23/03/2016
মাঝে মাঝে ইচ্ছে হয় কোন একজন কে খুব করে জড়িয়ে ধরে, প্রশ্ন করি -----
-আচ্ছা ভালবাসো আমাকে ??
*এক কথা কত বার বলবো ? হুম বাসিতো ।
-কতটা ভালবাসো ??
*ঠিক যতটা ভালবাসা পেলে একটা ছেলে দিনে অন্তত ১০০ বার মানিব্যাগটা বের করে তার কোনায় রেখে দেয়া টিপটা তে সযত্নে আঙ্গুল বুলায় , ইচ্ছে হলেই চুম খায়.....দিনে অন্তত একবার হলেও মোবাইলটা বের করে বউয়ের ছবিখানা দেখে , চাতকের মত চেয়ে থাকে একটা মেসেজ বা কলের অপেক্ষায়....। ততটুকু ।
-এইগুলো কে কি বলে জানো !!!! মিস করা । আচ্ছা এর থেকে কি আরেকটূ বেশী ভালবাসা যায় না ??
*নাহ ছেলেরা প্রয়োজনের অতিরিক্ত কিছু পেলে নষ্ট করে ফেলে । তাছাড়া অপচয় করাও ঠিক না ।
-বউগুলো হিসেবি হয় শুনেছিলাম ,তাই বলে ভালবাসা ও হিসেব করে দিতে হবে !! সব বউরাই কি এমন ??
* কেন তাহলে বউ চেঞ্জ করবা । নাহ --------- জয়ের বউটাই এমন ।
- ফাইজলামি বাদ দাও তো । আচ্ছা আমাকে কখনো সখনো মিস করো কি ?
*না তো ।
- frown emoticon
*তবে সেইদিন তরকারি কাটছিলাম হঠাত করে তোমার কথা মনে পড়ায় কোথায় যে হারিয়ে গেলাম , হুশ হলো পিপড়ার কামড় খেয়ে । পরে দেখি পিপড়ার কামড় না । হাত কেটে ফেলছি ।
আবার রান্না করার সময় মাঝে মাঝেই তোমার ভাবনায় আনমনা হয়ে যাই আর ঠিক তখনি ছেকা খাই ।
তখন তোমার উপর এত জিদ চেপে যায় , যে মনে হয় --
-কি মনে হয় ??? smile emoticon
* ------------------------ smile emoticon smile emoticon
- --------------- tongue emoticon tongue emoticon
*------------------------- grin emoticon grin emoticon
- -------------- pacman emoticon pacman emoticon pacman emoticon
আমার শুধু প্রশ্ন, তার শুধু উত্তর এভাবে কাটুক না একটা রাত । তাতে ক্ষতি কি frown emoticon