14/08/2020
জুম শাড়ীঃ
জুম শাড়ী সম্পূর্ন এক রঙ্গের হয়,আচলে সোনালি জরির স্কাইপ করা হয়ে থাকে।এ শাড়ীর অন্যতম আকর্ষনীয় দিক হলো শাড়ীর রং।টকটকে রং মন কেড়ে নেওয়ার মত।
এ শাড়ী গুলো হ্যান্ডলুম হলে ও সুতাটা দেশীয় নয়,তাঁতীরা জুম শাড়ী বুননে এক ধরনের নিলেন সুতা ব্যবহার করে যা করিয়া থেকে আমদানি করা হয়।এ সুতার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে হাত দিলে অনেক ঠান্ডা লাগে,এ জন্য জুম শাড়ী পরলে খুব একটা গরম অনুভব হয় না এবং অনেক আরামদায়ক হয়।
শীত কিংবা গরম যে কোন সময় পরার উপযোগী জুম শাড়ী, জুম শাড়ী লম্বায় ১৩ হাত।
এই শাড়ী গুলো আপনার প্রিয়জনের উপহার হতে পারে।
এক দিকে তুলনামূলক কম দাম অন্যদিকে পরতে অনেক আরামদায়ক এজন্য জুম শাড়ী গুলো সারাদেশে খুব বেশী পরিচিত।
😶যেভাবে যত্ন নিবেন জুম শাড়ীরঃ
জুম শাড়ী ধোয়ার ক্ষেত্রে সবচেয়ে ভালো ড্রাইওয়াশ করলে এতে শাড়ীর তন্তুু ভালো থাকে।
ঘরে পরিষ্কার করতে হলে অবশ্যই অধিক ক্ষারযুক্ত ডিটারজেন্ট দিয়ে জুম শাড়ী ধুবেন না।
জুৃম শাড়ী ধোয়ার ক্ষেত্রে গরম পানি ব্যবহার করবেন না,এতে কাপড়ের উজ্জ্বলতা কমে।
জুম শাড়ী আয়রন করার সময় হিট একদম লো রাখবেন অর্থাৎ ১ পয়েন্ট বা সিল্ক ফেব্রিক্স আয়রনের নির্দিষ্ট হিটে শাড়ী আয়রন করতে হবে।
শাড়ী হ্যাঙ্গারে জুলিয়ে রাখা ভালো।
ছোটখাটো এ বিষয় গুলো মাথায় রাখলে আপনার শখের শাড়ী অনেকদিন ভালো থাকবে।
জুম শাড়ীর রং ১০০% গ্যরান্টি,কুরিয়ার চার্জ ১৫০ টাকা।
কোন প্রোডাক্ট এ সমস্যা হলে চেন্জ করে দেওয়া হবে।
(পাইকারি ও খুচরা)