Online-Suggestions.com

Online-Suggestions.com Hello,
I am Rashidul Islam. Here you get various type of product.
(1)

26/09/2017

১।কোন দ্বীপে রোহিঙ্গাদের পূনর্বাসন এর ব্যবস্থা করা হবে বলে ভয়েস অফ আমেরিকাকে প্রধানমন্ত্রী শেখ হাসনা বলেছেন?
= ভাসানচর । আয়তন ১৬০০০ একর।
২।কুতুপালং কী?
= রোহিঙ্গা শরণার্থী শিবির
৩।রোহিঙ্গা ফিরিয়ে নিতে বাংলাদেশ মায়ানমার চুক্তি হয়েছিল কবে?
- ১৯৯২ সালে
৪। সম্প্রতি ট্রাম্পকে "শয়তান প্রেসিডেন্ট " বলেছেন কে?
=উ. কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী
৫।বাংলাদেশের কোন শিক্ষক "বিশ্ব সেরা" শিক্ষক তালিকায় অন্তর্ভূক্ত হয়েছেন?
= শাহনাজ পারভিন
৬। বি ওয়ানবি ল্যান্সার্স কী?
= মার্কিন সুপারসনিক বোমারু বিমান । এর গতি শব্দের চেয়ে ১.২ গুণ বেশি।
৭।চীনের ওয়ান ভেল্ট ওয়ান রোড প্রকল্পে যুক্ত করা হবে কতটি দেশ?
=৬৮ টি
৮।বিমসটেকের বর্তমান সদস্য কতটি?
- ৭, সর্বশেষ নেপাল ও ভুটান।সদর দপ্তর ঢাকা, মহাসচিব> শহীদুল ইসলাম
৯।বিশ্বব্যাংকের ক্যাটাগরিতে বিশ্বের দেশ সমুহ কত প্রকার?
=৪
১০।কুড়িগ্রামে অবস্থিত দশিয়ারছড়া ছিটমহলটির বর্তমান নাম কী?
=মুজিব- ইন্দিরা ইউনিয়ন
১১।বাংলাদেশে বায়োমেটিক্স পদ্ধতিতে সিম নিবন্ধন চালু করা হয় কবে?
= ১৬, ডিসেম্বর ২০১৫। ২য় দেশ হিসেবে
১২।বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ পদের নাম কী?
= চিপ অব আর্মি স্টাপ
১৩। ফরমালিন অপব্যাবহারের সর্বোচ্চ শাস্তি কীরুপ?
= যাবজ্জীবন কারাদন্ড ২০ লাখ টাকা জরিমানা।
১৪।"এথনিক ক্লিনজিং"জাতিগত নিধন" শব্দটি প্রথম ব্যবহার করেছেন কে?
= সার্ব যুদ্ধাপরাধী মিলোসচেভিস ।
১৬। "আবু জাবিল" কারাগার কোথায় অবস্থিত?
= মিসর
১৬।জেনোসাইট ওয়াচ কোন দেশের মানবাধিকার সংস্থা ?
= যুক্তরাষ্ট্রের
১৭। ইরাক-সিরিয়া সীমান্তে আইএস দ্বারা সংঘটিত গণহত্যার টির নাম কী?
= সিনজার
১৮।ডোনাল্ট ট্রাম্প এর জীবনী গ্রন্থের নাম কী ?
= The Art of the Deal.
১৯।শরণার্থী আশ্রয়দানে শীর্ষ দেশ কোনটি?
= তুরস্ক।
২০।মিয়ানমারের সেনাবাহিনীর বার্মিজ নাম কী?
= তাতমাদাউ
২১। মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর নাম কী?
= বর্ডার গার্ড পুলিশ
২২।বিশ্বের সবচেয়ে বড় এনজিও ব্র্যাক কতটি দেশে কার্যক্রম পরিচালনা করছে?
=১৪
২৩।পিপলস হিরোজ " মন্যুমেন্ট কোথায় অবস্থিত?
= চীন
২৪। ভারতের পশ্চিমবঙ্গের নাম "বাংলা" রাখার প্রস্তাব পশ্চিমবঙ্গের মন্ত্রীসভায় পাশ হয় কত সালে?
=২০১৬
২৫। জলবায়ু বিষয়ক প্যারিস চুক্তি কার্যকরতে কতটি দেশের অনুসমর্থন প্রয়োজন হয়?
=৫৫টি
২৬। সম্প্রতি মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিম (MTCR) এর পূর্ণসসদস্য হিসেবে যোগদান করেছে-
= ভারত
২৭।সংখ্যালঘু সম্প্রদায় "মদেশি" কোথায় বসবাস করে?
=নেপাল
২৮।পুকগুকসং ২ কী?
=উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র
২৯ ।এফ-৩৫ কী?
=একটি অত্যাধুনিক মার্কিন বিমান
৩০।ইউএসএস কার্ল ভিনসন কী?
=মার্কিন বিমানবাহী রণতরী
৩১।'ডিপিআরকে টুডে' কী?
= উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা

StOp Rohinga.....
16/09/2017

StOp Rohinga.....

12/09/2017

আরাকান একটি স্বতন্ত্র ভূখণ্ড ছিল, যার নাম এখন রাখাইন। ১৪৩০ থেকে ১৭৮৪ পর্যন্ত ৩৫৪ বছরর সংখ্যাগরিষ্ঠ মুসলমানেরা এই ভূখণ্ড শাসন করেছিল। ১৭৮৪ সালে বার্মা রাজা বর্মণ আরাকান দখল করে নেয়। ব্রিটিশরা ১৯৪৮ সালে মিয়ানমারকে স্বাধীনতা দেওয়ার সময় স্বায়ত্বশাসিত আরাকানকে মিয়ানমারের অন্তর্ভুক্ত করে। ১৯৭৮ সালে মিয়ানমারের সামরিক শাসক জেনারেল নে উইন এসে আরাকানের স্বায়ত্বশাসন রহিত করেন। ১৯৮২ সালে রোহিঙ্গাদের নাগরিকত্ব বাতিল করা হয়। অথচ, ১৯৪৮ থেকে ১৯৯০ পর্যন্ত সুলতান মাহমুদ, আবুল বাশার, আব্দুল গাফ্ফার, জোহরা বেগম আরাকানের মুসলিম প্রধান এলাকাগুলো থেকে এমপি নির্বাচিত হয়ে দেশটির পার্লামেন্টে প্রতিনিধিত্ব করেছিলেন। এরপর ১৯৯০ সালে যখন সামরিক বাহিনীর অধীনেই প্রথমবারের মতো বহুদলীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই নির্বাচনে রোহিঙ্গাদের নিজস্ব রাজনৈতিক দল ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যান্ড হিউম্যান রাইটস পার্টি থেকে প্রার্থী হওয়ার অনুমতি পায় এবং নির্বাচনে অংশ নিয়ে উত্তর আরাকান থেকে শামসুল আনোয়ার, নুর আহমদ, মোহাম্মদ ইবরাহিম ও ফজল আহমদ নামে চারজন এমপি নির্বাচিত হন। বুথিডং থেকে নির্বাচিত এমপি শামসুল আনোয়ারকে অং সান সু চি ১৯৯৮ সালে রোহিঙ্গাদের প্রতিনিধি হিসেবে ‘পিপলস পার্লেমেন্ট’–এর সদস্য করেন। সেই সু চি এখন রোহিঙ্গাদের অস্তিত্ব স্বীকার করছেন না।

11/09/2017

>>>ইসলামী ব্যাংক এসিস্টেন্ট ট্রেইনি অফিসার- (ATO)-2017>> Full Math part

09/09/2017

৩৮তম বিসিএস প্রিলি প্রস্তৃুতি
=========================
সমাস সলিউশন ২ মিনিটে :
কর্মধারয় সমাস:(আমার মতে সব থেকে কঠিন)
চলুন শিখি:
১)উপমান কর্মধারয়
( উপমা)ন এ আছে উপমা।
(এটা একটা সত্য ঘটনা বুঝায়।)
সত্য/truth কিছু বোঝালে উপমান কর্মধারয়।
উদা: তুষারশুভ্র এখানে তুষার সাদা,শুভ্র দ্বারাও সাদা বোঝাচ্ছে।তাই সত্য কিছু বোঝাচ্ছে বলে উপমান।এমনিভাবে,ভ্রমর­কৃষ্ণকেশ,অরুণরাঙ্গা
২)উপমিত কর্মধারয়:(উপমি)ত তে আছে *উপমি* যা কোন শব্দ নয় বলে মিথ্যা/False কিছু বোঝায়।
উদা:চাঁদমুখ।চাঁদ আর মুখ কি এক বিষয়। অথ্যাৎ মিথ্যা কিছু বোঝাচ্ছে।
এমনিভাবে,পুরুষসিংহ। পুরুষ আর সিংহ কি এক বিষয়।অথ্যাৎ মিথ্যা কিছু বোঝাচ্ছে।তাই উপমিত....
৩)রুপক:যা ধরা যায় না, ছোয়া যায় না কিন্তুু অনুভব করা যায়।এই ধরুন:
মনমাঝি, বিষাদসিন্ধু, ক্রোধানল।এই সব সমস্ত পদে... মন, বিষাদ(হিংসা),ক্রোধ শুধুই অনুভব করা যায়।
কেউ না বুঝলে বলিয়েন...একটু রিভিউ..উপমান(সত্য ঘটনা),উপমিত(মিথ্যা) আর রুপক(ধরা ছোয়া যায় না,শুধু অনুভব করা যায়)।
==========
অব্যয়ীভাব সমাস ঃ
খেয়াল করুণ তো *অব্যয়* কথাটা অব্যয়ীভাব সমাসে নিহিত কি না! পরীক্ষা য় সমস্ত পদ দেওয়া থাকে...আর এই সমস্ত পদে প্রথমে এই অব্যয় গুলিন দেখলেই খতম ২ সেকেন্ডে।
টেকনিকঃআহা নিরপরাধ বেবিদের উপকারের প্রতি যথার্থ উৎসাহ থাকা উচিত।
অব্যয় উদাহরণ
১)আ--- আমরণ
২)হা---- হাঘর।
৩)নির--- নিরামিষ।
৪)বে--- বেহায়
৫)বি বিশৃঙ্খল।
৬)উপ উপকার।
৭)প্রতি প্রতিদিন।
৮)যথা যথারীতি।
এর বাহিরে পাইলে বলিয়েন।ভালো থাকুন।।

আবেদন পত্র জমা দিয়েছেন, ম্যাসেজ পান নাই?একটু প্র্যাকটিকেল হোন, একটু স্মার্টও হোন।কলেজ গুলো ঈদের ছুটি চলছে, আর আপনি ২৭ তা...
07/09/2017

আবেদন পত্র জমা দিয়েছেন, ম্যাসেজ পান নাই?
একটু প্র্যাকটিকেল হোন, একটু স্মার্টও হোন।
কলেজ গুলো ঈদের ছুটি চলছে, আর আপনি ২৭ তারিখের পরে জমা দিলে তখনও কলেজের ছুটি চলছিল, তবে অফিস খোলা ছিল। তাই জমা দিতে পেরেছেন, এখন তারা ছুটিতে থাকাই ফরমের তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের input করে নাই। ফলে এসএমএস এখনো পান নাই।
বিগত বছর সাড়ে চার লাখ আবেদন জমা পড়েছিলো এনইউতে, কারিগরি সমস্যার কারনে এ বৃহৎ সংখ্যাক প্রার্থির সবাই এসএমএস পান না,
এসএমএস জাষ্ট একটি ফরমলাইটিজ, এসএমএস না আসলেও অনলাইনে চেক করে নিন।
যেভাবে চেক করবেন : www.admissions.nu.edu.bd → Applicant login → Put Down ur Admission roll & pin no. → view application status.
যদি ফরম জমা নেয় তবে সেখানে "Received'' লেখা দেখবেন, আর না নিলে "Submitted" দেখতে পাবেন।
২০ তারিখের মধ্যে "রিসিভ" লেখা না পেলে ২১ তারিখের মধ্যে কলেজে যেয়ে যোগাযোগ করবেন।
SMS আসতেই হবে এমন কোন বাধ্যবাধকতা নাই।
ঈদের ছুটির পর সকল কলেজ ৯ তারিখ, শনিবার খুলবে, ১০ তারিখ থেকে কলেজে যেয়ে ফরম জমা দিতে পারবেন।
বাদবাকি সব তথ্য "পিন পোষ্ট" এ পাবেন।.

06/09/2017

৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি
=======================
১। বিধবা পল্লী কোথায় অবস্থিত ?
= শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সোহাগপুরে
২। বর্তমানে মুক্তিযোদ্ধার সংখ্যা কত ?
= ১, ৭৭, ৭২৬ জন ।
৩। ১৯৭১ সালের ১৮ এপ্রিল দেশের বাইরে কোথায় কে প্রথম পতাকা উত্তোলন করেন ?
= কলকাতা ডেপুটি হাইকমিশনের প্রধান হোসেন আলী
৪। ১৯৭১ সালের ১০ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথ তলায় গঠিত ও ১৭ এপ্রিল শপথ গ্রহণকারী বিপ্লবী সরকার বা মুজিবনগর সরকারে মোট কতটি মন্ত্রণালয় গঠিত হয়েছিল?
=১২টি
৫ । মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনার জন্য ৩টি ফোর্স ও ৬৪টি সাব সেক্টর ও ১১টি সেক্টর গঠন করা হয়েছে । ১১টি সেক্টরে বিভিন্ন সময়ে নিয়োজিত ১৬ জন সেক্টর কমান্ডারের মধ্যে বর্তমানে কতজন জীবিত রয়েছেন?
=৪ জন
৬ ।১৯৭১ সালে ১৭ এপ্রিল বিপ্লবী সরকারে শপথ গ্রহণের জন্য প্রথম কোথায় রাজধানী ঘোষণা করা হয়?
=চুয়াডাঙ্গা
৭। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাকশাল গঠন করেন কবে ?
= ২৫ জানু, ১৯৭৪ ।
৮ । ১৯৭১ সালের ৩ মার্চ ঢা.বি. এর আমতলায় স্বাধীনতার ইশতেহার ঘোষণা করেন কে?
=শাহজাহান সিরাজ ( তৎকালীন ছাত্রলীগ সা. সম্পাদক )
৯ । পাপা টাইগার হিসেবে পরিচিত কে ?
= এম . এ জে ওসমানি ( মুক্তিযুদ্ধের সেনাপতি )
১০ । ১৯৭১ সালে বাংলাদেশের জনসংখ্যা কত ছিল ?
= সাড়ে ৭ কোটি ।
১১। ঊনসত্তরের গণঅভ্যুত্থানে প্রথম শহীদ বুদ্ধিজীবী কে ?
= ড. সামছুজ্জোহা . ( ১৮ ফেব্রুয়ারি , ১৯৬৯ ) । রা.বি. তৎকালীন প্রক্টর ও রসায়ন বিভাগের অধ্যাপক ছিলেন ।
১২। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনীর হাতে শহীদ দার্শনিকের নাম কী
=ড. গোবিন্দ চন্দ্র দেব বা জি সি দেব
১৩ । ২৭ শে মার্চ , ১৯৭১ এ বঙ্গবন্ধুর পক্ষে ইংরেজিতে কে সর্বপ্রথম স্বাধীনতার ঘোষণা দেন?
=মোহাম্মদ হান্নান
১৪। পাকিস্তান জাতীয় পরিষদ কবে বাংলাভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়?
=১৬ ফেব্রুয়ারি ১৯৫৬
১৫। ২০০০ সালে ২১ শে ফেব্রুয়ারীকে আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে ১৮৮টি দেশ পালন করে যা ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো'র নির্বাহী পরিষদের কততম অধিবেশনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়?
=১৫৭ তম
১৬ । ভাষা শহীদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এর ছাত্র কে ছিলেন ?
=আবুল বরকত
১৭ । জেল হত্যা বা জাতীয় চার নেতাকে কবে হত্যা করা হয় ?
= ১৯৭৫ সালের ৩ নভে.
১৮ । বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা কে ?
= বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
১৯ । মুক্তিযোদ্ধা হত্যা দিবস কবে ?
= ৭ নভে. ( ১৯৭৫ সালের এ দিনে বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল খালেদ মশাররফ বীর উত্তম , এ টি এম হায়দার বীর উত্তম , এবং মেজর নাজমুল হক বীর উত্তম ছাড়াও অনেক মুক্তিযোদ্ধা নির্মমভাবে হত্যা করা । ) নোট : মুক্তিযুদ্ধ দিবস > ১ ডিসেম্বর । মূলত ডিসেম্বরের শুরু থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বেগবান ও বিজয় হয় হবে ডিসেম্বর মাসের ১ ৬ তারিখ তাই )
২০ । অপারেশন চেঙ্গিস খান কী ?
= ১৯৭১ সালের ৩ ডিসেম্বর পাকিস্তান ভারতের উপর যে বিমান হামলা করেছিল তার সাংকেতিক নাম

06/09/2017

Accountancy =হিসাবশাস্ত্র
Astrology=জ্যোতিষশাস্ত্র
Philosophy =দর্শনশাস্ত্র
Theology=ধর্মশাস্ত্র
Agriculture =কৃষি বিদ্যা
Zoology =প্রানী বিদ্যা
Biology =জীব বিদ্যা
Botany =উদ্ভীদ বিদ্যা
Physics=পদার্থ বিদ্যা
Chemistry=রসায়নবিদ্যা
Statics=স্থিতিবিদ্যা
Dynamics =গতিবিদ্যা
Drawing =অংকন বিদ্যা
Geology =ভূতত্ববিদ্যা
Logic=যুক্তিবিদ্যা
Astronomy =জ্যোতিবিজ্ঞান
medical Science =চিকিৎসা বিজ্ঞান
Psychology =মনোবিজ্ঞান
Sociology =সমাজ বিজ্ঞান

28/08/2017

ধান গবেষণা ইন্সটিটিউটের সংক্ষিপ্ত নাম কি ?
ক. BRRI
খ. IRRB
গ. BARI
ঘ. BIRR
★ বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট কোথায় অবস্থিত ?
ক. ঢাকা
খ. সিলেট
গ. গাজীপুর
ঘ. ময়মনসিংহ
★ আন্তর্জাতিক ধান গবেষণা ইন্সটিটিউট কোথায় অবস্থিত ?
ক. গাজীপুর
খ. ম্যানিলা
গ. জয়দেবপুর
ঘ. দিনাজপুর

28/08/2017

৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি
কাজী নজরুল ইসলাম..................................
→ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম- ১৮৯৯ সালের ২৪ মে (১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ) বুধবার প্রত্যুষে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার জামুরিয়া থানার (তখনকার রানিগঞ্জ থানা) পুরনো শেরগড় পরগনার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা কাজী ফকির আহমদ, মাতা জাহেদা খাতুন।
→ ফকির আহমদ ও জাহেদা খাতুন দম্পতির চার পুত্রের অকাল মৃত্যুর পর নজরুলের জন্ম হয় বলে তার নাম রাখা হয় ‘দুখু মিয়া’। বাল্যকালে তাঁকে ‘তারা ক্ষ্যাপা’, ‘নজর আলী’ নামেও ডাকা হতো। পরবর্তীতে ‘নুরু’ নামও তিনি ব্যবহার করেছেন।
→ বাল্য বয়সে অল্প সময়ের জন্য একটি লেটো (বাংলা রাঢ় অঞ্চলের কবিতা, গান ও নৃত্যের মিশ্র আঙ্গিক চর্চার ভ্রাম্যমান নাট্যদল) দলে যোগ দেন। লেটোগানে পারদর্শিতা দেখে লেটোদলের বিখ্যাত কবিয়াল শেখ চাকার তাঁকে ‘ব্যাঙাচি’ বলে ডাকতেন।...............................
সৈনিক কবি নজরুল
→ ১৯১৭ সালের শেষদিকে মেট্রিক পরীক্ষার ঠিক পূর্বমুহূর্তে সেনাবাহিনীতে (৪৯ নং বাঙালি পল্টন) যোগ দেন। তখন বয়স ছিল মাত্র ১৮ বছর।
→ পেশোয়ারের নওশেরায় প্রশিক্ষণ শেষে করাচি যান। করাচি সেনানিবাসেই তার সাহিত্য চর্চার হাতেখড়ি শুরু হয়।
→ ১৯২০ সাল পর্যন্ত সেনাবাহিনীতে ছিলেন।.......................
নজরুলের প্রথম প্রকাশিত-
→ কবিতা- মুক্তি (বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকা, ১৩২৬ শ্রাবণ সংখ্যা)।
→ গল্পগ্রন্থ- ব্যথারদান (ফেব্রুয়ারি, ১৯২২)।
→ কাব্য- অগ্নিবীণা (সেপ্টেম্বর, ১৯২২)।
→ উপন্যাস – বাঁধনহারা (১৯২৭)।
→ প্রবন্ধ- তুর্কমহিলার ঘোমটা খোলা (সওগাত পত্রিকা)।
→ প্রবন্ধগ্রন্থ- যুগবাণী (অক্টোবর, ১৯২২)
→ নাটক- ঝিলিমিলি।
→ বাজেয়াপ্ত গ্রন্থ- যুগবাণী।..................................
→ রচিত উপন্যাস- বাঁধনহারা (১৯২৭), মৃত্যুক্ষুধা (১৯৩০), কুহেলিকা (১৯৩১)।
→ কাব্য- অগ্নিবীণা (১৯২২), দোলনচাঁপা (১৯২৩), বিষের বাঁশি (১৯২৪), ভাঙার গান (১৯২৪), সাম্যবাদী (১৯২৫), ফনিমনসা (১৯২৭), জিঞ্জির (১৯২৮), চক্রবাক (১৯২৯)।
→ গল্পগ্রন্থ- ব্যথার দান, রিক্তের বেদন, পদ্মগোখরা, জিনের বাদশা।
→ নাটক- ঝিলিমিলি, আলেয়া, পুতুলের বিয়ে, মধুমালা।
→ প্রবন্ধগ্রন্থ- যুগবাণী, দুর্দিনের যাত্রী, রাজবন্দির জবানবন্দী (‘আনন্দময়ীর আগমনে’ কবিতা প্রকাশের দায়ে কবিকে গ্রেফতার করা হলে আত্মপক্ষ সমর্থন করে যে জবানবন্দী দিয়েছিলেন সেটাই ‘রাজবন্দির জবানবন্দী’।
→ জীবনীগ্রন্থ- মরুভাস্কর (মুহাম্মদ সা.-এর জীবনীভিত্তিক), চিত্তনামা (চিত্তরঞ্জন দাশের জীবনীভিত্তিক)।....................
→ বাজেয়াপ্ত গ্রন্থ- যুগবাণী, বিষের বাঁশি, ভাঙার গান, প্রলয়শিখা, চন্দ্রবিন্দু।
→ উল্লেখ্য গ্রন্থ হিসেবে ‘অগ্নিবীণা’ কাব্য নিষিদ্ধ করা হয় নি। এ কাব্যের ‘রক্তাম্বরধারিন
ী মা’ কবিতাটি নিষিদ্ধ করা হয়েছে।............................
→ নজরুল স্মৃতি বিজড়িত জায়গা- কাজীর শিমলা, ত্রিশাল, ময়মনসিংহ। দৌলতপুর, কুমিল্লা। কার্পাসডাঙ্গা, চুয়াডাঙ্গা।.....................
নজরুল ও রবীন্দ্রনাথ
→ ১৯২১ সালে রবীন্দ্র-নজরুল প্রথম দেখা হয়।
→ রবীন্দ্রনাথ নজরুলের ধুমকেতু পত্রিকাকে আশির্বাদ করে লিখেছিলেন- ‘আয়রে আয় ধুমকেতু, আধারে বাধরে অগ্নিসেতু...’।
→ ১৯২৩ সালে রবীন্দ্রনাথ নজরুলকে ‘বসন্ত’ নাটক উৎসর্গ করেন। এটা জেনে নজরুলে জেলে বসেই লিখেন ‘প্রলয়োল্লাস’ কবিতা- আজ সৃষ্টি সুখের উল্লাসে.....
→ জেলে নজরুল অনশন করলে রবীন্দ্রনাথ তাকে টেলিগ্রাম পাঠান- Give up hunger strike, Our literature claims you........................
জাতীয় কবি নজরুল
→ বাংলাদেশে সরকারের আমন্ত্রণে ১৯৭২ সালের ২৪ মে তিনি ঢাকায় আসেন। একই দিনে তাকে ‘বাংলাদেশের জাতীয় কবি’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। (তবে সাংবিধানিক স্বীকৃতি এখনো দেওয়া হয় নি)।
→ ১৯৭৬ সালের ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়।
→ ১৯৭৬ সালের ২১ ফেব্রুয়ারি একুশে পদক দেওয়া হয়। রাষ্ট্রপতি বিচারপতি আবু সাদাত মুহম্মদ সায়েম আনুষ্ঠানিকভাবে কবিকে এ পদক পরিয়ে দেন।
→ তিনি মোট ১৩ বার (১৯২৬, প্রথমবার) ঢাকায় আসেন। ৫ বার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন।.....................
→ ২৯ আগস্ট ১৯৭৬ (১২ ভাদ্র ১৩৮৩) সকাল ১০ টা ১০ মিনিটে ৭৭ বছর বয়সে ঢাকার পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিকেল সাড়ে চারটায় সোহরাওয়ার্দী উদ্যানে জানাযা অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে পাঁচ টায় পূর্ণ রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে তাকে সমাহিত করা হয়।////
মোহসীনা নাজিলা,শীকর বাংলা ভাষা ও সাহিত্য,

Address

Fulbari Bus Stand , Sadar
Dinajpur
5200

Alerts

Be the first to know and let us send you an email when Online-Suggestions.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Online-Suggestions.com:

Share