Book Street

Book Street This is your online book store and sales outlet for almost all kinds of bangla, english and imported Indian books,

This is your online book store and sales outlet for almost all kinds of bangla, english and imported Indian books.

বাছাইকৃত সেরা ৮০টি বই!!* অর্ডার করতে ইনবক্সে নক করুন।
16/05/2026

বাছাইকৃত সেরা ৮০টি বই!!

* অর্ডার করতে ইনবক্সে নক করুন।

বই: কমিক্স ও গ্রাফিক্স ৫ময়ূখ চৌধুরী ১০০প্রকাশনী: বুক ফার্মপৃষ্ঠা: ২৮০ (রয়্যাল সাইজ, পেপারব্যাক)বিক্রয়মূল্য: ৯৯০ টাকাময়ু...
16/05/2026

বই: কমিক্স ও গ্রাফিক্স ৫
ময়ূখ চৌধুরী ১০০

প্রকাশনী: বুক ফার্ম
পৃষ্ঠা: ২৮০ (রয়্যাল সাইজ, পেপারব্যাক)
বিক্রয়মূল্য: ৯৯০ টাকা

ময়ুখ চৌধুরী (১৯২৬-১৯৯৬) নামটি শুনলেই আমাদের স্মৃতিপটে অনিবার্যভাবে ভেসে আসবে অসামান্য গতিময় কিছু ছবি, সেইসঙ্গে রোমাঞ্চকর কিছু অনুভূতি। মূলত কমিকস প্রণেতা হলেও ছোটোদের জন্য গল্প, উপন্যাসও তিনি লিখেছেন। তাঁর ভাষার সাবলীল গতি, রোমাঞ্চকর পরিস্থিতি নির্মাণ ও কাহিনির চুম্বকীয় আকর্ষণ তাঁর সৃষ্টিকে অন্য মাত্রায় নিয়ে যায়।

১৯২৬ থেকে ২০২৬ সাল; জন্মশতবর্ষের সময়বৃত্তে প্রবেশ করেছেন ময়ুখ চৌধুরী। সেই উপলক্ষ্যে 'বুক ফার্ম'-থেকে 'কমিক্স ও গ্রাফিক্স- ময়ুখ চৌধুরী ১০০' সংখ্যা (সম্পাদনা: বিশ্বদেব গঙ্গোপাধ্যায় ও স্বাগত দত্ত বর্মন) প্রকাশিত হল।

এই সংস্করণে যুক্ত হয়েেেছ প্রায় ১০০ পাতা কমিকস, একটি সম্পূর্ণ উপন্যাস, দুষ্প্রাপ্য রচনা, সম্মুখের কমিকস আর গল্প-কাহিনি নিয়ে বিস্তারিত আলোচনা, ব্যক্তি-শিল্পী-সাহিত্যিক ময়ুখের মূল্যায়ন সহ অসংখ্য দুষ্প্রাপ্য রঙিন ও সাদা-কালো অলংকরণ ও তাঁর সৃষ্টি সম্ভারের বিস্তারিত তথ্যপঞ্জি।

বিদেশি কমিকস যে এখনও ভারতের বাজারের সিংহভাগ দখল করে আছে তাতে সন্দেহ নেই। দীর্ঘ সময়ের বিবর্তনের মধ্যেও ভারতীয় কমিকস যে সাবালকত্ব অর্জন করতে পারেনি তার মূলে আছে মৌলিক কাহিনির অভাব ও আধুনিক কমিকস তৈরির কলাকুশলতা সম্পর্কে এখানকার মুদ্রণ শিল্পের শিল্পীদের অজ্ঞতা।

'৬০-এর দশকে নারায়ণ দেবনাথ জনপ্রিয় ফানিস কমিকস চরিত্র ছাড়াও কিছু মৌলিক কাহিনিও চিত্রায়িত করেছেন, এ পথে এগিয়েছেন আরও অনেকেই। তবু ময়ুখ চৌধুরীকে আলাদা গুরুত্ব দিতে হবে কারণ প্রধানত রিয়েলিস্টিক চিত্রকাহিনি তাঁর হাত দিয়েই বেরিয়েছে। মৌলিক (Original) আকর্ষণীয় রোমাঞ্চকর গল্প যার পটভূমি জনপদের প্রান্তর থেকে চার দেয়ালের অভ্যন্তর, ইতিহাসের পাতা থেকে প্রত্যন্ত অরণ্য প্রান্তর... বিশেষত বন্যপ্রাণীদের নিয়ে অনবদ্য দ্রুতিময় ছবি বাংলা কমিকসকে নাবালকত্ব থেকে উত্তরণের পথ দেখিয়েছিল।

সত্যজিৎ রায় ১৯৬১-তে আবার 'সন্দেশ'-এর প্রকাশন আরম্ভ করেন। ছোটোদের জন্য 'কমিকস' প্রকাশের চিন্তা তাঁর ছিল। সত্যজিতের সে চিন্তাকেই বাস্তব রূপ দিলেন ময়ুখ চৌধুরী। ১৯৬২-তে 'সন্দেশ'-এর পাতায় প্রকাশিত হয় 'ঋণশোধ'। সম্পূর্ণ নতুন আঙ্গিকে বাংলা কমিকস। শিল্পীর নাম প্রসাদ রায়। যেটিও তাঁর ময়ুখ চৌধুরীর মতো আর একটি ছদ্মনাম। আসল নাম শক্তিপ্রসাদ রায় চৌধুরী (/শনিপ্রসাদ রায় চৌধুরী)। পরে 'সন্দেশ'-এর পাতাতেই সময়ক্রমে বেশ কিছু কমিকস উপহার দিয়েছিলেন এবং ওই একই সময়ে 'মরণ খেলার খেলোয়াড়' নামে তাঁর যে মৌলিক গল্পটি বেরিয়েছিল, লেখকরূপে তাঁর নাম ছিল- ময়ুখ চৌধুরী। পরে ওই নামেই কমিকস করতে শুরু করেন।

** অর্ডার করতে ইনবক্স করুন। যেকোনো সংখ্যক বইয়ের জন্য ডেলিভারি চার্জ সর্বনিম্ন ৭০ টাকা থেকে শুরু।

সোভিয়েত দেশের রুপকথা সমগ্র (১-৩) সেট মূল্য-১০,৩৯৫ টাকাশুধু ২ নং খণ্ডের মূল্য - ৪১৮০ টাকা ** অর্ডার করতে ইনবক্স করুন। যেক...
16/05/2026

সোভিয়েত দেশের রুপকথা সমগ্র (১-৩) সেট মূল্য-১০,৩৯৫ টাকা

শুধু ২ নং খণ্ডের মূল্য - ৪১৮০ টাকা

** অর্ডার করতে ইনবক্স করুন। যেকোনো সংখ্যক বইয়ের জন্য ডেলিভারি চার্জ সর্বনিম্ন ৭০ টাকা থেকে শুরু।

বই: র‍্যাগডললেখক: ড্যানিয়েল কোলঅনুবাদ: আহনাফ তাহমিদপ্রকাশনী: গ্রন্থরাজ্য পৃষ্ঠা: ৩৪৪মুদ্রিত মূল্য: ৭০০ টাকাধুরন্ধর, অতি ...
16/05/2026

বই: র‍্যাগডল
লেখক: ড্যানিয়েল কোল
অনুবাদ: আহনাফ তাহমিদ
প্রকাশনী: গ্রন্থরাজ্য
পৃষ্ঠা: ৩৪৪
মুদ্রিত মূল্য: ৭০০ টাকা

ধুরন্ধর, অতি ধুরন্ধর।
আর আমাদের খুনি হচ্ছে মহা ধুরন্ধর। হেসেখেলে একের পর এক শিকার করে যাচ্ছে সে।
লন্ডন মেট্রোপলিটন পুলিশ একটা অ্যাপার্টমেন্টে ঝুলন্ত লাশ পেলো। লাশটার শরীরের একেকটা অংশ খুনি জোড়া লাগিয়েছে তার ছয়জন শিকারের কাটা অঙ্গ দিয়ে। পুতুলের মতো সেলাই করা মৃতদেহটার নাম দেওয়া হয়েছে "র‍্যাগডল"।
সাসপেন্ড হওয়া ডিটেকটিভ উইলিয়াম ফকস ওরফে "দ্য উলফ"-কে আবার তদন্তে ফিরিয়ে আনা হলো। একটা কেসে ভজকট পাকানোর পর মনস্তাত্ত্বিক কিছু সমস্যার মাঝ দিয়ে যাচ্ছে সে। তারপরও এই খুনিকে ধরতে উলফের সাহায্য লাগবেই।
ব্যাক্সটার, এডমন্ডস, সিমন্স, ফিনলে-সবাই যেন এক গোলকধাঁধার মাঝে আটকে গেছে। প্রতি পদক্ষেপে খুনি নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছে, তাদেরকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে। বদমাশটা এরপর মিডিয়ার কাছে প্রকাশ করলো একটা তালিকা। পরবর্তী ভিক্টিমদের নাম এবং তাদেরকে খুন করার দিনক্ষণ সবকিছু জানিয়ে দিয়েছে সে।
ধরো, পারলে আমাকে ধরে দেখাও!
আদাজল খেয়ে লাগল সবাই। যেমন করেই হোক, এই উন্মাদকে থামাতেই হবে।
কারণ-তার শেষ শিকারের নাম উইলিয়াম ফকস!

-----------------------------

বই: শাটার আইল্যান্ড
লেখক: ডেনিস লেহেইন
অনুবাদ: আদনান আহমেদ রিজন
প্রকাশনী: গ্রন্থরাজ্য
পৃষ্ঠা: ৩৪৪
মুদ্রিত মূল্য: ৬৭০ টাকা

১৯৫৪ সাল। এক বিচ্ছিন্ন দ্বীপে অবস্থিত অ্যাশক্লিফ হাসপাতাল, যেখানে রাখা হয় সবচেয়ে বিপজ্জনক অপরাধী ও মানসিক ভারসাম্যহীন রোগীদের। ইউএস মার্শাল টেডি ড্যানিয়েলস এবং তার সঙ্গী চাক আউল এখানে এসেছে এক রহস্যময় নিখোঁজ রহস্যের সমাধানে। তালাবদ্ধ সেল থেকে র‍্যাচেল সোলান্ডো নামের এক রোগী কীভাবে উধাও হয়ে গেল, তা নিয়ে চারদিকে ধোঁয়াশা।

তদন্ত শুরু হতেই টেডি টের পায়, হাসপাতালের নিরেট দেয়ালগুলোর আড়ালে লুকিয়ে আছে ভয়ংকর কোনো সত্য। চিকিৎসকদের সন্দেহজনক আচরণ আর এক প্রলয়ংকরী সামুদ্রিক ঝড় আরও জটিল করে তোলে পরিস্থিতি। রহস্যের গভীরে যেতে যেতে টেডি নিজেই জড়িয়ে পড়ে এক মানসিক গোলকধাঁধায়।

হাসপাতালের গোপন পরীক্ষা কি কোনো ষড়যন্ত্র, নাকি টেডির অবচেতন মনের ভ্রম? বাস্তবতা আর বিভ্রমের সীমারেখা মুছে যাওয়া এক শ্বাসরুদ্ধকর মনস্তাত্ত্বিক থ্রিলার-শাটার আইল্যান্ড। অপরাধবোধ আর ট্রমার এমন এক কাহিনি, যার চূড়ান্ত মোড় পাঠককে স্তব্ধ করে দিতে বাধ্য।

-----------------------------

বই: দ্য ডেঞ্জারাস ভেনাস
লেখক: কেইগো হিগাশিনো
অনুবাদ: কুদরতে জাহান
প্রকাশনী: গ্রন্থরাজ্য
পৃষ্ঠা: ২৯৬
মুদ্রিত মূল্য: ৫৫০ টাকা

তেশিমা হাকুরো একজন পশু চিকিৎসক। নিঃসঙ্গ নির্বর্ঝঞ্ঝাট জীবন কাটছিল তার। আচমকা এলো এক ফোন কল। তার সৎ ভাই গায়েব হয়ে গেছে। কিংবা হয়তো তাকে গায়েব করে দেয়া হয়েছে। কিছুদিন বাদেই উত্তরাধিকার সূত্রে সে ধনকুবের হতে যাচ্ছিল কি না!

তার কাছে সাহায্য নিতে আসে তার ভাইয়ের স্ত্রী। তার কথা রাখতে গিয়ে রহস্যের ঘেরাটোপে হারিয়ে যায় সে। অন্তর্মুখী হাকুরোকে তার বাবল থেকে বের করে নিয়ে আসে এই খেয়ালি তরুণী। যাদেরকে একপেশেভাবে ঘৃণা করত, তাদের ভিন্ন চেহারা উন্মোচিত হয় তার কাছে।

দুদে গোয়েন্দার বদলে সাধারণ মানুষদেরকে রহস্য সমাধান করতে দেখতে মজাই লাগে। থ্রিলার কিংবদন্তি কেইগো হিগাশিনোর সিরিয়াস সব কাজের ভিড়ে এটা একটা লাইট ডিটেকটিভ স্টোরি। প্রথাগতভাবে 'ইট দ্য রিচ' জনরার পথে আগাবে বলে মনে হলেও হাকুরোর সাথে সাথে পাঠকও নতুন দৃষ্টিভঙ্গির মুখোমুখি হবেন। আর গল্পের মোড়ে মোড়ে উত্তেজনা, হাস্যরস কিংবা রোমান্টিক সাবপ্লট-কোনো কিছুরই অভাব পড়বে না।

-----------------------------

বই: দ্য গেইজ
লেখক: এলিফ শাফাক
অনুবাদ: আহনাফ তাহমিদ
প্রকাশনী: আদী
পৃষ্ঠা: ২৪০
মুদ্রিত মূল্য: ৫০০ টাকা

বিশাল বপুর অধিকারিণী এক নারী এবং তার খর্বাকৃতির প্রেমিক।

মণিকাঞ্চন যোগ না হলেও তাদের মধ্যে ভালোবাসার কমতি নেই। তবে যেখানেই যায়, আড়চোখে মানুষের তাকানো দেখে হতে হয় বিদ্ধ। লোকের দৃষ্টি যেন বিষমাখা তীরের চেয়েও বিষাক্ত, সীসার বুলেটের চেয়েও তপ্ত। তারা সিদ্ধান্ত নিলো, এবার হবে ভূমিকা বদল। পুরুষ নেয় নারীর সাজ, আর নারী নিজের মুখে এঁকে নেয় গোঁফ। একে অন্যের জুতো পায়ে গলিয়ে দেখতে চায় জগতটাকে, লোকের কটূক্তিকে। একেক দৃষ্টির সাথে তাদের লড়াইটা একেক রকম। কেউ মানুষের তীক্ষ্মদৃষ্টির মুখোমুখি হতে ভয় পায়, আবার কেউ বুক চিতিয়ে সটান দাঁড়ায় সকল প্রশ্নের সামনে। মনস্তাত্ত্বিক দিক ভাবলেও দৃষ্টির প্রভাব ব্যাপক।

আর হ্যাঁ। ১৮৮০'র দশকে ইস্তানবুলে আয়োজিত অদ্ভুত এক "ফ্রিক শো" এর গল্পটা যে আপনাদের বলতেই হবে। এখানে মানুষ দেখে মানুষকে। খাঁচার ভেতরে মানুষ, খাঁচার বাইরে মানুষ। ভেতর থেকে বাইরে এক দৃষ্টি আর বাইরে থেকে ভেতরে আরেক।

পাঠক, এলিফ শাফাকের জাদুকরী দুনিয়ায় আপনি আহনাফ তাহমিদের অনুবাদে আরও একবার আমন্ত্রিত।

** অর্ডার করতে ইনবক্স করুন। যেকোনো সংখ্যক বইয়ের জন্য ডেলিভারি চার্জ সর্বনিম্ন ৭০ টাকা।

সফা প্রকাশনী থেকে আজ প্রকাশিত হলো মারাত্মক সুন্দর প্রচ্ছদের বইগুলো। ঈদের ছুটির আগ পর্যন্ত স্পেশাল ছাড়টা বজায় রাখছি আমরা।...
16/05/2026

সফা প্রকাশনী থেকে আজ প্রকাশিত হলো মারাত্মক সুন্দর প্রচ্ছদের বইগুলো। ঈদের ছুটির আগ পর্যন্ত স্পেশাল ছাড়টা বজায় রাখছি আমরা।

প্রতিটি বইই রয়্যাল সাইজের ও নান্দনিক প্রোডাকশনের। প্রতিটি বইই সংগ্রহে রাখার মতো। এতো কম মূল্যে এতো দারুণ প্রোডাকশনের বই আর নেই বাজারে।

১. সহস্য এক আরব্য রজনী ১,২ সেট
মুদ্রিত মূল্য: ২০০০ টাকা
বিক্রয়মূল্য: ৮০০ টাকা

২. অমর কাহিনী পারস্য রজনী
মুদ্রিত মূল্য: ১২০০ টাকা
বিক্রয়মূল্য: ৪৮০ টাকা

৩. হোজা নাসিরুদ্দিন
মুদ্রিত মূল্য: ১৩০০ টাকা
বিক্রয়মূল্য: ৫২০ টাকা

** অর্ডার করতে ইনবক্স করুন। যেকোনো সংখ্যক বইয়ের জন্য ডেলিভারি চার্জ সর্বনিম্ন ৭০ টাকা থেকে শুরু।

** ৫০% ছাড়ে প্রি-অর্ডারের সুযোগ আর মাত্র ২৪ ঘন্টা *** ১৬-মে (শনিবার) রাত ১১ টা প্রি-অর্ডারের শেষ সময় বই: অন্তর্ঘাত লেখক:...
15/05/2026

** ৫০% ছাড়ে প্রি-অর্ডারের সুযোগ আর মাত্র ২৪ ঘন্টা **

* ১৬-মে (শনিবার) রাত ১১ টা প্রি-অর্ডারের শেষ সময়

বই: অন্তর্ঘাত
লেখক: অয়ন ইসলাম
পৃষ্ঠা : ২৭২
প্রকাশনী: ঋদ্ধ প্রকাশ
মুদ্রিত মূল্য : ৫০০ টাকা
প্রি-অর্ডার মূল্য : ২৫০ টাকা (৫০% ছাড়ে)

সালটা ১৯৮৮। আন্তর্জাতিক চাপে পড়ে মাত্রই সিনাই উপদ্বীপ থেকে সৈন্য প্রত্যাহার করলেও গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তাদের আগ্রাসনে অতিষ্ঠ হয়ে মুক্তিপাগল ফিলিস্তিনীরা হাতের কাছে যা পেয়েছে তাই নিয়ে বিক্ষোভ শুরু করেছে, শুরু হয়েছে ইন্তিফাদা আন্দোলন।

মেজর রায়হান রাশীদ–বাংলাদেশ আর্মি ইন্টেলিজেন্সের তুখোড় এজেন্ট। আরব লিগ নেতৃবৃন্দের বিশেষ অনুরোধে অত্যন্ত বিপজ্জনক এক গোপন মিশন নিয়ে ইসরায়েলের ভেতরে অনুপ্রবেশ করেছে। তার লক্ষ্য বোলতা হয়ে ঢুকে গুঞ্জন সৃষ্টি করা। সহকারী হিসেবে প্রথমেই পরিচিত হলো ফটোগ্রাফিক মেমোরির অধিকারী ফয়সলের সাথে। যে কিনা মিশরীয় আল-মুকাবারাতের অপারেটিভ।

আবু সালেম–ইন্তিফাদা আন্দোলনের অন্যতম প্রধান এই নেতা গাজার শাতি ক্যাম্পে আত্মগোপন করে আছেন। চার মাস ধরে তিনি ইসরায়েলি বাহিনীর চোখকে ধোঁকা দিয়ে ঘুরে বেড়াচ্ছেন, ফিলিস্তিনিদের মুক্তির জন্য চালিয়ে যাচ্ছেন লড়াই। মোসাদ তার মাথার দাম নির্ধারণ করেছে পাঁচ লক্ষ শেকেল।

রায়হান ইসরায়েলে ঢুকেই শুরু করল গুঞ্জন। গুপ্তচর হিসেবে শত্রুভূমির ঠিক ভেতরেই মাথা খাটিয়ে ফাঁকি দিতে শুরু করল মোসাদের ভয়ানক শ্যেনদৃষ্টিকে। আর একের পর এক বসাতে লাগল বোলতার কামড়। কিন্তু শত্রুও তো ঘোল খাওয়ার পাত্র নয়। সমানে সমানে চলল লড়াই। ওদিকে আবু সালেমকে উদ্ধার করতে গেল মিশরীয় সেনাবাহিনির তিন সৈন্য। কী অপেক্ষা করছে ওদের সবার সামনে? উত্তাল এই সময়ে, টলোমলো এই পটভূমিতে, ছায়ার আড়ালে কীসের নাটক ঘটে যাচ্ছে সবার চোখের আড়ালে? এই দুই অপারেশন কি পারবে তাদের সামনে থাকা এক ও অভিন্ন লক্ষ্যটা উদ্ধার করতে? রায়হান, ফয়সল, সারা আসফা কিংবা আবু সালেম–কী আছে তাদের ভাগ্যে? কেউ কেউ কি হারিয়ে যাবে আজীবনের জন্য?

আর ফারাও–কে সে, কী তার পরিচয়?

রোমাঞ্চ, বুদ্ধিদীপ্ত পরিকল্পনা, বিশ্বাসঘাতকতা আর ভালোবাসার এক অসামান্য কাহিনিগাঁথা অন্তর্ঘাত। এসপিওনাজ থ্রিলারের মাঝে হতে যাছে এক অনন্য সংযোজন। যারা পেজ টার্নার বই পছন্দ করেন আর গল্পের মাঝে খুঁজে নিতে চান আবেগঘন আখ্যান, তাদের জন্য একটা চমৎকার যাত্রা অয়ন ইসলামের অন্তর্ঘাত।

** প্রি-অর্ডার করতে ইনবক্স করুন। যেকোনো সংখ্যক বইয়ের জন্য ডেলিভারি চার্জ সর্বনিম্ন ৭০ টাকা থেকে শুরু।

১৬টি উপন্যাসিকার স্পেশাল ভৌতিক সংকলন 'গ্রাম বাংলার ভূত ভুতুম'!!গ্রাম বাংলার ভূতের গল্প বলতে সাধারণত মানুষ ভাবে যে তেঁতুল...
15/05/2026

১৬টি উপন্যাসিকার স্পেশাল ভৌতিক সংকলন 'গ্রাম বাংলার ভূত ভুতুম'!!

গ্রাম বাংলার ভূতের গল্প বলতে সাধারণত মানুষ ভাবে যে তেঁতুল গাছের ডালে পা ঝুলিয়ে বসে থাকা শাঁকচুন্নি অথবা পুকুরের জলের থেকে হাত বাড়িয়ে মাছ খেতে চাওয়া মেছো পেত্নি- প্রচলিত কথায় যাকে বলে গেঁয়ো ভূত।

গ্রাম বাংলার পটভূমিকাতে গ্রামের সেইসব মানুষ আর ভূত-পেত্নিদের নিয়ে একটা খাঁটি সাইকোলজিকাল হরর গল্প সংকলন এই বই।

গ্রাম বাংলার চেনা ভূতেদের এক নতুন আঙ্গিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই সংকলনে। আর চেনা জানা সমস্ত গ্রাম্য ভূতের মধ্যে দু-জন নতুন ভূতের দেখা এই বইতে পাঠকরা পাবেন। এই দুই ভূত একদম নবীন সদস্য গ্রামীণ ভূতসমাজে... কিন্তু নবীন বলে তাদের ভুল করেও অবজ্ঞা করবেন না যেন! ভয় দেখাতে এরা প্রবীণ ভূতেদের থেকে কিছু কম যান না।

বই: গ্রাম বাংলার ভূত ভুতুম
সম্পাদনা: সুমঙ্গল পণ্ডিত
প্রকাশনী: বিভা পাবলিকেশন্স
পৃষ্ঠা: ৪৪৮
বিক্রয়মুল্য: ১২০০ টাকা

** অর্ডার করতে ইনবক্স করুন। যেকোনো সংখ্যক বইয়ের জন্য ডেলিভারি চার্জ সর্বনিম্ন ৭০ টাকা থেকে শুরু।

১টি পোস্টে ৮০টির বেশি ছবি সংযুক্ত করা যায় না। স্টকে থাকা কলকাতার বইগুলো থেকে সেরা বইগুলো এক পোস্টে গুছিয়ে আনতে চাচ্ছিলাম...
15/05/2026

১টি পোস্টে ৮০টির বেশি ছবি সংযুক্ত করা যায় না। স্টকে থাকা কলকাতার বইগুলো থেকে সেরা বইগুলো এক পোস্টে গুছিয়ে আনতে চাচ্ছিলাম। খুবই কষ্টের কাজ এতো এতো ভালো বই থেকে মাত্র ৮০টি বই তুলে ধরা!!

এই পোস্টে আমাদের স্টকের সেরা ৮০টি বই পাঠকের সামনে তুলে ধরলাম।

ঈদের ছুটির আগে ডেলিভারি চাইলে দ্রুত অর্ডার কনফার্ম করবেন। পেমেন্ট করে কনফার্ম করতে হবে অথবা ক্যাশ অন ডেলিভারিতে নিলে নেক্সট ডে ডেলিভারি নিতে হবে।

** অর্ডার করতে ইনবক্স করুন।

বই: ফাজিলের বিক্রম বেতাললেখক: নিখাদ বাঙালিপৃষ্ঠা: ২৫৬বিক্রয় মূল্য: ৮১০ টাকাএকটা লোকের ঘটনাচক্রে তিনটে বাবা। শ্রাদ্ধের সম...
15/05/2026

বই: ফাজিলের বিক্রম বেতাল
লেখক: নিখাদ বাঙালি
পৃষ্ঠা: ২৫৬
বিক্রয় মূল্য: ৮১০ টাকা

একটা লোকের ঘটনাচক্রে তিনটে বাবা। শ্রাদ্ধের সময় তিনজনেরই হাত জল থেকে বেরিয়ে আসে পিন্ড নিতে। কার হাতে পিন্ড দেবে লোকটা? অথবা মায়াবীলোকের এক জল-পরীকে এক রাজা প্রাসাদে নিয়ে আসে, আর মন্ত্রী হার্টফেল করে। কেন? একটি কন্যা একজনকে ভালোবেসে, ফ্যামিলির চাপে আরেকজনকে বিয়ে করে, এবং বিয়ের রাতে বরকে বলে তার প্রেমিক অপেক্ষা করছে। বর রাজী হয়ে যায়, আর কন্যা যায় প্রেমিকের সাথে দেখা করতে। পথে দেখা হয় এক চোরের সাথে। তিনজনের মধ্যে সবথেকে ধার্মিক কে?

রাজা বিক্রমাদিত্যকে এইরকমই উদ্ভট ও কিছুটা প্রাপ্তবয়স্ক কিছু গল্প শুনিয়ে ততোধিক উদ্ভট প্রশ্ন করে বেতাল। এই গল্পগুলো আমরা সকলেই আগে পড়েছি, শুনেছি বা দেখেছি। কিন্তু গল্পগুলোকে হাসির মোড়কে সাজিয়ে যদি এখনকার সামাজিক দৃষ্টিকোণ ও দাঁড়িপাল্লায় মেপে দেখা যায় তাহলে কেমন হবে?

এই বই সেই চেষ্টাই করেছে। অন্ধভাবে বিক্রমাদিত্যের দেওয়া উত্তর মেনে নেয়নি। দেদার মজার সাথে আলোচনাও হয়েছে প্রচুর, আর বেতালের চিরন্তন প্রশ্নের নতুন।

** অর্ডার করতে ইনবক্স করুন। যেকোনো সংখ্যক বইয়ের জন্য ডেলিভারি চার্জ সর্বনিম্ন ৭০ টাকা থেকে শুরু।

বই: তিনটি মেডিকেল থ্রিলারলেখক: ইন্দ্রনীল সান্যালপৃষ্ঠা: ৩৭৬বিক্রয় মূল্য: ১১৭০ টাকাদীপশিখা মুখার্জি বেঙ্গল মেডিকেল কলেজের...
15/05/2026

বই: তিনটি মেডিকেল থ্রিলার
লেখক: ইন্দ্রনীল সান্যাল
পৃষ্ঠা: ৩৭৬
বিক্রয় মূল্য: ১১৭০ টাকা

দীপশিখা মুখার্জি বেঙ্গল মেডিকেল কলেজের ময়না তদন্তের ডাক্তার। তিনটি আলাদা তদন্তের স্বার্থে তার কাছে আসে কলকাতা পুলিশের অফিসার বরুণ সরকার। 'কর্কটক্রান্তি' উপন্যাসে কলকাতার বিক্রিয় প্রান্তে অস্বাভাবিক মৃত্যু হচ্ছে বিভিন্ন বিভিন্ন বয়সের, বিভিন্ন সামাজিক অবস্থাটিল মানুষের। পোস্ট মর্টেম করতে গিয়ে দেখা যাচ্ছে, প্রত্যেকের লসিকা গ্রন্থি ফোলা। 'ময়না তদন্ত' উপন্যাসে ভবানীপুরের বনেদি চিকিৎসক পরিবারের এক সদস্যার অস্বাভাবিক মৃত্যু হয়, যিনি নিজেও মনোচিকিৎসক। পোস্ট মর্টেম করতে গিয়ে জানা যায়, অতীতে এই পরিবারে আরও অস্বাভাবিক মৃত্যু হয়েছে। 'কালরাত্রি' উপন্যাসে কলকাতা ও পার্শ্ববর্তী জেলায় পরপর খুন হচ্ছেন বেশ কয়েকজন পুরুষ ও নারী। সবাইকেই ধারালো অস্ত্র দিয়ে পেট ফাঁসানো হচ্ছে। তারপর রক্ত দিয়ে পাশে আঁকা হচ্ছে জিভের মতো অদ্ভুত একটি চিহ্ন। অটপ্সি সার্জেন আর পুলিশ মিলে কীভাবে সমাধান করল তিন রহস্যের, এই নিয়েই তিনটি মেডিকেল থ্রিলার।

বাংলা রহস্য উপন্যাসের ধারায় অন্যতর সংযোজন এই সংকলন।

** অর্ডার করতে ইনবক্স করুন। যেকোনো সংখ্যক বইয়ের জন্য ডেলিভারি চার্জ সর্বনিম্ন ৭০ টাকা থেকে শুরু।

বই: উপেন্দ্রকিশোর ও মসুয়া রায় পরিবারের গল্পসল্প লেখক: হিতেন্দ্রকিশোর রায়চৌধুরী পৃষ্ঠা: ১২৮বিক্রয় মূল্য: ৫৪০ টাকা** অর্ডা...
15/05/2026

বই: উপেন্দ্রকিশোর ও মসুয়া রায় পরিবারের গল্পসল্প
লেখক: হিতেন্দ্রকিশোর রায়চৌধুরী
পৃষ্ঠা: ১২৮
বিক্রয় মূল্য: ৫৪০ টাকা

** অর্ডার করতে ইনবক্স করুন। যেকোনো সংখ্যক বইয়ের জন্য ডেলিভারি চার্জ সর্বনিম্ন ৭০ টাকা থেকে শুরু।

Address

Circle Ambia Point Shopping Mall, Shop-11, 3rd Floor, 19, East Rampura, DIT Road
Dhaka
1219

Telephone

+8801929558721

Website

Alerts

Be the first to know and let us send you an email when Book Street posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Book Street:

Share

Category