Glow N Go

Glow N Go Get authentic Indian skincare products from us. For free consultancy from our doctors about skincare or any other health issues, feel free to inbox us.
(1)

Dr. Afia Jannat Arpy
MBBS (SSMC), BCS (Health)
Dr. Md. Nahid Imrose Uthsho
MBBS (SSMC), BCS (Health)

20/06/2026

একটা বিশাল শিপমেন্ট রিসিভ করেছি আজকে। Wishcare, Conscious Chemist, Kay Beauty, Pilgrim, Foxtale আরও নানান কিছু। আজ সন্ধ্যা ৮টায় লাইভে সব কিছু দেখাব ইন শা আল্লাহ। বহুদিন লাইভ করি না। 🫠🫠

এছাড়াও যারা শনির আখড়ার বাসিন্দা, তারা অনেকেই হয়ত জানেন না যে আমাদের লোকেশনও শনির আখড়া। এখন থেকে আমাদের লোকেশনে এসে পার্সেল পিকাপ ও করতে পারবেন।

লোকেশন:
দনিয়া, গোয়ালবাড়ি মোড় দিয়ে বায়তুস সালাম মসজিদের গলিতে, মারিয়া টেইলার্সের সামনে
(শনির আখড়া, ঢাকা)

অর্ডার করার ৩ দিনের মধ্যে পিকাপ করতে হবে। আসার আধ ঘণ্টা আগে ফোন করবেন। অবশ্যই ভাঙতি নিয়ে আসবেন।

01742-783836

অয়েলি স্কিনের জন্য একটা ভালো জেল বেইজড ময়শ্চারাইজার যারা খুঁজেন, তাদের চোখে কেন এই ময়েশ্চারাইজার টা পড়ে না আমার মাথা...
19/06/2026

অয়েলি স্কিনের জন্য একটা ভালো জেল বেইজড ময়শ্চারাইজার যারা খুঁজেন, তাদের চোখে কেন এই ময়েশ্চারাইজার টা পড়ে না আমার মাথায় আসে না। অথচ এই ময়েশ্চারাইজার টা অয়েলি স্কিনের জন্য সবকিছু মিলিয়ে একটা পারফেক্ট ব্যালেন্সে তৈরি করা। 2:1:3 ratio তে niacinamide, zinc PCA, natural moisturizing factor ওভারঅল ভেরি গুড। একদম non comedogenic, non greasy, perfect hydration.

আপনার বাকেট লিস্টে অয়েলি টু কম্বিনেশন স্কিনের ময়েশ্চারাইজার না থাকলে একে নেন ভাই। জিতে পাবেন। 👌👌

𝗪𝗶𝘀𝗵𝗰𝗮𝗿𝗲 𝟮:𝟭:𝟯 𝗡𝗠𝗙 𝗪𝗮𝘁𝗲𝗿 𝗚𝗲𝗹 is now available in stock‼️

For price & stock update, join our telegram channel
https://t.me/glow_n_go

পিগমেন্টেশন বা বডি ট্যান রিমুভাল অথবা ওভার অল বডি ব্রাইটেনিং এর জন্য আজকে কিছু হেল্প টেকনিকের কথা বলব। ✅ প্রথমত আপনি আপন...
19/06/2026

পিগমেন্টেশন বা বডি ট্যান রিমুভাল অথবা ওভার অল বডি ব্রাইটেনিং এর জন্য আজকে কিছু হেল্প টেকনিকের কথা বলব।

✅ প্রথমত আপনি আপনার রেগুলার বডি ওয়াশটাকে চেঞ্জ করে একটা ব্রাইটেনিং বডি ওয়াশ, অথবা exfoliating বডি ওয়াশ ব্যবহার করা শুরু করুন। তবে বডিওয়াশ ব্যবহারের বেলায় একটা জিনিস মাথায় রাখবেন, যেকোনো wash off প্রোডাক্ট কিন্তু আমাদের স্কিনে বেশিক্ষণ থাকে না। সেক্ষেত্রে নিয়ম হলো এ ধরনের বডি ওয়াশ অ্যাপ্লাইয়ের পর তিন থেকে পাঁচ মিনিট অপেক্ষা করে এরপর ধুয়ে ফেলা।

✅ তবুও একটা বডি ওয়াশ যতখানি কাজ করে তার চেয়ে অনেক বেশি ভালো কাজ করে বডি লোশন। কারন সেই বডি লোশনটা অনেক সময় ধরে আপনার স্কিনে থাকবে। সেক্ষেত্রেও হয় আপনি ইউজ করতে পারেন exfoliating body lotion, বা brightening body lotion. আপনি বডিওয়াশ হিসেবে যেটা চুজ করবেন, তার উল্টোটা নিবেন এখানে।

✅ অনেকের মনে হতে পারে এই ধরণের লোশন আপনি রেগুলার ইউজ করতে পারবেন কিনা। আমার উত্তর হবে হ্যাঁ পারবেন। কারণ আমাদের বডি স্কিন আমাদের ফেইসের স্কিনের চেয়ে আলাদা। বডিতে active ingredient এর প্রোডাক্ট প্রায় প্রতিদিন একবার করে ব্যবহার করা যায়। তবে কারো যদি কোন ইরিটেশন হয় তবে সে ক্ষেত্রে আপনি সতকর্তাবশত সপ্তাহে তিন দিন ব্যবহার করবেন।

✅ সপ্তাহে দুইদিন ব্যবহার করবেন একটা বডি স্ক্রাব৷ স্ক্রাবের কথা বললেই অনেকের মাথায় dove আসবে। বাজারে এখন Dove Body scrub একদম তুঙ্গে। তবে একটা জিনিস খেয়াল করবেন এই স্ক্রাব এর ভেতর কিন্তু তেমন কোনো এক্সফোলিয়েটিং উপাদান নেই। Dove মেইলি ভাইরাল হয় এর সুন্দর স্মেল এবং ক্রিমি টেক্সচারের জন্য। কিন্তু exfoliating/brightening active যেমন AHA BHA, vitamin C, kojic acid এই ধরণের স্ক্রাব বেশি ভালো কাজ করে ট্যান রিমুভ করতে।

✅ এরপর আসে ফার্মেসি ক্রিম। ফার্মেসি ক্রিম গুলো সাধারণত একদম স্পেসিফিক অথবা ডেডিকেটেড পিগমেন্টেশন রিমুভ এর জন্য বেশি ভালো কাজ করে। খুবই স্বাভাবিক কারণ একটা ক্রিম মাত্র ১৫ অথবা ৩০ গ্রামের হয়ে থাকে। সুতরাং এতোটুকু ক্রিম দিয়ে আপনি বডির অনেকখানি জায়গা কাভার করা কিন্তু বেশ ডিফিকান্ট। সে ক্ষেত্রে শুধুমাত্র স্পেসিফিক যে জায়গাগুলোতে আপনার পিকমেন্টেশন আছে, সেখানে এই ফার্মেসি ক্রিম গুলো ব্যবহার করতে পারেন। অথবা চাইলে আপনি আপনার রেগুলার লোশনের সাথে মিশিয়েও ফুল বডিতে এপ্লাই করতে পারেন।

✅ সর্বশেষ, বডি সানস্ক্রিন যদি নিয়মিত ব্যবহার না করেন, তাহলে কিন্তু সবই ভেস্তে যাবে। উলটা সান ড্যামেজ হয়ে পিগমেন্টেশন আরও বাড়বে। আমও যাবে, ছালাও যাবে।

টোটাল বডিকেয়ারের জন্য যা যা প্রয়োজন সবগুলো দিয়ে দিলাম একসাথে। আজকে কিন্তু ফ্রি ডেলিভারি ও আছে সাথে। 👌

For price & more stock update, join our telegram channel
https://t.me/glow_n_go

Once again, Free Delivery‼️মাত্র 999/- টাকার বেশি স্টক আইটেম অর্ডারে আজ এবং আগামীকাল সারাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি! ...
19/06/2026

Once again, Free Delivery‼️

মাত্র 999/- টাকার বেশি স্টক আইটেম অর্ডারে আজ এবং আগামীকাল সারাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি! 👌

আমাদের স্টক আইটেম গুলো প্রাইজসহ জানতে জয়েন হয়ে নিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে
https://t.me/glow_n_go

একটা বিশাল শিপমেন্ট রিসিভ করেছি আজকে। কাল সেটার লাইভ করব। কালও কিন্তু ফ্রি ডেলিভারি থাকবে। কালকের লাইভ দেখেও কিন্তু ফ্রি ডেলিভারি তে এক্সট্রা গুলো নিতে পারবেন।

এই যে রিসেন্টলি একটা বিখ্যাত অনলাইন শপে গিয়ে নকল BSTI ব্যবহার করার কারণে তাদেরকে জরিমানা করল, এজন্য আমার ওই পেইজকে যতটা ...
18/06/2026

এই যে রিসেন্টলি একটা বিখ্যাত অনলাইন শপে গিয়ে নকল BSTI ব্যবহার করার কারণে তাদেরকে জরিমানা করল, এজন্য আমার ওই পেইজকে যতটা না দায়ী মনে হয়েছে, তার চেয়ে বেশি দায়ী আসলে আমজনতা, ওরফে বাংলাদেশের জনগণ। কারণ বাংলাদেশের মানুষেরই আসলে BSTI কি, কখন কাকে কিভাবে দেয়, এসব বোঝার বা যাচাই করার সক্ষমতা নেই। ফেইসে ফিল্টার দিয়ে হোক বা আর্টিফিশিয়ালি একগাদা মেকাপ করে আজকে আমিও যদি একটা র‍্যান্ডম ইন্ডিয়ান প্রোডাক্ট হাতে নিয়ে BSTI approved, FDA approved, ISO certified সহ হাবিজাবি নানান ভুজুংভাজুং বলতে থাকি, আর এর প্রমাণ হিসেবে আমার সেই সাদা ফর্সা ফেইসটা দেখাইতে পারি, তাহলে শয়ে শয়ে মানুষ আমার সেই প্রোডাক্টটা কিনবে। যেটা হয়ত আমি নর্মাল মার্কেটিং করে সেল করে আমার মাথার ঘাম পায়ে ফালানো লাগত। বাঙ্গালী যদি হিড়িকে নাচে, তাদের যদি মিনিমাম কমন সেন্স না থাকে, তাহলে একা BSTI আর ভোক্তা অধিদপ্তর কয়টা প্রতিষ্ঠানকে সিলগালা করবে?

আরও হাস্যকর ব্যাপার হচ্ছে, বাংলাদেশের হোয়াইটেনিং প্রোডাক্ট সেলার রা নিজেরাই সাফাই গাইতে থাকেন, এই প্রোডাক্ট একদম ক্ষতিকর কেমিক্যাল মুক্ত, কোনোরকম স্কিনের ড্যামেজ ছাড়াই আপনার স্কিনকে ৩-৪ শেড ফর্সা করবে/ওজন কমাবে/ব্রণ কমাবে/স্কিনকে ব্রাইট টাইট করবে। আচ্ছা, ৭ দিনের মধ্যে কোনো প্রোডাক্ট যদি স্কিনকে ৩-৪ শেড ফর্সা করে সেই প্রোডাক্ট ক্ষতিকর না হয়ে কি খুব সুখকর হবে?? মানুষ সেই কথা আবার বিশ্বাস ও করে।

আজকে র‍্যান্ডমলি হঠাৎ সেই পেইজে ঘুরে গিয়ে দেখি ওরা এখনো ক্যাপশনে BSTI approved লিখে রেখেছে। তার কারণ আসলে এই লক্ষ টাকা জরিমানা ওদের কাছে কিছুই না। যে পরিমাণে প্রোডাক্ট তারা সেল করে, তাতে এক লক্ষ টাকা উঠে আসা মামুলি ব্যাপার। কারণ তারা তো প্রোডাক্ট বেচে না, বাঙ্গালীরা তাদের ব্রেইন, ইমোশন আর insecurity ওদের কাছে বেচে দিয়ে আসে। ওরা সেটা কিনে, আর লাখপতি হয়।

হয় না এরকম যে কোন একটা স্পেশাল প্রোগ্রাম এর আগে, বা কোন স্পেশাল অকেশনের আগে হুট করে আপনার স্কিনে দুইটা পিম্পল চলে আসল? অ...
18/06/2026

হয় না এরকম যে কোন একটা স্পেশাল প্রোগ্রাম এর আগে, বা কোন স্পেশাল অকেশনের আগে হুট করে আপনার স্কিনে দুইটা পিম্পল চলে আসল? অথবা সেই পিম্পল থেকে কিছু ডার্ক স্পট পড়ে গেল? যেই স্পট টা নরমালি আপনার স্কিনে থাকে না, কিন্তু এখন খুবই বাজে দেখাচ্ছে। ইমার্জেন্সি পারপাসে এখন আপনি ইমারজেন্সি হোয়াইটনিং ক্রিম ইউজ করবেন? ডল ক্রিম, খাজানা ক্রিম, নীলপরি ক্রিম? 😂😂

এর চেয়ে কি করবেন জানেন? একটা প্যাচ ইউজ করবেন। Microneedle patch. আপনি বাজারে যত প্যাচ দেখতে পান, এসব কিছুর চেয়ে microneedle প্যাচ টোটালি আলাদা। Microneedle সত্যিকার অর্থেই ছোট ছোট অনেক গুলা needle ওয়ালা প্যাচ, যেটা অন্যান্য প্যাচের চেয়ে আরও বেশি পরিমাণ স্কিনে pe*****te করে ভালো কাজ করে।

এগুলোর কতক্ষণে কাজ করবে জানেন? In 6 hours. কালকে কোনো প্রোগ্রাম, আগের দিন রাতে আপনার একনে বা ডার্ক স্পটের উপর প্যাচ লাগিয়ে রাখবেন। And you will get a visible result. 🫰🫰

𝗖𝗼𝗻𝘀𝗰𝗶𝗼𝘂𝘀 𝗖𝗵𝗲𝗺𝗶𝘀𝘁 𝗔𝗰𝗻𝗲 𝗖𝗹𝗲𝗮𝗿𝗶𝗻𝗴 𝗠𝗶𝗰𝗿𝗼𝗻𝗲𝗲𝗱𝗹𝗲 𝗣𝗮𝘁𝗰𝗵 & 𝗖𝗼𝗻𝘀𝗰𝗶𝗼𝘂𝘀 𝗖𝗵𝗲𝗺𝗶𝘀𝘁 𝗗𝗮𝗿𝗸 𝗦𝗽𝗼𝘁 𝗖𝗼𝗿𝗿𝗲𝗰𝘁𝗶𝗻𝗴 𝗠𝗶𝗰𝗿𝗼𝗻𝗲𝗲𝗱𝗹𝗲 𝗣𝗮𝘁𝗰𝗵 both are available in stock‼️

For price & stock update, join our telegram channel
https://t.me/glow_n_go

Pre order open for 𝗗𝗲𝗰𝗼𝗻𝘀𝘁𝗿𝘂𝗰𝘁‼️বহুকাল বহু বছর পর 𝗗𝗲𝗰𝗼𝗻𝘀𝘁𝗿𝘂𝗰𝘁 সামান্য একটুখানি সেল দিয়েছে। 🥹🥹 নতুন নতুন ভ্যারিয়েন্টগুলার...
17/06/2026

Pre order open for 𝗗𝗲𝗰𝗼𝗻𝘀𝘁𝗿𝘂𝗰𝘁‼️

বহুকাল বহু বছর পর 𝗗𝗲𝗰𝗼𝗻𝘀𝘁𝗿𝘂𝗰𝘁 সামান্য একটুখানি সেল দিয়েছে। 🥹🥹 নতুন নতুন ভ্যারিয়েন্টগুলার আবার প্রি অর্ডার নিচ্ছি। প্রি অর্ডার করবেন? যেহেতু এটা buy 1 get 1 সেল না, buy 2 get 1, তাই প্রাইজ কিছুটা বেশি পড়বে। তবে এই সেল ই ওরা খুব কম দেয়। তাই এগুলা ট্রায়াল দিতে চাইলে নিয়ে নেন। 🫡🫡

ক্যাপশনে সেল প্রাইজ দেয়া আছে।

No advance needed
No cancellation allowed
Delivery July middle

So, as an Argentine supporter, 𝗙𝗹𝗮𝘁 𝟭𝟬% 𝗢𝗳𝗳 on your total bill only for today‼️ 🇦🇷🇦🇷✅ Sale Deadline: Today 2.00 pm - Tom...
17/06/2026

So, as an Argentine supporter, 𝗙𝗹𝗮𝘁 𝟭𝟬% 𝗢𝗳𝗳 on your total bill only for today‼️ 🇦🇷🇦🇷

✅ Sale Deadline: Today 2.00 pm - Tomorrow 2.00 pm

সরি সিস্টার্স, ব্রাজিল ড্র করসিল তাই সেল দিতে পারলাম না। নেক্সট যেদিন জিতবে সেদিন দিব নে। 🥹🥹 Till then, best of luck!

আর কোন কোন দল জিতলে এরকম সেলিব্রেশন চান আমাদের কমেন্ট করে দিয়েন। জিতলে সেল দিয়ে দিব নে। 😌😌

স্টকে কি কি প্রোডাক্ট আছে জানতে জয়েন হয়ে নিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে
https://t.me/glow_n_go

16/06/2026

আমার মেডিক্যালের ইন্ডিয়ান ফ্রেন্ডদের থেকে যতদূর শুনেছিলাম, ইন্ডিয়ায় হিন্দি মিডিয়ামের চেয়ে ইংলিশ মিডিয়াম স্কুল ই বেশি৷ হিন্দি মিডিয়াম কাইন্ড অফ অনগ্রসর জনগোষ্ঠীর জন্য। Otherwise কমবেশি সবাই ইংলিশ মিডিয়ামেই পড়ে। নেপালেও সেইম, পাকিস্তানেও সেইম। আমি ইন্ডিয়ানদের কাছ থেকে যেভাবে ইংলিশ শুনি, ওদের fluency এত ভালো, আমি অবাক হয়ে যাই। সেই বাংলাদেশেরই ইংলিশ মিডিয়ামে পড়া স্টুডেন্ট গুলার কথাবার্তা এমন অদ্ভূত শোনায় কেন আমি জানি না৷ No offence, হয়ত সবাই এক কাতারে পড়বে না, তবে ম্যাক্সিমাম ই। বাংলাদেশে কারও কথা শুনলেই আপনি আন্দাজ করতে পারবেন সে আধা বাংলা আধা ইংলিশ বলা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট ছিল, কিন্তু ইন্ডিয়ানদের বেলায় এই অ্যাটিচুড টা থাকে না। এর কারণ কি?

আপনি এক গ্লাস apple cider vinegar খাবেন আর ভাববেন আজকেও ওজন ২ কেজি কমে যাবে তা না। Apple Cidee Vinegar সরাসরি ওজন কমায় ন...
16/06/2026

আপনি এক গ্লাস apple cider vinegar খাবেন আর ভাববেন আজকেও ওজন ২ কেজি কমে যাবে তা না। Apple Cidee Vinegar সরাসরি ওজন কমায় না, বাট এটা ওজন কমানোর জন্য adjunct হিসেবে কাজ করে। আপনার ওজন কমবে কি বাড়বে এটা পুরোপুরি আপনার খাদ্যাভ্যাস এবং কতখানি শারীরিক পরিশ্রম করছেন তার উপর নির্ভর করে।

যাই হোক এটা দিয়ে একটা বিস্তারিত ভিডিও বানিয়ে বুঝিয়ে দিব। কিন্তু আপনি আপাতত সেলে একটা ACV টিউব বুক করে নিন। কারণ পরে তো এই সেল থাকবে না। একটা টিউব খেয়ে বুঝে নিন কেমন লাগে, খেতে পারবেন কিনা। এরপর এক মাসের ফুল ৪ টিউব বুক করে নিয়েন।

সেল লিংক পাবেন কমেন্টে। 👇

https://www.facebook.com/share/p/1G1ghyWC4s/

Address

Gowalbari Mor, Donia, Shonir Akhra
Jatrabari
1236

Telephone

+8801751632715

Website

Alerts

Be the first to know and let us send you an email when Glow N Go posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Glow N Go:

Share