Niqab Gallery

Niqab Gallery হিজাব ও নিকাবের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান

পর্দা ইসলামের ফরজ বিধান। নারীদের পর্দার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হলো বোরকা। এককথায় বোরকা বললেও বোরকার সাথে অনেকগুলো জিনিস চলে আসে। যেমন হিজাব নিকাব হাত পা মোজা ইত্যাদি। আমাদের মা বোন যেন সঠিকভাবে পর্দা করেত পারে যেজন্য তাদের প্রয়োজনীয় জিনিস আমরা তাদের হাতের নাগালে নিয়ে এসেছি।
নানা ব্যস্ততায় ঘেরা আমাদের জীবন। অনেকের ব্যস্ততা এত বেশি যে তারা দোকানে গিয়ে দেখেশুনে কোনকিছু কেনার সময় বের করতে পারে না

। সময় বাঁচানোর জন্য অনলাইনেই অর্ডার করে ফেলে। কিন্তু অনলাইনে সবাই তো আর সৎ হয় না। অনেক অসাধু বাস করে এখানে। তাদের ভিড়ে ভালো লোকদের খুঁজে পাওয়া খুবই কষ্টসাধ্য। এই কষ্ট থেকে মুক্তি দিতে আমরা আছি আপনাদের পাশে। আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলোর বেস্ট কোয়ালিটি পাবেন আমাদের কাছে।
হিজাব নিকাব , নামাজের হিজাব, হাত পা মোজা পাবেন সাশ্রয়ী দামে। দামে ও মানে আমাদের সাথে অন্যদের তুলনা পাবেন না ইনশাআল্লাহ।
সারাদেশে ক্যাশঅন ডেলিভারিতে পণ্য পাঠানো হয়। দেখে পছন্দ না হলে বাঁ কথাকাজে মিল না পেলে সাথে পণ্য ফেরত দিতে পারবেন ইনশাআল্লাহ। সবাই পর্দার সাথে থাকুন। ভালো থাকুন।

প্রিমিয়াম কোয়ালিটিফুল টু-পিস।যারা টু পিসের জন্য পাগল করে দিচ্ছিলেন দ্রুত অর্ডার কনফার্ম করতে হবে।  # স্টক সীমিত 🙃     ...
13/06/2026

প্রিমিয়াম কোয়ালিটিফুল টু-পিস।
যারা টু পিসের জন্য পাগল করে দিচ্ছিলেন দ্রুত অর্ডার কনফার্ম করতে হবে।
# স্টক সীমিত 🙃

ঈদের সময় গরুর মাংসের শুঁটকির একটা পোষ্ট দিয়েছিলাম । এর পর থেকে অনেক অপু আনে মেসেজ দিচ্ছে আমি সেল করি নাকি । সবাইকে বলল...
12/06/2026

ঈদের সময় গরুর মাংসের শুঁটকির একটা পোষ্ট দিয়েছিলাম । এর পর থেকে অনেক অপু আনে মেসেজ দিচ্ছে আমি সেল করি নাকি । সবাইকে বললাম না সেল করি না । তখন থেকে রিকুয়েষ্ট করতেছে আপু প্লিজ সেল করো । ওদের এতো রিকুয়েষ্ট দেখে আমি সেল শুরু করলাম । আলহামদুলিল্লাহ অনেক সেল হয়েছে । এখন ও অনেক অর্ডার আসতেছে । মাংসের শুঁটকি বানানোর জন্য আস্ত গরু জ*বাই দিলাম । এখন শুটকির এতো চাহিদা যে সপ্তাহে ২,৩ টা গরু জ*বাই দিতে হয় । এরজন্য গরুর একটা খামার দিলাম । ৫ টা গরু আছে আমার খামারে । প্রতি সপ্তাহে ২,৩ টা জ*বাই করি আবার কিনে এনে খামারে রাখি । খামাড়ের গরু গুলা প্রচুর দুধ দেয় , সেই দুধ দিয়ে মিষ্টির কারখানা দিলাম । মাশাআল্লাহ আমার এখন ৩ টা বিজনেস ।আমি এখন সফল বিজনেস ওমেন , অল্পদিনে কোটাপতি হয়ে গেছি ।
এরপর ঘুমিয়ে গেছি আর কল্পনা করতে পারি নাই , আসলে ঘুম আসে না তো এর জন্য ঘুমানোর আগে এগুলা ভাবিঈঈঈঈ 😑

ঈদের পরপর একটা দাওয়াত ছিল আমার বাসায়। রান্না করতে হয়েছিল অনেকজনের। মাছ ভাজার সময়ে তেল ছিটকে পড়লো গালে, ঠোঁটে,  হাতে। ভয়া...
08/06/2026

ঈদের পরপর একটা দাওয়াত ছিল আমার বাসায়। রান্না করতে হয়েছিল অনেকজনের। মাছ ভাজার সময়ে তেল ছিটকে পড়লো গালে, ঠোঁটে, হাতে। ভয়াবহ অবস্থা। আমি বরফ দিলাম। স্বাভাবিকভাবেই রান্না শেষ করলাম। রাঁধতে গেলে হাতে তো প্রায়ই তেল ছিটকে পড়ে, তো এই জ্বালাপোড়ায় অভ্যস্ত আমি। কিন্তু গালের অংশে একদম চামড়া উঠে গেল।
তাও এটা তুচ্ছ ঘটনা। যারা রেগুলার রাঁধে তাদের সবার কাছেই তুচ্ছ।
এরকম হয়। একটু তো পোড়া।

বিকালে মায়ের বাসায় গেলাম। মা আমাকে দেখামাত্র আৎকে উঠলেন।
—গালে কি তোর? আয়হায়! মুখটা তো শেষ।পুড়লি কেমনে? তেল পড়ছে? কি মাছ ভাজছস? পাবদা?
আমি বলিওনি কি হয়েছে।
আম্মু বার্না ক্রিম বের করলেন। কিছু একটা কাজ করছিলেন। হাত ধুয়ে এসে ক্রিম লাগাই দিলেন। তার আফসোসের শেষ নাই।
—কেমনে পুড়লি মা? কেমনে? কি দরকার এত রান্নার!
এরপরে যতবার মায়ের কাছে গেছি আম্মু নিজের হাতে বার্না লাগাই দিছে। পৃথিবীতে তার সবথেকে সুন্দরী মেয়েটার মুখে দাগ পড়া নিয়ে তার আফসোসের শেষ নাই।
—মরার সংসারে মেয়েডা আমার রানতে রানতে শেষ।

আমার উনিশ বছরের সংসার। সেদিন আমি প্রায় বত্রিশ জনের জন্য রান্না করছি। আমার স্বামী আছে, সন্তান আছে। তারা আমাকে খুব ভালোবাসে। আমার একটা বহুলোকের শশুরবাড়িও আছে। অনেক আত্মীয় আমার। সবাই আমাকে ভালোবাসে। কারো চোখে পড়ে নাই কিছু। বেশি ভালোবাসে যারা, তুচ্ছ ঘটনা তাদের চোখে পড়ে না।

শুধু আম্মু আমার গালডায় হাত রেখে বলছে,
—আমার মেয়ের গালডা শেষ। বালের রান্নায় আমার মেয়ের গালডা পুড়ছে।
আমার ছেলে মেয়েরে ডেকে বলছে,
—আমার মাইয়াডা তোরার জন্য রানতে রানতে পুইড়া মরতেছে।

যতবার আম্মুর কাছে যাই, এই মহিলা বারবার আমারে বলে,
— একটু বার্না দিয়া দিই। আয় কাছে আয়।

তার দুদিন পর বেড়াতে যাব। ব্যাগ ট্যাগ নিয়ে স্টেশনে আসছি। আম্মু সঙ্গে আসছে উঠাই দিতে। গালে হাত রেখে বলল,
—বার্না নিছোস সঙ্গে?
বললাম,
—লাগবে না। তুমি যে কি! দেখো কমে গেছে।
—কই কমছে মা? এই যে লাল। বার্না না দিলে তো শুকাবে না। একটা বার্না কিনে দিই দাঁড়া….

আমি ঢাকা থেকে মাকে যতবার ফোন করছি, আম্মু ভিডিওকলে গাল দেখতে চাইছে।
আফসোস করে বলছে।
—এত সুন্দর মুখটা। এত সুন্দর মুখটা আমার মাইয়ার..

আমার একটা উনিশ বছরের সংসার আছে। বত্রিশটা রোস্ট খাওয়ার মত একটা পরিবার আছে। তারা আমাকে অনেক ভালোবাসে। আমার লাভ ম্যারেজ।
ভালোবাসায় টইটুম্বুর আমার জীবন।

কিন্তু আমার গালে ফোসকা পড়লে সেটা দেখার একজনই আছে। এই সারাদুনিয়ায় একজনই আছে যার আমার গালের সামান্য পোড়া সহ্য হয়না। যে আমার ট্রলিব্যাগে বার্না কিনে দেয়। যে একটু পরপর বলে,
—ইশশিরে গালডা আমার মেয়ের….

অথচ এই পোড়া কারো চোখেই পড়ে নাই। কেউ একবারের জন্যও জিজ্ঞেস করে নাই আমার ঔষধ লাগবে কিনা..
কী আশ্চর্যের বিষয় না?

Post Courtesy - Tridha Anika

গরু নাকি ছাগল?🌚
28/05/2026

গরু নাকি ছাগল?🌚

সবশেষে নিজের জন্য বানানোর এনার্জি থাকেনা ।💔
27/05/2026

সবশেষে নিজের জন্য বানানোর এনার্জি থাকেনা ।💔

আপনাদের জন্য তো অনেক বানালাম এখন নিজেদের জন্য একটু বানাই।🤍
26/05/2026

আপনাদের জন্য তো অনেক বানালাম এখন নিজেদের জন্য একটু বানাই।🤍

24/05/2026

আলহামদুলিল্লাহ ঈদের আগে আজকে শেষ বুকিং দিলাম।

আজই অর্ডার করার শেষ দিন। কুরিয়ার বন্ধ হওয়ার আগেই সবার আমানত তাদের হাতে পৌঁছে দিতে পারলেই শান্তি। দুয়া চাই। সাথে থাকবেন।
22/05/2026

আজই অর্ডার করার শেষ দিন। কুরিয়ার বন্ধ হওয়ার আগেই সবার আমানত তাদের হাতে পৌঁছে দিতে পারলেই শান্তি। দুয়া চাই। সাথে থাকবেন।

21/05/2026

শুভ্রতা...🤍

প্রচন্ড গরমে আমাদের বেক্সি কোয়ালিটি স্বলাত হিজাব নিন  আর আরামে স্বলাত আদায় করুন।🤍
21/05/2026

প্রচন্ড গরমে আমাদের বেক্সি কোয়ালিটি স্বলাত হিজাব নিন আর আরামে স্বলাত আদায় করুন।🤍

Address

খোরদো ব্রিজ সংলগ্ন, চাকলা মনিরামপুর যশোর
Jessore
7400

Telephone

+8801913390228

Website

Alerts

Be the first to know and let us send you an email when Niqab Gallery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Niqab Gallery:

Share