13/05/2026
অতিরিক্ত চুল পড়ার সমস্যায় ভুগছেন? 🤔
⏳সঠিক সময়ে সঠিক সিরামের ব্যবহারই পারে তোমার চুল পড়া রোধ করে নতুন চুল গজাতে সাহায্য করতে।
✅ তোমার হেয়ার কেয়ার রুটিনে যোগ করো এই সিরাম এবং হয়ে ওঠো আত্মবিশ্বাসী।
✅ এই ম্যাজিক্যাল সিরাম তৈরির উপকরণ 👇👇
🌷 তিসি বীজ ১ চামচ
🌷 মেথি ১ চামচ
🌷 লবঙ্গ ১ চামচ
🌷 রোজমেরি পাতা ১ চামচ
🌷 হলুদ গুঁড়ো ১/৪ চামচ
🌷 লেবুর রস ১ চামচ
✅ সিরাম তৈরির নিয়ম 👇👇
🌷 একটি পাত্রে ১-২ গ্লাস জল নিয়ে তাতে রোজমেরি পাতা, সামান্য মেথি, ফ্ল্যাক্সসিড, কয়েকটি লবঙ্গ এবং সামান্য হলুদ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে।
🌷 জল ফুটে অর্ধেক হয়ে গেলে এবং আঠালো ভাব এলে নামিয়ে ছেঁকে নাও।
🌷জল ঠান্ডা হওয়ার পর এতে কয়েক ফোঁটা লেবুর রস মেশাও।
🌷এবার এই মিশ্রণটি তুলোর সাহায্যে বা স্প্রে বোতলে ভরে চুলের গোড়ায় ও পুরো চুলে লাগাও।
🌷 ১ ঘণ্টা রেখে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে।
✅ এই সিরামের উপকারিতা 👇👇👇
🌷চুল পড়া রোধ:👉 এই মিশ্রণটি হেয়ার ফলিকলগুলোকে শক্তিশালী করে, যার ফলে চুল পড়া উল্লেখযোগ্যভাবে কমে যায়।
🌷 নতুন চুল গজানো:👉 মাথার ত্বকে পুষ্টি জুগিয়ে নতুন চুল গজাতে সাহায্য করে।
🌷খুশকি ও স্ক্যাল্পের ইনফেকশন দূর:👉 লবঙ্গ ও হলুদের অ্যান্টি-সেপটিক গুণ স্ক্যাল্পকে খুশকি ও এলার্জি মুক্ত রাখে।
🌷প্রাকৃতিক উজ্জ্বলতা: ফ্ল্যাক্সসিড এবং অন্যান্য উপাদানের পুষ্টিগুণ চুলের রুক্ষতা দূর করে চুলকে ঝলমলে ও স্বাস্থ্যোজ্জ্বল করে তোলে।
✅ সপ্তাহে তিনদিন করে এই সিরাম চুলের মধ্যে ব্যবহার করতে হবে।
📌সংবেদনশীল ত্বকে বা যাদের স্ক্যাল্প অতিরিক্ত শুষ্ক, লেবুর রস মাথার ত্বকে চুলকানি বা শুষ্কতা বাড়াতে পারে। তাই লেবুর পরিমাণ সবসময় কম রাখবে।
✅এই ধরনের ঘরোয়া বিউটি টিপস পেতে বন্ধুরা অবশ্যই আমার পেজটাকে ফলো করে রেখো😊🌷❤️
Collected