Durbiin.com

Durbiin.com আলোর দিগন্ত বই, বই সফল হবার মই।
ঘরে বসে সর্বোচ্চ ছাড়ে, দ্রুত সময়ে বই কিনুন দূরবীনে।
থাকছে বই হাতে পেয়ে মূল্য পরিশোধের সুযোগ।
www.durbiin.com
(1)

"জীবনে তিনটি জিনিসের প্রয়োজন - বই, বই এবং বই" 📕📘📙 আলোর দিগন্ত বই - বই সফল হবার মই

জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের জানার ইচ্ছা সীমাহীন। এই সীমাহীন কৌতুহলের আলোর দিগন্ত হয়ে মানুষের পাশে আছে বই। ছোটবেলার বহু দুষ্টু-মিষ্টি স্মৃতির সাথে জড়িয়ে আছে বই পড়ে পার করার নির্ঘুম স্মৃতি। তাই, দূরবীন.কম এর অনলাইন বুকশপ হিসেবে যাত্রা আমাদের কাছে স্মৃতি রোমন্থনের এক প্রয়াস। সেজন্যেই ক্রেতাদের কাছে আমরা

পেয়েছি স্বতস্ফুর্ত সাড়া।

একটি সম্ভাবনাময় ভবিষ্যতের স্বপ্ন থেকেই দূরবীন যাত্রা শুরু করে মানুষের সাথে বইয়ের সংযোগ ঘটানোর। তাই, বই মানুষের সফলতার সাথে গভীরভাবে সম্পর্কিত। অর্থাৎ, বই যেন জীবনের সফল হবার মই। অনির্বাণ কৌতুহল হোক মানুষের জীবনের প্রেরণা, তাই বইয়ের সাথে হোক সম্পর্ক গভীর।

দূরবীন.কম একটি অনলাইন বুকশপ; যার সংগ্রহে রয়েছে হাজার হাজার লেখকের বিভিন্ন রকমের বই । দূরবীন ডট কম যে শুধুমাত্র আপনার জ্ঞানের পরিধি বৃদ্ধির জন্য বই সংগ্রহ করে তা নয়; এখানে আপনার প্রয়োজনে রয়েছে নানা রকমের গিফট আইটেমস, ডায়েরী, নোটবুকসহ বিভিন্ন পণ্যের সমাহার ।

"বই পড়ুন, নিজেকে গড়ুন"
www.durbiin.com

মার্কেটিং শুধু অ্যাড বা ক্যাম্পেইন না।মার্কেটিং হলো মানুষের মনে ঢুকে যাওয়ার ক্ষমতা।যে মার্কেটিং মানুষকে ভাবাতে পারে,ইমো...
26/05/2026

মার্কেটিং শুধু অ্যাড বা ক্যাম্পেইন না।
মার্কেটিং হলো মানুষের মনে ঢুকে যাওয়ার ক্ষমতা।

যে মার্কেটিং মানুষকে ভাবাতে পারে,
ইমোশন ছুঁতে পারে,
আর সিদ্ধান্ত বদলে দিতে পারে;
সেই মার্কেটিংই আসলে ম্যাজিক।

এই বইটা আপনাকে শেখাবে
- কীভাবে সাধারণ কৌশলকে গেম-চেঞ্জিং স্ট্র্যাটেজিতে রূপ দেয়া যায়।
- কীভাবে মানুষের সাইকোলজিতে ঢুকে ব্র্যান্ডকে আলাদা করে তুলতে হয়।

কারণ বিজনেসে এখন আর প্রোডাক্ট নয়,
পারসেপশনই আসল পাওয়ার।

অন্যের সাথে তুলনা নয়,নিজের যোগ্যতাকে আবিষ্কার করাই হোক লক্ষ্য।
26/05/2026

অন্যের সাথে তুলনা নয়,
নিজের যোগ্যতাকে আবিষ্কার করাই হোক লক্ষ্য।

যে মানুষটা নিজের স্বপ্ন থামিয়ে আমাদের স্বপ্ন গড়ে দেন, তিনি-ই মা। মায়ের ভালোবাসা কোনো দিবসে সীমাবদ্ধ নয়, তবুও আজকের দিনটা...
10/05/2026

যে মানুষটা নিজের স্বপ্ন থামিয়ে আমাদের স্বপ্ন গড়ে দেন, তিনি-ই মা। মায়ের ভালোবাসা কোনো দিবসে সীমাবদ্ধ নয়, তবুও আজকের দিনটা হোক তাকে একটু বেশি ভালোবাসার, একটু বেশি কৃতজ্ঞতার।💖

এই মা দিবসে পৃথিবীর সকল মায়ের প্রতি রইলো গভীর শ্রদ্ধা ও অফুরন্ত ভালোবাসা।

যারা ঘাম ঝরিয়ে পৃথিবী গড়ে,আর যারা জ্ঞান ছড়িয়ে ভবিষ্যৎ গড়ে-এই দুই শক্তির মিলেই এগিয়ে যায় মানবসভ্যতা।মে দিবসে সকল শ...
01/05/2026

যারা ঘাম ঝরিয়ে পৃথিবী গড়ে,
আর যারা জ্ঞান ছড়িয়ে ভবিষ্যৎ গড়ে-
এই দুই শক্তির মিলেই এগিয়ে যায় মানবসভ্যতা।
মে দিবসে সকল শ্রমজীবী মানুষকে শ্রদ্ধা।

বিশ্ব বই দিবস উপলক্ষে সকল পাঠক-পাঠিকাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।❤
23/04/2026

বিশ্ব বই দিবস উপলক্ষে সকল পাঠক-পাঠিকাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।❤

সাদাত হোসাইন-এর বইমেলা ২০২৬ এ প্রকাশিত নতুন ২টি বই অর্ডার করুন ২৫% ছাড়ে। - নীলকন্ঠী - মূদ্রিত মূল্যঃ ৬০০ টাকা ২৫% ছাড়ে ৪...
11/04/2026

সাদাত হোসাইন-এর বইমেলা ২০২৬ এ প্রকাশিত নতুন ২টি বই অর্ডার করুন ২৫% ছাড়ে।

- নীলকন্ঠী
- মূদ্রিত মূল্যঃ ৬০০ টাকা
২৫% ছাড়ে ৪৫০ টাকা

মানুষ ঠিক কেন প্রেমে পড়ে?
এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই যুগের পর যুগ পার করেছে মানব সভ্যতা।

যেখানে পৃথিবীর সব জটিল রহস্যের সমাধান মানুষ করে ফেলেছে। পাখি উড়তে পারে দেখে মানুষ বানিয়েছে অ্যারোপ্লেন, মাছের গভীর জলে ডুবে থাকা দেখে আবিষ্কার করেছে সাবমেরিন। এমনকি মাথার ওপর টুপ করে পড়া আপেল থেকে নিউটন বের করে ফেলেছেন মাধ্যাকর্ষণের সূত্র। প্রকৃতির প্রতিটি ঘটনার পেছনে মানুষ কোনো না কোনো অকাট্য যুক্তি খুঁজে পেয়েছে।

অথচ আশ্চর্যের বিষয় হলো— এই অদ্ভুত অনুভূতির কোনো ইউনিভার্সাল ইকুয়েশন আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী বা দার্শনিক আবিষ্কার করতে পারেননি। কারণ এই রহস্যময় টানে কখনও কেউ মুগ্ধ হয় স্রেফ কথায়, কেউ চাহনিতে, কেউবা মায়াবী আচরণে। কেউ প্রেমে পড়ে প্রথম দেখাতেই, কেউ বা বহুদিনের চেনা-অচেনা সম্পর্কের দীর্ঘ পথ পেরিয়ে। আবার কখনও অনীহা থেকেও জন্ম নেয় গভীর ভালোবাসা।

প্রেমের এই রহস্যময় আবেগের জাল বুনতে জনপ্রিয় কথাসাহিত্যিক সাদাত হোসাইন নিয়ে এলেন তার নতুন সমকালীন রোমান্টিক উপন্যাস— ‘নীলকণ্ঠী’।

- বিভা ও বিভ্রম
- মূদ্রিত মূল্যঃ ৩০০ টাকা
২৫% ছাড়ে ২২৫ টাকা

আলতামাশ এবারও জবাব দিল না। সে কাঁদছে। নিঃশব্দ কান্না। ফারিয়া আলতামাশের হাতটা শক্ত করে ধরল। তারপর নেমে এল বৃষ্টির ভেতর। এই অবিশ্রান্ত বৃষ্টির জল থেকে আলতামাশের চোখের জল আলাদা করতে পারার কথা নয়। কিন্তু কোনো এক অদ্ভুত উপায়ে ফারিয়া তা পারল। সে হাত বাড়িয়ে আঙুলের ডগায় আলতামাশের চোখের কোল গড়িয়ে নেমে আসা সেই উষ্ণ জলটুকু ছুঁয়ে দিল।

যেন সে জানে, এই জলটুকুই বিভ্রম কেটে দেওয়া আশ্চর্য এক বিভার।

#দূরবীন #ব‌ই #সাদাত_হোসাইন #উপন্যাস #নীলকন্ঠী #বিভা_ও_বিভ্রম

গল্পের রোমাঞ্চে হারিয়ে যেতে চান, নাকি বাস্তব জ্ঞানেই খুঁজে পান শক্তি?আপনি কোন ধরনের বই পড়তে ভালোবাসেন?
11/04/2026

গল্পের রোমাঞ্চে হারিয়ে যেতে চান,
নাকি বাস্তব জ্ঞানেই খুঁজে পান শক্তি?

আপনি কোন ধরনের বই পড়তে ভালোবাসেন?

🔥 বই কিনে কি শুধু পড়েই শেষ?না! আপনার অভিজ্ঞতাটাও গুরুত্বপূর্ণ…Durbiin.com থেকে বই নিয়েছেন? 📚👉 প্রোডাক্ট কেমন ছিল?👉 ডেলিভ...
08/04/2026

🔥 বই কিনে কি শুধু পড়েই শেষ?
না! আপনার অভিজ্ঞতাটাও গুরুত্বপূর্ণ…

Durbiin.com থেকে বই নিয়েছেন? 📚
👉 প্রোডাক্ট কেমন ছিল?
👉 ডেলিভারি কতটা ফাস্ট?
👉 প্যাকেজিং কি স্যাটিসফাই করেছে?

💬 আপনার ১টা রিভিউ অন্য একজন বইপ্রেমীর জন্য হতে পারে সেরা সিদ্ধান্ত নেওয়ার গাইড!

❤️ আপনার অভিজ্ঞতা আমাদের কমেন্টে জানিয়ে দিন। কারণ আপনার মতামতই আমাদের উন্নতির চাবিকাঠি।

👇 এখনই লিখে ফেলুন আপনার এক্সপেরিয়েন্স!

মানুষ একসাথে থাকার চুক্তিবদ্ধ হয়েও, বিচ্ছেদ করে! অথচ পাখি সঙ্গী হারালে, উপোসে মরে।
05/04/2026

মানুষ একসাথে থাকার চুক্তিবদ্ধ হয়েও, বিচ্ছেদ করে!
অথচ পাখি সঙ্গী হারালে, উপোসে মরে।

গল্পটা হাজার বছর আগের কোনো এক সন্ধ্যার। পৃথিবীতে ঝেঁকে অন্ধকার নেমে এলে, কেউ যেন পরম মমতায় জ্বালিয়ে দিলো ঘরের কুপিবাতিটি...
05/04/2026

গল্পটা হাজার বছর আগের কোনো এক সন্ধ্যার। পৃথিবীতে ঝেঁকে অন্ধকার নেমে এলে, কেউ যেন পরম মমতায় জ্বালিয়ে দিলো ঘরের কুপিবাতিটি। সেই সন্ধ্যায় শুধু ঘরের কোণের কুপিবাতিই জ্বলল না, এক চপল কিশোরের মনের কোণেও টিমটিম করে জ্বলে উঠেছিল একটুকরো জিজ্ঞাসা। সেই জিজ্ঞাসার উত্তর পেতে সেই চপল কিশোরকে হাঁটতে হয়েছিল যুগের পর যুগ। দিন-রাত একাকার করে, পথের পর পথ, প্রান্তরের পর প্রান্তর তাকে পাড়ি দিতে হয়েছিল একাকী। শরীরে নেমেছিল অবসাদ, গা জুড়ে নেমেছিল পথের ক্লান্তি। কিন্তু সেই একটুকরো জিজ্ঞাসার অবদমিত আহ্বান তাকে কোথাও থামতে দিলো না।

ধু-ধু মরুভূমির পথ, ধুলোয় আচ্ছন্ন শহর, কখনো-বা নিষ্প্রভ নক্ষত্রের মিটিমিটি আলোতে খুঁজে বেড়াতে হয়েছিল সেই জিজ্ঞাসার সন্ধান। কিন্তু সেই পথিকের পথ যেন ফুরোতে চাইল না আর।

তারপর, শতাব্দী পার হলো। পৃথিবীরই এক প্রান্তরে, জীর্ণ শরীর নিয়ে হেঁটে যাচ্ছিল এক শতাব্দী প্রাচীন পথিক—এক পরমের সন্ধানে। এই উপাখ্যান সেই পথিকের জীবনকে ঘিরে। শেষ পর্যন্ত জিজ্ঞাসার সেই উত্তর কি মিলেছিল? পথিক কি পৌঁছাতে পেরেছিল তার আরাধ্য জীবনের সমাপ্তিতে?

টান টান উত্তেজনার এই ঐতিহাসিক উপাখ্যানে পাঠক নিজেই খুঁজে নিক সেই উত্তর…

- আজি হতে হাজার বছর আগে
- আরিফ আজাদ

#ব‌ই #দূরবীন #আরিফ_আজাদ
#আজি_হতে_হাজার_বছর_আগে
#ইসলামি_সাহিত্য #উপন্যাস

মায়ের ভালোবাসা সর্বত্র ছড়িয়ে পড়ে
11/05/2025

মায়ের ভালোবাসা সর্বত্র ছড়িয়ে পড়ে

Address

107/A, New Elephant Road, Dhaka-
Dhaka
1205

Telephone

+8801773366266

Website

https://www.youtube.com/@DurbiinOfficial

Alerts

Be the first to know and let us send you an email when Durbiin.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Durbiin.com:

Share