vaaibondhu

vaaibondhu Refreshment is Achievement

28/10/2025
16/10/2025

পাপ মানুষকে শারীরিক ও মানসিক উভয় দিকে ক্ষতিগ্রস্থ করে। এটা তার শরীরের উপর প্রভাব ফেলে, তার কাজে কর্মে প্রভাব ফেলে এবং তার অন্তরের প্রশান্তিতে প্রভাব ফেলে। প্রত্যেক বার বান্দা যখন গুনাহ করে সে নিজের উপর একটি বোঝা চাপিয়ে দেয়। ফলে তার হাড়গুলো গোঙিয়ে উঠে এবং পাপগুলোর ব্যাপারে অভিযোগ করে আর শরীরে কল্যাণ লাভে বাধা সৃষ্ট হয়। পাপের কারণে ইবাদাত তার কাছে বোঝা হয়ে দাঁড়ায়, বিশেষ করে ইলম অর্জন বোঝা হয়। আর যত বেশি পাপ সে নিজের পিঠে তুলে, ইবাদাত থেকে সে তত দূরে সরে যায়। আর যত বেশি পাপের বোঝা বহন করে, তত বেশি সে ইবাদাত থেকে তত পিছিয়ে যায়। তাই পাপ অন্তরকে দূরে ঠেলে দেয়। তাই, যে ব্যক্তি রাত্রিতে নামাযে দাঁড়ায় না, বেশিরভাগ সময় এটা তার পাপের আধিক্যের কারণে। পাপগুলো তাকে তার ইবাদাত থেকে শিকলবন্ধি করে রেখেছে, যেই ইবাদাত মধুর, এক জান্নাত এবং সবকিছুর জন্য রহমত।ভাইয়েরা এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। পাপের বোঝার জন্য একজন ব্যক্তিকে যে শুধু কিয়ামতের দিন হিসাব দিতে হবে তা নয়, যদিও তা খুবই বড় বিষয়। পাপ ব্যক্তির দুনিয়ার জীবনেও শারীরিক ও মানসিক দিকে প্রভাব ফেলে। তার শরীরের উপর এই প্রভাব পড়ে। ভালো কাজ করার সময় সে খুবই অলস হয়ে যায় কিন্তু খারাপ কাজের দিকে খুবই দ্রুত অগ্রসর হয়। তার অন্তরের উপর প্রভাব পড়ে তাই সে ভালো কাজ থেকে বিরত থাকে। যদি কোনো ভালো মজলিসের দাওয়াত হয় সে তা প্রত্যাখ্যান করে। কিন্তু খারাপ কোনো মজলিসের দাওয়াত পেলে সে দ্রুত সেখানে যোগ দেয়। এগুলো হচ্ছে তার পাপের প্রভাব, পাপ আরও পাপ বয়ে আনে।তাই সফল হচ্ছে সে ব্যক্তি যে শয়তানের পথ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে দেয় সত্য তাওবার মাধ্যমে এবং সে আল্লাহ্ সুবহানাহু ওয়াতা'আলার কাছে ফিরে আসে।।।

*~শায়েখ ড. সুলাইমান আর রুহাইলি (হাফিঃ)*

ল্যাপটপ বহনের জন্য সবচেয়ে ভালো চামড়ার নির্বাচন করতে চাইলে Full‑Grain Vegetable‑Tanned Leather (পূর্ণ-গ্রেইন, ভেজিটেবল ট্...
09/07/2025

ল্যাপটপ বহনের জন্য সবচেয়ে ভালো চামড়ার নির্বাচন করতে চাইলে Full‑Grain Vegetable‑Tanned Leather (পূর্ণ-গ্রেইন, ভেজিটেবল ট্যানড) ম্যাটিরিয়াল সবচেয়ে উপযোগী। নিচে বিস্তারিত:

---

✅ কেন Full‑Grain Vegetable‑Tanned Leather?

1. সর্বোচ্চ টেকসইতা: Full‑grain হলো চামড়ার শীর্ষ স্তর, যা অতিরিক্ত স্তর ছাঁটাই না করে ব্যবহৃত হয়। এর ফলে এটি প্রচণ্ড শক্তিশালী ও প্রতিকূল আবহাওয়ার জন্য উপযোগী । 2. সুন্দর প্যাটিনা: ব্যবহারের সাথে এটি রঙ ও ধাঁচে পরিবর্তন দেয়, যা সময়ের সাথে আরও আকর্ষণীয় হয় । 3. প্রাকৃতিক ট্যানিং: Vegetable‑tanned চামড়া রাসায়নিক ছাড়া গাছ-পাতার থেকে ট্যানিং করা হয়, সুতরাং পরিবেশবান্ধব এবং গন্ধও ভালো থাকে ।

---

🎒 ল্যাপটপ ব্যাগ ডিজাইন ও ধরন

🔸 Messenger / মেসেঞ্জার ব্যাগ:
হাত ও কাঁধে বহনযোগ্য, সফট আকৃতি, সহজে মোবাইল/পাওয়ার ব্যাংক রাখা যায়। পানি ঢুকে গেলে কম ক্ষতি হয়, কারণ চামড়া প্রাকৃতিকভাবে কিছুটা ওয়াটার-রেজিস্ট্যান্ট ।

🔸 Briefcase / ব্রিফকেস:
প্রফেশনাল লুকের জন্য উপযোগী, স্ট্রাকচারড আকৃতির, নিরাপদভাবে ১৫–১৭″ ল্যাপটপ রাখা যায়।

🔸 Messenger + Backpack Converter:
একা ব্যাগ হিসেবে বা দুইভাবে ব্যবহার করা যায়, ভ্রমণের জন্য উপযোগী, মোবিলিটি বাড়ায় ।

---

📌 রেফারেন্স ডিজাইন:

চিত্র ১ (turn0image2): পেশাগত ব্রিফকেস স্টাইল, সোজা ও মার্জিনাল লুক

চিত্র ২ (turn0image4): বড় সাইজের সিটি স্টাইল মেসেঞ্জার, ১৭″ পর্যন্ত ফিট

চিত্র ৩ (turn0image8): পুরুষদের জন্য ভিন্টেজ মেসেঞ্জার, ডার্ক ব্রাউন, দৈনন্দিন ব্যবহার জন্য

চিত্র ৪ (turn0image6): ইউনিসেক্স ম্যাসেঞ্জার ব্যাগ, ব্যক্তিগত অ্যাক্সেসরিজ—রঙিন স্টাইলিশ ভেরিয়েন্ট

---

🛠 যত্নের টিপস:

বর্ষায় বা ভিজে গেলে দ্রুত শুকনো টিস্যু দিয়ে মোছা।

প্রতি কয়েক মাসে চামড়ার জন্য উপযোগী লেদার কন্ডিশনার ব্যবহার করে ময়েশ্চার বজায় রাখা।

ব্যাগ ফাঁকা রেখে শীতল ও আবদ্ধ জায়গায় রাখা উচিত।

---

🔍 সারসংক্ষেপ:

বৈশিষ্ট্য বর্ণনা

লেদারের ধরণ Full‑Grain Vegetable‑Tanned
টাইপ Messenger, Briefcase, Convertible
ফিট 13″/15″/17″ ল্যাপটপ পর্যন্ত
অতিবর্ষার সুরক্ষা প্রাকৃতিকভাবে কিছুটা ওয়াটার-রেজিস্ট্যান্ট
দেহাত্মিক বৃদ্ধি ব্যবহারের সাথে উন্নতি পায়।

16/05/2025

মোটরসাইকেলের সামনে যে গ্লাসটি ব্যবহার করা হয়, যেটাকে সাধারণত উইন্ডব্রেকার বা উইন্ডশিল্ড বলা হয়, এর কয়েকটি গুরুত্বপূর্ণ উপকারিতা রয়েছে:

1. বাতাস থেকে সুরক্ষা: দ্রুত গতিতে চলার সময় বাতাসের চাপ সরাসরি চালকের গায়ে লাগে। উইন্ডব্রেকার এই বাতাসকে ছিটকে দেয়, ফলে চালক কম ক্লান্ত হন এবং গাড়ি চালানো আরও আরামদায়ক হয়।

2. ধুলো-বালি ও কীটপতঙ্গ থেকে রক্ষা: রাস্তায় চলার সময় ধুলো, বালি, পোকামাকড় বা ছোট ছোট কণাগুলো চালকের চোখে বা মুখে লাগতে পারে। উইন্ডশিল্ড এগুলো থেকে সুরক্ষা দেয়।

3. বৃষ্টিতে কিছুটা সুরক্ষা: হালকা বা মাঝারি বৃষ্টিতে উইন্ডব্রেকার সামনের অংশে পানি পড়া কিছুটা কমিয়ে দেয়, যদিও পুরোপুরি সুরক্ষা দেয় না।

4. অ্যারোডাইনামিক সুবিধা: ভালো ডিজাইনের উইন্ডব্রেকার মোটরসাইকেলের গতি এবং স্থিতিশীলতা বাড়াতে সহায়তা করতে পারে, বিশেষ করে স্পোর্টস বাইকে।

5. ঠান্ডা আবহাওয়ায় সাহায্য করে: ঠান্ডা বাতাস সরাসরি গায়ে লাগলে শরীর অসুবিধায় পড়তে পারে। উইন্ডব্রেকার ঠান্ডা বাতাসের কিছুটা রুখে দাঁড়ায়।

এই কারণে, উইন্ডব্রেকার শুধু সৌন্দর্যের জন্য নয়, ব্যবহারিক দিক থেকেও অনেক উপকারী।

11/04/2025

গাজা উপত্যকায় অবৈধ দখলদার ইসরাইলের পক্ষ থেকে চলমান গণহত্যা ও জাতিগত নিধনের বিরুদ্ধে আজ বিশ্বের বিবেকবান মানুষ সোচ্চার। ছয় শত কোটি মানুষের চোখের সামনে একটি ভূখণ্ডে প্রতিনিয়ত বেসামরিক নাগরিকদের ওপর চালানো হচ্ছে অবর্ণনীয় সহিংসতা—যেখানে নারী ও শিশুরাও রেহাই পাচ্ছে না। বিমান হামলায় ধ্বংস করে দেওয়া হচ্ছে ধর্মীয় উপাসনালয়, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতালসহ মৌলিক অবকাঠামো। অথচ ৫৭টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, ওআইসি এবং তাদের রাজনৈতিক-অর্থনৈতিক শক্তিও এ মানবিক সংকট মোকাবেলায় এখনো সক্রিয় কোনো উদ্যোগ গ্রহণে ব্যর্থ।

এই প্রেক্ষাপটে, ইউরোপ-আমেরিকা সহ বিশ্বজুড়ে শান্তিপ্রিয় মানুষেরা রাজপথে প্রতিবাদ জানাচ্ছেন। বাংলাদেশেও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের উদ্যোগে গাজায় চলমান নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে।

এই ধারাবাহিকতার অংশ হিসেবে "প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ"-এর উদ্যোগে আগামী শনিবার, ১২ এপ্রিল, বিকেল ৩টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে “মার্চ ফর গাজা” অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সকল রাজনৈতিক-অরাজনৈতিক সর্বস্তরের মানুষ এক কাতারে এসে ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করবেন।

এই কর্মসূচিতে সভাপতিত্ব করবেন: মাওলানা খতীব আব্দুল মালেক (বায়তুল মোকাররম জাতীয় মসজিদ)।

সোহরাওয়ার্দী উদ্যান অভিমূখে মার্চ ফর গাজায় আগতদের জন্য গেট ও রাস্তা ব্যবহারের নির্দেশনা

দুপুর ২টায় ৫টি পয়েন্ট থেকে মার্চ শুরু করে সোহরাওয়ার্দী উদ্যানে গণোজমায়েতের সময় বিকাল ৩টা।

মার্চ এর পথ নির্দেশনাঃ

স্টার্টিং পয়েন্ট ১। বাংলামোটর

প্রবেশ পথঃ সোহরাওয়ার্দী উদ্যানের রমনা গেইট (শাহবাগ হয়ে)

স্টার্টিং পয়েন্ট ২। কাকরাইল মোড়

প্রবেশপথঃ সোহরাওয়ার্দী উদ্যানের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট গেইট (মৎস ভবন হয়ে)

স্টার্টিং পয়েন্ট ৩। জিরো পয়েন্ট

প্রবেশ পথঃ সোহরাওয়ার্দী উদ্যানের টি.এস.সি গেইট (দোয়েল চত্বর হয়ে)

স্টার্টিং পয়েন্ট ৪। বখশীবাজার মোড়

প্রবেশপথঃ সোহরাওয়ার্দী উদ্যানের টি.এস.সি গেইট (শহীদ মিনার হয়ে)

স্টার্টিং পয়েন্ট ৫। নীলক্ষেত মোড়

প্রবেশ পথঃ সোহরাওয়ার্দী উদ্যানের টি এস সি গেইট (ভিসি চত্বর হয়ে)

বিশেষ নির্দেশনাসমূহ:

1. টিএসসি মেট্রো স্টেশন ঐ দিন বন্ধ থাকবে।
2. সকল পরীক্ষার্থীদের জন্য সকল রাস্তা বিশেষভাবে উন্মুক্ত থাকবে। পরীক্ষার্থীদেরকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বাসা থেকে বের হওয়া এবং যেকোনো প্রয়োজনে স্বেচ্ছাসেবকদের সহযোগিতা নেয়ার অনুরোধ রইলো।

সাধারণ দিক নির্দেশনাঃ

১. অংশগ্রহণকারীরা নিজ দায়িত্বে ব্যক্তিগত প্রয়োজনীয় সামগ্রী যেমন পানি, ছাতা, মাস্ক সঙ্গে রাখবেন এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখবেন।
২. যেকোনো পরিস্থিতিতে ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখবেন। আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করবেন।
৩. রাজনৈতিক প্রতীকবিহীন, সৃজনশীল ব্যানার ও প্ল্যাকার্ড ব্যবহার করুন। শুধুমাত্র বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা বহনের মাধ্যমে সংহতি প্রকাশ করতে অনুরোধ করা হচ্ছে।
৪. দুষ্কৃতিকারীদের অপতৎপরতা প্রতিহত করতে সক্রিয় থাকুন। প্রতিরোধ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা গ্রহণ করুন।

আসুন, আমরা সবাই একত্রিত হই—মানবতার পক্ষে, মজলুমের পাশে। পরিবার, বন্ধু ও প্রতিবেশীদের সঙ্গে নিয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করুন। আগামী প্রজন্মকে জানান ফিলিস্তিনের মানুষের যন্ত্রণার কথা, যাতে তারা শিখে কীভাবে মানবতা ও ন্যায়ের পক্ষে দাঁড়াতে হয়।

06/09/2024

বর্তমানে গার্মেন্টসে চাকুরি পাওয়া আগের মত সহজ নেই।এখানে অনেক কিছু বিবেচনা করে কোয়ালিটি নিয়োগ দিয়ে থাকে।
গার্মেন্টসের_কিছু_প্রশ্ন_উত্তর_নিয়ে_আলোচনা :
প্রশ্ন-১. কোয়ালিটি ইন্সপেক্টর(QI) কি?
উত্তর : কোয়ালিটি শব্দের অর্থ গুণ বা মান এবং ইন্সপেক্টর শব্দের অর্থ পরিদর্শক অর্থাৎ কোয়ালিটি ইনস্পেক্টর(QI) অর্থ হল মান পরিদর্শক।
প্রশ্ন-২. গার্মেন্টস (Garments) অর্থ কি ?
উত্তর : গার্মেন্টস অর্থ হল পোশাক।
প্রশ্ন-৩. AQL এর পূর্ণরূপ কি?
উত্তর : AQL এর পূর্ণরূপ হল Acceptable Quality Lebel অর্থাৎ গুণগত মানের গ্রহণযোগ্য অবস্থা।
প্রশ্ন-৪. DTM এর Full Meaning কি?
উত্তর : DTM এর Full Meaning হল– Dying to Match অর্থাৎ রঙের সাথে মিল থাকা।
প্রশ্ন-.৫ HPS এর Full Meaning কি?
উত্তর : High Point Shoulder.
প্রশ্ন-৬. এসপিআই (SPI) কি?
উত্তর : এসপিআই (SPI) হল Stitch Per Inchi (এক ইঞ্চিতে কয়টি সেলাই)।
প্রশ্ন-৭. CB এর Full Meaning কি?
উত্তর : Centre Back
প্রশ্ন-৮. GTM(জিটিএম) এর Full Meaning কি?
উত্তর : GTM(জিটিএম) এর Full Meaning হচ্ছে Garments Total Management (গার্মেন্টস মোট ব্যবস্থাপনা)।
প্রশ্ন-৯. LPS এর Full Meaning কি?
উত্তর : LPS এর Full Meaning হল Low Point shoulder.
প্রশ্ন-১০. ডিফেক্ট বা অল্টার কত প্রকার?
উত্তর : ডিফেক্ট বা অল্টার তিন প্রকার। যথাঃ (১). Major Problem (২). Minor Problem (৩). Critical Problem
প্রশ্ন-১১. ব্রকেন স্টিচ কি?
উত্তর : দুইটি বন্ধনী জোড়া দেওয়াই হচ্ছে সেলাই । আর এই সেলাই এর কোন একটি স্টিচ কেটে গেলে তাকে বলা হয় ব্রকেন স্টিচ।
প্রশ্ন-১২. স্কিপ স্টিচ(skip stich) কি?
উত্তর : সেলাইকৃত নিচের সুতা যদি উপর এর সুতাকে না ধরতে পারে এক্ষেত্রে তাকে বলা হয় স্কিপ স্টিচ(skip stich)।
প্রশ্ন-১৩. প্লিট কি?
উত্তর : সেলাইকৃত বস্তুতে সেলাই এর সময় কুঁচি পড়লে তাকে বলা হয় প্লিট।
প্রশ্ন-১৪. ওপেন স্টিচ(open stich) কি?
উত্তর : সেলাই এর সময় কিছু জায়গায় সেলাই এরিয়ে গেলে বা সেলাই না হলে তাকে বলা হয় ওপেন স্টিচ(open stich)।
প্রশ্ন-১৫. একটি ইঞ্চি টেপে কত(সেঃমিঃ) cm থাকে?
উত্তর : একটি ইঞ্চি টেপে ১৫০(সেঃমিঃ) cm থাকে।
প্রশ্ন-১৬. একটি ইঞ্চি টেপে কত ইঞ্চি(inch) থাকে?
উত্তর : একটি ইঞ্চি টেপে 60 ইঞ্চি(inch) থাকে।
প্রশ্ন-১৭. একটি ইঞ্চি টেপে কত ফুট(fit) থাকে?
উত্তর : একটি ইঞ্চি টেপে ৫ ফুট(fit) থাকে।
প্রশ্ন-১৮. ১০ mm(মিঃমিঃ) সমান কত cm?
উত্তর : ১০ mm(মিঃমিঃ) সমান 1 cm.
প্রশ্ন-১৯. এক ইঞ্চি সমান কত cm?
উত্তর : এক ইঞ্চি = ২.৫৪ cm(সেমিঃ).
প্রশ্ন--২০. ১ মিটার সমান কত cm?
উত্তর : ১ মিটার সমান ১০০ cm.
প্রশ্ন-২১. ১ মিটার সমান কত ইঞ্চি?
উত্তর : ১ মিটার সমান 39.37 ইঞ্চি।
১.ডিফেক্ট কত প্রকার?
উত্তর =তিন প্রকার -মেজর. মাইনর. ক্রিটিক্যাল.
২ ফেব্রিক defect কি কি?
উত্তর.. fabric fault- knot, naps, hole, slub, color contamination/fly yarn, missing yarn, thick yarn, spot, weaving stop mark, lt/dk crease mark, shading patta, narrow goods, line mark, needle mark etc.
৩. iron defect কি ?
উত্তর =যে ডিফেক্ট আয়রন এর মাধ্যমে হয় তাকে আইরন ডিফেক্ট বলে যেমন crease mark shining mark.
৫. lay কি?
উত্তর lay হল কাপড়ের প্রতিস্থাপন/বিস্তার।একটার উপর আরেকটা কাপড় বিছানো।
৬.shade কাকে বলে?
উত্তর =একই কাপড়ের মধ্যে রংয়ের পরিবর্তন হলে তাকে shade বলে
7.cutt mark কাকে বলে?
উত্তর. cutt mark হল সেলাইয়ের আগে, সেলাইয়ের জন্য cutting থেকে যে mark দেওয়া হয় তাকে cutt mark বলে.
8.লাইনে blue ও black card বলতে কি বুঝ?
উত্তর = লাইনে blue card হল technical problem. black card হল machine problem.
9. Zipper কয়টি অংশ?
উত্তর= জিপারের পাঁচটি অংশ
১. zipper tape
2.zipper teeth
3.Runner
4.puller
5.stopper
11.নিডেল কত প্রকার ও কি কি? এবং কোন নিডেল কোন কাজে ব্যবহার করা হয়?
উত্তর =Needle তিন প্রকার
১.sharp needle 2. Ball point needle. 3. Universal needle.
Sharp needle lock stc. ball point needle chain looper এবং universal
needle ভয় কাজে ব্যবহার করা হয়
১২. ওয়াস কত প্রকার ও কিকি?
উত্তর = Wash 5 প্রকার 1.Normal wash. 2.Enzyme wash.3.silicon wash 4.stone wash. 5.garment wash.
১৩.marker কত প্রকার ও কি কি?
উত্তর= marker 4 প্রকার
১.group marker
2.solid Makkar
3.selvedge/line marker
4. way marker/all garments one way/one garments one way marker
14. Fusing কত প্রকার ও কি কি?
উত্তর = ফিউজিং দুই প্রকার
১. cotton fusing 2. paper fusing
14. মেশিনে গেজ ব্যবহার করা হয় কেন?
উত্তর =সুইং অ্যালাউন্স ঠিক রাখার জন্য মেশিনে গেজ ব্যবহার করা হয়।
১৫.মোকআপ কি? কেন ব্যবহার করা হয়?
উত্তর = mock up কাজের নমুনা এবং কাজের নমুনা বোঝার জন্য mock up ব্যবহার করা হয়।
১৬.Trim card কি? Trim card কেনো ব্যবহার করা হয় ?
উত্তর: একটা গার্মেন্টসের জন্য যেসব পণ্য বা উপাদান ব্যবহার করা হয় সেসব উপাদানের approval card হল Trim card.
16. process ও part পার্থক্য কি?
উত্তর: যা সেলাই করা হয় তা হল process ও যাকে সেলাই করা হয় তা হল part.
17. 1 ইঞ্চিতে কত সেঃ মিঃ?
উত্তর 1 ইঞ্চিতে ২.৫৪ সেন্টিমিটার প্রায়
১৮.1 ইঞ্চিতে কত সুতা?
উত্তর.১ ইঞ্চিতে৮ সুতা.
১৯. measurement tape কি?
উত্তর=measurement tape হল পরিমাপ করার ফিতা।
২০. ৬০ ইঞ্চি measurement tape কি কি আছে?
উত্তর =measurement tape ১৫০০ মিলিমিটার 150 সেন্টিমিটার 60 ইঞ্চি 480 সুতা 1.66 গজ 5 ফুট।
22.Contrastকাকে বলে?
উত্তর=ফেব্রিক কালার থেকে সুতার কালার ভিন্ন হলে তাকে contrast বলে.
23. সীম অ্যালাউন্স কি?
উত্তর গার্মেন্টসের বর্ধিত অংশকে সীম অ্যালাউন্স বলে।
24.stitch কত প্রকার কি কি?
উত্তর দুই প্রকার: 1. চেইন স্টিচ 2.লক স্টিচ
25. thread কত প্রকার ও কি কি?
উত্তর= thread 4 প্রকার-1.Cotton thread 2.polyester thread 3.silicon thread 4.lylon thread

গার্মেন্টসের_গুরুত্বপূর্ণ_কয়েকটি_
Full_Meaning:
SP= shoulder point
HPS=high point shoulder
DN=double needle
BND=back neck drop
FND=Front neck drop
GSM= Grams per square meter
UPC=universal product code
PPM=pre-production meeting
SPI=stitch per inch
CAD=Computer -Aided Design
KPI= key performance indicator
SRM =Supplier Relationship Management.
QS=Quality system
SPI = stitch Per inch.
DHU=defect hundred Per inch
RN=Registration Number
RQS =Requirement for quality system
RFT= Right fist time.
QMS= Quality management system
A.Q.L=Acceptable Quality Level.
O.Q.L=Observed Quality Level.
D.H.U=Defect Per Hundred Unite.
D.T.M=Dying To Match.
S.P.I=Stitch Per Inch.
E.P.Z= Export processing zone
B.G.M.E.A=Bangladesh Garments Manufacturer & Exporter Association.
B.K.M.E.A=Bangladesh Knitwear Manufacturing & Export Association.
F.L=Front Length.
F.P.L=Front Placket Length.
C.B.L=Center Back Length.
B.W=Back Width.
S.O.P=Standard Operating Procedure.
H.P.S=High Point Shoulder.
G.P.Q=Guideline For Production & Quality.
I.S.O=International Standardization Organization.
F.O.B=Free On Boat.
T.O.D=Time Of Delivery.
L.O.G.G=Label Of Graded Goods.
C.M=Cost Of Manufacturing.
L.C=Letter Of Credit.
L.G=Letter Of Guarantee.
C.M.T=Cutting Making & Trimming.
C.F=Center Front.
L.W=Length Width.
C.C=Carbon Copy.
S.N.T.S=Single Needle Top Stitch.
D.N.TS=Double Needle Top Stitch.
P.Q.S=Production Quality Shipment.
P.P.S=Pre Production Sample.
P.P.M=Pree Production Meeting.
B/D=Button Down.
K/C=Kent Collar.
S/S=Short Sleeve.
L/S=Long Sleeve.
K/S=Kansai Special.
O/L=Over Lock.
P/M=Plain Machine.
T/ N=Two Needle.
S.K.U=Store Keeping Unit.
D.H.C=Defect Hundred Counting.
UVM=Universal Voluem Manager.
U.P.C=Universal Product Code.
M.T.L=Mercendising Test Labratory.
F.R.I=Final Random Inspection.
Q.I.R=Quality Inspection Rating.
P.O.M=Point Of Measurement.
S.S P=Shippable Single Pack.
S.Q.C=Statisticals Quality Control.
T.Q.M=Total Quality Measurement.
I.T.S=Intertek Testing Service.
G.S.M=Grams Per Square Metter.
G.M.S=Garments Manufacturing Service.
B.P.O=Buyer Purchas Order.
I/O=Internal Order.
P.D=Production Director.
M.D=Managing Director.
A.P.M=Assistant Production Manager.
P.M=Production Manager.
A.Q.M= Assistant Quality Manager.
Q.M= Quality Manager.
A.G.M= Assistant General Manager.
G.M=General Manager.
H.O=Head of Operation.
Copied

Shrunken is a web application designed to shorten long URLs into more manageable and shareable links. It offers various features such as custom link creation, QR code generation, visit statistics, and enhanced data security. The application also provides a user-friendly interface with easy navigatio...

01/12/2023
28/10/2023

abdur razzak bin yousuf,abdur razzak bin yousuf waz,abdur razzak bin yousuf new waz,abdur razzak bin yousuf jumar khutba,jumar khutba abdur razzak bin yousuf...

27/10/2023

আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের জন্য কিছু সংখ্যক প্রশিক্ষক নিয়োগ দেওয়া হবে।

✅ পদের নাম:
১. রাজমিস্ত্রী ট্রেইনার (২ জন)
২. রডমিস্ত্রী ট্রেইনার (২ জন)
৩.টাইলস মিস্ত্রী ট্রেইনার (২ জন)
৪. ইলেক্ট্রিক মিস্ত্রী ট্রেইনার (২ জন)
৫.প্লাম্বার ও পাইপ ফিটিং মিস্ত্রী ট্রেইনার (২ জন)
৬. পেইন্টিং ট্রেইনার (২ জন)
৭. ড্রাইভিং ট্রেইনার (২ জন)

✅ কাজের ধরণ: ফুলটাইম, সপ্তাহে ৬ দিন।

✅ কর্মস্থলের ঠিকানা: বাড়ি #, চান্দেরটেক, এ কে এম রহমতুল্লাহ কলেজের পাশে, বাড্ডা, ঢাকা-১২১২।

🟩 দায়িত্ব:
✅রাজমিস্ত্রী, রডমিস্ত্রী, .টাইলস মিস্ত্রী, ইলেক্ট্রিক মিস্ত্রী, প্লাম্বার ও পাইপ ফিটিং মিস্ত্রী এবং ড্রাইভিং প্রশিক্ষণ দিতে হবে।
✅ প্রশিক্ষণ পরিকল্পনা এবং হ্যান্ডস-অন প্রজেক্ট তৈরি করতে হবে।

🟩 যোগ্যতা:
✅ প্রশিক্ষক হিসেবে ন্যুনতম ৬ মাস থেকে ১ বছরের পূর্ব অভিজ্ঞতা।
✅ রাজমিস্ত্রী, রডমিস্ত্রী, .টাইলস মিস্ত্রী, ইলেক্ট্রিক মিস্ত্রী, প্লাম্বার ও পাইপ ফিটিং মিস্ত্রীর কাজগুলোর স্বচ্ছ তাত্ত্বিক এবং ব্যাবহারিক ধারণা থাকতে হবে।
✅সরকারের NSDA বা SEIP-এর অধীনে উক্ত বিষয়গুলোতে লেভেল ২/৩/৪/৫ এর সনদপ্রাপ্ত হলে অগ্রাধিকার পাবেন।

🟩 বেতন এবং সুযোগ-সুবিধা:
✅ বেতন: ২০,০০০ – ৪০,০০০ (অভিজ্ঞতার ভিত্তিতে);
✅ বোনাস: ২ টি
✅ মনোরম কাজের পরিবেশ, দুপুরের খাবার, এবং আরও অন্যান্য সুযোগ-সুবিধা।

🟩 আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা গুগল ফর্মের মাধ্যমে আবেদন করবেন।
📅 আবেদনের শেষ সময়: ২ নভেম্বর, ২০২৩; বিকাল ৪ টা পর্যন্ত।

🔗 আবেদন করতে এই ফরমটি পূরণ করুন: forms.gle/cukvogJbRVqsKECn9

✆ যোগাযোগ: 09649222255 (সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত)

Address

Dhaka

Opening Hours

Monday 10:00 - 17:00
Tuesday 10:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 10:00 - 17:00
Friday 10:00 - 17:00
Saturday 10:00 - 17:00
Sunday 10:00 - 17:00

Telephone

+8801725293963

Alerts

Be the first to know and let us send you an email when vaaibondhu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to vaaibondhu:

Share