালিন নিলয়, শায়খ ড. রাজিব আন নাবুলুসি।

বইটি ৪০% ছাড়ে
মূল্য: ১৬৮৳

সকল প্রকার ইসলামিক বই অর্ডার করতে এখন.কম-এর ওয়েবসাইটে ভিজিট করুন: https://akhon.sellbd.shop

Akhon.com

03/07/2024

"আপনি যতো বেশী পড়বেন, ততো বেশী জিনিস আপনি জানতে পারবেন। আপনি যতো বেশী শিখবেন, ততো বেশী জায়গায় যাবেন।”
Akhon.com

যে কয়েকটা বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কুরআনের আয়াত নাজিল করে ফরজ করেছেন, পর্দার বিধান সেগুলোর একটি। ইসলামের ...
01/07/2024

যে কয়েকটা বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কুরআনের আয়াত নাজিল করে ফরজ করেছেন, পর্দার বিধান সেগুলোর একটি। ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত জরুরি এই বিধান মুমিন নারীদের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাব্যস্ত করেছেন।
পর্দা-প্রথা নারীত্বের আভিজাত্যের অংশ। নারীর শালীনতার ভূষণ এবং স্বকীয়তার প্রতীক। তবে দুঃখের বিষয় হলো—উদাসীনতা, অজ্ঞতা, অবাধ্যতা আর শত্রুপক্ষের শত্রুতা সহ নানাবিধ কারণে আজকের যুগে আমাদের নারী সমাজে পর্দা প্রথার নানাবিধ রূপ আর প্রকার বিদ্যমান। অথচ ইসলামের প্রথম যুগে পর্দার যে প্রকার ছিল, কিয়ামতের প্রাক্কালেও সেই প্রকার বিদ্যমান থাকবে।
প্রকরণ আর বিকৃতির জামানায় পর্দার আবরণে নিজেদের আবৃত করে নিতে এবং সঠিকভাবে পর্দার হুকুম আহকাম মুমিন নারীদের সামনে তুলে ধরার প্রয়াস থেকেই ‘পরিপূর্ণ শারয়ি পর্দা’ বইটির প্রকাশ।

জনপ্রিয় ক্রুসেড সিরিজের লেখক ও কবি আসাদ বিন হাফিজ গত রাত ১২.৫৫ মিনিটে পৃথিবীর সফর শেষ করেছেন।  ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ...
01/07/2024

জনপ্রিয় ক্রুসেড সিরিজের লেখক ও কবি আসাদ বিন হাফিজ গত রাত ১২.৫৫ মিনিটে পৃথিবীর সফর শেষ করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।

সম্মানিত কবির ইন্তেকালে এখন পরিবার গভীর শোকাহত।

আল্লাহ রাব্বুল আলামিন তাঁকে ক্ষমা করে দিয়ে জান্নাতের উচ্চ মাকাম দইন করুন! আমীন!

30/06/2024

ভালো বই পড়া মানে গত শতাব্দীর
মহৎ লোকের সাথে আলাপ করা।
Akhon.com

 ার্ভিস
30/06/2024

ার্ভিস

হায়াতের দিন ফুরিয়ে গেলে নিভে যাবে জীবনের প্রদীপ। সেই অবধারিত, অনিবার্য ক্ষণটা চলে আসার আগে, আমরা আরেকবার জীবনের পেছনে তা...
30/06/2024

হায়াতের দিন ফুরিয়ে গেলে নিভে যাবে জীবনের প্রদীপ। সেই অবধারিত, অনিবার্য ক্ষণটা চলে আসার আগে, আমরা আরেকবার জীবনের পেছনে তাকাতে পারি। নতুনভাবে করতে পারি অনেক হিশেব-নিকেষ। সেই হিশেব-নিকেষের ঘটনায়, 'হায়াতের দিন ফুরোলে' বইটা আপনার বিশ্বস্ত সঙ্গী হয়ে উঠতে পারে, ইনশাআল্লাহ।

Book: হায়াতের দিন ফুরোলে।
Author: আরিফ আজাদ।
বইটি ২৫% ছাড়ে
মূল্য: ২৪৮৳

সকল প্রকার ইসলামিক বই অর্ডার করতে এখন.কম-এর ওয়েবসাইটে ভিজিট করুন: https://akhon.sellbd.shop

Akhon.com

Address

Chuadanga
Khulna
7200

Alerts

Be the first to know and let us send you an email when Akhon.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Akhon.com:

Share