Dipu Rashidi Fashion's

Dipu Rashidi Fashion's Welcome to “Dipu Rashidi Fashion's”. This fashion house are only for Men's. Only Our Online service is On. Next We'll go to the Store Service.

So, Here you will find Shirts, Pants, T-shirts, Sunglasses, Watches and All Other Gentleman products.

🛡️শীতে ছেলেদের পোশাক🛡️গরমকে বিদায় জানিয়ে কুয়াশার চাদর মুড়ি দিয়ে শীত আগমনীর বার্তা দিচ্ছে । তাই তরুণ থেকে বৃদ্ধ সবার মাঝে...
14/10/2021

🛡️শীতে ছেলেদের পোশাক🛡️

গরমকে বিদায় জানিয়ে কুয়াশার চাদর মুড়ি দিয়ে শীত আগমনীর বার্তা দিচ্ছে । তাই তরুণ থেকে বৃদ্ধ সবার মাঝেই দেখা যাচ্ছে শীত ঠেকানোর প্রস্তুতি। শীতকালে ছেলেদের পোশাকে রয়েছে এক ভিন্ন মাত্রার স্টাইল। আর ছেলেদের স্টাইলিশ শীত পোশাক নিয়েই আমাদের আজকের আয়োজন।

শুধু শীত তাড়াতে শীতের পোশাক ব্যবহারের প্রচলন বহু আগেই উঠে গেছে। আর তাই কী শীত কী গ্রীষ্ম, একেকটি পোশাক মানেই এখন একেকটি স্টাইল। পুরুষদের শীত পোশাকে এই স্টাইল-এর বিষয়টি যেমন ফুটে উঠতে পারে ফ্যাশনেবল কোনো সোয়েটার এর মাধ্যমে তেমনি পুরুষের শীতের সঙ্গী হতে পারে ফ্যাশনেবল কোনো মাফলার আর কানটুপিও। তবে এই শীতে নিজেকে উষ্ণ রাখার অনুষঙ্গ যাই হোক না কেন সেটি যেন আপনার সাথে মানানসই হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে।

শীতের প্রকোপ থেকে রক্ষা পেতে এরই মধ্যে শুরু হয়ে গেছে শীতের পোশাক কেনার ধুম। তরুণরা সব সময় ভিন্ন কিছু চায়। এ বছর বেশ বৈচিত্র্যও দেখা যাচ্ছে ছেলেদের শীতের পোশাকে। ফ্যাশন সচেতন তরুণরা শীতকালে নিত্যনতুন ফ্যাশনের সঙ্গে সঙ্গে ভিন্ন মাত্রায় ফ্যাশন এর মিল ঘটায়। শীতের কাপড় বিচারের ক্ষেত্রে তরুণ-তরুণীদের কাছে কাপড়ের উষ্ণতা, স্টাইল এবং আরাম সমানভাবে বিবেচিত হয়। এইসব দিক বিবেচনা করেই বাজারে এসেছে বিভিন্ন ফ্যাশনেবল পোশাক । আর স্টাইলিশ পোশাকের মধ্যে রয়েছে স্যুট, ব্লেজার, জ্যাকেট ও শাল।

স্যুট-কোট

ছেলেদের কর্পোরেট পোশাক হিসেবে স্যুট-প্যান্ট খুব সাধারণ ব্যাপার পাশ্চাত্যের দেশগুলোতে। আমাদের দেশে এর প্রচলন দেখা যায় শীতকালে। অফিসপাড়ার রাস্তায় বের হলেই দেখা যায় স্যুট-প্যান্ট পরা লোকের সমাগম। স্যুট-কোট পরার ব্যাপারে ব্যক্তিত্ব এবং ফিটিংয়ের ব্যাপারটি ভাবতে হবে। ফিটিং স্যুটে যেহেতু চেহারার আসল সৌন্দর্য ফুটে ওঠে, তাই স্যুট খুব আঁটসাঁট বা ঢিলেঢালা না হওয়াই ভালো। সব সময় স্যুট ব্যবহার করলে ক্লাসিক স্টাইলের স্যুট ব্যবহার করা উচিত। এ ছাড়া ডাবল ব্রেস্টেড, সিঙ্গেল ব্রেস্টেড, ব্রিটিশ, ইতালিয়ান ও আমেরিকান স্যুট ভালো চলছে। তবে এখন অনেকে তৈরি স্যুট কিনতে বেশি পছন্দ করে।

জ্যাকেট

শীতের পোশাক জ্যাকেট। তবে বিদেশি নয়, এখন দেশের বাজারেই ভালো জ্যাকেট পাওয়া যায়। বিদেশি বাজার লক্ষ্য করে জ্যাকেট তৈরি করা হয়। এর কিছু অংশ আমাদের স্থানীয় বাজারে পাওয়া যায়। এর মধ্যে রয়েছে ডেনিম, ফ্লানেল, কর্ড, উল, মোটা ক্যানভাসের কাপড়, প্যারাসুটের কাপড় এবং চামড়ার তৈরি জ্যাকেট। এর মধ্যে এখন জনপ্রিয়তার শীর্ষে রয়েছে ডেনিম ও চামড়ার জ্যাকেট। চামড়ার স্থায়িত্ব, আরাম, রং ও টেক্সচারের জন্য গ্রহণযোগ্যতাও বেশি। চামড়ার জ্যাকেটের জনপ্রিয় কিছু স্টাইল হচ্ছে বেসিক ওয়েস্টলেস জিপ ফ্রন্ট জ্যাকেট, ক্লাসিক লেন্থ জিপ ফ্রন্ট কিংবা টু বাটন, ফোর বাটন জ্যাকেট, ভেলেন্ট লেদার রাইডিং জ্যাকেট, ইলাস্টিকসহ বোম্বার স্টাইল জ্যাকেট, মোটরবাইক, মিলিটারি, এভিয়েটর, রকস্টার, পাঙ্ক, পুলিশ জ্যাকেট ইত্যাদি।

শাল

শীতের সকালে শাল ছাড়া যেন শরীরে উষ্ণতা আসে না। তবে শুধু শীতের পোশাক হিসেবেই নয়, ফ্যাশন অনুষঙ্গ হিসেবেও আজকের প্রজন্মের কাছে শালের রয়েছে আলাদা কদর। শালের বুননে কিংবা বিভিন্নরকম উপাদানের কারুকাজে ফুটে উঠছে বিভিন্ন রকম নকশা। শালের জমিনে ফুল, লতা-পাতার নকশা তো রয়েছেই, গাছ, নদী, সূর্য কিংবা কবিতার ছন্দের মাধ্যমে ফুটে ওঠে যেন এক টুকরো বাংলাদেশ!

কোথায় পাবেন?

ছেলেদের শীতের পোশাক সস্তায় কেনার আদর্শ জায়গা বঙ্গবাজার হকার্স মার্কেট, গুলিস্তান মার্কেট, বায়তুল মোকাররম মার্কেট, নিউমার্কেট, গাউছিয়া, খিলগাঁও, ফার্মগেট, কারওয়ানবাজার, তালতলা, মিরপুর, মুহাম্মদিয়া মার্কেট, মুক্তিযোদ্ধা মার্কেট, শাহ আলী মার্কেট ও রাজধানী সুপার মার্কেটসহ বিভিন্ন মার্কেটে। এছাড়া বসুন্ধরা সিটিসহ ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন শপিংমলেও দেখা মেলে স্টাইলিশ শীত পোশাকের।


#রঙিন #শীত #পোশাক #ফ্যাশন #ছেলে

Upcoming
30/08/2021

Upcoming

আপনি কি জানেন, পরিপাটি পোশাক পরিধান সাফল্যের পথে নিয়ে যায়? সাফল্যের অনন্য মুকুট মাথায় কে না পরিধান করতে চায়? কত চেষ্টা-চ...
26/05/2021

আপনি কি জানেন, পরিপাটি পোশাক পরিধান সাফল্যের পথে নিয়ে যায়?

সাফল্যের অনন্য মুকুট মাথায় কে না পরিধান করতে চায়? কত চেষ্টা-চরিত্র এ জন্যে করি আমরা। নিয়মানুবর্তিতা অনুসরণ করি, সৎ থাকার চেষ্টা করি, পড়াশোনা শেষ করে ভালো একটি ফলাফল নিয়ে স্ট্রাগল করি চূড়ান্ত পর্যায়ে। কিন্তু আপনি কি জানেন, পরিপাটিভাবে সুন্দর পোশাক পরলে আপনি সফলতার স্বাদ পেতে পারেন?

তার মানে কিন্তু এই নয় যে আপনি দামি ও ঝলমলে কাপড়চোপড় পরলেই সফল হতে পারবেন। ব্যাপার হচ্ছে, পরিপাটিভাবে গুছিয়ে পোশাক পরলে সেটি আপনাকে মানসিকভাবে অনুপ্রাণিত করে। ফর্মাল যেকোন পোশাক সুন্দরভাবে পরলে আপনি সঙ্গে সঙ্গে খুব শক্তিশালী অনুভব করবেন এবং আপনার আশেপাশের পরিবেশ মুহূর্তেই বদলে যাবে। সুতরাং, আপনি যদি সফল হতে চান, সফলতার জন্য পোশাক পরিধান করুন।

মানানসই পোশাক বেছে নিনঃ

বিভিন্ন গবেষণায় পাওয়া গিয়েছে যে সুষ্ঠু পোশাক পরিধান আপনার পারফর্মেন্সের এর ওপর মানসিক ও শারীরিকভাবে প্রভাব ফেলে। একটি পুরনো উক্তি আছে এমন, ‘আপনি সেই চাকরীর জন্যে পোশাক পরিধান করুন যে চাকরী আপনি পেতে চান। সেটির জন্য নয় যা আপনি বর্তমানে করছেন’। কিছু গবেষণায় এটিও প্রমাণিত হয়েছে যে আপনি যখন পোশাক পরার স্টাইল বদলে ফেলেন, তখন নিজেকে নতুনভাবে প্রকাশ করতে পারেন। আপনি যদি বসের মতন ব্যক্তিত্ব ও মনোযোগ পেতে চান, তবে অবশ্যই আজ থেকেই নিজেকে বদলে ফেলুন।

একটি সামাজিক, মনস্তাত্ত্বিক ও ব্যক্তিত্ব বিজ্ঞানের পত্রিকা আগস্ট ২০১৫ সালে একটি পরীক্ষামূলক গবেষণা করে। তার আগে পরীক্ষার্থীরা কেউ ফর্মাল আবার কেউ ক্যাজুয়াল পোশাক পরেন। যারা ফর্মাল পোশাক পরে ছিলেন তাঁরা বিশেষত অধিক শক্তিশালী প্রমাণিত হন।

একইভাবে, জার্নাল অব এক্সপেরিমেন্টাল সাইকোলজি একটি গবেষণা চালায় তার এক বছর আগে। সেখানে দুই গ্রুপের মানুষ উপস্থিত ছিলেন। এক গ্রুপের ব্যক্তিগণ সুট পরেছিলেনে বং অপর গ্রুপের পরনে ছিলো স্যুইট প্যান্ট। স্বভাবতই, যারা স্যুট পরিধান করে ছিলেন তাঁরা অধিক লাভজনক ডিল পেয়েছিলেন অপরদের তুলনায়।

এটা যেভাবে কাজ করে, সেটি হলো আমরা একেক ধরনের কাজ একেক গ্রুপকে হস্তান্তর করি। যেমন একটি স্যুট সর্বদা বিজনেস টাইকুনদের প্রকাশ করে কারণ এতে করে আপনি খুব শক্তিশালী ও আত্মবিশ্বাসী বোধ করেন। ঠিক তেমনই, কোন ছাত্র যদি রিসার্চের কাজ করতে ল্যাবরেটরীতে প্রবেশ করে এবং তার পরনে যদি ল্যাব কোট থাকে তবে মনের অজান্তেই সে নিজেকে বিজ্ঞানী কিংবা ডাক্তার মনে করা শুরু করবে।

পোশাকের রঙ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঃ

আপনি হয়তো শুনে থাকবেন, কোন সন্দেহ থাকলে লাল রঙের পোশাক পরুন। প্রত্যেক রঙের আলাদা আলাদা মাহাত্ম্য আছে। ধরুন, আপনি দুটো দল গঠন করেন। এক দলকে লাল এবং অপর দলকে নীল রঙের পোশাক পরিধান করান। লাল পোশাকে সজ্জিত থাকবেন যারা তারা ভালো পারফর্মেন্স দেখাবে কারণ এ রঙ শক্তি এবং সাহস প্রকাশ করে। অন্যদিকে, নীল রঙ আপনাকে শান্ত করে দেয়।

আমরা সকল মানুষকে তার পোশাক দিয়ে বিচার করতে ভালোবাসি, সুতরাং এ টার্ম সবার জন্যেই খাটে। কেউ যদি সবার থেকে আলাদা হয়ে নিজেকে তুলে ধরতে চায়, তবে এক্ষেত্রে সর্বাগ্রে তার পোশাক আসে। নিজেকে অনন্য ও অসাধারণ ভাবে তুলে ধরতে চান? একটি কালো সুট এবং লাল বো টাই পরুন, দেখবেন ভিড়ের মধ্যেও কতোটা আলাদা লাগছে আপনাকে।

সুতরাং, আজ থেকেই নিজের দিকে একটু নজর দিন। নিজের যত্ন নিন। আপনার অগ্রগতি পর্যবেক্ষণ করে অবাক হবেন আপনিই।

⭐️  #ফুল_শার্ট ✅✅ দামঃ ৬০০ টাকা✅  Size Measurement Chart:Size- M, L, XL.M-Length 28" chest 38"L-Length 29" chest 40"XL-L...
20/05/2021

⭐️ #ফুল_শার্ট

✅✅ দামঃ ৬০০ টাকা

✅ Size Measurement Chart:
Size- M, L, XL.
M-Length 28" chest 38"
L-Length 29" chest 40"
XL-Length 30" chest 42"

✅Color Available: Navy Blue, Green, Ashe, Black

✅ অর্ডার করতে ইনবক্স / কমেন্ট করুন
1) আপনার নাম
2) আপনার ঠিকানা
3) মোবাইল নাম্বার
4) পণ্যের ছবি
5) পণ্যের সাইজ

✅ সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করা হয়।
(এস এ পরিবহন), (সুন্দরবন), (করতোয়া) -কুরিয়ার সার্ভসের মাধ্যমে পন্য নিতে পারবেন।

✅ Delivery Charge - Gazipur 60/- Beside Gazipur -80/-
Outside Dhaka- 120/-

✅ ডেলিভারি নিতে হলে প্রোডাক্টের অর্ধেক মূল্য+কুরিয়ার চার্জ রকেটে অগ্রীম দিতে হবে ।

Roket: 01571378996(personal)
Whatsapp: 01819421457

💥 ব্যর্থতা কাটিয়ে আত্মবিশ্বাস বাড়ানোর উপায় 💥 💁 পরীক্ষার জন্য অনেক দিন ধরে প্রস্তুতি নিলেন৷ পরীক্ষা মোটামুটি হলো৷ শেষমেশ ...
15/05/2021

💥 ব্যর্থতা কাটিয়ে আত্মবিশ্বাস বাড়ানোর উপায় 💥

💁 পরীক্ষার জন্য অনেক দিন ধরে প্রস্তুতি নিলেন৷ পরীক্ষা মোটামুটি হলো৷ শেষমেশ দেখা গেল আপনি ব্যর্থ হয়েছেন৷ বিষয়টা দুঃখের হলেও ভেঙে পড়লে চলবে না। পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর মনে নেতিবাচক না হয়ে ইতিবাচক কোনো পথ খুঁজুন। সবার আগে মনে রাখতে হবে আপনিই আপনার আত্মবিশ্বাস তৈরির একমাত্র কারিগর। আত্মবিশ্বাস বিনির্মালে উদ্যোগী হতে হবে নিজেকেই। ব্যর্থতা কাটিয়ে আত্মবিশ্বাস বাড়ানোর কয়েকটি উপায়:-



🍭 উদ্বিগ্ন হবেন না :

এই পরীক্ষা আপনার জীবনের শেষ পরীক্ষা নয়৷ আরও অনেক পথ রয়েছে জীবনে৷ ফলে এই ব্যর্থতার জন্য মনে কোনো নেতিবাচক ধারণা জন্মাতে দেবেন না৷ এখনো অনেক পথ চলা বাকি৷ তা ছাড়া আপনার জীবনের থেকে কোনো পরীক্ষাই বড় নয়৷ সমস্যা যখন রয়েছে তখন কোথাও না কোথাও সেই সমস্যার সমাধানও রয়েছে৷ ফলত ঘাবড়ে যাওয়ার কোনো দরকার নেই।



🍭 নাটকীয়তা একেবারেই নয় :
ব্যর্থতা আপনার মনে গভীর প্রভাব ফেলতেই পারে৷ কিন্তু তার জন্য নেতিবাচক কোনো পদক্ষেপ নেয়া বাঞ্ছনীয় নয়৷ একবার হয়নি, পরের বার হবে৷ নিজের রাগ, দুঃখ, অভিমান নিয়ন্ত্রণ করুন৷ কোনো নাটকীয় সিদ্ধান্ত নিতে যাবেন না৷ বরং ইতিবাচক কোনো পথ খুঁজুন।



🍭 শিক্ষা নিন :

মানুষ মাত্র ভুল হয়৷ আর সেই ভুল থেকে শিক্ষা নিয়ে বড় হওয়ার নামই জীবন৷ ফলত আপনার ভুলগুলো থেকে শিক্ষা নিন৷ একবার না হয় ব্যর্থ হয়েছেন৷ পরের বার সাফল্য আপনাকে পেতেই হবে৷ কোন কোন জায়গায় খামতি থেকে গিয়েছে সেটা ভালো করে খুঁজুন৷ এবার সেই খামতিগুলো পূরণ করতেই হবে৷ যে জায়গাগুলিতে ফাঁকি দিয়েছেন সেগুলো সঠিকভাবে চর্চা করুন।



🍭 অন্য পথ বেছে নিন :

যদি একান্ত দেখেন এই পরীক্ষায় সাফল্য মেলার আশা নেই তাহলে নিজের পথ বদলান৷ সব বিষয় সবার জন্য নয়৷ যে ভালো অঙ্ক পারে সে যে বাংলাতেও ভালো হবে এমন তো নাও হতে পারে৷ ফলত অন্য কোনও বিষয় নিয়ে এগোনোর চেষ্টা করুন৷ বাড়িতে সমস্যা হলে আপনার ব্যাপারটা বুঝিয়ে বলুন৷ দেখবেন অভিভাবক নিশ্চয়ই সমস্যা বুঝবেন৷ যে বিষয় আপনার ভালো লাগে সেটি নিয়ে এগোন।



🍭 আবার চেষ্টা করুন :

আপনার হয়ত এই বিষয়টাই ভালো লাগে৷ কিন্ত্ত কোনোরকম চাপে এবং টেনশনে পরীক্ষায় ভালো করতে পারেননি৷ এবার তাহলে ভয়কে জয় করার পালা৷ আপনি ঠিক পারবেন৷ পুনরায় উদ্যম নিয়ে এগিয়ে যান৷ নেতিবাচক পরিণতি তো আপনি জেনেই গিয়েছেন৷ বড়জোর আবার ব্যর্থ হবেন৷ এর চেয়ে বেশি তো নয়৷ আবার চেষ্টা করা যাবে৷ ফলে ভয় না পেয়ে পড়াশুনায় মন দিন।



🍭 চাপমুক্ত থাকুন :

ব্যর্থ হওয়ার ফলে দুঃখ তো হচ্ছেই৷ নিজের ওপর ভীষণ রাগও হচ্ছে? আপনি অতিরিক্ত চাপ নিয়ে ফেলেছেন৷ এটা একটা পরীক্ষা মাত্র৷ একবারে সবাই উত্তীর্ণ নাই হতে পারে৷ একটু রিল্যাক্স করুন৷ বন্ধুদের সঙ্গে আড্ডা দিন৷ মা, বাবার সঙ্গে সময় কাটান৷ দেখবেন আস্তে আস্তে সব কিছু সহজ হয়ে যাচ্ছে।



🍭 হেরে যাবেন না :

একবার পারেননি মানেই এই নয় যে কোনো দিন পারবেন না৷ নিজের ওপর ভরসা রাখুন৷ ফের চেষ্টা না করে হাত পা গুটিয়ে বসে থাকলে তো ঘরে বসেই হেরে গেলেন৷ এমন করবেন না৷ বরং নিজেই নিজের লক্ষ্য স্থির করুন।

13/05/2021
আসছে পবিত্র ঈদুল ফিতর। মুসলমানদের সবচেয়ে বড় উৎসব। দুই ঈদের মধ্যে মানুষ দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর বেশ জাঁকজম...
09/05/2021

আসছে পবিত্র ঈদুল ফিতর। মুসলমানদের সবচেয়ে বড় উৎসব। দুই ঈদের মধ্যে মানুষ দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর বেশ জাঁকজমকভাবে পালন করে। নতুন নতুন বাহারি পোশাকের রঙে ঈদের দিনটি ছন্দিত হয়ে ওঠে ঈদগাহ। সব বয়সীদের মধ্যে এই পোশাকের খেলা লক্ষ করা গেলেও শিশু, কিশোর ও কিশোরীদের মধ্যে এর ছোঁয়াটা বেশি দেখা যায়; যা ঈদকে আরও বর্ণিল করে তোলে।

বর্তমানে আমাদের দেশে চলছে করোনার মতো ভয়াবহ একটা মহামারি। গ্রাস করে ফেলেছে পুরো পৃথিবীকে। তরুণ, যুবক, বৃদ্ধদের সঙ্গে শিশুরাও এর কবলে পড়ছে নিয়মিত। চিকিৎসকদের মতে, হাত ধোয়া, বাইরে গেলে মাস্ক পরার পাশাপাশি অন্যদের সংস্পর্শে না আসা—এর জন্য ঘরে থাকা জরুরি। ঘরে থাকলে বাইরের লোকের সংস্পর্শ থেকে রক্ষা পেতে পারি। আর এর জন্য সারা দেশের স্কুল–কলেজ ও বিভিন্ন সরকারি–বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি দেশের সব শপিং মল বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও ওষুধের দোকান ছাড়া সব দোকান বন্ধ দীর্ঘদিন থেকে। বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকলেও ঈদ উপলক্ষে সীমিত আকারে খুলে দেওয়া হয়েছে লকডাউনে বন্ধ থাকা শপিং মলগুলো। ইতিমধ্যেই রাজধানীর বড় দুটি শপিং মল না খোলার সিদ্ধান্ত নেয়। সংবাদ এবং পরিসংখ্যানে দেখা যাচ্ছে, দেশের প্রায় ৯০ শতাংশ শপিং মল বন্ধ থাকবে এবারের ঈদে। আবার কোনো দোকানমালিক এখনো সিদ্ধান্তহীনতায় আছেন।

ঈদের আগে দোকান ও শপিং মল পুনরায় চালু করা অর্থনীতির স্থবিরতাকে কাটিয়ে উঠতে সহায্য করলেও স্বাস্থ্য বিশেষজ্ঞরা এ ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছেন। তাঁরা বলছেন, এর কারণে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা আরও বৃদ্ধি পাবে। বাজারে সেনাবাহিনীসহ আইন প্রয়োগকারী সংস্থার তীক্ষ্ণ নজর না থাকলে হয়তো এই পরিস্থিতি অন্যদিকে যেতে পারে।

লকডাউন শিথিল হলেও বিপাকের আশঙ্কা কাটেনি এখনো। প্রবীণ, শিশু—এরা বরাবরই ঝুঁকিতে। সঙ্গে দুর্বল স্বাস্থ্য যাদের, তারা এখনো করোনার ঝুঁকিমুক্ত নয়। ঈদে শিশু–কিশোরদের মধ্যে ঈদের শপিং করার ব্যাপারটা অনেক বেশি। এমন অবস্থায় শপিং মলে ঈদের শপিং করতে যাওয়া একটি শিশুর পক্ষে হুমকিস্বরূপ। বর্তমান দেশে দৈনিক আক্রান্ত ব্যক্তির সংখ্যা আগের থেকে বৃদ্ধি পাচ্ছে। যেহেতু ইতিমধ্যে বিপুলসংখ্যক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন, ফলে নির্বিঘ্নে তাঁরা সর্বত্র চলাফেরা করবেন এবং ভাইরাসটি দাবানলের মতো ছড়িয়ে পড়বে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা আশঙ্কা করেন, সংক্রমিত লোকেরা যদি বাজারগুলোতে ভিড় করেন এবং বিক্রয়কর্মী হিসেবে দোকানগুলেতে কাজ করেন, তবে তাঁরা ভাইরাস সংক্রমণে ‘সুপার স্প্রেডার’ হয়ে উঠবে। একটি শিশু এই পরিস্থিতিতে শপিং মলে গেলে করোনার ঝুঁকি অনেক বেড়ে যাবে। তাই ঈদে শপিং মলে না যাওয়াই একটি শিশুর জন্য মঙ্গল। আজকের শিশু–কিশোরেরা আগামী দিনে দেশের কর্ণধার হয়ে কাজ করবে। তাই এই অবস্থায় অন্তত শিশু–কিশোরদের ভবিষ্যতের কথা চিন্তা করে বিকল্প হিসেবে অনলাইনে ঈদের শপিং নিশ্চিত করা জরুরি। এতে করোনার ঝুঁকি কিছুটা কম থাকতে পারে। আসুন সবাই নিজ দায়িত্বে পরিবারের শিশু–কিশোরদের সুরক্ষা নিশ্চিত করি।

#ঈদ #শপিং হোক #অনলাইনে

The joy of new clothes for Eid is different. But the present time is not in our favor. The image of the known world has ...
06/05/2021

The joy of new clothes for Eid is different. But the present time is not in our favor. The image of the known world has changed due to the epidemic. Survival is the biggest challenge now. There is no substitute for being aware to stay healthy. So, like before, there is less opportunity to buy Eid clothes by going around the market. As a precaution, you can buy the dress of your choice online at home. Our local fashion houses have come up with all the new arrangements for Eid.

ঈদ মানেই আনন্দ। ঈদ মানেই খুশি। আর সেই আনন্দ আর খুশি কি পরিপূর্ণ হয়- যদি গায়ে না থাকে নতুন জামা-কাপড়? হ্যাঁ, অন্যান্য উৎস...
27/04/2021

ঈদ মানেই আনন্দ।
ঈদ মানেই খুশি।
আর সেই আনন্দ আর খুশি কি পরিপূর্ণ হয়- যদি গায়ে না থাকে নতুন জামা-কাপড়?
হ্যাঁ, অন্যান্য উৎসবের মতো ঈদেও খুশির বড় অনুষঙ্গ নতুন পোশাক।
বিভিন্ন শপিং মল ঘুরেও দেখা যাচ্ছে না, নতুন নতুন ডিজাইনের নজরকাড়া নানা পোশাক।
কারণ সময়টা হচ্ছে করোনার কাল।
তাই ঘরে বসেই পছন্দের সব ডিজাইনের পোশাক
পেতে অনলাইন শপিং এর জুড়ি নেই।

লাইক👍 কমেন্ট💬 করে পাশে থাকুন।
পোস্ট ভালো লাগলে শেয়ার🗨 করতে ভুলবেন না।

💝 ঘরে থাকি, নিরাপদ থাকি 💝
#ঈদ #আনন্দ #শপিং #খুশি #করোনা

22/04/2021

ঈদ মানেই আনন্দ,
নতুন পোশাকের সাজে নিজেকে নতুন করে উপস্থাপন করা।

গ্রীষ্মকালে শুধু কাপড়ের কোয়ালিটি নয় পোশাকের রং ও ধরনের উপরেও আরাম নির্ভর করে। গ্রীষ্মকালীন পোশাকের রং ও ধরণঃ পোশাকের রংঃ...
21/04/2021

গ্রীষ্মকালে শুধু কাপড়ের কোয়ালিটি নয় পোশাকের রং ও ধরনের উপরেও আরাম নির্ভর করে।

গ্রীষ্মকালীন পোশাকের রং ও ধরণঃ

পোশাকের রংঃ-
-দিনের বেলায় হালকা নীল, হালকা সবুজ, গোলাপি, সাদা, অফ হোয়াইট, হালকা বেগুনিসহ যে কোনো হালকা রং ব্যবহার করা যাবে।
-সন্ধ্যায় বা রাতে চাইলে গাঢ় রংয়ের পোশাক পরা যেতে পারে।

পোশাকের ধরণঃ-

- যেই ধরনের পোশাকই ব্যবহার করা হোক না কেনো খেয়াল রাখতে হবে তা যেন খুব বেশি আঁটসাঁট না হয়। গরমে ঢিলেঢালা পোশাক পরলে আরাম পাওয়া যায়।”
- সুতি কাপড় হতে হবে।

লাইক👍 কমেন্ট💬 করে পাশে থাকুন।
পোস্টটি ভালো লাগলে শেয়ার🗨 করুন।
😍ধন্যবাদ😍

Address

Gazipur
1702

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 23:00
Saturday 09:00 - 23:00
Sunday 09:00 - 22:00

Telephone

+8801819421457

Alerts

Be the first to know and let us send you an email when Dipu Rashidi Fashion's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dipu Rashidi Fashion's:

Share