Local Market

Local Market আপনার এলাকার বাজার এখন অনলাইনে! ঘরে বসে বাজার করুন, সময়, শ্রম আর টাকা বাঁচান।

মিথ্যা আশ্বাসের  ভয়াবহতা........কানাডায়  এক  বরফ  শীতল  রাতে,  একজন  কোটিপতি তার  ঘরের  সামনে  এক  বৃদ্ধ  দরিদ্র  মানুষ...
18/01/2024

মিথ্যা আশ্বাসের ভয়াবহতা........

কানাডায় এক বরফ শীতল রাতে, একজন কোটিপতি তার ঘরের সামনে এক বৃদ্ধ দরিদ্র মানুষকে দেখতে পেলেন। তিনি বৃদ্ধ মানুষটিকে জিজ্ঞাসা করলেন,
"বাইরে এত ঠাণ্ডা আর আপনার গায়ে কোনো উষ্ণ কাপড় নেই, আপনার কি ঠাণ্ডা লাগে না?
বৃদ্ধ লোকটি উত্তর দিল, "আমার কাছে উষ্ণ কাপড় নেই কিন্তু আমি মানিয়ে নিয়েছি।"
কোটিপতি উত্তর দিয়েছিলেন, "আমার জন্য অপেক্ষা করুন।
এখন আমি আমার ঘরে ঢুকে আপনার জন্য একটা উষ্ণ কাপড় নিয়ে আসবো।"
দরিদ্র বৃদ্ধ খুব খুশি হয়ে বলল, সে তার জন্য অপেক্ষা করবে। কোটিপতি তার বাড়িতে ঢুকলেন এবং সেখানে ব্যস্ত হয়ে গেলেন এবং দরিদ্র মানুষটার কথা ভুলে গেলেন।
সকালে তার মনে হলো, সেই দরিদ্র বৃদ্ধের কথা। তিনি সাথে সাথে ঘর থেকে বেরিয়ে গেলেন বৃদ্ধকে খুঁজে বের করার জন্য। কিন্তু তিনি বৃদ্ধ মানুষটাকে ঠান্ডার কারণে মৃত অবস্থায় দেখতে পান।
আর বৃদ্ধ মানুষটার হাতে একটা চিরকুট দেখতে পেলেন।
চিরকুটে লিখা ছিলো -
"যখন আমার কোন উষ্ণ কাপড় ছিল না, তখন ঠান্ডার সাথে লড়াই করার ক্ষমতা আমার ছিল কারণ আমি মানিয়ে নিয়েছিলাম।
কিন্তু যখন আপনি আমাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তখন আমি আপনার প্রতিশ্রুতির সাথে আসক্ত হয়ে গিয়েছিলাম এবং আমি আমার তীব্র ঠাণ্ডা প্রতিরোধ করার ক্ষমতা হারিয়ে ফেলি"।
উপদেশ ঃ "কাউকে প্রতিশ্রুতি দেয়ার আগে ভাবুন এবং অহেতুক মিথ্যা প্রতিশ্রুতি থেকে বিরত থাকুন!!
আমাদের এমন মিথ্যা প্রতিশ্রুতির কারণে অনেকের হাজার হাজার স্বপ্ন ধুলোয় মিশে যায়.......

ছবিতে যাকে দেখছেন তিনি আগ্রাবাদ সিডিএ বায়তুল আমিন জামে মসজিদের দীর্ঘদিনের খতিব এবং ইমাম।ছোট একটা বাচ্চা কুকুর আঁচড় দিয়েছ...
11/01/2024

ছবিতে যাকে দেখছেন তিনি আগ্রাবাদ সিডিএ বায়তুল আমিন জামে মসজিদের দীর্ঘদিনের খতিব এবং ইমাম।ছোট একটা বাচ্চা কুকুর আঁচড় দিয়েছিলো।আঁচড় টা নরমাল ছিলো তাই তিনি এতোটা পাত্তা দেয় নাই বিষয় টা।রেবিস হওয়ার পর ডাক্তারা ৪৮ ঘন্টা সময় দিয়েছিলো কিন্তু তিনি তার আগেই মারা গেছেন।তার মৃত্যু আমি সরাসরি দেখেছি কি ভয়ানক মৃত্যু।রেবিস রোগী মৃত্যুর আগে পাগলের মত আচরণ করে তখন ডাক্তাররা বুজে যায়।।সে দিন এই ইমাম সাহেব যখন শেষ পর্যায়ে তখন দেখলাম নার্স রা রুম থেকে সবাইকে বের করে দিয়েছে,আর রুম কে তালা মেরে দিয়েছে,কারন শেষ মুহূর্তে তারা পাগল হয়ে যায় সামনে যাকে পাবে তাকে কামড় বা আঁচড় দিবে,এই রোগী যাকে কামড় দিবে তারও মৃত্যু ১০০০% নিশ্চিত হয়ে যাবে।।দরজা তালা মেরে দেওয়ার পর বাঁচার জন্য কি করলো,কত চাইলো রুম থেকে বের হতে,রুমের ভিতর দৌড়া,দৌড়ি করতে লাগলো আর শুধু ধাক্কা খাচ্ছিলো দেওয়াল আর চৌকির সাথে,এটা দেখে তাদের আত্নীয়রা নার্সদের থেকে অনুমতি চাইলো দরজা খুলে তাকে একটু ধরে রাখবে যাথে ধাক্কা না খাই।কিন্তু নার্সরা অনুমতি দিলো না,তারা বললো তিনি আর ১০/১৫ মিনিটের মধ্যে মারা যাবে অপেক্ষা করুন,ওনার জন্য তো আমরা আপনাদের মৃত্যুর মুখে ফেলে দিতে পারি না।একটা দেশি মুরগী জবাই দেওয়ার পর মুরগী যেভাবে চটপট চটপট করে মৃত্যু হয় জলাতঙ্ক রোগীর মৃত্যু একদম সেম ভাবে হয়।।।
১৪০০শ বছর আগে আমাদের প্রিয় নবী বলে গিয়েছেন কুকুর নাপাক প্রানী।।১৪০০ বছর পর মেডিকেল সায়েন্স বলছে জলাতঙ্ক ভেকসিন করা নাই ঐ ধরনের কুকুরকে আপনি হাত দিয়ে স্পর্শ করলে আপনারও হয়ে যেথে পারে জলাতঙ্ক,কুকুর স্পর্শ করে আমরা যদি আমাদের শরীর চুলকায় বা আমাকের শরীরের কোন ক্ষত স্থানে সে হাত লেগে যায় তাহলেও রিক্স থাকে জলাতঙ্কের,রেবিস ভাইরাস রক্তের মাধ্যম আমাদের শরীরে প্রবেশ করে না,রেবিস ভাইরাস আমাদের চামড়ার নিচে যে সাদা একটা চর্বির আস্তর থাকে সেই চর্বি থেকে মাথায় চলে যায়,প্রথমে আমাদের ব্রেন আক্রমন করে ব্রেন ইনজুরি করে দেয়,পরে আস্তে আস্তে আমাদের গলাতে নামতে শুরু করে,আমাদের গলার যে নার্ভ থাকে সে নার্ভকে ধ্বংস করে দেয়,গলার নার্ভের মাধ্যমে আমরা পানি খেয়ে থাকি বা অন্যন্য খাবার খেয়ে থাকি।নার্ভ যখন পুরাপুরি বিকল হয়ে যায় তখন এই রোগী গলা দিয়ে কোন পানি বা খাবার খেতে পারবে না,গলাতে কিছু গেলেই তার শ্বাস বন্ধ হয়ে যাবে কারন যেই নার্ভ খাবার গিলতে সাহায্য করে তা আর কাজ করছে না,তাই সে পানির পিপাসায় একটা সময় মারা যায়।।তারা পানি দেখলেই ভয় পাই কারন পানি গলায় গেলে সে আর শ্বাস নিতে পারে না, যদি আপনি জলাতঙ্ক ভেকসিন না নিয়ে থাকেন।আমাদের একটা ভুল ধারনা আছে,আমরা মনে করি কুকুর কামড়ালে বা আছড় দিলে রেবিস ভেকসিন দিতে হয়,মেডিকেল সায়েন্স বলছে,কুকুরের লালা তে সবচেয়ে বেশি জলাতঙ্ক ভাইরাস রেবিস থাকে,কুকুর তার জিহবা দিয়ে তার শরীল চাটে,এই চাটার কারনে কুকুরের পুরা শরীলে রেবিস জীবানু থাকার রিক্স থাকে মনে রাখবেন যদি দেখেন কুকুরের শরীল পানি ধারা ভেজা সে ভেজা কুরুর আপনার হাত স্পর্শ হয় বা পায়ে স্পর্শ হয় তাহলে সাথে সাথে এই স্থান কাপড় কাঁচা সাবান নিয়ে ১৫ মিনিট ওয়াশ করবেন।।তাই সকলে কুকুর থেকে সাবধানে থাকবেন।কুকুর আপনার শরীল স্পর্শ করলে সাথে সাথে ১৫ মিনিট কাপড়কাচার সাবান দিয়ে পরিষ্কার করবেন। তারপর বেরিস ভেকসিন দিয়ে দিবেন,আর রেবিস ভেকসিন কখনো সরকারি মেডিকেল ছাড়া অন্য যায়গায় দিবেন না,যে কোন টিকা সরকারি মেডিকেল ছাড়া অন্য যায়গায় দিবেন না,আমরা অনেকে ফার্মেসিতে ভেকসিন বা টিকা দিয়ে থাকি এটা উচিত না,একজন ফার্মেসির কাজ ঔষধ বিক্রি করা টিকা দেওয়া না,ভেকসিন দেওয়ার নিয়মই তারা জানে না,,রেভিস ভেকসিন নিদিষ্ট তাপমাত্রায় রাখা লাগে না হয় সেই ভেকসিন কাজ করবে না ,।মেডিকেল সায়েন্স বলছে ৯৯ % জলাতঙ্ক রোগ ছড়ায় কুকুর।।বিড়ালেরও জলাতঙ্ক হয় যদি সেই বিড়াল কুকুরের কামড় খায় বা কুকুর যে যায়গায় খাবার খাই একই যায়গায় বিড়াল মুখ দেয় তাহলে সে বিড়ালও জলাতঙ্কে আক্রান্ত হয়।তাই বিড়ালের কামড় বা বিড়ালের আচড় বা বিড়াল আপনার পা চেটে দিয়েছে তাহলেও আপনাকে ভেকসিন দিতে হবে।একবার আপনার শরীলে রেবিস ভাইরাস ঢুকে গেলে নিশ্চিত মৃত্যু, কারন জলাতঙ্ক রোগের কোন চিকিৎসা নাই।আল্লাহ সবাইকে সুস্থ রাখুক।।। জলাতঙ্ক রোগীর মৃত্যু হয় অনেক কষ্টদায়ক ভাবে।।২/৩ টা জলাতঙ্ক রোগীর মৃত্যু নিজ চোখে দেখার পর আমি শপথ নিয়েছি এই বিষয়ে আমি সবাইকে সতর্ক করবো।।
আমার পোষ্টটা সবাই শেয়ার করবেন যাথে সবাই একটু সতর্ক হয়।রেবিস ভেকসিন সকল টপিক্যাল সরকারি হাসপাতালে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয়।কেউ যদি কখনো কুকুরের আক্রমণে আক্রান্ত হন আমার সাথে যোগাযোগ করবেন,ইনশাআল্লাহ আমি আমৃত্যু সবাইকে সাহায্য করবো,আমি চাইনা এই করুণ মৃত্যু আর কোন ব্যক্তির হোক।।কুকুরের আক্রমণের ২৪ ঘন্টার মধ্যে ভেকসিন দিতেই হবে।আপনারা ইউটিউবে জলাতঙ্ক রোগী দিয়ে সার্চ দিয়ে দেখতে পারেন এই রোগ কতটা ভয়াবহ।আমরা রাস্তার কুকুরকে পাত্তাই দি না সবাই দয়া করে একটু সচেতন হয়।।।
(সংগৃহিত-মোশাররফ হোসাইন মামুনের টাইম লাইন থেকে)

....  "আমি এই পর্যন্ত জীবনে কোনদিনও একটা সিগারেট খাই নি, কিন্তু আমার গলায় আজ স্বর নেই।আমার বিয়ে হয় ১৯৭২ সালে দূরসম্পর্কে...
10/10/2023

....
"আমি এই পর্যন্ত জীবনে কোনদিনও একটা সিগারেট খাই নি, কিন্তু আমার গলায় আজ স্বর নেই।
আমার বিয়ে হয় ১৯৭২ সালে দূরসম্পর্কের এক ভাইয়ের সাথে। ও ছিলো ইঞ্জিনিয়ার, প্রচুর ঘুরতে ভালোবাসতো। অসম্ভব খুঁতখুঁতে, জেদি আর ধূমপায়ী ছিলো। আমি যতভাবে যতকিছুই বলি না কেন, কোনদিন ওর সিগারেট খাওয়া থামাতে পারি নি। ৯১ সালে ৪৫ বছর বয়সে ওর প্রথম ছোট একটা স্ট্রোক হয়। যদিও তখন সিগারেট খাওয়া কমিয়ে দিয়েছিলো কিন্তু একেবারে ছেড়ে দেয় নি। তারও বছর পাঁচেক পরে ওর হার্ট আ্যটাক হয় এবং বাধ্য হয়ে ওকে ধূমপান ছাড়তে হয়। এর ৯ বছর পরে ২০০৫ এর একদিন ও ঘুমের মাঝেই আমাকে ছেড়ে চলে যায়।
২০০৯ এর দিকে টের পাই আমার কণ্ঠস্বর মিইয়ে যাচ্ছে। শুনে ডাক্তার কিছু ওষুধ দিলো। মাত্র একবছরের মাথায় একদিন আমি কথা বলার চেষ্টা করতেই আমার শ্বাসপ্রশ্বাস প্রায় বন্ধ হয়ে আসতে শুরু করে। ছেলেমেয়েরা তখনই আমাকে হাসপাতালে ভর্তি করায়। ডাক্তার জানায় আমার ভোকাল কর্ডে আলসার হয়েছে। কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারছিলাম তারা কিছু একটা লুকোচ্ছে। অবশেষে জানলাম আমার কণ্ঠনালীতে ক্যানসার ধরা পড়েছে। আমি একেবারে ভেঙে পড়লাম। জীবনে কোনদিন সিগারেট খাই নি, কাউকে কষ্ট দেই নি, তবে এ শাস্তি কেন? ডাক্তার বললো, আমি পরোক্ষ ধূমপানের শিকার। কারণ আমার বর আমার সামনেই সিগারেট খেতো।
তখন ২০১০ চলে, এপ্রিলের ১৯ তারিখ। আমাকে অপারেশান থিয়েটারে নিয়ে যাওয়া হলো। ডাক্তার আমার গলা কেটে ভোকাল কর্ড আর থাইরয়েড গ্লান্ড ফেলে আমার গলায় একটা ছিদ্র করে দিলো। সেই ছিদ্র দিয়ে পাকস্থলী পর্যন্ত লম্বা একটা নলের মাধ্যমে আমাকে খাবার দেয়া হতো। একটা নকল পাইপ দিলো স্বর তৈরি করার জন্য। ছেলেমেয়েদের উৎসাহে আমি আবার নতুন করে সবকিছু শুরু করার শক্তি পেলাম। ৬৪ বছর বয়সে আমি কম্পিউটার শিখতে লাগলাম।
একটা একটা করে অক্ষর শিখে কথা বলতে শুরু করলাম। অভ্যাস করতে লাগলাম কেমন করে ঐ নকল নলটা ব্যবহার করতে হয়, গলার ছিদ্রটা দিয়ে শ্বাস নিতে হয়। এমনকি এখন এই ছিদ্রটা দিয়ে আমি বাঁশিও বাজানো শিখছি! শাড়ির সাথে মিলিয়ে ছোট ছোট কাপড় সেলাই করে ডিজাইন করে নিয়েছি গলার ছিদ্রটা ঢাকার জন্য। দিনের বেলায় আমি ধূমপান ও তামাকবিরোধী বিভিন্ন প্রজেক্টে কাজ করি আর ক্যানসারের রোগীদেরকে যুদ্ধ চালিয়ে যেতে উৎসাহ দেই। একদিনের সেই কথা বলতে না পারা আমি আজ অনেক কথা বলি। ডাক্তার বলেছে একটা নতুন হ্যান্ডস ফ্রি ডিভাইস দেবে যেন আমাকে আর ঐ নলটা হাতে ধরে রেখে কথা বলতে না হয়। শুনে খুশিতে বাচ্চাদের মত হেসে উঠেছিলাম।
যদি আমাকে সবার উদ্দেশ্যে কিছু বলতে বলা হয়, তাহলে বলবো, পরোক্ষ ধূমপানকে উপেক্ষা করবেন না। নিজের ভালোবাসার, কাছের, প্রিয় মানুষগুলোকে ধূমপান করতে নিষেধ করার ব্যাপারে কখনো লজ্জা পাবেন না। এটা যেমন তাদের ভালোর জন্য ভালোবেসে করবেন, তেমনি নিজেকে ভালোবেসে নিজের ভালোর জন্যেও করবেন।"
- নলিনী সত্যনারায়ণ

07/08/2023

Cuijhal Cutting

07/08/2023

Friday Market, Motijhil Ideal School er samne

15/07/2023

Khulna

15/07/2023

Stationary market

15/07/2023

Fokirapole stationary shop

42 to pcs
11/03/2023

42 to pcs

Local Market.com.bd is the cheapest and most reliable digital marketplace in Bangladesh. We provide door-to-door delivery all over the country. You can purchase any product from various categories.

Pcs 42 tk
11/03/2023

Pcs 42 tk

Local Market.com.bd is the cheapest and most reliable digital marketplace in Bangladesh. We provide door-to-door delivery all over the country. You can purchase any product from various categories.

Safe Inflatable Bathtub for BabyApplicable for age 4 months and upSoft and flexible for baby's mouthLong handle for extr...
14/11/2022

Safe Inflatable Bathtub for Baby

Applicable for age 4 months and up
Soft and flexible for baby's mouth
Long handle for extra control and comfort
Made from durable, pure and safe silicone
Wash after each use

Price only 1200 tk
Delivery charge 150 tk

Address

324, South Goran
Khilgaon
1219

Alerts

Be the first to know and let us send you an email when Local Market posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Local Market:

Share