Book Station Jsr

Book Station Jsr Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Book Station Jsr, Book shop, Mujib Sarak, Jessore.

29/07/2025

মেয়েটা নক দিয়ে বললো—`উইল ইউ ম্যারি মি?'
উত্তর দিলাম—বইটির মূল্য মাত্র : ১৯৫ টাকা!

শুধু তাই নয়— এ বইটির সাথে আরো দারুণ দুটি বই আসছ, মেহজাবি ও লেডি অব দ্য প্যালেস এদুটোও উপন্যাস।
সবগুলো একত্রে মাত্র ৪৫০ টাকা!

কিন্তু, লাস্ট ম্যাসেজটি যায় নি। ব্লক করে দিয়েছে ওপাশ থেকে।
পরে প্যানেলের সাথে পরামর্শ করলাম—তারা জানালো এটা নাকি প্রপোজ ছিলো! আশ্চর্য, তুই প্রপোজ করলে পার্সোনাল আইডিতে কর, বিয়ে করবি তার আগে অন্তত দু একটা সৌজন্যমূলক কথাবার্তা ক! তা না ডিরেক্ট উইল ইউ ম্যারি মি!

সামনে থেকে কোনটা বইয়ের নাম আর কোনটা ওইসব একটু পার্থক্য করে দিবেন। আমরা কম বুঝি।

ওই টাইপের বই আরো একটা আছে—আতিক উল্লাহ সাহেবের 'আই লাভ ইউ'

—কপি

রুপা: তুমি কি জানো আমি তোমার কথা খুব ভাবি!হিমু:আমি জানি!রুপা:সত্যি জানো?হিমু:হ্যা জানি,রুপা : কি করে জানো?হিমু  :  ভালোব...
01/01/2025

রুপা: তুমি কি জানো আমি তোমার কথা খুব ভাবি!
হিমু:আমি জানি!
রুপা:সত্যি জানো?
হিমু:হ্যা জানি,
রুপা : কি করে জানো?
হিমু : ভালোবাসা টের পাওয়া যায়!
রুপা : এর নাম কি ভালোবাসা?
হিমু : আমার জানা নেই রুপা
রুপা : তুমি কি আসবে আমাদের বাসায়?
হিমু : আসব
রুপা : কখন আসবে?
হিমু : এক্ষুনি আসছি।
রুপা : তুমি কি সকালে আসতে পার না?
হিমু : না রুপা,আমাকে এক্ষুনি আসতে হবে।
রুপা :আচ্ছা বেশ আসো।
হিমু : তোমার কি কোনো নীল রঙের শাড়ি আছে?
রুপা: কেন বলতো?
হিমু : যদি থাকে তাহলে নীল রঙের শাড়ি পরে গেটের কাছে থাকো, আমি এলেই গেট খুলে দেবে
রুপা :আচ্ছা!

আমি গেলাম না, আবারো মাস খানিকের জন্য ডু'ব দিলাম, কারণ ভালোবাসার মানুষদের খুব কাছে কখনো যেতে নেই!!

বই: ময়ূরাক্ষী
লেখক হুমায়ূন আহমেদ
বইছবি-সংগ্রহীত

🔰বইটি অর্ডার করতে Book Station Jsr পেইজে মেসেজ করুন।

আজ মির্জা গালিবের জন্মদিন— শুভ জন্মদিন মির্জা গালিব।🖤- আত্মচিৎকার
27/12/2024

আজ মির্জা গালিবের জন্মদিন— শুভ জন্মদিন মির্জা গালিব।🖤
- আত্মচিৎকার

"যে যায় সে আর ফিরে আসে না, কিন্তু মায়েরা প্রতীক্ষায় থাকে, তাদের প্রতীক্ষা দেশ স্বাধীন হওয়ার ১৪ বছর পরেও ফুরায় না।"মাআনিস...
26/12/2024

"যে যায় সে আর ফিরে আসে না, কিন্তু মায়েরা প্রতীক্ষায় থাকে, তাদের প্রতীক্ষা দেশ স্বাধীন হওয়ার ১৪ বছর পরেও ফুরায় না।"

মা
আনিসুল হক

'সামান্য শুক্রাণু আর ডিম্বাণু'র জন্য তোমায় আমি কীভাবে ছাড়ি? ভালোবেসেছিলাম তোমায়, বিয়েও করেছিলাম তোমায়। শুক্রাণু ডিম্বানু...
16/12/2024

'সামান্য শুক্রাণু আর ডিম্বাণু'র জন্য তোমায় আমি কীভাবে ছাড়ি? ভালোবেসেছিলাম তোমায়, বিয়েও করেছিলাম তোমায়। শুক্রাণু ডিম্বানুকে বিয়ে কিংবা ভালো তো বাসিনি!'

ভালোবাসার জন্মদিন
শিমুল ফরিদ

কিশোর হেলাল হাফিজ প্রেম করতেন হেলেন নামে এক কিশোরী সাথে। নেত্রকোনায় তারা প্রতিবেশী ছিলেন!দারোগার মেয়ের সাথে স্কুল শিক্ষক...
13/12/2024

কিশোর হেলাল হাফিজ প্রেম করতেন হেলেন নামে এক কিশোরী সাথে। নেত্রকোনায় তারা প্রতিবেশী ছিলেন!

দারোগার মেয়ের সাথে স্কুল শিক্ষকের ছেলের প্রেম মেনে নেননি দারোগা বাবু। মেয়েকে বিয়ে দিয়ে দেন এক সিনেমা হলের মালিকের সাথে ঢাকায়।

হেলাল হাফিজও চলেন আসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে।

তার এক মাত্র কবিতার বই বের হয়। নাম "যে জ্বলে আগুন জ্বলে!"

হেলেনের স্বামী বইমেলা থেকে বইটি কিনে হেলেন কে উপহার দেন। হেলেন দেখেন পুরো কবিতার বই জুড়ে কবির আকুতি। তাকে না পাওয়ার।

হেলেন সে কবিতার বই পড়ার পর মানসিকভাবে আঘাত পেয়ে আস্তে আস্তে পাগল হয়ে যান। স্বামী তাকে তালাক দেয়।

নেত্রকোনায় বাবার বাড়ি ফিরে যান হেলেন। তাকে শেকল দিয়ে ঘরে বেধে রাখতে হয়।

হেলাল হাফিজ নিজেকে কখনো ক্ষমা করতে পারেননি। কিংবা সে প্রেম থেকে বের হতে পারেননি।

তাই আর কখনো বিয়ে করেননি।

খুব গুছিয়ে থাকতেন। গোছালো মানুষ ছিলেন। তাকে দেখে বুঝা যেতো না, ভেতরে ভেতরে তার ভেতর এতোটা ভাঙ্গন।

- একজন ঘুণপোকা

“ হয়তো তোমাকে হারিয়ে দিয়েছিনয় তো গিয়েছি হেরেথাক না ধ্রুপদী অস্পষ্টতাকে কাকে গেলাম ছেড়ে ”বিদায়, প্রেম ও দ্রোহের কবি...
13/12/2024

“ হয়তো তোমাকে হারিয়ে দিয়েছি
নয় তো গিয়েছি হেরে
থাক না ধ্রুপদী অস্পষ্টতা
কে কাকে গেলাম ছেড়ে ”

বিদায়, প্রেম ও দ্রোহের কবি
হেলাল হাফিজ

কিছুক্ষণ আগে কবি হেলাল হাফিজ মারা গেছেন নিঃসঙ্গ অবস্থায়।মরে ওয়াশরুমে পড়েছিলেন। এই নিঃসঙ্গ মৃত্যুটা এক হিসেবে উনারই চয...
13/12/2024

কিছুক্ষণ আগে কবি হেলাল হাফিজ মারা গেছেন নিঃসঙ্গ অবস্থায়।

মরে ওয়াশরুমে পড়েছিলেন।

এই নিঃসঙ্গ মৃত্যুটা এক হিসেবে উনারই চয়েজ ছিলো। সেই যে হেলেনকে ভালোবাসলেন। আর কাউকে ভালো বাসতে পারলেন না।

বিদায়, প্রেমের কবি, দ্রোহের কবি, হেলাল হাফিজ।

আপনার এই নিঃসঙ্গ মৃত্যু আমাদের শিখিয়ে গেল, তুমুল ভালোবাসা মানুষকে নক্ষত্রের চেয়েও নিঃসঙ্গ বানাইয়া দেয়!!

©

ছুরি দিয়ে কেটে-কেটে জীবনটাকে বিশ্লেষণ করার মতো প্রবৃত্তি না হলেও, জীবনের ক্ষণস্থায়ী মুহূর্তগুলো, টুকরো টুকরো ঘটনাগুলো স্...
12/12/2024

ছুরি দিয়ে কেটে-কেটে জীবনটাকে বিশ্লেষণ করার মতো প্রবৃত্তি না হলেও, জীবনের ক্ষণস্থায়ী মুহূর্তগুলো, টুকরো টুকরো ঘটনাগুলো স্মৃতি হয়ে দেখা দেয় মনে। সেখানে আনন্দ আছে, বিষাদ আছে। ব্যর্থতা আছে, সফলতা আছে। হাসি আছে, অশ্রু আছে।

বরফ গলা নদী
জহির রায়হান

ভুলেও কারো সাথে আলাপ করবেন না!🙂
06/12/2024

ভুলেও কারো সাথে আলাপ করবেন না!🙂

28/11/2024

Based on a true story 😅

©Video Collected

'আমাকে খুঁজবে প্রভাতের প্রথম সূর্যকিরণে। যদি না পাও,খুঁজবে সন্ধ্যায়, যখন সূর্য ডুবি ডুবি করেও ডুবছে না।সাবধান! মধ্যাহ্নে...
24/11/2024

'আমাকে খুঁজবে প্রভাতের প্রথম সূর্যকিরণে। যদি না পাও,
খুঁজবে সন্ধ্যায়, যখন সূর্য ডুবি ডুবি করেও ডুবছে না।
সাবধান! মধ্যাহ্নে আমাকে কখনো অনুসন্ধান করবে না।'

হুমায়ুন আহমেদ স্যারের যেকোন বই সুলভ মূল্যে নিতে ইনবক্স করেন।

Address

Mujib Sarak
Jessore
7440

Website

Alerts

Be the first to know and let us send you an email when Book Station Jsr posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category