07/11/2022
কাব্যিক ভাষায় নিজেকে খুজে পাওয়া!!!😍😍😍😍
অনেক দিন আগে পাওয়া একটা উড়ো চিঠি হুট করে সামনে এলো!চিঠিটা হুবহু কপি করে দিলাম।
।।।।।।। ।।।।।।।।
হৃদয়ের কথা পৌঁছে যাক মিনুর কাছে,
গায়ের রংটা ঠিক তুষার শুভ্র নয়, চন্দন রাঙ্গা,
এক স্বর্ণালী আভা যেনো মিনু কে আরো মায়াবী করে তুলেছে।
হরিণীর মতো চোখ দুটো দিকবিদিক ছুটে বেড়ায়,খুঁজে বেড়ায় কাউকে! তবে মিনুর মনটা বোধ হয় কাঁদার মতোই নরম। এমন পরম সৌন্দর্য দু- চার শব্দে প্রকাশ করা দুঃসাধ্য।
মিনুকে প্রথম দেখার দিনটি আজও চৈত্রের রৌদ্রউজ্জল দিনের মতোই স্পষ্ট। একবার দেখার পর থেকে স্বয়নে, স্বপনে, জাগরণে, নিদ্রায়, কার্যে, বিশ্রামে, ঐ মনোমোহীনি কে স্মরণ করে থাকি।