Feni Bazar

Feni Bazar It's an Information Based E Commerce Total area of the Feni district is 928.34 Sq km.

ফেনী চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত একটি জেলা। এ জেলার মোট আয়তন ৯২৮.৩৪ বর্গ কিলোমিটার। পূর্ব-উত্তরে ভারতের ত্রিপুরা রাজ্য, পূর্ব-দক্ষিণে চট্রগ্রামের মিরেরসরাই উপজেলা , উত্তরে কুমিল্লার লাংগলকোট উপজেলা, পশ্চিমে নোয়াখালীর সেনবাগ, পশ্চিম-দক্ষিণে নোয়াখালীর কোম্পানীগন্জ, এবং দক্ষিণে বঙ্গপোসাগরের মোহনা।
Feni is a part of Chittagong division. This district has boundary with Tripura in India, Chittagong district, the Bay of Bengal, Noakhali district and Comilla district.

Shout out to my newest followers! Excited to have you onboard! Md Nizam, Md Ali Hossain, Shadat Hossain Chowdhury Sajeeb...
03/01/2026

Shout out to my newest followers! Excited to have you onboard! Md Nizam, Md Ali Hossain, Shadat Hossain Chowdhury Sajeeb, Shoriful Islam, Kamal Uddin, Ismail Ashik

30/11/2025

Celebrating my 12th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

ফেনীতে যারা BNP'র টিকেট পেলেন
03/11/2025

ফেনীতে যারা BNP'র টিকেট পেলেন

মাইলস্টোন স্কুল & কলেজের আশেপাশে যেসব দোকানদারগতকাল একটা পানির বোতল ৪০০-৫০০-৬০০ টাকায় বিক্রি করেছেতাদের ব্যাপারে অভিযোগ...
22/07/2025

মাইলস্টোন স্কুল & কলেজের আশেপাশে যেসব দোকানদার
গতকাল একটা পানির বোতল ৪০০-৫০০-৬০০ টাকায় বিক্রি করেছে
তাদের ব্যাপারে অভিযোগ করুন। "ভোক্তা অধিকার" এদের বিচার করবে নাকি "জনগন" ? মব হওয়ার চেয়ে ভোক্তা অধিকার তাদের দায়িত্ব পালন করুক, সেটাই আমরা চাই।
https://dncrp.com

25/06/2025

"ফেনীর সন্তানদের জানা উচিৎ"

ফেনীর বেশিরভাগ মানুষ ই জানেনা!

ফেনী জেলায় ৬টি উপজেলা, ৫টি পৌরসভা, ৪৩টি ইউনিয়ন, ৪৪১টি ওয়ার্ড আছে।

ফেনী জেলার ৬টি উপজেলা গুলো হলো -
১। ফেনী সদর
২। ফুলগাজী
৩।পরশুরাম
৪। ছাগলনাইয়া
৫। দাগনভুইয়া
৬। সোনাগাজী

ফেনী জেলার ৫ টি পৌরসভা গুলো হলো -
১। ফেনী পৌরসভা
২। ছাগলনাইয়া পৌরসভা
৩। দাগনভুইয়া পৌরসভা
৪। সোনাগাজী পৌরসভা
৫। পরশুরাম পৌরসভা

ফেনীর পুরো জেলায় সর্বমোট ৪৩ টি ইউনিয়ন আছে
তারমধ্যে - ফেনী সদরে ১২টি, ফুলগাজীতে ৬টি, পরশুরামে ৩টি, ছাগলনাইয়াতে ৫টি, দাগনভুইয়াতে ৮টি, আর সোনাগাজীতে ৯টি ইউনিয়ন আছে।

ফেনী সদরের ১২টি ইউনিয়নের নাম হলো -
১। শর্শদি
২। ধর্মপুর
৩। কাজিরবাগ
৪। মোটোবী
৫। ছনুয়া
৬। পাঁচগাছিয়া
৭। বালিগাঁও
৮। কালি দহ
৯। লেমুয়া
১০। ধলিয়া
১১। ফাজিলপুর
১২। ফরহাদ নগর

ফুলগাজীর ৬টি ইউনিয়নের নাম হলো -
১। ফুলগাজী
২। মুন্সিরহাট
৩। দরবারপুর
৪। আনন্দপুর
৫। জি এম হাট
৬। আমজাদহাট

পরশুরামের ৩টি ইউনিয়নের নাম হলো -
১। চিথলিয়া
২। মির্জা নগর
৩। বক্সমাহমুদ

ছাগলনাইয়ার ৫টি ইউনিয়নের নাম হলো -
১। রাধানগর
২। পাঠান নগর
৩। শুভপুর
৪। ঘোপাল
৫। মহামায়া

দাগনভুইয়ার ৮টি ইউনিয়নের নাম হলো -
১। সিন্দুরপুর
২। রাজাপুর
৩। পুর্ব চন্দ্রপুর
৪। রামনগর
৫। ইয়াকুবপুর
৬। দাগনভুইয়া সদর
৭। মাতুভুইয়া
৮। জায়লস্কর

সোনাগাজীর ৯টি ইউনিয়নের নাম হলো -
১। চর মজলিশপুর
২। বগাদানা
৩। মঙ্গলকান্দি
৪। মতিগঞ্জ
৫। চর দরবেশ
৬। চর চান্দিয়া
৭। সোনাগাজী সদর
৮। আমিরাবাদ
৯। নবাবপুর

এই বিল্ডিং এর নাম কি ?
25/06/2025

এই বিল্ডিং এর নাম কি ?

25/08/2024

বিশুদ্ধ খাবার পানি এলার্ট (ফেনী সদর)

১. পূর্ব উকিলপাড়া (মডেল হাইস্কুলের পাশের রোডে ঢুকে অল্প একটু এগোলে, ফেনী দাওয়াখানার অপজিটে)। ওখানে বাসার নিচে একটা টিউবওয়েল আছে। আপনারা পানি নিতে পারবেন।

২. ডাক্তারপাড়ায় একটা টিউবওয়েল আছে। (পাঁচগাছিয়া দিয়ে ডাক্তারপাড়া ঢুকে এগোলে, হাতের বাঁ পাশের প্রথম গলিতে ঢুকে কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দিবে)

৩. পাঠানবাড়ী রোডে আল বেরুনী স্কুল এর টিউবওয়েল থেকে খাওয়ার পানি সংগ্রহ করা যাচ্ছে।

৪. গ্র‍্যান্ড হক টাওয়ার, মিজান রোড এ টিউবওয়েল থেকে পানি পাওয়া যাচ্ছে।

মানবিক আবেদনঃ ১২ বছরের ছেলে জাহিদ। ফেনী জেলার সোনাগাজী হাবিবীয়া মাদ্রাসার ছাত্র। বাবা প্যারালাইজড।  আশে পাশে মানুষের সহা...
04/05/2021

মানবিক আবেদনঃ
১২ বছরের ছেলে জাহিদ। ফেনী জেলার সোনাগাজী হাবিবীয়া মাদ্রাসার ছাত্র। বাবা প্যারালাইজড। আশে পাশে মানুষের সহায়াতায় কোন ভাবে সংসার চলে। কিছুদিন আগে জাহিদ গুরুতর অসুস্থ হয়ে পড়ে। ফেনীতে ডাঃ দেখানোর পর পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় তার ব্রেইনে ইনফেকশন এবং ব্লাড ইনফেকশন হয়েছে। ২ দিন সেন্সলেস থাকা অবস্থায় চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করানো হয়। ডাঃ আইসিউ তে পাঠায় কিন্ত আইসিউ খালি না থাকায় প্রাইভেট (প্রিমিয়ার বেবি কেয়ার,চট্রগ্রাম) আইসিউ তে নেয়া হয়। যেখানে ওষুধ সহ প্রতিদিন আইসিউ খরচ ১৫,০০০ টাকা, যার খরচ তার ফ্যামিলির পক্ষে বহন করা সম্ভব না। তাই সকলের কাছে আকুল আবেদন যার যতটুকু সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দিন। অর্থ দিয়ে হোক পোস্ট টা শেয়ার বা অন্য কোন উপায়ে হোক জাহিদের পাশে দাড়ানোর জন্য আকুল আবেদন রইলো।
বিকাশ+নগদঃ 01638338183
ব্যাংক একাউন্টঃ
একাউন্টের নামঃ Shaif Uddin
A/C: 20503390201018600
Islami bank Bangladesh Limited
College Road Branch,Feni

17/05/2020

ফেনীতে নতুন করে আরো ২১জনের শরীরে প্রাণঘাতি করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ৫১ জনে। দুই চিকিৎসকসহ সুস্থ হয়েছে ৮ জন।
১৬ই মে ২০৩০ শনিবার রাতে ফেনী স্বাস্থ্য বিভাগের করোনা নিয়ন্ত্রণ কক্ষের সমন্বয়ক ডা. শরফুদ্দিন মাহমুদ গণমাধ্যমকে এই তথ্য দেন

তিনি আরো বলেন, আক্রান্তদের মধ্যে ১২জন পুরুষ ও ৯ জন নারী। এদের মধ্যে ফেনী সদরে ৯জন, দাগনভূঞায় ৩জন, ছাগলনাইয়ায় ৪জন ও পরশুরামের ৪জন।

ডা. শরফুদ্দিন মাহমুদ আরো জানান, শনিবার রাতে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় থেকে প্রেরিত পরীক্ষার প্রতিবেদনে তাদের করোনা প্রজেটিভ আসে। তবে নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতাল থেকে ২৫টি প্রতিবেদনের মধ্যে সবগুলোতে নেগেটিভ আসে।।

ফেনী স্বাস্থ্য বিভাগ আরো জানায়, জেলায় এ শনিবার পর্যন্ত ৯শ ৪৯জনের নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতাল, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ও নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৭শ’ ৮৩জনের ফলাফল আসে।

বয়স্কদের আক্রান্ত হবার এবং সুস্থ হয়ে ফিরে আসার ক্ষেত্রে ঝুঁকি থাকার কারণে - যাদের পরিবারে ৫০ উর্ধ্ব বয়েসের সদস্য রয়েছেন, তাদেরকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে।

ফেনীতে চিকিৎসকসহ এখন পর্যন্ত ৫১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ফেনী সদরের ১৯ জন, ছাগলনাইয়ায় ১৩ জন, দাগভূঞায় ৮ জন, সোনাগাজীতে ২ জন, ফুলগাজীতে ২ জন, পরশুরামে ৪জন ও অন্যান্য আরো ৩ জনের শরীরে এ ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এদের মধ্যে ৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

রেলক্রসিং গেট ব্যাবহার করে করোনা ( COVID-19 ) থেকে সুরক্ষা। ফেনী শহর সংলগ্ন কালীদহ ইউনিয়ন এর আওতাধীন আলোকদিয়া গ্রাম। পৃথ...
08/04/2020

রেলক্রসিং গেট ব্যাবহার করে করোনা ( COVID-19 ) থেকে সুরক্ষা।

ফেনী শহর সংলগ্ন কালীদহ ইউনিয়ন এর আওতাধীন আলোকদিয়া গ্রাম। পৃথিবীতে চলমান করোনা ( COVID-19) সংকট এর সময়ে তারা নিজেরাই নিজেদের দায়িত্ব তুলে নিয়েছে। গ্রামে প্রবেশ এর পথের রেলক্রসিং গেটকে সুরক্ষাপ্রাচীর এর মত ব্যাবহার করে নিজেরাই ঘোষণা করেছে লক-ডাউন। গ্রামের এক নাগরিক জানান একজনের অসচেতনতার জন্য হয়তো তাদের পুরো গ্রামে নেমে আসতে পারে বিপর্যয়, তাই তারা নিজেদের এই সুরক্ষাপ্রাচীর গড়ে তুলেছে। সুরক্ষায় নিয়জিতদের আরো প্রশিক্ষণ ও সুরক্ষা সরঞ্জাম এর প্রয়োজন বলছেন স্থানীয় বাসিন্দারা।

03/03/2020

মধ্যপ্রাচ্যের টাকায় ফেনীর মানুষ গলা পর্যন্ত খাবে আর সর্দি হলেই হাসপাতালে ভর্তি হবে। তাই ফেনীতে গড়ে উঠেছে ৫৫টি হাসপাতাল আর শতাধিক রেস্টুরেন্ট। আসুন জেনে নেই আমাদের ফেনী সম্পর্কে আরো কিছু চমকপ্রদ তথ্যঃ
১) ফেনীর প্রাণকেন্দ্রে প্রতি বর্গফুট জায়গার দাম সর্বনিম্ন ২৩০০০টাকা, যা উত্তরা এবং ধানমন্ডির চেয়েও অনেক বেশি।

২) ফেনী অর্থনৈতিক কর্মকান্ডে ২য় শীর্ষ জেলা।
ঢাকার জেলার পরেই ফেনীর স্থান। এর প্রধান কারন প্রবাসী আয়ের ছড়াছড়ি।

৩) ব্যক্তিগত ব্যাংকসঞ্চয়ে ফেনীর অবস্থান ২য়, প্রবাসী আয়ের কোটি কোটি টাকা ব্যাংকে জমা রাখার কারনেই এই অবস্থান।

৪) বাংলাদেশের সর্বাধিক দ্রুত অবকাঠামো বর্ধিতমান অগ্রসর জেলা ফেনী । ৮০ এর দশকে ফেনীতে ৫০% কাঁচাবাড়ি ছিল। এখন ৫০% বাড়িঘর দালানকোঠা আর সেমিপাকা। কারন বিদেশি আয়ের ৬০% মানুষ বাড়ি নির্মানে ব্যায় করে।

৫) কাঁচাঘর না থাকায় দুর্যোগ মোকাবিলায় ফেনীর অবস্থান এখন বাংলাদেশে ১ম স্থানে। সরকারী সাহায্য ব্যতিত সম্পূর্ণ ব্যক্তি প্রচেষ্টায় প্রবাসী রেমিটেন্সের কল্যানে এই সফলতা।

৬) জনশক্তি রপ্তানীতে ফেনী জেলা বাংলাদেশে ১০ম। মোট ১লক্ষ ৫৬হাজার মানুষ প্রবাসী, যা ফেনীর মোট জনসংখ্যার ১০% এর চেয়ে বেশি।

৭) দেশের একমাত্র জেলা ফেনী, যার আয়ের প্রধান উৎস রেমিটেন্স।
তথ্যসুত্রঃ বিবিসি, উইকিপিডিয়া, যুগান্তর .

- অনলাইন শপিং এ শীর্ষস্থান অর্জনের লক্ষে আসছে "ফেনী বাজার"
সাথে থাকুন

Address

Zero Point
Feni
FENI

Alerts

Be the first to know and let us send you an email when Feni Bazar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Feni Bazar:

Share