Akheri Ummah BD

Akheri Ummah BD আপনারা আমাদেরকে সৎ ও বিশ্বস্ত হিসেবেই পাবেন। ইন শা আল্লাহ

06/09/2025
19/01/2025

"আমি পঞ্চাশ বছর যাবত আল্লাহর ইবাদত করেছি, কিন্তু আমি ইবাদতে মিষ্টতা পাইনি যতক্ষণ না আমি তিনটি জিনিস পরিত্যাগ করেছি:

১. আমি মানুষকে খুশি করা ত্যাগ করেছি, যার ফলে আমি হক্ব বলতে সক্ষম হয়েছি;
২. আমি পাপিষ্ঠলোকদের সঙ্গ ত্যাগ করেছি, যার ফলে আমি ধার্মিকদের সঙ্গ পেয়েছি;
৩. আমি দুনিয়ার মাধুর্য ত্যাগ করেছি,
যার ফলে আমি পরকালের মাধুর্য পেয়েছি!"

~ইমাম আহমাদ বিন হাম্বল (রাহিমাহুল্লাহ)
[সিয়ারু আ'লামীন আন-নুবালাঃ ১১/৩৪]

17/01/2025

ইবলিস যদি তোমাকে বুঝাতে চায় যে কোনো মুসলিমের তুলনায় তুমি উত্তম তাহলে তুমি দেখবে, লোকটা যদি তোমার চেয়ে বয়সে বড় হয় তাহলে নিজেকে বলবে: সে তো আমাকে ঈমান আর নেক কাজে ছাড়িয়ে গেছে, সুতরাং সে আমার চেয়ে উত্তম। আর যদি সে তোমার চেয়ে বয়সে ছোট হয় তাহলে নিজেকে বলবে: আমি গুনাহ আর পাপে তাকে ছাড়িয়ে গিয়েছি এবং নিজের উপর শাস্তি অনিবার্য করে তুলেছি, সুতরাং সে আমার চেয়ে উত্তম।
- বকর আল-মুযানী (রাহিমাহুল্লাহ)
[হিলয়াতুল আউলিয়া: ২/২২৫]

07/01/2025

ইবনু সীরীন বলেন,
“আমি এক লোককে ‘এই নিঃস্ব’ বলে ভর্ৎসনা করেছিলাম। তার চল্লিশ বছর পর আমি নিঃস্ব হয়ে যাই।”

ইবনুল জাল্লা বলেন,
“আমাকে এক অল্পবয়সী ছেলের দিকে তাকাতে দেখে বললেন, ‘তুমি এটা কী করছ? এর ফল তুমি পাবে!’
তার চল্লিশ বছর পর আমি কুরআন ভুলে যাই।

যার বিবেক-জ্ঞান আছে, সে যেন জেনে রাখে— ন্যায়ের পাল্লা কোনো দিকে ঝোঁকে না।

~ ইবনুল জাওযী
[সাইদুল খাওয়াত্বের: ৬৮]

05/01/2025

একলোক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের কাছে এলো। কৃত সকল পাপের বেদনায় তার হৃদয় কেঁদে চলেছে। সে বলল, ‘আপনি সে লোকের ব্যাপারে কী বলবেন, যে সব রকম পাপের কাজই করেছে। একটাও বাদ রাখেনি। এ পাপকাজগুলো করার জন্য যেদিকেই প্রয়োজন সেদিকেই সে অগ্রসর হয়েছে। এ অবস্থায় তার কি তাওবার কোনো সুযোগ আছে?’ রহমাতের নাবী বললেন, ‘তুমি কি ইসলাম গ্রহণ করেছ?’ লোকটা বলল, ‘আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই। তিনি এক, তাঁর কোনো শরীক নেই। আর আপনি হলেন আল্লাহর রাসূল।’ রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বললেন, ‘হ্যাঁ, তুমি সৎকাজ করবে আর খারাপ কাজ বর্জন করবে। আল্লাহ এর বিনিময়ে তোমার সব খারাপ কাজকে ভালো কাজে রূপান্তরিত করে দেবেন।’ লোকটি বলল, ‘আর আমার বিশ্বাসঘাতকতা? আর আমার পাপগুলো?’ তিনি বললেন, ‘তোমার বিশ্বাসঘাতকতা, তোমার পাপাচার। (এ সবই ভালো কাজে রূপান্তরিত হবে)’

বই : তিনিই আমার রব
লেখক : আলী জাবের আল ফিফী হাফিজাহুল্লাহ

04/01/2025

হিংস্র পশু তার শিকারের দিকে যত দ্রুত অগ্রসর হয়, মানুষ এর চেয়েও দ্রুত গতিতে অপর মানুষের দোষ-ত্রুটি অনুসন্ধানের দিকে ধাবিত হয়।

03/01/2025

দুনিয়ার জীবন গ্রীষ্মকালীন সফরের খানিক বিরতির চেয়ে বেশি কিছু নয়।

[ আহমেদ, আল-মুসনাদ, ১/৩০১ হাদিসটি সহীহ্ ]

02/01/2025

মনে করো, তুমি সমগ্র দুনিয়ার বাদশাহ্ হয়ে গিয়েছ এবং সারা দুনিয়ার মানুষ ও জ্বীন তোমার অনুগত হয়ে গিয়েছে!
কিন্তু, তাতে কি হয়েছে?
আগামীকাল তো তোমার ঠিকানা কবরের গর্ত-ই হবে!!
কেউ এদিক থেকে মাটি ফেলতে থাকবে আর কেউ ওদিক থেকে মাটি ফেলতে থাকবে...

বাহলুল মাজনুন {رحمه الله}
[কিতাব রেফারেন্স: তাজকেরাতুল আওলিয়া]

01/01/2025

-হায়াত ফুরনোকে আমি উপভোগ করতে পারি না। বরং, আমার হৃদয় পুড়ছে!
কবরের অন্ধকার থেকে আমায় এ কথা জানান দিচ্ছে যে; আরেকটি বছরের আগমনে তুমি উৎফুল্ল হইয়ো না, চিন্তিত হও। দুনিয়াতে বিচরণরত অবস্থায় তুমি কি আখিরাতের সরঞ্জাম জোগাড় করতে পেরেছো?
না-কি দুনিয়াই ছিলো তোমার কাঙ্খিত মাকসাদ!
যদিও, তোমার শেষ মঞ্জিল একমাত্র আমার-ই শুনশান আঁধার গহ্বর। সে তুমি চাও বা না চাও।

- উম্মুল আরওয়াহ্।

30/12/2024

তোমার ভাইকে ক্ষমা করে দাও। আচ্ছা সত্যি করে বলো তো, তোমার কারণে যদি তোমার ভাইকে আল্লাহ শাস্তি দেন, তাতে তোমার কী এমন লাভ হবে?

— ইমাম আহমাদ বিন হাম্বাল (রহ.)
সূত্র: সিয়ার আলামিল নুবালা, ১১/২৬২

29/12/2024

বান্দা আল্লাহর যত প্রিয় হয়, তার গুনাহের শাস্তি তত সূক্ষ্ম হয়। তত দ্রুত হয়। তার ছোট ছোট ভুলগুলো তখন দৃষ্টি এড়ায় না। এমন বান্দা নিজের ভুল সহজেই অনুধাবন করতে পারে এবং সে যদি তাওবায় অভ্যস্ত হতে পারে, তাহলে তার অনুশোচনাই তার জন্য বুস্টার মতো কাজ করে। গুনাহ আর তাওবার সিড়ি বেয়ে উবুদিয়্যাতের নতুন মাকামে সে পৌঁছে যায়।

Address

Shanti Company Road
Feni
3900

Alerts

Be the first to know and let us send you an email when Akheri Ummah BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Akheri Ummah BD:

Share

Category