Guthail Bazar - গুঠাইল বাজার

Directions

Guthail Bazar - গুঠাইল বাজার গুঠাইল বাজার, ইসলামপুর ।

📢 ইসলামপুরের গুরুত্বপূর্ণ সড়ক দখল—দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিফায়ার সার্ভিস কত টাকায় তাদের অফিসের সামনের এই জমি ভাড়া দিয়েছ...
25/02/2026

📢 ইসলামপুরের গুরুত্বপূর্ণ সড়ক দখল—দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

ফায়ার সার্ভিস কত টাকায় তাদের অফিসের সামনের এই জমি ভাড়া দিয়েছে?

ছবিতে ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায়, ইসলামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সামনে যে প্রশস্ত খোলা জায়গাটি ছিল, সেটি দীর্ঘদিন ধরে বাঁশ ও কাঠ দিয়ে ঘিরে ভরাট করে রাখা হয়েছে। একই সঙ্গে পাশের সড়কে একটি নির্মাণ ঠিকাদার তার কনস্ট্রাকশনের কাজে ব্যবহৃত ভারী যন্ত্রপাতি এখনো মূল রাস্তার ওপর ফেলে রেখেছে।

এই সড়কটি ইসলামপুর উপজেলা সদরের সাথে গুঠাইল, চিনাডুলী, উলিয়া, আমতলী, বুলবুলি, ঢেঙ্গারগড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার প্রধান যোগাযোগ পথ। বিশেষ করে গুঠাইল থেকে প্রতিদিন একাধিক যাত্রীবাহী বাস ঢাকা-এর উদ্দেশ্যে চলাচল করে। এছাড়া স্থানীয় হাট-বাজার থেকে পণ্যবোঝাই বড় ট্রাকও এই সড়ক দিয়েই নিয়মিত যাতায়াত করে।

কিন্তু রাস্তার উপর নির্মাণসামগ্রী ও যন্ত্রপাতি ফেলে রাখার কারণে সড়কটি অস্বাভাবিকভাবে সরু হয়ে গেছে। পাশেই একটি ছোট সংযোগ সড়ক থাকায় জায়গাটি বর্তমানে দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠেছে।

এই গুরুত্বপূর্ণ স্থানের ঠিক পাশেই অবস্থিত সরকারি ইসলামপুর কলেজ। কলেজের ভেতরের মসজিদে নামাজ আদায়ের জন্য প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করেন। অন্যদিকে ইসলামপুরের বিভিন্ন এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেলেই ফায়ার সার্ভিসকে দ্রুতগতিতে এই পথ ব্যবহার করে ছুটে যেতে হয়। সেক্ষেত্রে রাস্তা সংকুচিত থাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

প্রশ্ন হচ্ছে—ফায়ার সার্ভিস অফিসের সামনের এই সরকারি জায়গাটি মাসে কত টাকার বিনিময়ে এবং কত বছরের জন্য ভাড়া দেওয়া হয়েছে? বিষয়টি এখনো জনসাধারণের কাছে অজানা।

👉 আমরা যারা প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে ইসলামপুরে যাতায়াত করি, তাদের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি—
এই গুরুত্বপূর্ণ সড়কের অবৈধ দখল ও রাস্তার ওপর ফেলে রাখা নির্মাণসামগ্রী দ্রুত অপসারণ করে স্বাভাবিক চলাচল নিশ্চিত করা হোক।

#ইসলামপুর #জনদাবি #রাস্তা_দখল #নিরাপদ_যাতায়াত

Address

2020
Jamalpur Sadar Upazila
02

Website

Alerts

Be the first to know and let us send you an email when Guthail Bazar - গুঠাইল বাজার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share