Merry Festival

Merry Festival Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Merry Festival, Shopping & retail, Jessore.

17/07/2024

জরুরী পোস্টে রেসপন্স কেন কম আপনাদের? রেসপন্স করুন! ! সাড়া দিন সবাই ।
⚠️এই খবরটি অনুরোধ রইলো সবাই ছড়িয়ে দিন—
যারা জাবির হলে আছেন প্লিজ রেজিস্ট্রারে যান।
আর যারা জাবির আশেপাশে আছেন, তারা স্টুডেন্টদের পাশে দাড়ান প্লিজ।
এই মুহুর্তে আপনাদের সবচেয়ে বেশি দরকার।
জাহাঙ্গীরনগরকে ব্লাকআউট করা হয়েছে। নেটওয়ার্ক বন্ধ, মোবাইল সিম কাজ করছে না।
ক্যাম্পাস ভর্তি পুলিশ, বিজিবিও আসতেছে।

10/07/2024

বিসিএসে সবচেয়ে বড় প্রশ্নফাঁস কেলেঙ্কারি হয় তাহসানের মায়ের আমলেই।

জনপ্রিয় অভিনেতা ও সঙ্গীতশিল্পী তাহসান খানের মা ড. জিনাতুন নেসা তাহমিদা বেগম ২০০২ সালের ৯ মে ‘বাংলাদেশ সরকারি কর্ম কমিশন’-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব লাভ করেন। তিনি দায়িত্ব নেয়ার পরই ২৪তম (২০০২-২০০৩) বিসিএস পরীক্ষার সবচেয়ে বড় প্রশ্নফাঁস কেলেঙ্কারির অভিযোগ ওঠে। এমনকি সেই পরীক্ষাও বাতিল করা হয়।

সেই সময়কার জাতীয় সংবাদপত্র বিশ্লেষণ ও ডেইলি বাংলাদেশ-এর অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে।

২০০৩ সালের ৪ মার্চের দৈনিক ইনকিলাব পত্রিকায় শিরোনাম করা হয় ‘২৪তম বিসিএস পরীক্ষা বাতিল’। সেই খবরে উল্লেখ করা হয়, ‘২৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা বাতিল করা হয়েছে। গতকাল (সোমবার) বিকেলে পাবলির সার্ভিস কমিশনে (পিএসসি) অনুষ্ঠিত এক জরুরি সভায় আকস্মিকভাবেই এই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়। অবশ্য এর আগে গতকাল সকালেই পিএসসি ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কিন্তু তদন্ত কমিটি কাজ শুরু করতে না করতেই রহস্যজনকভাবে পুরো পরীক্ষা বাতিলেরই সিদ্ধান্ত নেয়া হয়।’

২৪তম বিসিএসের পরীক্ষার প্রশ্নপত্র কিছু কোচিং সেন্টারের মাধ্যমে ফাঁস হয়ে গেলে, সেই সময়ে দেশের প্রায় সকল জাতীয় দৈনিক সংবাদপত্রে তা প্রকাশিত হয়। সারাদেশে সেই ঘটনা বেশ আলোড়ন সৃষ্টি করে। উল্লেখ্য, সম্প্রতি বিসিএস প্রশ্নফাঁসে আলোচিত সৈয়দ আবেদ আলী সেই সময়ে ড. জিনাতুন নেসা তাহমিদা বেগমের ব্যক্তিগত গাড়িচালক ছিলেন।

জানা যায়, সেই সময়ে প্রশ্ন ফাঁসের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন তাহসান খানের মা ড. জিনাতুন নেসা তাহমিদা বেগম। শুধু তাই নয়, প্রশ্নপত্র প্রণয়ন, সমন্বিত ও মুদ্রণসহ সংশ্লিষ্ট সকল ক্ষেত্রে পিএসসির প্রতিটি সদস্যই জড়িত ছিলেন উল্লেখ করে পরীক্ষা বাতিলের দাবি নাকচ করে দেন। এমনকি প্রশ্ন ফাঁসের অভিযোগ সুনির্দিষ্টভাবে প্রমাণিত হওয়ার পরও পরবর্তী ৭২ ঘণ্টায়ও পিএসসি চেয়ারম্যান ড. জিনাতুন নেসা তাহমিদা বেগম কোনো তদন্ত কমিটি গঠন থেকেও বিরত থাকেন। পরীক্ষা শুরুর ২ ঘণ্টা পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রটি রমনা এলয় হাতে লেখা প্রশ্নপত্র ও উত্তরের কপি নিয়ে জিডি করতে গিয়েছিলেন; সে সম্পর্কেও তিনি কোনো খোঁজ-খবর নেননি এবং সংশ্লিষ্ট ওসিকেও ডেকে এ ব্যাপারে কোনো সত্যতা যাচাই করেনি।

সেই সময়ে এই ঘটনার পর সংবাদপত্রে প্রশ্ন ফাঁদ সম্পর্কে প্রতিদিন লেখালেখি অব্যাহত থাকায় এবং পরীক্ষা বাতিলের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ প্রতিবাদের প্রেক্ষিতে খোদ প্রধানমন্ত্রীর নির্দেশে গোয়েন্দা সংস্থায় মাধ্যমে খোঁজ-খবর নেয়া হয়। প্রশ্ন ফাঁসের বিষয়টি সম্পর্কে প্রমাণ পাওয়ায় পর সরকারের শীর্ষ মহল থেকে পরীক্ষা বাতিলের পক্ষে মত দেওয়া হয়। এরপরই ২৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা বাতিল করা হয়।

জানা গেছে, প্রফেসর ড. জিনাতুন নেসা তাহমিদা বেগম ছিলেন দেশের অন্যতম প্রধান সাংবিধানিক প্রতিষ্ঠান ‘বাংলাদেশ সরকারি কর্ম কমিশন’-এর জন্য নিয়োগপ্রাপ্ত অষ্টম চেয়ারম্যান। ২০০২ সালের ৯ মে তিনি পিএসসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব লাভ করেন এবং ২০০৭ সালের ৭ মে পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন।

ড. জিনাতুন নেসা তাহমিদা বেগম ১৯৬৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মান ও ১৯৬৭ সালে স্নাতক পাশ করেন এবং ১৯৭৭ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

©

09/07/2024
07/07/2024

আজ আমার জন্মদিন।
জন্মদিনে নিজেকে কোনোদিন কিছু উপহার দেইনি। তবে পেয়েছি ঢের। সে অর্থে, এবারের জন্মদিনটি অবশ্যই আলাদা। নিজেকে আজ এমন কিছু একটা উপহার দিতে চলেছি, যার জন্য অপেক্ষায় ছিলাম দীর্ঘদিন।

কিছুক্ষণ পর চ্যানেল টোয়েন্টিফোরে যে রিপোর্টটি আপনারা দেখবেন, সেই রিপোর্টটিকে বলতে পারেন ক্যারিয়ারের অন্যতম সেরা কাজের একটি টিজার। এরপর ট্রেইলার আসবে। তারপর দেখবেন পূর্ণাঙ্গ মুভি।

একটি ভালো অনুসন্ধানী রিপোর্টের জন্য আপনি ঠিক কতদিন লেগে থাকবেন বা থাকতে পারবেন? পনের দিন, এক মাস, ছয় মাস বা এক বছর? এত সময় অবশ্য বাংলাদেশের গণমাধ্যমে পাওয়া সম্ভব নয়। কানাডায় আমরা একটি ভালো ইনভেস্টিগেটিভ-ডকের জন্য ৭-৮ মাসও পাই। খুব ভালো কিছু হলে হয়তো ১ বছর। বাংলাদেশে সেটি সর্বোচ্চ দু-মাস।

কিন্তু আমি এই কাজটির পেছনে লেগে ছিলাম প্রায় ৬ বছর!

এতদিন কি লাগার কথা? মাঝে কোভিড, আমার কানাডায় কাজের সুযোগ, অন্যান্য বড় বড় কাজে যুক্ত হওয়া এবং চক্রটির সূত্র মেলাতে না পারার ব্যর্থতাসহ নানা কারণ অবশ্য ছিল। তবে যাই থাকুক, ৬ বছর অবশ্যই একটি দীর্ঘ সময়।
বাংলাদেশ ছেড়ে যখন কানাডায় সাংবাদিকতা শুরু করলাম, বুক ও ব্যাগের ভেতর যে কয়েকটি অসমাপ্ত কাজের ফাইলপত্র, নোট এবং তীব্র প্রত্যয় নিয়ে এসেছিলাম, এই কাজটি শীর্ষে ছিল। যখনই সময় পেয়েছি, ডট মিলিয়েছি।

আরেক মহাদেশে সময় মিলিয়ে অনুসন্ধানে প্রাপ্ত ফলাফল বিশ্লেষণ, ক্রস-চেক, সোর্স-মেইনটেইন, মাঠের কাজ তদারকি, রিপোর্ট তৈরি এবং তা প্রচার যে কতটা মানসিক এবং শারিরিক শ্রমের তা হাড়ে হাড়ে টের পেয়েছি গত ১৫টা দিন।

শেষ পর্যন্ত খবরটি আজ ব্রেক করতে যাচ্ছি।

শেষ পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশন-বিপিএসসির নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের প্রমাণ পেয়েছি আমরা। গেল শুক্রবার অনুষ্ঠিত রেলওয়ের ৫১৬টি পদের এই নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে জড়িত খোদ পিএসসির কর্মকর্তারাই!

দীর্ঘ অনুসন্ধানে বিপিএসসিকেন্দ্রীক এই চক্রটিকে চিহ্নিত করেছি আমরা, যারা এক যুগেরও বেশি সময় ধরে বিসিএসের প্রিলি, রিটেন, ভাইভাসহ গুরুত্বপূর্ণ প্রায় সকল সরকারি নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস করেছে। সর্বশেষ ৪৬তম বিসিএসও বাদ যায়নি এদের খপ্পড় থেকে।

এই অনুসন্ধানে পাওয়া তথ্য একজন বাংলাদেশী নাগরিক হিসেবে শিউরে ওঠার মতোই, কেননা সাংবিধানিক এই প্রতিষ্ঠানটির মুখের দিকে তাকিয়ে বসে থাকে লাখ লাখ বেকার তরুণ-তরুণী।
জীবনের শুরুর ৩০ বছরের প্রায় সকল সুখ আর চাওয়া-পাওয়া বিসর্জণ দিয়ে বিসিএস ধ্যান-জ্ঞান করে, নিদেন পক্ষে পিএসসির একটি নন-ক্যাডার প্রথম বা দ্বিতীয় শ্রেণীর চাকরির আশায় যারা দিন গুণেন , লাইব্রেরীতে পড়ে থাকেন দিনের পর দিন, তাদের জন্য এ খবর রীতিমতো বজ্রাঘাত! রাষ্ট্রের তরফে প্রহসন।

বিসিএস এবং পিএসসি নন-ক্যাডার চাকরির প্রশ্নপত্র ফাঁসের সর্ববৃহৎ এই চক্রের কার্যক্রম এবং তাদের বিস্তারিত জানতে আপনাদের অপেক্ষা করতে হবে আগামী পর্বের সার্চলাইটের জন্য। তবে একাধিক পর্ব হয়তো লেগে যাবে পুরো গল্পটি তুলে ধরতে।

শেষ মুহুর্তে রিপোর্টটির জন্য সহকর্মীদের পাঠিয়ে পিএসসি চেয়ারম্যানের একটা ইন্টারভিউ করেছি আমি। ইন্টারভিউ শেষে তিনি আমাকে কল করেন এবং প্রায় ৪০ মিনিট কথা বলেন। এত অসহায় লাগল তার কন্ঠ! মনটা কিছুটা খারাপই হলো।

কিন্তু রাষ্ট্রের কাজে দক্ষ কর্মী খুঁজে বের করার সাংবিধানিক প্রতিষ্ঠানটির প্রধান হয়ে এভাবে একের পর এক প্রশ্নফাঁসের ঘটনার দায় তিনি আর তার বোর্ডের সদস্যরা কিভাবে এড়াবেন? একটি দুটি তো নয়, ৩৩তম বিসিএস থেকে প্রায় ৩০টি ক্যাডার-ননক্যাডাার পরীক্ষায় প্রশ্নফাঁসের প্রমাণ পেয়েছি আমরা।

জন্মদিন যে কখন এলো আর গেল, টেরই পাইনি। বউ ভয়ে একটা কেক কাটার প্রস্তাবও দিতে পারেনি! ছেলেটাকে কোলে নেওয়া হয়নি, কয়েক রাত ঘুম নাই। তবু লাখ লাখ বেকার ভাই-বোনের জন্য কিছু করতে পারার আনন্দের তূল্য তো আর কিছু নেই, আর সেই দিনটি জন্মদিন হলে তো কথাই নেই।

ওয়েল ডান আবদুল্লাহ আল ইমরান,
শুভ জন্মদিন।


06/07/2024
06/07/2024
06/07/2024

আমরাই শেষ জেনারেশন যারা কিনা সবগুলো বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করেছি!

18/08/2022

যেখানে ৩০০ টাকা মজুরির জন্য চা শ্রমিকদের আন্দোলন করতে হচ্ছে।
সেখানে আমরা ১ কাপ চা ৮/১০ টাকাই নিতেছি।
একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে কি একটুও বিবেকে বাধেনা,
আমরা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট কিন্ত খেটে খাওয়া মজুরের করের টাকায় পড়ি,চা শ্রমিকের মাথার ঘাম পায়ে ফেলে অর্জিত অর্থের করের টাকায় পড়াশুনা করি। বিনিময়ে আমরা তাদের কি দিচ্ছি???
তাদের জন্য হয়তো সরাসরি আমাদের কিছু করার নাই।
কিন্ত আমরা অন্তত তাদের সাথে দাড়াতে পারি, তাদের যৌক্তিক দাবির সমর্থন করতে পারি। কিন্ত আমরা তা করবোনা। আমরা কি করবো জানেন??
আমরা চা স্টলে গিয়ে ১ কাপ চা ১০ টাকায় কিনে টিভিতে নিউজ দেখবো আর চা শ্রমিকদের আন্দোলন নিয়ে গল্প করবো তামাশা দেখবো।

এটা তো একবারো ভাবেন না যদি চা শ্রমিকদের মজুরী ৩০০ টাকা না হয় আমরা কোন চা স্টলে বসবো না। পারবেন কি চা শ্রমিকদের পাশে দাড়াতে দুইদিন চা স্টলে বসা বন্ধ রাখতে।
যাদের করের টাকায় পড়াশুনা করছেন তাদের জন্য কি ২ টা দিন চা ছাড়া থাকতে পারবেন না।
আপনি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আপনাকে ১০ জনে ফলো করে সবাই যদি নিজ অবস্থান থেকে চা নেওয়া বন্ধ করে দেন তাহলে দেখবেন চা শ্রমিকদের আন্দোলন বিপ্লবে পরিণত হবে।রক্তচোষা অমানুষগুলো বাধ্য হবে তাদের মজুরী বাড়াতে।
আপনিও সেদিন আত্নতৃপ্তি পাবেন আপনার গর্ব হবে যে আমি খেটে খাওয়া মানুষের জন্য কিছু একটা করেছি।আর একজন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসাবে আপনি তখনই সার্থক যখন আপনি খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য কিছু করতে পারবেন💝

©Monjurul Islam Shojib

18/08/2022

আজ নিউজ হবার কথা ছিল, গার্ডার চাপায় ৫ জন নাগরিকের মৃত্যুতে দোষী ব্যাক্তিদের আটক।

আটক ব্যাক্তিদের মধ্যে রয়েছেন বিআরটি প্রকল্পের উর্ধতন সকল ব্যাক্তিবর্গ, চিফ ইঞ্জিনিয়ারগণ, ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক, গাড়ির চালক ও হেলপার, অত্র এলাকার স্থানিয় জনপ্রতিনিধি।

বিআরটি মহাপরিচালক ও সড়ক মন্ত্রনালয়ের কর্তাব্যাক্তিকে জবাবদিহিতার জন্য তলব। ব্যাখা দাবী, অন্যথায় দায়িত্ব অবহেলার কারণে পদত্যাগের নির্দেশ।

দেশের সকল স্থানে নির্মানাধীন সকল অবকাঠামো কর্মকান্ডে সর্বোচ্চ সেইফটি নিশ্চিত করতে হাইকোর্টের জরুরী নির্দেশ।

নির্দেশ অমান্যকারিদের জন্য স্পেশাল আইনে বিচারের দাবীতে আদালতে রিট আবেদন।

অথচ আজ নিউজ তৈরি হচ্ছে, গার্ডার চাপায় নিহত রুবেলের লাশের দাবীতে সাত স্ত্রী!

-

একদল সাইকোপ্যাথদের হাতে দেশের মিডিয়া, বন্দী
©️

09/03/2022

Address

Jessore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Merry Festival posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share