ARTK Shopping

ARTK Shopping Bangladeshi Trusted Online Shopping.

08/04/2022

- একটি শিক্ষামূলক পোস্টঃ-
১. কাউকে একসঙ্গে তিনবারের বেশি ফোন কল করবেন না।
যেহেতু আপনার কল রিসিভ হচ্ছে না তার মানে ব্যক্তিটি আপনার ফোন কলের চেয়ে গুরুত্বপূর্ণ কোন কাজে ব্যস্ত আছে।
১০/১৫ মিনিট পর আবার চেষ্টা করতে পারেন।
২. কারো কাছ থেকে টাকা ধার/ঋণ করলে সেটা অবশ্যই ফেরত দিন। যদি ঋণদাতার মনে নাও থাকে তারপরও তাকে সময়মতো ফেরত দিন বা তাকে এমন ভাবে তা পুষিয়ে দিবেন যাতে তার মনে প্রশান্তি আসে।
তার সাথে নমনীয় আচরন করুন।
৩. এখনো বিয়ে করোনি কেন কিংবা তুমি নতুন বাড়ি কিনছো না কেন? কাউকে এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা থেকে বিরত থাকুন।
৪. যদি কোন বন্ধু বা সহকর্মীর সঙ্গে রাইড শেয়ার করেন সেক্ষেত্রে আপনার বন্ধু বা সহকর্মী আজকে বিল পরিশোধ করলে কালকে আপনি বিল পরিশোধ করুন।
৫. অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন।
কারো কথার মাঝখানে কথা বলবেন না।
তার কথা শেষ হলে তারপর আপনি কথা বলা শুরু করুন।
৬. কারো সঙ্গে আপনি মজা করতেছেন কিন্তু সে যদি সেটা উপভোগ না করে তাহলে আপনার অবশ্যই থামা উচিত এবং কখনো এরকম আর করবেন না।
৭. কেউ যদি কোনো ছবি দেখানোর জন্য তার ফোন আপনার হাতে দেয় তাহলে নির্দিষ্ট ছবিটি দেখুন গ্যালারির এপাশ-ওপাশ করবেন না।
৮. কারো সঙ্গে কথা বলার সময় স্মার্ট ফোন টিপাটিপি করবেন না।
৯. যতক্ষণ পর্যন্ত কোন বিষয় আপনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত না হয় ততক্ষণ পর্যন্ত আপনি নিজের চরকায় তেল দিতে থাকুন।
১০. কারো ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবেন না এবং যতক্ষণ পর্যন্ত না আপনার কাছে উপদেশ চাওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত উপদেশ দিতে যাবেন না।
নিজের খেয়ে বনের মোষ তাড়াতে যাবেন না।
১১. সবাইকে সম্মান দিতে শিখুন হোক সে রিক্সাওয়ালা কিংবা আপনার অফিসের বস।
১২. কারো বেতন - চাকরি - ব্যবসা এসব নিয়ে সরাসরি প্রশ্ন করবেন না।
১৩. কেউ পাসওয়ার্ড দেওয়ার সময় ভদ্রতার সাথে চোখ অন্যদিকে ঘুরিয়ে ফেলুন।
১৪. কেউ ন্যূনতম সাহায্য করলে তাকে ধন্যবাদ দিতে
শিখুন।
১৫. কারো কাছ থেকে কোনো কিছুতে উপকৃত হলে তার যথাযথ মূল্যায়ন করুন।
১৬. বন্ধুত্বের উপর সবসময় বড় আবদারের আশা করে থাকবেন না।
১৭. সবসময় কোনো কিছু ফ্রি - তে পাওয়ার আশায় থাকবেন না।
১৮. কারো দোষ জানা থাকলে তা গোপন রাখুন।
অপপ্রচার করবেন না।
১৯. কারো কোনো কিছু নিয়ে হিংসা করবেন না।
নিজে চেষ্টা করুন।
হয়তো আপনিও পারবেন।
২০. ছোট-বড় সবার সাথে ভালো ব্যাবহার করুন।
ARTK Shopping.

04/04/2022

ছোট খাটো একটা চাকরি করি। গত মাসে বড় মেয়েকে বিয়ে দিয়েছি, প্রায় ৬ লক্ষ টাকা খরচ করে। আজ ইফতারি দিয়েছি জামাইয়ের বাড়িতে, প্রায় ১৫,০০০৳ টাকা খরচ করে। একটু আগে মেয়ের ফোন।

- বাবা, কেমন আছেন?

- হ্যাঁ, মা ভালো। তুই ভালো আছিস ত?

- আছি বাবা ভালো।

- এইভাবে বলছিস কেনো? তোর শ্বশুররা খুশি হয়েছে তো?

- ওরা কিছু বলেনি। ফুফু (জামাইয়ের ফুফু) বলেছে ইফতারি একটু কম
হয়েছে।

- (তখন আমার চোখের পানি টলটল করছিল) আচ্ছা মা বলিস, পরের বার থেকে আরো বাড়িয়ে দিবো।

- বাবা শুনো। তুমি আমাদের বাড়িতে ঈদে কাপড় দিবে না?

- হ্যাঁ মা, দিবো। কেনো?

- তুমি কাপড় দিওনা। খালা (জামাইয়ের খালা) বলেছে, কাপড় দিলে সবার পছন্দ হবে না। কাপড় না দিয়ে টাকা দিয়ে দিতে। ৩০,০০০৳ টাকা দিলে, সবার নাকি হয়ে যাবে।

- আচ্ছা মা। তুই চিন্তা করিস না। আমি এখনও বেঁচে আছি।
(আমার বুঝতে দেরী হলো না, এতক্ষণে মেয়ের চোখের অনেক জল গড়িয়ে পড়েছে।)

- আচ্ছা বাবা, এখন রাখি।

- আচ্ছা মা, ভালো থাকিস।
রাতে ছোট ছেলে নামাজ থেকে আসলো।

- বাবা, তুমি আছো?

- হ্যাঁ, আছি। কিছু বলবি?
হ্যাঁ, ঈদের পর ২য় সপ্তাহে সেমিস্টার ফাইনাল। বেতন, ফর্ম ফিলাপ ও অন্যান্য সহ ২৫ হাজার টাকা লাগবে। আমার টিউশনির কিছু টাকা আছে। আপনি ২০ হাজার দিলে হবে।

- আচ্ছা দেখি। খেয়ে ঘুমিয়ে পর।
না বাবা, লেট হলে এক্সাম দিতে পারবো না।

নতুন জামাই! বাড়িতে মৌসুমী ফলমূল দিতে হবে। তাতে ১০-১৫ হাজার টাকা দরকার। ঈদের পরে আবার কোরবানি, মেয়ের বাড়িতে গরু দিতে হবে। গরুর যে দাম, কমপক্ষে ৫০,০০০৳ টাকা তো লাগবে। আবার নিজের জন্য ও একটা লাগবে।

এইখানে শেষ নয়, আরো রয়েছে মেয়ের বাড়িতে দেওয়ার বিভিন্ন মৌসুমে বিভিন্ন আয়োজন।

এই সব চিন্তা করতে করতে না খেয়ে শুয়ে পড়েছি। নাবিলার মা অনেক কিছু জিজ্ঞেস করেছিলো, কিছু না বলে শুয়ে পড়েছি।

মাথায় একটা বিষয় কাজ করছে। টাকা! টাকা! আর মেয়ের সুখ।

এইভাবে রাত ১২ টা। হঠাৎ করেই বুকের ব্যথাটা বেড়ে গেছে। ধীরে ধীরে আমি দুর্বল হয়ে যাচ্ছি। আমার হাত-পা গুলো অকেজো হয়ে আসছে। আমার সারা জীবনের অনেক স্বপ্ন অসমাপ্ত রয়ে গেছে।

সেই চিন্তা গুলো এখনো আমার পিছু ছাড়ছে না।
পরদিন সকাল বেলা। সবাই কান্নাকাটি করছে। আমার ছোট মেয়ে আর আমার প্রিয় স্ত্রী সব চেয়ে বেশি কাঁদছে। শুনলাম বড় মেয়ে ইতি এরই মধ্যে এসে গেছে। সবার দিকে চেয়ে থাকলাম। অনেক কিছু বলতে চাচ্ছি। কিন্তু কিছুই বলতে পারতেছিনা। ঠিক ২ মিনিট পর আর কিছু জানি না।
এইভাবে হারিয়ে যাচ্ছে অনেক বাবা। আর বাবার স্নেহ থেকে বঞ্চিত হচ্ছে

শত শত ছেলে-মেয়ে। হয়তো অনেকে এখন ও জানে না, তাদের বাবার মৃত্যুর রহস্য।

এইভাবে প্রতিনিয়ত আমরা হারাচ্ছি আমাদের প্রিয় বাবাদের।

আমাদের এই কু-প্রচলন কি পরিবর্তন হবে না? হচ্ছে না কেনো? কেন হচ্ছে না?

শহরে কিছুটা পরিবর্তন হলেও গ্রামে ৯০% লোক এই কু-প্রচলন থেকে বের হয়ে আসতে পারেনি শহরে ও এদের সংখ্যা কম নয়।

চলুন আমরা জেগে উঠি। ধ্বংস করি এই অপসংস্কৃতি।

ARTK

ঘোড়া যেখান থেকে জল পান করে, সেখানে জল পান করুন। ঘোড়া কখনও খারাপ জল পান করে না।🐎বিড়াল যেখানে ঘুমায়, সেখানে আপনার বিছানা...
13/10/2021

ঘোড়া যেখান থেকে জল পান করে, সেখানে জল পান করুন। ঘোড়া কখনও খারাপ জল পান করে না।🐎

বিড়াল যেখানে ঘুমায়, সেখানে আপনার বিছানা পাতুন। বিড়াল কখনও অপবিত্র, নোংরা জায়গায় ঘুমায় না।🐶

যে ফল পোকা ছুঁয়েছে তা নির্ধিতায় খান। পোকা কখনও বিষাক্ত ফল খায় না।🐛

পোকাপ্রাণী মাটিতে যেখানে খনন করে বাস করে, সেখানে গাছ লাগান। ভাল গাছ পাবেন।🌴

পাখির সাথে একই সময়ে ঘুমোতে যান এবং পাখির সাথে একই সময়ে জাগ্রত হন। আপনার সমস্ত দিন স্বর্নের শস‍্যে কাটবে।🕊️

মাছের মতো পানীতে প্রায়শই সাঁতার কাটুন। মাছের মতো আপনি নিজেকে পৃথিবীতে হালকা, ফুরফূরা, সজীব অনুভব করবেন।🐠

যতবারই সম্ভব আকাশের দিকে তাকিয়ে থাকুন। আপনার চিন্তাধারা আকাশের মতো স্বচ্ছ, সুন্দর এবং পরিষ্কার হয়ে উঠবে।🎇

অনেক শান্ত থাকার চেষ্টা করুন আর অল্প কথা বলুন। আপনার হৃদয়ে দেখবেন নীরবতা আসবে, আপনার আত্মা ও মন শান্ত ও শান্তিতে পূর্ণ হবে।☘️😌

শুধু মেয়েদের জন্যভালোমানের থ্রি পিস। মূল্য :৬৫০ টাকা।সারা দেশে হোম ডেলিভারি দেওয়া হয়।
07/10/2021

শুধু মেয়েদের জন্য
ভালোমানের থ্রি পিস।
মূল্য :৬৫০ টাকা।
সারা দেশে হোম ডেলিভারি দেওয়া হয়।

মেয়েদের জন্য অল্প দামে থ্রি পিজ।মূল্য: ৫৯৯ টাকা।সারা দেশে হোম ডেলিভারি দেওয়া হয়।
05/10/2021

মেয়েদের জন্য অল্প দামে থ্রি পিজ।
মূল্য: ৫৯৯ টাকা।
সারা দেশে হোম ডেলিভারি দেওয়া হয়।

মেয়েদের থ্রি  পিজপাইকারি দামে।মূল্য :৫৯৯ টাকা।
05/10/2021

মেয়েদের থ্রি পিজ
পাইকারি দামে।
মূল্য :৫৯৯ টাকা।

সুবহানআল্লাহ 🖤🤍🥰🥰❤️❤️
04/10/2021

সুবহানআল্লাহ 🖤🤍🥰🥰❤️❤️

03/10/2021

মুমিনের কারামত;
– হাদীসেরআলোকে সত্য ঘটনাঃ
***********************************

বনী ইসরাঈলের জনৈক ব্যক্তি অপর এক ব্যক্তির নিকট এক হাজার স্বর্ণমুদ্রা কর্য চাইলে কর্যদাতা বলল, কয়েকজন লোক নিয়ে আস, আমি তাদেরকে সাক্ষী রাখব। গ্রহীতা বলল, ‘আল্লাহই সাক্ষী হিসাবে যথেষ্ট’। কর্যদাতা পুনরায় বলল, তবে একজন যামিনদার উপস্থিত কর!

সে বলল, ‘আল্লাহই যামিনদার হিসাবে যথেষ্ট’। তখন কর্যদাতা বলল, তুমি ঠিকই বলেছ। তারপর সে নির্ধারিত সময়ে পরিশোধের শর্তে তাকে এক হাজার স্বর্ণমুদ্রা ধার দিল। অতঃপর সে (গ্রহীতা) সমুদ্রযাত্রা করল এবং তার (ব্যবসায়িক) প্রয়োজন পূরণ করল।

পরিশোধের সময় ঘনিয়ে আসলে সে যানবাহন খুঁজতে লাগল, যাতে নির্ধারিত সময়ে কর্যদাতার নিকট এসে পৌঁছতে পারে। কিন্তু সে কোন যানবাহন পেল না। তখন সে এক টুকরো কাঠ নিয়ে তা ছিদ্র করল এবং কর্যদাতার নামে একখানা চিঠি ও এক হাযার দীনার ওর মধ্যে পুরে ছিদ্রটি বন্ধ করে দিল।

তারপর ঐ কাষ্ঠখণ্ডটা সমুদ্র তীরে নিয়ে গিয়ে বলল, ‘হে আল্লাহ! তুমি তো জান, আমি অমুকের নিকট এক হাযার স্বর্ণমুদ্রা কর্য চাইলে সে আমার কাছ থেকে যামিনদার চেয়েছিল। আমি বলেছিলাম, আল্লাহই যামিনদার হিসাবে যথেষ্ট।

আর এতে সে রাযী হয়ে যায় (এবং আমাকে ধার দেয়)। তারপর সে আমার কাছে সাক্ষী চেয়েছিল, আমি বলেছিলাম, সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট। তাতে সে রাযী হয়ে যায়। আমি তার প্রাপ্য তার নিকট পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যানবাহনের জন্য যথাসাধ্য চেষ্টা করলাম, কিন্তু পেলাম না। আমি ঐ এক হাজার স্বর্ণমুদ্রা তোমার নিকট আমানত রাখছি। এই বলে সে কাষ্ঠখণ্ডটা সমুদ্রবক্ষে নিক্ষেপ করল। তৎক্ষণাৎ তা সমুদ্রের মধ্যে ভেসে চলে গেল। অতঃপর লোকটি ফিরে গেল এবং নিজের শহরে যাওয়ার জন্য যানবাহন খুঁজতে লাগল।

ওদিকে কর্যদাতা (নির্ধারিত দিনে) এ আশায় সমুদ্রতীরে গেল যে, হয়তবা ঋণগ্রহীতা তার পাওনা টাকা নিয়ে কোন নৌযানে চড়ে এসে পড়েছে।

ঘটনাক্রমে ঐ কাষ্ঠখণ্ডটা তার নজরে পড়ল, যার ভিতরে স্বর্ণমুদ্রা ছিল। সে তা পরিবারের জ্বালানি হিসাবে ব্যবহারের জন্য বাড়ী নিয়ে গেল। যখন কাঠের টুকরাটা চিরল, তখন ঐ স্বর্ণমুদ্রা ও চিঠিটা পেয়ে গেল। কিছুদিন পর ঋণগ্রহীতা যানবাহন পেয়ে এক হাজার স্বর্ণমুদ্রা নিয়ে (পাওনাদারের নিকট) এসে হাজির হ’ল।

সে বলল, আল্লাহ্‌র কসম! আমি তোমার (প্রাপ্য) মাল যথাসময়ে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যানবাহনের খোঁজে সর্বদা চেষ্টিত ছিলাম। কিন্তু যে জাহাযটিতে করে আমি এখন এসেছি এর আগে আর কোন জাহাযই পাইনি (তাই সময়মত আসতে পারলাম না)। কর্যদাতা বললেন, তুমি কি আমার নিকট কিছু পাঠিয়েছিলে? ঋণগ্রহীতা বলল, আমি তো তোমাকে বললামই যে, এর আগে আর কোন জাহাযই পাইনি।
অতঃপর ঋণদাতা বলল, আল্লাহ পাক আমার নিকট তা পৌঁছিয়েছেন, যা তুমি পত্রসহ কাষ্ঠখণ্ডে পাঠিয়েছিলে। কাজেই এক হাযার স্বর্ণমুদ্রা নিয়ে আনন্দচিত্তে ফিরে যাও।

{আবু হুরায়রা (রা.) হ’তে বর্ণিত,
ছহীহ বুখারী হা/২২৯১,
অধ্যায়ঃ‘যামিন হওয়া’ ,
অনুচ্ছেদ-১}।

১টাকা প‌রি‌শো‌ধের দায় ও দা‌য়িত্ব‌লি‌খে‌ছেন : ARTK৯৯৯ টাকা৪৪৯ টাকা১৯৯ টাকা১ টাকা ঝুলিয়ে রেখে এভাবে মূল্য নির্ধারণ করতে ...
03/10/2021

১টাকা প‌রি‌শো‌ধের দায় ও দা‌য়িত্ব

‌লি‌খে‌ছেন : ARTK

৯৯৯ টাকা
৪৪৯ টাকা
১৯৯ টাকা

১ টাকা ঝুলিয়ে রেখে এভাবে মূল্য নির্ধারণ করতে দেখা যায়। বেশিরভাগ মোবাইল প্যাকেজ এরকমই। এই বাকি থাকা ১ টাকা আর পরিশোধ করা হয় না। পরিশোধ করার ইচ্ছা কিংবা কোনো প্রস্তুতিও থাকে না। পরীক্ষামূলক-ভাবে ওই ১ টাকা চেয়ে দেখা গেছে, বিক্রেতা খুবই মন খারাপ করে। এটা যে শুধু মোবাইল রিচার্জের দোকানে হয় তা না, মাঝারি-বড় ব্যবসার অনেক জায়গাতেও এটা হচ্ছে।

অনেক সময় তো মোবাইল রিচার্জের দোকান থেকে এটাও বলা হয়, প্যাকেজটা এভাবে ১ টাকা ঝুলিয়ে রেখে করা হয়েছে, ওই টাকাটা বিক্রেতার কাছে রেখে আসার জন্যই!

কর্পোরেট বিজনেসের হিসাবে ছোট একক লেনদেনের ১ টাকা আসলে অনেক টাকা। ১ কোটি গ্রাহকের কাছ থেকে এক টাকা করে রেখে দিলে একদিনের মার্জিন আয় ১ কোটি টাকা। একজন ছোট দোকানদার হয়তো এভাবে দিনে ১০০ অথবা ২০০ টাকা 'উপার্জন' করে।

এই ১ টা টাকা আসলে কার? ছোট কিংবা বড় হিসাবে এই যে ১ টাকা আটকে রাখা হচ্ছে এটা কিভাবে পরিশোধ করা হবে? একজন ছোট ব্যবসায়ী যদি বছরে একহাজার জনের কাছে ১ টাকার দেনার দায়ে আবদ্ধ থাকেন, তিনি এটা কিভাবে পরিশোধ করবেন? সবার কাছে কি দায়মুক্তি চাইতে পারবেন কিংবা টাকা পৌছাতে পারবেন? এর চেয়ে তো একজনের কাছে ১০০০ টাকার দেনা থাকার ঝুঁকি কম।

নাকি এই ১ টাকা পরিশোধ করার দরকার নেই? কাস্টমার দ্বিধায়-লজ্জায় টাকাটা চাইবে না আর আমারও দিতে হবে না, ব্যাপারটা এরকম কি? ব্যবসার মধ্য দিয়ে অ-প্রয়োজনীয়ভাবে 'শখের' ঋণের নিচে পড়ে যাচ্ছে মানুষ! এ কি আধুনিক ব্যবসা-চিন্তার এক 'সৃজনশীল' দায়? পরিশোধের চিন্তাশূন্য এক অভিনব ঋণের ফাঁদ? ঋণের পাহাড়?

আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করুন, আমরা ছোট ছোট অংকের বড় বড় পাহাড়গুলোর দিকে যেন চোখ রাখি। আখের, আমাদের বাঁচতে তো হবে!

এমন ১ টাকা/ ৫ টাকা/ ১০ টাকা ঝুলিয়ে রেখে মূল্য নির্ধারণ করা বন্ধ করুন। অথবা বেচাকেনার সময় ওই ভাংতি টাকা দেওয়ার জন্য পূর্ণ প্রস্তুত থাকুন এবং পরিষ্কারভাবে ক্রেতার দিকে টাকাটা এগিয়ে দিন। অথবা বিষয়টা খুলে বলে শুরুতেই মাফ চেয়ে নিন। (শেষ সুরতটা সৌজন্যপরিপন্থী, কিন্তু লেনদেনের দায় থেকে বাঁচার জন্য নিরাপদ।)

দামে দিশাহারা ক্রেতারা
27/09/2021

দামে দিশাহারা ক্রেতারা

🛑❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ বিজ্ঞান বলে একজন প্রাপ্ত বয়স্ক সুস্থ্য পুরুষ একবার সহবাস করলে যে পরিমান বীর্য নির্গত হয় তাতে...
26/09/2021

🛑❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ বিজ্ঞান বলে একজন প্রাপ্ত বয়স্ক সুস্থ্য পুরুষ একবার সহবাস করলে যে পরিমান বীর্য নির্গত হয় তাতে ৪০ কোটি শুক্রাণু থাকে। তো, লজিক অনুযায়ি মেয়েদের গর্ভে যদি সেই পরিমান শুক্রানু স্থান পেতো তাহলে ৪০ কোটি বাচ্চা তৈরি হতো, এই ৪০ কোটি শুক্রাণু মায়ের জরায়ুর দিকে পাগলের মত ছুটতে থাকে, জীবিত থাকে মাত্র ৩০০-৫০০ শুক্রাণু। আর বাকিরা? এই ছুটে চলার পথে ক্লান্ত অথবা পরাজিত হয়ে মারা যায়। এই ৩০০-৫০০ শুক্রাণু যেগুলো ডিম্বানুর কাছে যেতে পেরেছে, তাদের মধ্যে মাত্র একটি মহা শক্তিশালী শুক্রাণু ডিম্বানুকে ফার্টিলাইজ করে অথবা ডিম্বানুতে আসন গ্রহন করে। সেই ভাগ্যবান শুক্রাণুটি হচ্ছে আপনি কিংবা আমি অথবা আমরা সবাই।
⭕ কখনও কি এই মহাযুদ্ধের কথা মাথায় এনেছেন?
--------------------------------------------------------------
❒ আপনি যখন দৌড় দিয়েছিলেন- তখন ছিলোনা কোন চোঁখ হাত পা মাথা, তবুও আপনি জিতেছিলেন।
❒ আপনি যখন দৌড় দিয়েছিলেন- তখন আপনার ছিলোনা কোন সার্টিফিকেট, ছিলোনা মস্তিষ্ক তবুও আপনি জিতেছিলেন।
❒ আপনি যখন দৌড় দিয়েছিলেন- তখন আপনার ছিলোনা কোন শিক্ষা, কেউ সাহায্য করেনি তবুও আপনি জিতেছিলেন।
❒ আপনি যখন দৌড় দিয়েছিলেন- তখন আপনার একটি গন্তব্য ছিলো এবং সেই গন্তব্যের দিকে উদ্দেশ্য ঠিক রেখে একা একাগ্র চিত্তে দৌড় দিয়েছিলেন এবং শেষ অবধি আপনিই জিতেছিলেন।
#এরপর-
----------
❒ বহু বাচ্চা মায়ের পেটেই নষ্ট হয়ে যায় কিন্তু আপনি মারা যাননি, পুরো ১০ টি মাস পূর্ণ করতে পেরেছেন।
❒ বহু বাচ্চা জন্মের সময় মারা যায় কিন্তু আপনি টিকেছিলেন।
❒ বহু বাচ্চা জন্মের প্রথম ৫ বছরেই মারা যায় কিন্তু আপনি এখনো বেঁচে আছেন।
❒ অনেক শিশু অপুষ্টিতে মারা যায় কিন্তু আপনার কিছুই হয়নি।
❒ বড় হওয়ার পথে অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে কিন্তু আপনি এখনো আছেন।
-
---------------
আপনি কিছু একটা হলেই ঘাবড়ে যান, নিরাশ হয়ে পড়েন, কিন্তু কেন? কেনো ভাবছেন আপনি হেরে গিয়েছেন? কেন আপনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন? এখন আপনার বন্ধু বান্ধব, ভাই বোন, সার্টিফিকেট, সবকিছু আছে। হাত-পা আছে, শিক্ষা আছে, প্ল্যান করার মস্তিষ্ক আছে, সাহায্য করার মানুষ আছে, তবুও আপনি আশা হারিয়ে ফেলেছেন। যখন আপনি জীবনের প্রথম দিনে হার মানেননি। ৪০ কোটি শুক্রাণুর সাথে মরণপণ যুদ্ধ করে ক্রমাগত দৌড় দিয়ে কারো সাহায্য ছাড়াই প্রতিযোগিতায় একাই বিজয়ী হয়েছেন।
#তাহলে_হতাশা_কেনো?
----------------------------
❒ কেনো একজন আপনার লাইফ থেকে চলে গেলে সেটা মেনে নিতে পারেন না?
❒ কেনো আপনি একটা কিছু হলেই ভেঙে পড়েন?
❒ কেনো বলেন আমি আর বাঁচতে চাইনা?
❒ কেনো বলেন আমি হেরে গিয়েছি?
এমন হাজারো কথা তুলে ধরা সম্ভব, কিন্তু আপনি কেনো হতাশ হয়ে পড়েন? আপনি কেন হারবেন? কেন হার মানবেন? আপনি শুরুতে জিতেছেন, শেষে জিতেছেন, মাঝপথেও আপনি জিতবেন। নিজেকে সময় দিন, মনকে প্রশ্ন করুন-কি প্রতিভা আছে আপনার? মনের চাওয়া কে সব সময় মূল্য দিন, সব সময় আল্লাহ কে স্বরণ করুন। দেখবেন আপনি জিতে যাবেন,
শুধু নিজের মনের জোর নিয়ে যুদ্ধ করতে থাকুন, আপনি জিতবেনই।
Collection

পাখিটায় পেঁপেগুলো খেয়ে ফেলছে 🙂🙄 #সকল কিছুর কমতার মালিক আল্লাহ তায়ালা
02/09/2021

পাখিটায় পেঁপেগুলো খেয়ে ফেলছে 🙂🙄

#সকল কিছুর কমতার মালিক আল্লাহ তায়ালা

Address

Gazipur

Telephone

+8801867403060

Website

Alerts

Be the first to know and let us send you an email when ARTK Shopping posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ARTK Shopping:

Share