INSAF-Home Delivery Service

Call Directions Website Contact the business

INSAF-Home Delivery Service দৈনন্দিন জীবনে বাজার করার চিন্তা?
(1)

29/10/2026

🌴 বাজারে এত গুড় থাকতে, ঝিনাইদহের খেজুরের গুড়ের স্বাদ আলাদা কেন জানেন? 🤎

এর পেছনে আছে খেজুরগাছ, গাছিদের পরিশ্রম আর খাঁটি গুড় তৈরির যত্ন।

🌿 ইনসাফের ঝিনাইদহের খেজুরের গুড় তৈরির প্রতিটি ধাপে আমরা দিচ্ছি বিশেষ নজর। গাছ থেকে রস সংগ্রহ, রস জ্বাল দেওয়া থেকে শুরু করে গুড় তৈরি—সবকিছুই হচ্ছে নিজস্ব তদারকিতে।

আমাদের লক্ষ্য শুধু গুড় বিক্রি করা নয়, বরং মানুষের কাছে পৌঁছে দেওয়া ঐতিহ্যবাহী স্বাদ ও মান বজায় রেখে তৈরি খেজুরের গুড়।

✨ কোনো চিনি মিশিয়ে নয়, কোনো কেমিক্যাল ব্যবহার না করে—খাঁটি খেজুরের রস থেকেই গুড় তৈরির আমাদের প্রচেষ্টা।

শীতের সকালে গরম ভাত, রুটি কিংবা পিঠাপুলির সঙ্গে একটুখানি খেজুরের গুড়—স্বাদটা যেন শৈশবের স্মৃতি ফিরিয়ে আনে! ❤️

#ঝিনাইদহেরখেজুরেরগুড় #ইনসাফ #খাঁটিগুড় #নিরাপদখাদ্য #শীতেরআয়োজন

নতুন বছর, নতুন ভার, নতুন গুড়ের অপেক্ষা! 🌴🍯ঝিনাইদহের খেজুরের গুড়ের মৌসুম আসছে। চলছে গাছ প্রস্তুত করার কাজ, দিনরাত পরিশ্...
28/10/2026

নতুন বছর, নতুন ভার, নতুন গুড়ের অপেক্ষা! 🌴🍯
ঝিনাইদহের খেজুরের গুড়ের মৌসুম আসছে। চলছে গাছ প্রস্তুত করার কাজ, দিনরাত পরিশ্রম আর খাঁটি গুড় তৈরির প্রস্তুতি।
অপেক্ষা শুধু সেই চেনা ঘ্রাণ আর নতুন গুড়ের স্বাদের। ইনশাআল্লাহ, এবারও আপনাদের জন্য থাকবে ইনসাফের ঝিনাইদহের খেজুরের গুড়। ❤️

আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন, কুমড়ার বড়ি কবে থেকে পাওয়া যাবে? 😊আলহামদুলিল্লাহ, আপনাদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আ...
28/10/2026

আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন, কুমড়ার বড়ি কবে থেকে পাওয়া যাবে? 😊
আলহামদুলিল্লাহ, আপনাদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আগামী সপ্তাহ থেকেই ইনশাআল্লাহ কুমড়ার বড়ি দেওয়া শুরু করতে পারব।

26/10/2026

❤️

3 years later 🗓⏳👣গুঁড় খাঁটি তখনও ছিলো, এখনও আছে ইনশাআল্লাহ্। ইনসাফ কখনও কোয়ালিটিতে কম্প্রোমাইজ করে না।
26/10/2026

3 years later 🗓⏳👣
গুঁড় খাঁটি তখনও ছিলো, এখনও আছে ইনশাআল্লাহ্। ইনসাফ কখনও কোয়ালিটিতে কম্প্রোমাইজ করে না।

26/10/2026

নতুন প্রজেক্ট এর কার্যক্রম শুরু হলো।

25/10/2026

😍

25/10/2026

একটা খেজুর গাছ থেকে রস সংগ্রহ করা যতটা সহজ মনে হয়, বাস্তবে কাজটা কিন্তু ততটা সহজ নয়। 🌴

প্রতিদিন আমাদের গাছ কাটার কাজ চলছে। একটা গাছ কাটতেই কমপক্ষে ৪৫ মিনিট থেকে ১ ঘণ্টা সময় লাগে। তবে গাছ কাটলেই যে রস বের হবে, বিষয়টা এমন নয়। এর পেছনে রয়েছে বেশ কয়েকটি ধাপ, আর প্রতিটি ধাপেই দরকার সময়, শ্রম ও যত্ন।

প্রথমে গাছের নির্দিষ্ট অংশ কেটে পরিষ্কার করা হয়। এরপর প্রায় ৭ দিন অপেক্ষা করে সেই অংশে প্রথমবার চাঁচ দেওয়া হয়। আরও ৭ দিন পর লাগানো হয় নল, যে নল দিয়ে রস গড়িয়ে পড়ে মাটির হাঁড়িতে।

নল লাগানোর ৭ দিন পর আবার চাঁচ দেওয়া হয়। এরপর ধীরে ধীরে রস বের হতে শুরু করে। তারপরও নিয়মিত বিরতিতে গাছ চাঁচতে হয়, যাতে রস সংগ্রহের প্রক্রিয়া ঠিকভাবে চলতে থাকে।

অর্থাৎ, আজ একটা গাছ প্রস্তুত করলেই কাল থেকে রস পাওয়া যায় না। প্রতিটি গাছের পেছনে রয়েছে দিনের পর দিন অপেক্ষা, পরিশ্রম আর যত্ন।

খেজুরের গুড় তৈরির কাজটা শুধু গুড় বানানো নয়, এর শুরুটা হয় গাছের যত্ন নেওয়া থেকেই। ❤️🌴

🌿 ঔষধি গুণে ভরা মধু। শীতের শ্রেষ্ঠ ঔষধ       কালোজিরা ফুলের মধু। 🐝🐝🐝🌺 এর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই মধু বাচ্চাদের ঠান্ডার...
24/10/2026

🌿 ঔষধি গুণে ভরা মধু। শীতের শ্রেষ্ঠ ঔষধ
কালোজিরা ফুলের মধু। 🐝🐝🐝
🌺 এর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই মধু বাচ্চাদের ঠান্ডার জন্য খুবই উপকারী।

কালোজিরা ফুলের মধু ঠান্ডায় জমে না

নিয়মিত দুই চামচ খেলে আপনি হয়ে
উঠবেন সুস্বাস্থের অধিকারী।

দুধের সাথে মিশিয়ে খেতে অসাধারণ লাগে।
রুটি দিয়ে খেতে খুবই টেস্টি।

কালোজিরা মধু - ১২৫০ টাকা কেজি।
ঝিনাইদহ পৌরসভার মধ্যে ডেলিভারি চার্জ ফ্রি।
অর্ডার করতে কল করুন -01977-370202

আমাদের ঠিকানা:পার্ক পাড়া পৌরসভার পিছনে ঝিনাইদহ।
INSAF-HOME DELIVERY SERVICE

24/10/2026

বাজারে অনেক গুড় পাওয়া যায়, কিন্তু ঝিনাইদহের জিরেন রসের খেজুরের গুড়ের ঘ্রাণ ও স্বাদ সত্যিই আলাদা!

আপনারা কি জানেন, জিরেন রস কীভাবে সংগ্রহ করা হয়?

একটি খেজুর গাছ থেকে একদিন রস সংগ্রহ করার পর গাছটিকে তিন দিন বিশ্রাম দেওয়া হয়। এরপর চতুর্থ দিনে আবার রস সংগ্রহ করা হয়। এই রসকেই বলা হয় জিরেন রস।

এই জিরেন রস থেকেই তৈরি হয় সুগন্ধি ও সুস্বাদু খেজুরের গুড়, যার ঘ্রাণ ও স্বাদ গুড়প্রেমীদের কাছে বিশেষভাবে সমাদৃত।

আর ইনসাফের খেজুরের গুড় তৈরি হয় আমাদের নিজস্ব তত্ত্বাবধানে, ঝিনাইদহের ঐতিহ্যবাহী পদ্ধতিতে।

শীতের সকালে গরম রুটি, ভাপা পিঠা কিংবা চিতই পিঠার সঙ্গে একটুখানি খেজুরের গুড়—স্বাদটা হয়ে উঠুক আরও মধুর!

খাঁটি স্বাদের খেজুরের গুড় পেতে চোখ রাখুন ইনসাফের সঙ্গে।

Address

Parkpara, Behind The Pouroshova
Jhenida
7300

Alerts

Be the first to know and let us send you an email when INSAF-Home Delivery Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to INSAF-Home Delivery Service:

Shortcuts

Share