ইসলামিক প্রশ্নউত্তর

Directions Contact the business

ইসলামিক প্রশ্নউত্তর আসসালামু আলাইকুম, সকলেই লাইক এবং ফলো করে যাবেন ইনশাআল্লাহ ❤️❤️🌹🌹
(1)

ইসলামী বিধিবিধান বিষয়ক স্থায়ী কমিটির আলেমগণ বলেছেন:"মসজিদ জনাকীর্ণ ও মুসল্লির সংখ্যা বেশি হওয়ার ক্ষেত্র ব্যতীত, কাতার...
06/09/2026

ইসলামী বিধিবিধান বিষয়ক স্থায়ী কমিটির আলেমগণ বলেছেন:

"মসজিদ জনাকীর্ণ ও মুসল্লির সংখ্যা বেশি হওয়ার ক্ষেত্র ব্যতীত, কাতারের মাঝে স্তম্ভগুলো বাধা সৃষ্টি করলে সেখানে দাঁড়ানো অপছন্দনীয়।"

স্থায়ী কমিটির ফতোয়া (৫/২৯৫)।

ইবনে মুফলিহ (রহঃ) বলেন:

"ইমামের অনুসারীর জন্য স্তম্ভগুলোর মাঝে দাঁড়ানো অপছন্দনীয়। আহমদ বললেন: কারণ এতে সারি ভেঙে যায়।"
"الفروع" (2/39) .

↘️"মাক'তাবাতুস সালাফ(مكتبة السلف)"
#ইসলামিকপ্রশ্নউত্তর

প্রশ্ন (৪০/৪০০) : মসজিদের ভিতরে বিশেষ করে ছালাতরত অবস্থায় আঙ্গুল ফুটানো যাবে কি?উত্তর : জামা‘আত চলাকালে এথেকে বিরত থাকা ...
24/07/2026

প্রশ্ন (৪০/৪০০) : মসজিদের ভিতরে বিশেষ করে ছালাতরত অবস্থায় আঙ্গুল ফুটানো যাবে কি?
উত্তর : জামা‘আত চলাকালে এথেকে বিরত থাকা কর্তব্য। কারণ এতে মুছল্লীদের খুশূ-খুযূ বিনষ্ট হয়। ইবনু আববাস (রাঃ)-এর গোলাম শো‘বা বলেন, আমি ইবনু আববাসের পাশে ছালাতরত অবস্থায় আঙ্গুল ফুটালে তিনি ছালাত শেষে আমাকে ধমক দিয়ে বলেন, তোমার ধ্বংস হোক তুমি ছালাতের মধ্যে আঙ্গুল ফুটালে? (মুছান্নাফ ইবনু আবী শায়বাহ হা/৭৩৫৮; ইরওয়া হা/৩৭৮)। তবে ছালাতের মধ্যে উঠা-বসা করতে যদি কোন অঙ্গ আপনা থেকেই ফুটে যায়, সেক্ষেত্রে কোন দোষ নেই।
#ইসলামিপ্রশ্নউত্তর

29/05/2026

মহান আল্লাহ তায়ালা আমাদের মাফ করুন আমিন 🤲 QUEEN SARA

ইফতিরাশ এবং তাওয়াররুক💐
29/05/2026

ইফতিরাশ এবং তাওয়াররুক
💐

*পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা*🤲*ঈদ মোবারক। 🌙🤝  #ঈদমোবারক #ঈদুল
28/05/2026

*পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা*🤲
*ঈদ মোবারক। 🌙🤝 #ঈদমোবারক
#ঈদুল

কুরবানী করা সুন্নাতে মুওয়াক্কাদাহ, ওয়াজিব নয়!এটি রাসূলুল্লাহ (ছাঃ)-এর যামানা হ’তে অদ্যাবধি মুসলিম উম্মাহর মধ্যে ‘সুন্নাত...
27/05/2026

কুরবানী করা সুন্নাতে মুওয়াক্কাদাহ, ওয়াজিব নয়!

এটি রাসূলুল্লাহ (ছাঃ)-এর যামানা হ’তে অদ্যাবধি মুসলিম উম্মাহর মধ্যে ‘সুন্নাতে ইব্রাহীমী’ হিসাবে প্রচলিত। এটি ইসলামের অন্যতম ‘মহান নিদর্শন’ (মির‘আত ৫/৭৩)। রাসূলুল্লাহ (ছাঃ) নিজে প্রতি বছর কুরবানী করেছেন এবং ছাহাবীগণও নিয়মিতভাবে কুরবানী করেছেন। তিনি বলেন, ‘সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানী করল না, সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়’। এটি সুন্নাতে মুওয়াক্কাদাহ। এটি ওয়াজিব নয় যে, যেকোন মূল্যে প্রত্যেককে কুরবানী করতেই হবে। লোকেরা যাতে এটাকে ওয়াজিব মনে না করে, সেজন্য সামর্থ্য থাকা সত্ত্বেও হযরত আবুবকর ছিদ্দীক, ওমর ফারূক, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আববাস, বেলাল, আবু মাসঊদ আনছারী (রাঃ) প্রমুখ ছাহাবীগণ কখনো কখনো কুরবানী করতেন না। (মির‘আত ৫/৭১, ৭৩ পৃ.)

প্রশ্ন (২৩/৬৩) : ঋণগ্রস্ত ব্যক্তির কুরবানী করার বিধান কি? ঋণ পরিশোধ না করে কুরবানী করা জায়েয হবে কি?উত্তর : কুরবানী করা ...
27/05/2026

প্রশ্ন (২৩/৬৩) : ঋণগ্রস্ত ব্যক্তির কুরবানী করার বিধান কি? ঋণ পরিশোধ না করে কুরবানী করা জায়েয হবে কি?

উত্তর : কুরবানী করা সুন্নাতে মুওয়াক্কাদাহ। এটি ওয়াজিব নয় যে, যেকোন মূল্যে প্রত্যেককে কুরবানী করতেই হবে। লোকেরা যাতে এটাকে ওয়াজিব মনে না করে, সেজন্য সামর্থ্য থাকা সত্ত্বেও হযরত আবুবকর ছিদ্দীক্ব, ওমর ফারূক্ব, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আববাস (রাঃ) প্রমুখ ছাহাবী কখনো কখনো কুরবানী করতেন না (বায়হাক্বী, ইরওয়াউল গালীল হা/১১৩৯; মির‘আত ৫/৭২-৭৩)। এক্ষণে ঋণ যত দ্রুত সম্ভব পরিশোধ করা যরূরী। তবে দাতার সম্মতিতে ঋণ দেরীতে পরিশোধ করে কুরবানী দেওয়ায় কোন বাধা নেই।

যারা এখনো চুল ও নখ কাটেননি তারা যিলহজ্জ মাসের চাঁদ দেখার পূর্বেই কেটে ফেলুন।পোস্টটি শেয়ার করে অন্যদেরও জানিয়ে দিন।
17/05/2026

যারা এখনো চুল ও নখ কাটেননি তারা যিলহজ্জ মাসের চাঁদ দেখার পূর্বেই কেটে ফেলুন।

পোস্টটি শেয়ার করে অন্যদেরও জানিয়ে দিন।

উত্তর : কোনরূপ দুনিয়াবী স্বার্থ ছাড়াই বিশুদ্ধ নিয়তে পাঠালে ছওয়াব পাবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, যে ব্যক্তি কোন...
15/05/2026

উত্তর : কোনরূপ দুনিয়াবী স্বার্থ ছাড়াই বিশুদ্ধ নিয়তে পাঠালে ছওয়াব পাবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, যে ব্যক্তি কোন জিহাদে গমনকারীকে প্রস্ত্তত করে দিল তথা খরচ বহন করল অথবা কোন হজ্জপালনকারীর খরচ বহন করল, অথবা জিহাদে বা হজ্জে গমনকারীর পরিবারের তত্ত্বাবধান করল অথবা কোন ছায়েমকে ইফতার করালো, তার জন্য তা (জিহাদ, হজ্জ বা ছিয়াম) পালনকারীর অনুরূপ নেকী রয়েছে। যা থেকে সামান্য পরিমাণ নেকীও কমতি করা হবে না (ছহীহ ইবনু খুযায়মা হা/২০৬৪; ছহীহ আত-তারগীব হা/১০৭৮)।
📝 প্রশ্নোত্তর
📝 মে ২০২৬
📚 মাসিক আত তাহরীক

Address

South Chotor, BOF, Joydebpur Gazipur
Gazipur
1703

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামিক প্রশ্নউত্তর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ইসলামিক প্রশ্নউত্তর:

Shortcuts

Share