Free Ebooks Library

Free Ebooks Library Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Free Ebooks Library, Book shop, Dhaka.

মাত্র ৩৫ ডলারেই এবার পাওয়া যাবে বিশ্বখ্যাত সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের উইন্ডোজ পিসি। আর এটি সম্ভব হবে ক...
07/02/2015

মাত্র ৩৫ ডলারেই এবার পাওয়া যাবে বিশ্বখ্যাত সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের উইন্ডোজ পিসি। আর এটি সম্ভব হবে ক্রেডিট কার্ড আকারের রাস্পবেরি পাই কম্পিউটার বোর্ডের সাহায্যে। সম্প্রতি রাস্পবেরি পাই টু সংস্করণ বাজারে এসেছে, যেখানে মাইক্রোসফট যৌথভাবে কম দামে কম্পিউটার দেওয়ার এ কার্যক্রমে কাজ করছে।
২০১২ সালে কম দামে কম্পিউটার সুবিধা সবার কাছে পৌঁছে দিতে রাস্পবেরি পাই নামের কম্পিউটার বোর্ড বাজারে ছাড়ে রাস্পবেরি ফাই ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইব্যান আপটন বলেন, এবারের সংস্করণে আগের চেয়ে উন্নত প্রযুক্তিসুবিধা যুক্ত করা হয়েছে। যাতে করে আরও একাধিক যন্ত্র সমর্থন করতে পারে রাস্পবেরি পাই।
মাইক্রোসফট জানিয়েছে, উইন্ডোজ ১০ এবার রাস্পবেরি পাই টু সংস্করণ সমর্থন করবে। এর ফলে এর সাহায্যে মাত্র ৩৫ ডলারেই উইন্ডোজচালিত কম্পিউটার পাবেন ব্যবহারকারীরা। চলতি বছরের শেষ দিকেই ৩৫ ডলারের উইন্ডোজ পিসি বাজারে আনতে পারবে বলে আশাবাদী মাইক্রোসফট।
এবারের নতুন এ সংস্করণটি একই সঙ্গে পিসি, ট্যাবলেট, স্মার্টফোন এমনকি রাস্পবেরি পাই টুর মতো কম্পিউটার বোর্ডচালিত যন্ত্রেও চলবে উইন্ডোজ ১০। এ ছাড়া রাস্পবেরি পাইটুতে যুক্ত হয়েছে কোয়াডকোর এআরএম কোর্টেক্স এ-সেভেন প্রসেসর-সুবিধা ও এক গিগবাইটের র্যাম। এতে এআরএমভি৭ র্যাম সুবিধা থাকায় লিনাক্স এবং উইন্ডোজ ১০ সহজেই চলবে।
কম খরচে কম্পিউটার সহজে ব্যবহারকারীদের কাছে পৌঁছাতে বিশ্বসেরা বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। এ ক্ষেত্রে ইতিমধ্যে খরচ কমিয়ে আনতে বিশেষ কম্পিউটার বোর্ড তৈরি করে সাড়া জাগিয়েছে রাস্পবেরি পাই। এবার এর সঙ্গে যুক্ত হলো মাইক্রোসফট।

পৃথিবীর সবচেয়ে অসুন্দর দৃশ্য হল লোভে চকচক করা চোখ।আর সবচেয়ে সুন্দর দৃশ্য গভীর মমতায় আদ্র প্রেমিকার চোখ। ............পেন্...
07/02/2015

পৃথিবীর সবচেয়ে অসুন্দর দৃশ্য হল লোভে চকচক করা চোখ।আর সবচেয়ে সুন্দর দৃশ্য গভীর মমতায় আদ্র প্রেমিকার চোখ। ............পেন্সিলে আঁকা পরী।

Congratulations to Bangladesh football team as they enter the final of Bangobondhu Gold Cup by defeating Thailand 1-0!
06/02/2015

Congratulations to Bangladesh football team as they enter the final of Bangobondhu Gold Cup by defeating Thailand 1-0!

05/02/2015

# ___দিবস_প্রতিপাদ্য
$ CEDAW দিবস ৩ সেপ্টেম্বর
$ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস ৮ সেপ্টেম্বর
$ বিশ্ব ফিজিওথেরাপি ৮ সেপ্টেম্বর
$ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস ১৫ সেপ্টেম্বর
$ জাতীয় আয়কর দিবস ১৫ সেপ্টেম্বর
$ আন্তর্জাতিক শান্তি দিবস ২১ সেপ্টেম্বর
$ বিশ্ব আলঝেইমার দিবস ২১ সেপ্টেম্বর
$ মীনা দিবস ২৪ সেপ্টেম্বর
$ OIC দিবস ২৫ সেপ্টেম্বর
$ বিশ্ব পর্যটন দিবস ২৭ সেপ্টেম্বর
$ বিশ্ব হার্ট দিবস ২৯ সেপ্টেম্বর

05/02/2015

সাধারন জ্ঞ্যান, বাংলাদেশ প্রসংগঃ
বাংলাদেশের বৃহত্তম হাওড়ের
নামঃ হাকালুকি
কোন কাগজ মিলে কাচামাল হিসেবে আখের
ছোবরা ব্যবহৃত হয়- পাকশী কাগজ মিল
ষাট গম্বুজ মসজিদ নির্মাণ করেন- খান
জাহান আলী
আনন্দ বিহার অবস্থিত- ময়নামতিতে
বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহার-
সীতাকোট বিহার
বাংলাদেশের প্রথম জাদুঘরের
নামঃ বরেন্দ্র জাদুঘর
সিলেটের পূর্বনামঃ জালালাবাদ
কান্তজীর মন্দিরঃ দিনাজপুর
মাধবকুন্দ অবস্থিত- মৌলভীবাজার
পরবর্তীতে সহজে পাওয়ার জন্যে শেয়ার
করে নিজের প্রোফাইলে রেখে দিতে পারেন।

05/02/2015

মেয়ে ঝকঝকে নতুন
একটা iPhone কিনলো।
শুধু
তাই না,
সাথে একটি স্ক্রিন
প্রটেকটর এবং সুন্দর
একটা কাভারও
কিনলো। সে তার
বাবাকে ফোনটা দেখালো,
এরপর তাদের
মধ্যে কী কথোপকথন
হল পড়ুনঃ
বাবাঃ খুব সুন্দর
মোবাইল এটি। কত
দিয়ে কিনলে?
মেয়েঃ এই তো ৫০,০০০
টাকা দিয়ে ফোন, ১২০০
টাকা দিয়ে কাভার
আর ২০০
টাকা দিয়ে স্ক্রিন
প্রটেকটর।
বাবাঃ আচ্ছা তুমি কেন
কাভার এবং স্ক্রিন
প্রটেকটরটি কিনলে?
তুমি তো চাইলে আরো ১৪০০
টাকা সেইভ
করতে পারতে!
মেয়েঃ বাবা,
আমি ৫০,০০০টাকা দিয়ে মোবাইল
কিনতে পারলাম, আর
এর সুরক্ষার জন্য
১৪০০
টাকা খরচ
করতে পারব না? আর
এই কাভারের
কারণে ফোনটা আরো সুন্দর
দেখাচ্ছে।
বাবাঃ এটা কি অ্যাপল
কোম্পানির জন্য
অপমান
না? তারা কি যথেষ্ট
সুরক্ষার
ব্যবস্থা করে ফোনটা তৈরি করেনি?
মেয়েঃ না বাবা,
তারা নিজেরাই
পরামর্শ
দিয়েছে যেন
আমরা স্ক্রিন
প্রটেকটর এবং কাভার
ব্যবহার করি এর
সুরক্ষার জন্য। আর
ফোনটার
কোনো ক্ষতি হোক
তা আমি চাই না।
বাবাঃ এটার
কারণে কি ফোনটার
সৌন্দর্য
কমে যাচ্ছে না?
মেয়েঃ না বাবা,
সৌন্দর্য
আরো বাড়িয়ে দিচ্ছে।.
এরপর বাবা তার মেয়ের
দিকে তাকালেন
এবং ভালোবাসা মাখা একটা হাসি দিয়ে বললেন,
আমার
মেয়ে তুমি জানো আমি তোমাকে অনেক
ভালোবাসি।
তুমি ফোনটা কিনতে ৫০,০০০
টাকা খরচ
করলে এবং আরো ১৪০০
টাকা খরচ
করলে এর সুরক্ষার
জন্য, খুব ভালো।
কিন্তু
যিনি তোমাকে খুব
সুন্দর
করে সৃষ্টি করেছেন
এবং তোমাকে নির্দেশও
দিয়েছেন তোমার
সুরক্ষার জন্য যেন
কাভার তথা হিজাব
পরিধান
কর, তাহলে তোমার
কি সেই সৃষ্টিকর্তার
কথা শোনা উচিত না?
ফোনটার সুরক্ষার
জন্য
তুমি কী করলে তার
জন্য
তোমাকে আখিরাতে প্রশ্ন
করা হবে না, কিন্তু
হিজাবের জন্য
আমাকে এবং তোমাকে অবশ্যই
জিজ্ঞেস করা হবে।

04/02/2015

বাংলা সাহিত্য : রবীন্দ্রনাথ ঠাকুর
০১. রবীন্দ্রনাথ ঠাকুরের পারিবারটি কোন বংশের
ছিল?
উ: পিরালি ব্রাহ্মণ বংশের।
০২. তিনি কত বছর বয়সে কবিতা রচনা আরম্ভ
করেন?
উ: আট বছর।
০৩.রবীন্দ্রনাথ কত সালে ইংরেজি সাহিত্য পাঠের
উদ্দেশ্যে প্রথম ইংল্যান্ড যান?
উ: ১৮৭৮ সালে।
০৪. রবীন্দ্রনাথ তাঁর নিচের
লেখা কয়টি নাটকে অভিনয় করেন?
উ: ১৩টি।
০৫. আর্জেন্টিার কোন
মহিলা কবিকে রবীন্দ্রনাথ বিজয়া নাম দেন?
উ: ভিক্টোরিয়া ওকাম্পো।
০৬. তাঁকে রবীন্দ্রনাথ কী উৎসর্গ করেন?
উঃ পূরবী কাব্য (১৯২৫)।
০৭. রবীন্দ্রনাথের সর্বশেষ বিদেশযাত্রা কোন
দেশে, কবে?
উঃ সিংহল, ১৯৩৪ সালে।
০৮. রবীন্দ্রনাথের শ্বশুর বাড়ি কোথায়?
উঃ বাংলাদেশের খুলনায়।
০৯. রবীন্দ্রনাথ কত সালে ব্রাহ্ম সমাজের
দায়িত্ব গ্রহণ করেন?
উঃ ১৮৮৪ সালে
১০. তাঁর ‘রাজর্ষি’ উপন্যাস কোন পত্রিকায় বের
হয়?
উঃ ‘বালক’ পত্রিকায়।

10/03/2014

"পৃথিবীতে ২ ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ রাগ প্রকাশ করতে পারে, খুশি প্রকাশ করতে পারে না। আরেক ধরনের মানুষ খুশি প্রকাশ করতে পারে, রাগ প্রকাশ করতে পারে না।"

লীলাবতী:(হুমায়ূন আহমেদ )
http://ebooksshop.blogspot.com/2014/02/humayun-ahmed-all-books-free-download.html

09/03/2014

নিজের জীবনকে তুচ্ছ করে গর্ভে করে ধারণ
যন্ত্রণাকাতর প্রতিটি প্রহর, পিছু পিছু ছিল মরণ।

এত ব্যথা এত যন্ত্রণা পেয়েও সব যে গিয়েছ ভুলে
নতুন পৃথিবী উপহার দিয়ে, বুকে নিয়েছ তুলে।

বাকহীন হয়ে নির্বাক চোখে যখন চেয়েছি যা
একটুও বুঝতে দেরি করনি, স্নেহময়ী প্রিয় মা
কত রাত যে বিনিদ্র কাটিয়ে পাশে ছিলে তুমি বসে
এ ঋণ যে শোধ হওয়ার নয়, যদি পুনঃ জনমও আসে।

--সংগ্রহীত
http://ebooksshop.blogspot.com/search/label/Rabindranath%20Tagore

কেবল বস্তুগত সম্পদের প্রাচুর্য মানুষকে দেয় না কাঙ্ক্ষিত সুখ ও প্রশান্তি। আধ্যাত্মিকতামুক্ত ও ধর্মহীন পরিবেশে ব্যাপক সম্প...
06/03/2014

কেবল বস্তুগত সম্পদের প্রাচুর্য মানুষকে দেয় না কাঙ্ক্ষিত সুখ ও প্রশান্তি। আধ্যাত্মিকতামুক্ত ও ধর্মহীন পরিবেশে ব্যাপক সম্পদ ভোগ করেও মানুষ যে সুখী হয় না তার প্রমাণ হল পাশ্চাত্যের জনগণের প্রশান্তিহীনতা। পশ্চিমা মতাদর্শের মূল কথাই হল,পার্থিব জীবন ভোগের জীবন। কিন্তু মৃত্যুর পর আর কিছুই নেই। এ বিষয়টি পশ্চিমাদেরকে উদ্দেশ্যহীনতার যন্ত্রণা দিয়ে যাচ্ছে। কিন্তু ইসলাম বলে, মৃত্যুই মানুষের জীবনের শেষ কথা নয়। পরকালে থাকবে সত কাজগুলোর জন্য পুরস্কার। আর এই চিন্তা নিয়ে ধার্মিক মানুষেরা বেশি বেশি সত কাজ করেন বলে মৃত্যু নিয়ে তারা শঙ্কিত থাকেন না।

একজন বিশ্বাসী ব্যক্তি অস্তিত্ব জগত সম্পর্কে সুধারণা রাখেন। তার দৃষ্টিতে সৃষ্টিকর্তার বিধান সঠিক ও ন্যায়বিচারপূর্ণ। তার মতে সৃষ্টিকর্তা দয়ালু ও করুণাময়। তাই বিশ্বাসীরা জীবনকে নিয়ে সন্তুষ্ট ও সুখী। কঠিন সংকট আর বিপদের চড়াই-উতরাই তাদের বিচলিত বা হতাশ করে না। কারণ, তারা জানেন জীবনে সমস্যা এবং বিপদ ও কষ্টও উদ্দেশ্য বা তাতপর্যহীন নয়। বিশ্বাসীরা সুখের সময়ও ভারসাম্যপূর্ণ কথাই বলেন । সুখে ও দুঃখে সব অবস্থায় আল্লাহর সন্তুষ্টি অর্জনই তাদের লক্ষ্য ও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

ধর্ম বিশ্বাসীরা কেবল নিজের কল্যাণ নিয়ে ভাবেন না, তারা অন্যদের কল্যাণের জন্যও সচেষ্ট থাকেন। সব সময় আশাবাদী থাকেন বলে তারা গভীর মানসিক ও আত্মিক প্রশান্তি অনুভব করেন।

অন্যদিকে যারা ধর্মে বিশ্বাসী নন তারা নানা উদ্বেগ,দুশ্চিন্তা এবং মানসিক রোগে ভোগেন। অন্যদিকে যাদের ঈমান যত দৃঢ় তাদের মধ্যে এ ধরনের সমস্যা ততই কম। আর এ কারণেই আর্নেস্ট রেননের মত পশ্চিমা চিন্তাবিদরা মনে করেন, ধর্ম ও ধর্মের প্রতি মানুষের আগ্রহ কখনও বিলুপ্ত হবে না। বরং বস্তুবাদীদের বিরোধিতা সত্ত্বেও ধর্ম চিরকাল টিকে থাকবে। সত্য ধর্মের এই প্রবল আকর্ষণের কারণেই বস্তুবাদীতা আর লাগামহীন স্বাধীনতার প্রতি বিতৃষ্ণ পাশ্চাত্যের অনেকেই ইসলামের মধ্যে খুঁজে পেয়েছেন লক্ষ্যহীনতা ও আত্মপরিচিতিহীনতা থেকে মুক্তি এবং ধ্বংসাত্মক স্বাধীনতার অন্ধকার থেকে আধ্যাত্মিক জ্যোতির্ময়তার আলোকবর্তিকা। http://ebooksshop.blogspot.com/2014/02/free-download-al-quran-arabic.html

Address

Dhaka
5400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Free Ebooks Library posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category