Ajimhat

Ajimhat যেকোন ধরনের পন্য জন্য আমাদের Facebook পেইজ

16/12/2021

প্রিয় স্বদেশ ও দেশের মানুষকে জালিমদের জুলুম থেকে রক্ষার জন্য যারা আত্মত্যাগ করেছেন, সেসব বিশ্বাসীদের মহান আল্লাহ উত্তম বিনিময় দান করুন। কৃতজ্ঞতা সকল বীরদের প্রতি।

হে আমার প্রতিপালক, আপনি এই জনপদকে নিরাপদ রাখুন। রাখুন বরকতময়। প্রিয় মাতৃভূমি যেন সর্বদা সরল সঠিক পথে থাকে, সেই কামনা আপনার কাছে।

অহংকার।।। এই রোগটি অত্যন্ত ভয়ানক । শয়তানকে এই রোগই বিতাড়িত করেছে । এজন্য সে নিজের উপর পরীক্ষিত বিষয়টি নিশ্চিতরূপে মা...
20/11/2021

অহংকার।।। এই রোগটি অত্যন্ত ভয়ানক । শয়তানকে এই রোগই বিতাড়িত করেছে । এজন্য সে নিজের উপর পরীক্ষিত বিষয়টি নিশ্চিতরূপে মানুষের উপর ব্যবহার করে থাকে । পথভ্রষ্ট করার ক্ষেত্রে সে তাতে অনেক উপকার পেয়েছে । এই রোগটি সন্তানকে পিতার সাথে , শাগরিদকে উস্তাদের সাথে , মুরিদকে পীরের সাথে এবং বান্দাকে আল্লাহ তা'আলার সাথে লড়াই করার প্রতি উত্তেজিত করে । শয়তান এই রোগের কারণেই ধ্বংস হয়েছে । এ জন্য বুযুর্গানেদ্বীন স্বীয় বন্ধু বান্ধব ও খাদেমকে এই রোগ থেকে বাঁচানোর অনেক বেশি সতর্কতার সাথে চেষ্টা করে থাকেন । এই রোগের কারণে মানুষ ইলম , ইবাদত , দ্বীনদারী , সম্পদ , ইজ্জত , জ্ঞান ইত্যাদির দিক দিয়ে অন্যের তুলনায় নিজেকে উত্তম ও বড় মনে করে । আর অন্যকে তুচ্ছ মনে করে । এমন লোকদেরকে মানুষ ঘৃণা করে । যদিও তার সম্মুখে প্রশংসা করে । এমন লোক কারো নসীহত গ্রহণ করে না । বরং নসীহতকারীর সাথে ঝগড়ায় লিপ্ত হয় । সঠিক কথা কেউ বললেও তা গ্রহণ করে না । অহংকারের বাস্তবতা সম্পর্কে হাদীস শরীফে এই বিষয়টি বর্ণিত আছে
১। লোকদেরকে তুচ্ছ মনে করা।
২। হক কথা গ্রহণ না করা ।
এই দুটি আলামত যার মাঝে বিদ্যমান থাকবে তার জন্য উচিত হলো , উক্ত রোগের চিকিৎসা করা । অন্যথায় সমস্ত নেকী ধ্বংস হয়ে মাটির সাথে মিশে । যাবে । হাদীস শরীফে বর্ণিত আছে , যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতের ঘ্রাণও পাবে না । আর জান্নাতে প্রবেশ করা তো অনেক দূরের কথা । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অন্যত্র ইরশাদ করেছেন , যে ব্যক্তি আল্লাহ তা'আলার জন্য বিনয়ী হবে আল্লাহ তা'আলা তাকে লোকদের মাঝে উঁচু মর্যাদা দান করবেন । যদিও সে নিজেকে অযোগ্য মনে করে । আর যে ব্যক্তি অহংকার করে আল্লাহ তা'আলা তাকে লাঞ্ছিত করে দেন । এমনকি অহংকারী ব্যক্তি লোকদের মাঝে কুকুর ও শূকর থেকেও ঘৃণিত হয়ে যায়।
যদি অহংকারী ব্যক্তি কাউকে তুচ্ছ মনে না করে , বরং শুধু নিজেকে বড় মনে করে এবং নিজের যোগ্যতাকে বড় মনে করে । ইজ্জত সম্মান , রূপ সৌন্দর্য , ধন দৌলত ইত্যাদি ধ্বংস হয়ে যাওয়ার আশংকা না করে , তাহলে এর নাম উযব। শরীয়তে তাকাব্বুর ও উযব দুনোটা হারাম । হযরত থানবী রহ . কামালাতে আশরাফিয়ার মাঝে লিখেছেন , যখন বান্দা নিজের দৃষ্টিতে খারাপ ও তুচ্ছ হয়ে যায় , তখন আল্লাহর দৃষ্টিতে সে ভালো হয়ে যায় । আর যখন সে নিজের দৃষ্টিতে ভালো হয় , তখন সে আল্লাহর দৃষ্টিতে খারাপ হয়ে যায় ।

আত্মার ব্যাধি ও প্রতিকার
হযরত মওলানা শাহ হাকীম মুহাম্মদ আখতার রহ.

15/10/2021

প্রসঙ্গঃ "দূর্গা পূজা ও মুর্তি ভাঙ্গা"
মাওলানা আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ'র বক্তব্য

কান কথা একটি সামাজিক ব্যাধি "কান কথা" কানে নিলেই বিপদ "ঘটনা:১উচ্চ বেতনে চাকুরি করা এক যুবক আরেক যুবককেvপ্রশ্ন করলো,  তুম...
28/09/2021

কান কথা একটি সামাজিক ব্যাধি
"কান কথা" কানে নিলেই বিপদ "
ঘটনা:১
উচ্চ বেতনে চাকুরি করা এক যুবক আরেক যুবককেvপ্রশ্ন করলো, তুমি কোথায় চাকুরি করো?
- একটা কোম্পানিতে
- স্যালারি কতো?
- ১০০০০টাকা
- ওমা মাত্র ১০ হাজার? চলো কিভাবে? তোমার
মালিক তোমার প্রতি অবিচার করছে।
তোমার যা যোগ্যতা, হেসেখেলেই তুমি
অনেক টাকা বেতন পেতে পারো।
যুবকের মেজাজ খাট্টা হয়ে গেলো। নিজের
কাজের প্রতি, বসের প্রতি বেজায় রুষ্ট হয়ে
উঠলো। পরদিন গিয়ে সরাসরি বসকে জুলুমের
কথা জানালো। কথা কাটাকাটি হওয়াতে বস
তাকে চাকরিচ্যুত করলো।
এখন যুবকটি বেকার।
ঘটনা:২
তোমার প্রথম সন্তান হলো বুঝি?
- জ্বি।
- তোমার স্বামী এ উপলক্ষ্যে তোমাকে কিছু
দেয় নি? উপহার বা এ জাতীয় কিছু?
- না। কেন দিবে? এ তো আমাদেরই সন্তান!
টাকা দিতে হবে কেন?
- কেন তোমাকে হাত খরচার জন্যেও তো
দু’চার পয়সা দিতে পারে। তার কাছে তোমার
কোনও মূল্য নেই? তুমি চাকরানি?
স্ত্রীর মনে ধরলো কথাটা। সারাদিন কথাটা
ভাবতে ভাবতে মনটা বিষিয়ে উঠলো। সত্যিই
তো! আমাকে একটা টাকাও কখনো ছোঁয়ায়
না! রাতে কর্মক্লান্ত স্বামী ঘরে ফিরলো।
স্ত্রীর মুখ দিয়ে বোমা বিস্ফোরিত হলো।
লেগে গেলো দু’জনে। কথা কাটাকাটি।
ঝগড়া। হাতাহাতি। শেষ পর্যন্ত তালাকে
গিয়ে গড়াল।
ঘটনা:৩
এই বৃদ্ধ বয়েসে কষ্ট করছেন? ছেলে ঢাকায়
থাকে, বড় চাকুরি করে শুনেছি। বউ-বাচ্চা
নিয়ে থাকে। আপনাদের দু’জনকে নিয়ে
যেতে পারে না? আপনাদের দেখতেও তো
আসে না!
- না না, ছেলে আমার খুবই ব্যস্ত। টাকা
পাঠায় তো। ফোনে খোঁজ-খবর নেয়। নিয়মিত।
- কী এমন ব্যস্ততা তার শুনি? নিজের
জন্মদাতা-দাত্রীকে দেখতে আসার সময় হয়
না?
- সারাদিন অফিস-বাসা করতে করতেই সময়
চলে যায়!
- আপনি খোঁজ নিয়েছেন? সে ঢাকায় বাড়ি-
গাড়ি হাঁকিয়ে বেড়াচ্ছে। আর আর আপনারা
অজপাড়াগাঁয়ে ধুঁকছেন?
বৃদ্ধ বাবা বাসায় এসে স্ত্রীকে খুলে বললো।
স্ত্রীও বাধা দিল,
- আপনি ভুল শুনেছেন। সে আসলেই ব্যস্ত।
- নাহ, খন্দকার সাহেব কি মিথ্যা বলতে
পারেন? ...আহা রে! কাকে বুকের রক্ত পানি
করে বড় করলাম?
এটা ভেবেই করে বসলেন ব্রেইন স্ট্রোক বা হার্ট অ্যাটাক!
"এবার আসি মূলকথায়"
-কিছু নিরীহ-অযাচিত প্রশ্ন আমাদের সুখী জীবনকে ক্ষণিকের মধ্যেই দুঃখী করে দিতে সক্ষম।
-ছদ্মবেশী দরদীরা নিরন্তর শান্ত জীবনে অশান্তির দাবানল জ্বালিয়ে দেয়.....
- কেন? সেটা এখনো কিনেন নি?
- আপনাদের এখনো বাচ্চাকাচ্চা হয় নি?
- এই জীবন কিভাবে বহন করে চলেছেন?
- ছেলেকে বিশ্বাস করে বসে আছেন?
- আপনার ছেলে তো মনে হয়, বউয়ের কেনা গোলামে পরিণত হয়েছে!
- এইভাবে ছদ্মবেশী ডাইন/ডাইনীগুলো নিজের থেকে কিন্তু আপনাকে কিছুই দিবেনা কিন্তু অন্যের থেকে অবৈধভাবে আদায় করার পদ্ধতি শিখিয়ে দিয়ে আপনাকে জিতিয়ে দেয়ার নামে ধ্বংসের দিকে ঠেলে দিবে।
***মনে রাখবেন***
আপনার একটি মন্তব্য হয়তো,অন্যের জীবনে কিংবা মনে অনেক অশান্তির কারন সৃষ্টি করতে পারে।
তাই সকলের কাছে অনুরোধ কারো বিষয়ে সামান্য একটা মন্তব্য করে তার জীবনের অনেক বড় ক্ষতি করবেন না।
***গল্পের হিতোপদেশ***
---জীবনে ৩য় ব্যাক্তি কে প্রবেশ করার সুযোগ দেবেন না। আর যদিও কোন ভাবে ঢুকে যায় তাহলে যথা সম্ভব তার কথা কানে তুলবেন না।
- কান কথা খুবই ভয়ানক।
(সংগৃহীত পোষ্ট)

10/09/2021

গ্রাহকের হাতে সর্বোত্তম পণ্যটি পৌঁছে দেওয়াই Ajimhat এর অঙ্গিকার

03/09/2021

AJIMHAT একটি স্বপ্নের নাম। এই নাম ছড়িয়ে দিতে চাই সারা বাংলাদেশে।

 #১০ লক্ষ টাকা ঘুষ দিয়ে ৩০ হাজার টাকা উপার্জন করা ছেলেটাকে আজকের সমাজে সবাই বলে,"হ্যাঁ ছেলেটা প্রতিষ্ঠিত হয়ে নিজের পায়ে ...
26/08/2021

#১০ লক্ষ টাকা ঘুষ দিয়ে ৩০ হাজার টাকা উপার্জন করা ছেলেটাকে আজকের সমাজে সবাই বলে,
"হ্যাঁ ছেলেটা প্রতিষ্ঠিত হয়ে নিজের পায়ে দাঁড়িয়েছে। "

কিন্তু ৩ লক্ষ টাকা পুঁজি নিয়ে ব্যবসা করার পর ,যেই ছেলেটা সমপরিমাণ টাকা উপার্জন করে অর্থাৎ ৩০ হাজার টাকা উপার্জন করা ছেলেটাকে আজকের এ সমাজ বলে,
ছেলেটা এখানো দাঁড়াতে পারলো না শেষ পর্যন্ত ......."ব্যবসা"??

যে ছেলেটা তার উপার্জন শুরুই করে হারাম দিয়ে,
সেই সমাজ তাকে করে পুরস্কৃত। আর যেই ছেলেটা তার উপার্জন শুরু করে হালাল দিয়ে, সেই সমাজ তাকে তিরস্কার ক‌রে।

বর্তমান সমাজ হারামকে মূল্যায়ন করে , হালালকে নয়

অথচ "ইবাদত কবুলের পূর্ব শর্তই হল হালাল উপার্জন।

আপনার পণ্য আমাদের ওয়েবসাইটের মাধ্যমে বিক্রির জন্য আজই Vendor হিসেবে রেজিষ্ট্রেশন করুন কোন কমিশন ছাড়াই। http://ajimhat.co...
21/08/2021

আপনার পণ্য আমাদের ওয়েবসাইটের মাধ্যমে বিক্রির জন্য আজই Vendor হিসেবে রেজিষ্ট্রেশন করুন কোন কমিশন ছাড়াই।
http://ajimhat.com/my-account/

19/08/2021
আপনার প্রয়োজনে www.ajimhat.com আছে আপনার পাশে।
17/08/2021

আপনার প্রয়োজনে www.ajimhat.com আছে আপনার পাশে।

12/08/2021

করনা কালিন সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলুন Ajimhat থেকে কেনাকাটা করুন।

Address

Gazipur

Opening Hours

Monday 08:00 - 22:00
Tuesday 08:00 - 22:00
Wednesday 08:00 - 22:00
Thursday 08:00 - 22:00
Friday 08:00 - 22:00
Saturday 08:00 - 22:00
Sunday 08:00 - 22:00

Telephone

+8801725374739

Alerts

Be the first to know and let us send you an email when Ajimhat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ajimhat:

Share