Amar Ebook

Amar Ebook অনলাইন থেকে বাংলা ইবুক পড়তে ও ডাউনলোড

02/06/2025

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৫ ইতমধ্যেই প্রকাশিত হয়েছে। Government Primary Vacation List 2025 has been published.

03/05/2025

প্রাথমিক বিদ্যালয়ের সব বইয়ের পিডিএফ লিংক একসাথে এখানে পাবেন। আমাদের বিভিন্ন প্রয়োজনে কাগজের বইয়ের পাশাপাশি পিড...

আমাদের সময় পপি গাইড পড়েনি -- এমন শিক্ষার্থী ছিলো বিরল।খুবই জনপ্রিয় গাইড ছিলো।ছোট ছোট সাবটাইটেল দিয়ে, পয়েন্ট আকারে সব প্...
08/01/2024

আমাদের সময় পপি গাইড পড়েনি -- এমন শিক্ষার্থী ছিলো বিরল।

খুবই জনপ্রিয় গাইড ছিলো।

ছোট ছোট সাবটাইটেল দিয়ে, পয়েন্ট আকারে সব প্রশ্নের উত্তর লেখা ছিলো। দারুণ কার্যকরী ছিলো।

সবমিলিয়ে পপি গাইডের অবদান অস্বীকার করা অসম্ভব!

প‌পি গাইডের লেখক ছিলেন অধ‌্যক্ষ আব্দুল ম‌জিদ স্যার।

আজ শুনলাম স্যার কুমিল্লা-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হয়েছেন।

নায়ক - নায়িকা - গায়ক - গায়িকা- ভাঁড় -জোকার- স্তুতিকারী প্রার্থীদের মধ্যে আপনাদের মতো কিছু মানুষ সাংসদ নির্বাচিত হয়েছেন -- এটি অন্তত: পজিটিভ একটি বিষয়।

অভিনন্দন স্যার।

#পুনশ্চ

এই পপি ছিলো স্যারের আদরের মেয়ে, মেয়ের নামেই পপি গাইডের নামকরণ।

পড়ার প্রায় ত্রিশ বছর পর পপি গাইডের সেই ঐতিহাসিক পপিকে দেখলাম, বাবার সাথে।

যাহোক, ধন্যবাদ অধ‌্যক্ষ আব্দুল ম‌জিদ স্যার। আপনার কাছে এই ধন্যবাদ হয়তো পৌঁছাবেনা। তবুও বিলম্বিত ধন্যবাদ।

আমাদের জীবন গড়ায় আপনার অবদান ছিলো।

একেবারেই কৃতজ্ঞতা প্রকাশ না করার চেয়ে দেরীতে প্রকাশ করা নিশ্চয় উত্তম।

বেটার লেইট দ্যান নেভার!



08/01/2024

আসসালামু আলাইকুম,
আশা করি সবাই ভালো আছেন। Toleter.com ওয়েবসাইট ব্যবহার করে আপনারা বাসা ভাড়ার বিজ্ঞাপন এবং বাসা খুঁজতে পারেন। এছাড়াও আপনারা জমি বিক্রয়ের বিজ্ঞাপন দিতে পারেন।

আমাদের পেজ Toleter
ওয়েবসাইট https://www.toleter.com

07/12/2023

লেখকঃ ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর, ক্যাটাগরিঃ আধ্যাত্মিকতা ও সুফিবাদ, মূল্যঃ 385.0, লিংকঃ www.rokomari.com/book/75371 , সার সংক্ষ.....

08/10/2023

অভাবি মানুষের অভাব বেশিদিন থাকে না,
কিন্তু লোভী মানুষের অভাব কোনদিন শেষ হয় না।

নতুন নতুন ফিচার নিয়ে শুরু হলো Shikho একাডেমিক প্রোগ্রাম! 🥳মেন্টরদের সাথে লাইভ ক্লাসে শেষ করো সিলেবাস এবং লাইভ টেস্ট দিয়ে...
04/01/2023

নতুন নতুন ফিচার নিয়ে শুরু হলো Shikho একাডেমিক প্রোগ্রাম! 🥳
মেন্টরদের সাথে লাইভ ক্লাসে শেষ করো সিলেবাস এবং লাইভ টেস্ট দিয়ে ক্লাসে এগিয়ে থাকো সবার আগে! 😁
📌WZAMAN10 ব্যবহার করে ১০% ডিসকাউন্ট পেয়ে যাবেন ৩ মাসের কোর্সে
📌WZAMAN20 ব্যবহার করে ২৫% ডিসকাউন্ট পেয়ে যাবেন ফুল কোর্সে।

তুমি যদি ৯ম শ্রেণি থেকে ১২শ শ্রেণির শিক্ষার্থী হয়ে থাকো এই প্রোগ্রামটি তোমার জন্য! 🤩
এই প্রোগ্রামে থাকছে 👉🏼
📲 সলভিং ক্লাস
✒️ স্মার্ট নোটস
📄 ক্লাস নোটস
🎞️ অ্যানিমেটেড ভিডিও লেসন
📝 লাইভ টেস্ট ও প্র্যাকটিস টেস্ট
📈 রিপোর্ট কার্ড
✅ এক্সট্রা ক্লাস
বছরজুড়ে ক্লাসে এবং পরীক্ষায় সবার সেরা হতে আজই ভর্তি হও! 😃
Course link: Class 9: https://shikho.com/academic-program/class-9
Class 10: https://shikho.com/academic-program/class-10
Class 11: https://shikho.com/academic-program/class-11

05/12/2022

৫ ডিসেম্বর ১৯৬৯
বঙ্গবন্ধু ঘোষণা করেন "আজ থেকে পূর্ব পাকিস্তানের নাম হবে বাংলাদেশ।"
সেই থেকে ''বাংলাদেশ'' নামটি আমাদের।

স্বাধীনতা উত্তর বাংলাদেশ(Swadhinata Uttar Bangladesh) পিনাকী ভট্টাচার্য(Pinaki Bhattacharya) এর লেখা একটি বই। এখানে তিনি...
21/11/2022

স্বাধীনতা উত্তর বাংলাদেশ(Swadhinata Uttar Bangladesh) পিনাকী ভট্টাচার্য(Pinaki Bhattacharya) এর লেখা একটি বই। এখানে তিনি বাংলাদেশ স্বাধীনতা লাভের পরবর্তী ঘটনার দিকে নজর দিয়েছেন।

বাংলাদেশের ইতিহাস লেখার কাজ একাধারে বিপজ্জনক এবং দুরূহ। বাংলাদেশের ইতিহাসের যে বয়ানগুলো হাজির আছে, তার সিংহভাগ উদ্দেশ্যমূলক ও খন্ডিত। এই খন্ডিত ইতিহাসে বেশির ভাগ সময় ভীরুরা ‘নায়ক’ আর বীরেরা ভিলেন” বা ‘খলনায়ক’ হিসেবে পরিচিতি পেয়েছেন।
Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য

স্বাধীনতা উত্তর বাংলাদেশ(Swadhinata Uttar Bangladesh) পিনাকী ভট্টাচার্য(Pinaki Bhattacharya) এর লেখা একটি বই। পিডিএফ আকারে পড়া ও ডাউনলোড করা যা....

একবার এক পর্যটক মেক্সিকোয় গেলেন; জেলেদের মাছের খুব প্রশংসা করলেন। তারপর বললেন,“আচ্ছা, মাছ ধরতে আপনাদের কত সময় লাগে?”“বেশ...
16/11/2022

একবার এক পর্যটক মেক্সিকোয় গেলেন; জেলেদের মাছের খুব প্রশংসা করলেন। তারপর বললেন,
“আচ্ছা, মাছ ধরতে আপনাদের কত সময় লাগে?”
“বেশিক্ষণ না” জেলেদের এক কথার উত্তর।

“তাহলে আপনারা আরও বেশি সময় দিয়ে আরও বেশি মাছ ধরেন না কেন?” লোকটা প্রশ্ন করেন। জেলেরা বলেন, "আমরা যে মাছে ধরি তাতে আমাদের প্রয়োজন মিটে যায়"।
“তাহলে মাছ ধরার পর বাকি সময়টা আপনারা কী করেন?” লোকটা জিজ্ঞাসা করে। জেলেরা জবাব দেয়,
“আমরা ঘুমায়, মাছ ধরি, বাচ্চাদের সাথে খেলা করি, বৌয়ের সাথে খাই, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দেই, মজা করি, হাসি, গলা ছেড়ে গান গাই…”। পর্যটক তাদেরকে থামিয়ে বলেন,“আমি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছি। আমি আপনাদেরকে বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারি। আপনাদেরকে আরও বেশি সময় দিয়ে মাছ ধরতে হবে, বাড়তি মাছগুলো বিক্রি করে মাছ ধরার বড় নৌকা কিনতে হবে। ”

“তারপর?” জেলেদের প্রশ্ন।
“আপনারা বড় নৌকার সাহায্যে বেশি মাছ ধরবেন, বেশি আয় করবেন। সেটা দিয়ে আরও বড় দুটা, তিনটা বা আরও বেশি নৌকা কিনবেন। একসময় মাছ ধরার নৌবহর বানিয়ে ফেলবেন। তখন মধ্যসত্ত্বভোগী ব্যবসায়ীদের কাছে মাছ বিক্রি না করে, সরাসরি মাছ প্রসেসিং ফ্যাক্টরির সাথে বেচাকেনা করবেন। এক সময় নিজেরাই মাছ প্রসেসিং ফ্যাক্টরি খুলে বসবেন। তারপর অনেক ধনী হয়ে গ্রাম ছেড়ে মেক্সিকোর রাজধানী, আমেরিকার লসএঞ্জেলেস বা নিউ ইয়র্কে চলে যাবেন। সেখান থেকে আপনারা মেগা প্রজেক্ট চালু করবেন। ”

“এসব করতে কত সময় লাগবে?” জেলেদের প্রশ্ন।
“কুড়ি/পঁচিশ বছর তো লাগবেই।” জবাব দেয় পর্যটক।
“তারপর” জেলেরা প্রশ্ন করে।
লোকটা হেসে জবাব দেয়, “ব্যবসায় যখন আরও বড় হবে তখন আপনারা শেয়ার বাজারে যাবেন, মিলিয়ন মিলিয়ন ডলার আয় করবেন।”

“মিলিয়র ডলার! ধরুন পেলাম মিলিয়ন ডলার। কিন্তু, তারপর?” জেলেরা সবিস্ময়ে প্রশ্ন করে। পর্যটক তখন জবাব দেন, “আপনারা তখন অবসরে যাবেন। শান্ত গ্রামে ফিরে এসে সমুদ্রের ধারে ঘুমাবেন, বাচ্চাদের সাথে খেলা করবেন, বৌয়ের সাথে খাবার খাবেন, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দিবেন, মজা করবেন…,”। তখন জেলেরা বলেন,
“সেই কাজটাই তো আমরা এখন করছি। তাহলে এই বিশ/পঁচিশ বছরের এই কষ্টের জীবনের মানে কী?”

(সংগৃহীত ও অনূদিত)

শুভ জন্মদিন জাদুকর ❤️
13/11/2022

শুভ জন্মদিন জাদুকর ❤️

Address

Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Amar Ebook posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category