BoiAro Bd

BoiAro Bd সবার হাতে হাতে বই পৌছে দেওয়ার উদ্দেশ্?

30/06/2025

বাংলা উপন্যাসের উন্মেষলগ্নে সাহিত্য সম্রাট #বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আবির্ভূত হন। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর “বঙ্কিমচন্দ্র” প্রবন্ধে বলেছেন “ বঙ্কিম বঙ্গসাহিত্যে প্রভাতের সূর্যোদয় বিকাশ করিলেন, আমাদের হৃৎপদ্ম সেই প্রথম উৎঘাটিত হইলো বঙ্গভাষা সহসা বাল্যকাল হইতে যৌবনে উপনীত হইলো ”।
বাঙালি জাতিসত্তার জাগরণে যাঁর কলম প্রথম দীপ্ত ভাষায় কথা বলেছিল এবং বাংলা উপন্যাসের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন যিনি, তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা উপন্যাসের ভিত্তিপ্রস্থর স্থাপনকারী এই সাহিত্যপুরুষ তাঁর অমর রচনার ভান্ডারে তুলে এনেছেন প্রেম, সমাজ, ইতিহাস ও মননচর্চার অপরূপ সম্মিলন। তাঁর লেখনী শুধু সাহিত্যের নয়, বরং জাতির মননে এনেছিল নবজাগরণের শিহরন।
বাংলাদেশি বঙ্কিমভক্ত পাঠক বঙ্কিম উপন্যাসসমগ্রের #অভাব অনুভব করেছিলেন। বিভিন্ন সময়ে আমাদের নিকট বঙ্কিমসমগ্রের চাহিদার কথা জানিয়েছেন। পাঠকের অভাবমোচনে ্রকাশনা সংস্থা কর্তৃক প্রকাশিত হলো বঙ্কিমের #উপন্যাসসমগ্র। যা দুই খন্ডে সমাপ্ত।

উপন্যাসগুলোর সূচি প্রকাশকালের ধারাবাহিকতা বজায় রেখে সাজানো হয়েছে।

প্রথম খন্ডে আছে : ১. দুর্গেশনন্দিনী ২. কপালকুন্ডলা ৩. মৃণালিনী ৪. বিষবৃক্ষ ৫. ইন্দিরা ৬. যুগলাঙ্গুরীয় ৭. চন্দ্রশেখর ৮. রজনী।

দ্বিতীয় খন্ডে রয়েছে : ১. কৃষ্ণকান্তের উইল ২. রাজসিংহ ৩. আনন্দমঠ ৪. দেবী চৌধুরাণী ৫. রাধারাণী ৬. সীতারাম।

বইদুটি ৭০ গ্রাম অফসেট কাগজে ছাপা, বোর্ড বাঁধাই এবং সম্পূর্ণ #প্রিমিয়াম কোয়ালিটি।

বইদুটির ভূমিকা লিখেছেন, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সম্মানীত অধ্যাপক ড. আব্দুর রহিম।
প্রচ্ছদ করেছেন, কিংবদন্তিতুল্য প্রচ্ছদশিল্পী #ধ্রুব_এষ।
লেখকের ছবি এঁকেছেন স্বনামধন্য শিল্পী #মাসুক_হেলাল।

মোট পৃষ্ঠা
১ম খন্ড : ৩২+৬৭২= ৭০৪ পৃষ্ঠা
২য় খন্ড : ৩২+৬১৬= ৬৪৮ পৃষ্ঠা
মুদ্রিত মূল্য : প্রতি খন্ড ৭০০.০০ টাকা
দুই খন্ড একত্রে : ১৪০০.০০ টাকা।
আশা করি পাঠক এই বইদুটি হাতে পেয়ে আশাহত হবেন না। বইয়ের #গুণাগুণ বজায় রাখতে আপ্রাণ আমরা চেষ্টা করেছি।
প্রি-অর্ডার #মূল্য: ৯৮০ টাকা মাত্র !
প্রি-অর্ডার চলবে #আাগামী ১০ জুলাই পর্যন্ত

21/01/2024

🔥প্রি-অর্ডার!🔥
সাই-ফাই থ্রিলার যা আপনাকেও নিয়ে যাবে অন্যজগৎ-এ
অবসর প্রকাশনা সংস্থার অন্যতম আন্ডাররেটেড একজন লেখক- Khondokar Mahedi Hasan খোন্দকার মেহেদী হাসান । অবশেষে প্রিয় লেখকের নতুন বই-অন্য জগৎ -এর আজ থেকে #প্রি-অর্ডার শুরু -
প্রি-অর্ডার চলবে- আগামী ০২ ফেব্রুয়ারি ২০২৪।
প্রি-অর্ডারকারী প্রথম ১০০ জন পাবে লেখকের অটোগ্রাফ সংবলিত বই

20/12/2023

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গনে শুরু হতে যাচ্ছে নন-ফিকশন বইমেলা ২০২৩। বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদ ও দৈনিক বণিকবার্তা যৌথ ভাবে ৭ম বারের মতো তিনদিন ব্যাপী এই বইমেলার আয়োজন করেছে। আগামী ২৬ ডিসেম্বর শুরু হয়ে মেলা চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপচার্য- অধ্যাপক : ড. এ এস এম মাকসুদ কামাল। ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গনে তিনদিন ব্যাপী এই বইমেলায় অংশ নিচ্ছেন Abosar Prokashona Sangstha ও Protik Prokashana Sangstha সহ বাংলাদেশের প্রথম সারির খ্যাতিমান প্রকাশকরা। এই প্রয়াসের অন্যতম লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে ব্যবসা অর্থনীতি সহ নন-ফিকশন বইয়ের পরিচিতি বৃদ্ধি এবং এই ধরনের বই পড়ায় তাদের আগ্রহী গড়ে তোলা। মেলা-চলাকালীন প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে নন-ফিকশন বইমেলা প্রাঙ্গন। মেলায় প্রকাশনা প্রতিষ্ঠানগুলো স্টল থেকে ২৫ শতাংশ পর্যান্ত মূল্য ছাড়ে বই কেনার সুযোগ পাবেন দর্শনার্থীরা। বই বিক্রি কেনার পাশা-পাশি মেলায় থাকছে ফটো কনটেস্ট ও র‌্যাফেল ড্র এসব প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকছে “এয়ার টিকেট ও স্মার্ট ফোন” সহ আকর্ষণীয় পুরষ্কার জিতে নেওয়ার সুযোগ। এ আয়োজনে আপনার উপস্থিতি মেলায় আগত পাঠক, প্রকাশক ও শুভানুধ্যায়ীদের অনুপ্রাণিত করবে।

লেখা চিত্র : বণিকবার্তা

11/12/2023

মীর মশাররফ হোসেনের বিষাদ-সিন্ধু। বাংলা উপন্যাসসাহিত্যের ধারায় এক কালজয়ী সৃষ্টিকর্ম। শতবর্ষেরও অধিককাল পূর্বে প্রকাশিত এই উপন্যাস এখনো বাংলাভাষী সাহিত্যপিপাসুদের কাছে একটি অনুপম গ্রন্থ হিশেবে বিবেচিত। বাংলা সাহিত্যের ইতিহাসে যে-সব গ্রন্থ জনপ্রিয়তায় শতাব্দীর সীমা অতিক্রম করেছে, বিষাদ-সিন্ধু নিঃসন্দেহে তার অন্যতম।

09/12/2023

#প্রি_অর্ডার_অবসর_ওয়েস্টার্ন_সিরিজি_পেপারব্যাক
Abosar Prokashona Sangstha ওয়েস্টার্ন সিরিজের দুটি ব্যাপক জনপ্রিয় বই - প্রলয় ও নেকড়ে বইটির প্রি-বুকিংয়ের আজ এবং আগামীকালই শেষ দিন।

বই : প্রলয়
লেখক : প্রিম রিজভী সীমা
কভার : পেপারব্যাক
পৃষ্ঠা সংখ্যা: ১৮৪
প্রি-অর্ডার মূল্য : ১৪৫ টাকা

বই : নেকড়ে
লেখক : ফেরদৌস হাসান
কভার : পেপারব্যাক
পৃষ্ঠা সংখ্যা: ২২৪
প্রি-অর্ডার মূল্য : ১৭০ টাকা

প্রি-বুকিং করতে ইনবক্স করুন।

11/10/2023
08/10/2023

দীর্ঘ অপেক্ষার পর রথী মহারথী Salman Haque এর পাণ্ডলিপি Abosar Prokashana Sangstha এক্সপার্ট টিমের হাতে পৌঁছেছে।

Salman Haque ভাইয়ের বইটি নিয়ে কাজ করার শখ ছিল দীর্ঘদিনের। আর তাই বইটির কাজ শেষ হওয়া মাত্রই পাণ্ডলিপি আমাদের কাছে হস্তান্তর করে দিয়েছি ।

বইটি আমাদের আকর্ষন করার অন্যতম দিক হলো-
আমরা যারা সেকেন্ডহ্যান্ড বই কিনে অভ্যস্ত, তাদের বিশেষ ভালো লাগা কাজ করবে এবং পাঠকদের জন্য অন্যতম সেরা একটি বই আসতে যাচ্ছে-Abosar Prokashana Sangstha ব্যানারে।

পাঠকদের আর বেশি অপেক্ষায় থাকতে হবে না, ইনশাআল্লাহ শীঘ্রই আসছে প্রি-অর্ডারের ঘোষনা!

08/10/2023

এসেছে নতুন মলাটে- শ্রেষ্ঠ পাবলো নেরুদা
এত সুন্দর বইটির মলাট মূল্য মাত্র-৪৫০ টাকা
পৃষ্ঠা -৩৮৪
সংকলন ও সম্পাদনা-হায়াৎ মামুদ

👉বইয়ের সূচিপত্র ও কিছু পেইজের শর্ট পিডিএফ লিংক দেওয়া হল পড়ে দেখুন

https://drive.google.com/file/d/1-jf8V17_8vLoZvfeMSBOJiYfKqaC9vT1/view?usp=sharing

** ক্যাশ অন ডেলিভারি: ঢাকায় ডেলিভারি চার্জ ৬০ টাকা, ঢাকার বাইরে ১০০ টাকা।
** বিকাশ নাম্বারে পেমেন্ট করলে সুন্দরবন কুরিয়ারে দেওয়া যাবে। চার্জ ৫০ টাকা।
** অর্ডার করতে আপনার ঠিকানা এবং মোবাইল নাম্বার ইনবক্সে দিন।

07/10/2023

ঢাকা বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে আজ
আপনি আসছেন তো?
Abosar Prokashana Sangstha স্টল নাম্বর-৬৭
Protik Prokashana Sangstha স্টল নাম্বার- ৫৩

ছবি-সংগৃহীত

05/10/2023

বেলা অবেলা কালবেলা পাঠককে জ্ঞান, উপলব্ধি ও অনুভবের এক অতলান্ত পরিমণ্ডলে নিয়ে যায়, যা শব্দের ও শব্দাতীত বোধের মূর্ছনায় হৃদয়ে ছড়িয়ে দেয় প্রবল প্রাপ্তির গভীর সন্তোষ-এই প্রাপ্তি জ্ঞান ও বোধের; - এর অনাঘ্রাতপূর্ব কাব্যসুষমা আধুনিক পাঠককে আবিষ্ঠ করে যুগপৎ সৌন্দর্য ও বেদনায়। এর বেশি ব্যবচ্ছেদ জরুরি নয় খুব।

🌿 বই : বেলা অবেলা কালবেলা
🌿 লেখক : জীবনানন্দ দাশ
🌿 সম্পাদনা : ফয়জুল লতিফ চৌধুরী
🌿 পৃষ্ঠা : ১১৮
🌿 মলাট মূল্য : ১৫০ টাকা

Address

46/1 Hemendra Dash Road, Sutrapur
Dhaka
1100

Telephone

+8801879873641

Website

Alerts

Be the first to know and let us send you an email when BoiAro Bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BoiAro Bd:

Share

Category