18/09/2024
জিভে জল আনা মাংসের আচার, শিখে নিন রেসিপি
😋😋
কড়াইতে প্রথমে সর্ষের তেল ভাল করে গরম করে নিতে হবে। যতক্ষণ না মুচমুচে হচ্ছে ততক্ষণ চিকেনগুলো ভাজতে হবে। ভাজা চিকেনগুলো একটি পাত্রে তুলে রাখতে হবে। কড়াইয়ের তেলে পিঁয়াজ, আদা বাটা এবং ধনে গুড়ো দিয়ে ভাল করে ভাজতে হবে। তার পাঁচ মিনিট পর নুন আর রসুন দিয়ে দিতে হবে। মশলা ভাল করে ভাজা হয়ে গেলে ভাজা চিকেনগুলো যোগ করে দিতে হবে এবং ভাল করে মশলার সঙ্গে মিশিয়ে দিতে হবে।উপর থেকে লঙ্কা গুড়ো ছড়িয়ে দিতে হবে। তার কিছুক্ষণ পর গ্যাস নিভিয়ে দিতে হবে। একদম শেষে একটি ভিনিগার ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে টেস্টি টেস্টি চিকেনের আচার।😋💖