22/12/2022
এখন পুরোপুরি শীতের প্রকোপ শুরু। গরমে যেমন আলাদাভাবে বাচ্চার যত্নের প্রয়োজন, ঠিক তেমনি শীতের সময়েও চাই শিশুর বাড়তি যত্ন। জেনে নিন এই শীতে শিশুকে সুরক্ষিত রাখতে কি কি করতে হবে
গরম পানি ব্যবহারঃ
শিশুকে অবশ্যই হালকা কুসুম গরম পানি পান করান। গোসলে নিমপাতা ব্যবহার করা ভালো। সকালে ঘুম থেকে ওঠার পর দাঁত ব্রাশ করা, হাত-মুখ ধোয়া, খাওয়াসহ শিশুদের নানা কাজে হালকা কুসুম গরম পানি ব্যবহার করুন। শীতেও শিশুকে নিয়মিত গোসল করান এবং গোসলে হালকা গরম পানি ব্যবহার করুন। নবজাতক কিংবা ঠান্ডার সমস্যা আছে এমন শিশুর ক্ষেত্রে গরম পানিতে কাপড় ভিজিয়ে পুরো শরীর মুছে দেওয়া ভালো।
পোশাকঃ
শীতের সময় মানেই হলো গরম কাপড়। এই সময়ে অবশ্যই শিশুদের গরম পোশাক পরিয়ে রাখা উচিত তবে চিকিৎসকের মতে, শিশুদের সরাসরি উলের পোশাক পরানো ঠিক নয়। সুতি কাপড় পরিয়ে তার ওপর উলের পোশাক পরানো উচিত। পোশাকটি অবশ্যই নরম কাপড়ের হতে হবে এবং নিয়মিত পরিস্কার গরম কাপড় পরাতে হবে।
সাথে অবশ্যই ডায়পার দিবেন যেন ভেজা কাপড়ে বাচ্চার ঠাণ্ডা না লেগে যায়।
খাবারদাবারঃ
শীতে শিশুদের খাওয়ার প্রবণতা কমে যায় এর জন্যই ঘন ঘন পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। ডিমের কুসুম, সবজির স্যুপ, ফলের রস ভালো অপশন। গাজর, বিট, টমেটোও বেশ উপকারী। এ ছাড়া বিভিন্ন ধরনের সবজি দিয়ে খিচুড়ি রান্না করে খাওয়াতে পারেন। অ্যালার্জি হয়, এমন খাবার এই সময়ে এড়িয়ে চলুন।
শিশুর ত্বকের যত্নঃ
শিশুদের ত্বক বড়দের থেকে অনেক বেশি সংবেদনশীল। তাই তাদের ত্বক অনেক বেশি রুক্ষ হয়। শিশুর মুখে এবং সারা শরীরে বেবি লোশন, বেবি অয়েল, গ্লিসারিন ইত্যাদি ব্যবহার করতে পারেন।