Smart Shop

Smart Shop its a online shop. Its a online shop.

30/08/2022
http://www.mobile-rate.com/sony-xperia-edge-and-full-specification-2/
17/11/2015

http://www.mobile-rate.com/sony-xperia-edge-and-full-specification-2/

বর্তমানের বিশ্বসেরা এই ফোনটি বর্তমানে বাজারের সেরা এন্ড্রয়েড স্মার্টফোন। চলুন এবার দেখে নিন ফোনটি, ফোনটির সকল কনফিগারেশন এবং দাম।

NFC কি? কিভাবে NFC কাজ করে?NFC কি?NFC বলতে “Near Field Communication” কে বুঝায়। নামেই কথা বলে, এটা দ্বারা অনেক কম দূরত্ব...
10/10/2015

NFC কি? কিভাবে NFC কাজ করে?

NFC কি?

NFC বলতে “Near Field Communication” কে বুঝায়। নামেই কথা বলে, এটা দ্বারা অনেক কম দূরত্বের দুটি ডিভাইসের মধ্যে কমিউনিকেট করা যায়।মোটামুটি দুটি ডিভাইসকে জড়াজড়ি অবস্থায় রাখলেই হয়।
এই কমিউনিকেশনের জন্য একটা ট্রান্সমিটিং ডিভাইস লাগে আর আরেকটা লাগে যেটা সিগন্যাল রিসিভ করে।জিনিসটা আসলে ব্লুটুথের মত মনে হলেও ব্লুটুথ না। চলেন তাইলে এগুলা বুঝতে ফিজিক্স ক্লাস করি আজকে।

NFC ডিভাইস আসলে দুই ধরনের

Active ও
Passive.আবার স্ট্যান্ডার্ড ডিভাইসগুলা Active, Passive দুইভাবেই আচরন করতে পারে

Credit: Flickr
এখন Active কোনগুলা আর Passive কোনগুলা?
Passive NFC ডিভাইসগুলা হল বিভিন্ন ট্যাগ[1] (হ্যাশট্যাগ না কিন্তু আবার) এবং ছোটছোট ট্রান্সমিটার যেগুলো active ডিভাইসে বিভিন্ন ড্যাটা পাঠাতে পারে, কিন্তু তাদের কোন ধরনের ব্যাটারি থাকেনা বা পাওয়ার সাপ্লাইও না!অর্থাৎ কোন ধরনের শক্তি ছাড়াই এটা ড্যাটা ট্রান্সমিট করতে পারে!

কি? তব্দা খাইলেন? এরকম জিনিস আগে কখনো শুনেন নাই? আসলে শুনসেন, এটা ক্লাস ৯-১০ এর সিম্পল ফিজিক্স :P
Passive Device অন্য Passive Device এর সাথে কানেক্ট হতে পারেনা, এরা কোন ধরনের ড্যাটা প্রসেসও করতে পারে না(যদি না হাইলি প্রোগ্রামড জিনিসপাতি হয়), শুধু পাঠাতে পারে।

Active ডিভাইস ড্যাটা সেন্ডও করতে পারে, রিসিভও করতে পারে। দুইটা Active Device নিজেদের মধ্যেও কানেক্ট হতে পারে। NFC এখন স্মার্টফোনে ব্যবহ্রত হলেও এগুলা আগে থেকেই পাবলিক ট্রান্সপোর্ট কার্ড রিডার, টাচ পেমেন্ট টার্মিনালে ব্যবহার করা হয় (বাংলাদেশে না আর কি)।

NFC কিভাবে কাজ করে আর Passive Device কিভাবে পাওয়ার সাপ্লাই ছাড়া ড্যাটা দেয়?

ব্লুটুথ, ওয়াই-ফাই সবধরনের ওয়ারলেস সিগন্যালের মত NFC ও বেতার তরঙ্গের মাধ্যমে ড্যাটা পাঠায়(হিহি, ফিজিক্স ক্লাস নিতাসি :p)। তবে NFC টেকনলজি পুরানো RFID (Radio-frequency identification) এর ভিত্তিতে তৈরি যা তড়িৎচৌম্বকীয় আবেশের মাধ্যমে ইনফরমেশন ট্রান্সমিট করে।
NFC এর সাথে Bluetooth/WiFi এর এখানে পার্থক্য আছে। কোন Active Device তড়িৎচৌম্বকীয় আবেশের মাধ্যমে ইনফরমেশন ট্রান্সমিট করে,সেহেতু একইসাথে passive component কে তড়িত আবেশিত করতে পারে। ফলে passive component ড্যাটা দেয়ার মত যথেষ্ট শক্তি তড়িৎচৌম্বকীয় আবেশ থেকে পেয়ে যায় এবং এটার বাড়তি কোন পাওয়ার সোর্সের দরকার পড়েনা। তবে এজন্য দুইটা ডিভাইসকেই অনেক কাছে আনতে হয়।

এখন এটা পড়ে নিশ্চয় আপনার ‘বিশিষ্ট’ কম্পনা শুরু হয়ে গেসে, ইস, এভাবে যদি ফোনও চার্জ দেয়া যেত! যদিও NFC technology ফোন চার্জ দেয়ার মত এতবেশি আবেশ সৃষ্টি করতে পারেনা, তবে মনে রাইখেন, আরো নতুন টেকনলজি QI charging কিন্তু একইভাবেই কাজ করে।

যদিও মনে হচ্ছে NFC -র কোন দরকার নাই, কারণ এটা অনেক কম দূরত্বে কাজ করে (১০ সেমি)। তারচেয়ে ব্লুটুথ ১০ মিটারের মধ্যে কাজ করে,NFC এর চেয়ে দ্রুত ড্যাটা ট্রান্সফারও করে(NFC 424 kbit/s, Bluetooth2.1 2.1 Mbit/s )
কিন্তু NFC অনেক কম পাওয়ার খরচ করে, এমনকি Bluetooth 4.0 থেকেও যার নাম Bluetooth low energy.
আবার দ্রুত কানেক্ট হওয়ার ক্ষেত্রে NFC এগিয়ে কারণ এটা পেয়ারিং-এর ঝামেলায় যায়না। এর ‘inductive coupling’ এক সেকেন্ডের দশভাগের একভাগ সময়ে দুইটা ডিভাইস কানেক্ট করে ফেলতে পারে!

খেয়াল করে দেখবেন বিভিন্ন ওয়াইফাই ট্রান্সফার এপ্লিকেশনে NFC দিয়ে কানেক্ট করে, তারপর ওয়াইফাই দিয়ে ফাইল ট্রান্সফার করে, কারণ দুইটা প্রযুক্তিই দুইদিকে দ্রুততর।

NFC এর ব্যবহারঃ

ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, গুগল ওয়ালেট ইত্যাদিতে NFC ব্যবহার করা হয়।শুধু স্ক্যানিং ডিভাইসের কাছে নিবেন, কাজ শেষ!আর ড্যাটা ট্রান্সফারের জন্য এটা স্লো হবে, তবে বিভিন্ন কন্ট্যাক্ট ইনফরমেশন সহজেই ট্রান্সফার করা যাবে।

UPDATE: এখন NFC সনির বিভিন্ন ক্যামেরা, ক্যামরেকর্ডার, কার-অডিও সহ বিভিন্ন প্রযুক্তিতে ব্যবহার করা হচ্ছে। বলাই বাহুল্য যে এটা শুধু পেয়ার করার জন্য ব্যবহ্রত হবে এবং ড্যাটা ট্রান্সফারের কাজ করবে ওয়াই-ফাই।

নিবন্ধিত ও অনিবন্ধিত সব সিমকার্ড পুনরায় নিবন্ধন করতে হবে বলে জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। আর এ নিয়ে দুঃশ্চিন্তার ...
06/10/2015

নিবন্ধিত ও অনিবন্ধিত সব সিমকার্ড পুনরায় নিবন্ধন করতে হবে বলে জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। আর এ নিয়ে দুঃশ্চিন্তার কিছু নেই।

জেনে নিন এসএমএস এর মাধ্যমে যেভাবে নিবন্ধন করবেন আপনার সিম :

http://m.prothom-alo.com/technology/article/643783/হাত-মেলাল-গুগল-মাইক্রোসফট
01/10/2015

http://m.prothom-alo.com/technology/article/643783/হাত-মেলাল-গুগল-মাইক্রোসফট

ঝগড়া-বিবাদ আর দ্বন্দ্ব ভুলে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে গুগল ও মাইক্রোসফট। পরস্পরের বিরুদ্ধে যত মামলা-মোকদ্দমা ছিল সব ভুলে সন্ধি করতে সম্মত হয়েছে বিশ্বের বড় এই দুটি প্রযুক্তি প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা। দীর্ঘদিন ধরেই পেটেন্ট নিয়ে গুগল ও মাইক্রোসফট পরস্পরের বিরুদ্ধে লড়ছিল।বার্তা...

  aPhone have a awesome looks... just take a exprerience from our showroom...
19/09/2015

aPhone have a awesome looks... just take a exprerience from our showroom...

new business with   mobile... all model r looking very stylish & have a good quality... come in our showroom & check ur ...
17/09/2015

new business with mobile... all model r looking very stylish & have a good quality... come in our showroom & check ur experience...

মডেমকে বিদায় বলুন, অ্যান্ড্রয়েডে হাইস্পীড ওয়াই-ফাই চালু করে নেট ব্যববহার করুন একাধিক ডিভাইসে!অ্যান্ড্রয়েডে ডিভাইসকে খ...
11/09/2015

মডেমকে বিদায় বলুন, অ্যান্ড্রয়েডে হাইস্পীড ওয়াই-ফাই চালু করে নেট ব্যববহার করুন একাধিক ডিভাইসে!

অ্যান্ড্রয়েডে ডিভাইসকে খুব সহজেই ওয়াই-ফাই হটস্পট হিসেবে ব্যবহার করে প্রয়োজনের সময় মূহুর্তেই ইন্টারনেট শেয়ার করতে পারবেন আপনার কম্পিউটারে। কম্পিউটার ছাড়াও একই সাথে একাধিক ডিভাইসে আপনি আপনার স্মার্টফোন থেকে ইন্টারনেট শেয়ার করতে পারবেন।

অনেকেই জানেন হয়তো অ্যান্ড্রয়েডে ডিভাইসকে খুব সহজেই ওয়াই-ফাই হটস্পট হিসেবে ব্যবহার করা যায়। তবে যারা এখনো জানাননা তাদের জন্য আমাদের আজকের টিউটোরিয়াল। চলুন দেখে নিই কিভাবে আপনি আপনার ডিভাইসে খুব সহজেই ওয়াই-ফাই হটস্পট চালু করতে পারবেন।

প্রথমেই আপনাকে কম্পিউটারের জন্য ওয়াই-ফাই অ্যাডাপ্টার কিনে নিতে হবে। তবে ল্যাপটপ, কিংবা অন্যান্য যেসব ডিভাইসে ওয়াইফাই রয়েছে সেসবে আপনি খুব সহজেই ইন্টারনেট শেয়ার করতে পারবেন। তবে তাঁর আগে নিচের প্রক্রিয়া সমূহ অনুসরণ করতে হবে।

প্রথমেই আপনার ডিভাইসের সেটিংস থেকে Wireless & networks > Tethering & portable hotspot -এ ক্লিক করুন। নিচের মতো স্ক্রিন আসবে

এবার Tethering & portable hotspot এ ক্লিক করলেই নিচের ছবির মতো ওয়াইফাই হট স্পট আসবে। এখানে টিক চিহ্ন দিতে হবে।

এবার আপনার ওয়াইফাই হট স্পট চালু তবে এক্ষেত্রে আপনাকে সেটিংস করে নিতে হবে কিছু নিরাপত্তার বিষয় নিশ্চিত রাখতে। যাতে করে আপনার ডিভাইসের ইন্টারনেট ওয়াফাই এর মাধ্যমে অপরিচিত কেউ ব্যবহার করতে না পারে। এ জন্য আপনাকে ওয়াইফাই অংশে দুইবার ক্লিক করতে হবে। তাহলেই Tethering hotspot সেটিংস আসবে।

আপনি যদি কোনও সেটিংস চেঞ্জ না করেন তবে আপনার ওয়াইফাই হটস্পট সবার জন্য উম্মুক্ত হয়ে যাবে এতে করে আপনার এলাকার সবাই আপনার ওয়াইফাই দিয়েই নেট ব্রাউজ করতে পারবেন। তাই এখানে আপনাকে যা করতে হবে, নেটওয়ার্ক এসএসআইডি টেক্সট বক্সে আপনার ওয়াই-ফাই হটস্পটের নাম নাম দিয়ে দিতে হবে। ল্যাপটপ থেকে যখন ওয়াই-ফাই অন করবেন, তখন ঐ এলাকায় থাকা সবগুলো ভিজিবল হটস্পটের তালিকা দেখাবে। সেখান থেকে আপনার কোনটি তা বোঝার জন্যই এই নাম দেয়া হয়ে থাকে।

এর পর আপনাকে সিকিউরিটি ড্রপ-ডাউন লিস্টে ওপেন ও WPA2 PSK এই দুই ধরনের চয়েস থেকে WPA2 PSK নির্ধারণ করে দিতে হবে। ওপেন হচ্ছে কোনো পাসওয়ার্ড ছাড়াই হটস্পটে কানেক্ট হওয়ার পদ্ধতি। আর WPA2 PSK হচ্ছে সবচেয়ে নিরাপদ পদ্ধতি।

এবার পাসওয়ার্ড ফিল্ডে ন্যূনতম ৮ অক্ষর বা বর্ণবিশিষ্ট পাসওয়ার্ড দিতে হবে। এবং সেভ দিয়ে বেরিয়ে আসুন। আবার সেটিংস থেকে Wireless & networks > Tethering & portable hotspot আবার দেখেনিন ওয়াইফাই তে অন আছে কিনা। এখন আপনি আপনার ল্যাপটপের, কম্পিউটারের কিংবা অন্যান্য ডিভাইসের ওয়াইফাই চালু করুন ডিভাইস সার্চ করলেই আপনার ডিভাইসের নাম দেখতে পাবেন সেখানেই আপনার ওয়াইফাই হটস্পট দেখাচ্ছে। সেখান থেকে আপনার নামে ক্লিক করে পাসওয়ার্ড যেটা দিয়েছিলেন তা দিলেই আপনার ডিভাইস মোবাইলের অ্যান্ড্রয়েডে হাইস্পীড ওয়াই-ফাই সংযোগ পেয়ে যাবে।

এখেত্রে আপনাকে অবশ্যই আপনার পাসওয়ার্ড নিরাপদে রাখতে হবে, মনে রাখবেন আপনার আশেপাশের অনেকেই ওয়াইফাই হটস্পট হিসেবে আপনার ডিভাইস দেখতে পাবে। কেউ যদি আপনার হটস্পটের পাসওয়ার্ড জেনে যায় তবে চুপি চুপি আপনার ডিভাইস থেকে ডাটা ব্যবহার করতে পারে। তাই পাসওয়ার্ড মাঝে মাঝে পরিবর্তন করুন।

http://m.prothom-alo.com/bangladesh/article/626857/সিম-নিবন্ধন-ও-যাচাই-রোববার-থেকে
10/09/2015

http://m.prothom-alo.com/bangladesh/article/626857/সিম-নিবন্ধন-ও-যাচাই-রোববার-থেকে

আগামী রোববার থেকে মুঠোফোনের গ্রাহকদের নিবন্ধন ও যাচাই শুরু করা হবে। আগামী তিন মাস এ প্রক্রিয়া চলবে। আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা জানিয়েছেন ডাক, তার ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।প্রতিমন্ত্রী বলেন, ‘সঠিক প্রক্রিয়ায় যারা সিম নিবন্ধন করেছেন...

new arrival.... just try 2 get ur exerience...
08/09/2015

new arrival.... just try 2 get ur exerience...

বাজারে অ্যাপলের আইফোন ও স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের স্মার্টফোনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে এক্সপেরিয়া জেড ৫ নামের স...
03/09/2015

বাজারে অ্যাপলের আইফোন ও স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের স্মার্টফোনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে এক্সপেরিয়া জেড ৫ নামের স্মার্টফোন আনল সনি। তাদের দাবি, এই ফোনটিতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই ফোনে ২৩ মেগাপিক্সেলের যে ক্যামেরা লেন্স ব্যবহার করা হয়েছে, তা সনির তৈরি আনকোরা ক্যামেরা প্রযুক্তি।
জার্মানির বার্লিনে অনুষ্ঠিত আইএফএ ইলেকট্রনিকস শো উপলক্ষে গতকাল তিনটি মডেলের জেড ৫ স্মার্টফোন উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে জাপানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি। মডেল তিনটি হচ্ছে—চার দশমিক ছয় ইঞ্চি মাপের জেড ৫ কমপ্যাক্ট, পাঁচ দশমিক দুই ইঞ্চি মাপের জেড ৫ ও সাড়ে পাঁচ ইঞ্চি মাপের জেড ৫ প্রিমিয়াম। প্রিমিয়াম মডেলটিতে ফোরকে মানের ভিডিও দেখার উপযোগী স্ক্রিন যুক্ত করেছে সনি, যা বিশ্বে প্রথম। এই স্ক্রিনের প্রতি ইঞ্চিতে পিক্সেল ঘনত্ব ৮০৭ যা প্রতিদ্বন্দ্বী স্মার্টফোনগুলোর প্রায় দ্বিগুণ।
সনির এই ফোনে থাকছে ৩২ জিবি স্টোরেজ, চার জিবি র‍্যাম ও অক্টাকোরের প্রসেসর। এক্সপেরিয়া স্মার্টফোনের আগের মডেলগুলোর মতোই এই মডেলটিও পানিরোধী। সনির দাবি, তাদের নতুন স্মার্টফোনে টু পয়েন্ট জিরো অ্যাপারচারের ওয়ান বাই টু পয়েন্ট থ্রি সেন্সর ব্যবহার করা হয়েছে। এটি স্যামসাং, অ্যাপল, এইচটিসি ও হুয়াইয়ের চেয়ে দ্বিগুণ। এর ফলে কম আলোতে ভালো মানের ছবি তোলা যাবে। কমপ্যাক্ট মডেলটিতে ফোনের ব্যাটারি হবে দুই হাজার ৭০০ মিলিঅ্যাম্পিয়ার ও প্রিমিয়াম মডেলটিতে তিন হাজার ৪০০ মিলিঅ্যাম্পিয়ার।
সনির দাবি, অ্যাপল, স্যামসাং, শিয়াওমি ও হুয়াই তাদের স্মার্টফোনে সনির তৈরি পুরোনো প্রজন্মের ছবি তোলার প্রযুক্তি ব্যবহার করেছে। তবে নিজেরা ব্যবহার করবে বলে নতুন ক্যামেরা প্রযুক্তি আগে কাউকে দেয়নি তারা।

Address

Singhpara, Mujib Sarak
Faridpur
7800

Telephone

+8801716183536

Website

Alerts

Be the first to know and let us send you an email when Smart Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Smart Shop:

Share