Edu Toy Zone

Edu Toy Zone Explore Educational Toys! Play, Learn & Grow!
(6)

To Order: https://edutoyzone.com/
বাচ্চাদের মোবাইল ও স্ক্রিন আসক্তি থেকে দূরে রেখে শিক্ষনীয় মজার খেলনার মাধ্যমে তাদের বেড়ে উঠতে সাহায্য করি।
শেখা হোক মজার, আর শৈশব কাটুক আনন্দে!

আপনারা অনেকেই নিশ্চয়ই ECD বা Early Childhood Development নাম টার সাথে পরিচিত? নামটা শুনতে একটু কঠিন বা টেকনিক্যাল লাগলেও...
17/08/2026

আপনারা অনেকেই নিশ্চয়ই ECD বা Early Childhood Development নাম টার সাথে পরিচিত? নামটা শুনতে একটু কঠিন বা টেকনিক্যাল লাগলেও, ব্যাপারটা কিন্তু খুব সহজ!

সহজ কথায়, ৫ বছর বয়সের মধ্যে বাচ্চার কথা বলা, ভাবা, মেলামেশা করা আর হাত-পা চালানোর যে স্বাভাবিক বিকাশ ঘটে, সেটাই আসলে ECD।

আজকে আপনাদের ECD-র সবচেয়ে বড় এবং সহজ একটা মাধ্যম নিয়ে বলবো। ধারণা করতে পারেন সেটা কী?

জ্বী হ্যাঁ, একদম ই সঠিক ধরেছেন, 'এডুকেশনাল টয়'। জীবনের প্রথম কয়েক বছর একটা শিশুর মস্তিষ্ক গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে যা কিছু ঘটে, তার বেশিরভাগটাই ঘটে খেলার মধ্য দিয়ে।

একটা পাজল মেলাতে গিয়ে শিশু শেখে ধৈর্য ধরতে, চিন্তা করতে, সমস্যার সমাধান খুঁজতে। একটা ব্লক দিয়ে টাওয়ার বানাতে গিয়ে শেখে ব্যালেন্স আর হাতের নিয়ন্ত্রণ। একটা রোল-প্লে খেলনার সাথে গল্প বানাতে গিয়ে শেখে নতুন শব্দ, নিজেকে প্রকাশ করা। একটা সাধারণ খেলনা দিয়ে যখন সে নতুন নতুন জিনিস বানিয়ে ফেলে, তখন তার ভেতরের কল্পনাশক্তি ও আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যায়।

কোনো ক্লাসরুম লাগে না এসবের জন্য। শুধু লাগে সঠিক খেলনা, আর একটু সময়।

ECD কোনো কঠিন পড়াশোনা নয়। বাচ্চার বয়স অনুযায়ী তার হাতে সঠিক এডুকেশনাল টয় তুলে দেওয়া আর দিনে কিছুক্ষণ তার সাথে একটু সময় কাটানো এটাই কিন্তু শিশুদের এই জার্নি অনেক সহজ করে দেয়।
মনে রাখবেন, আজকের এই ছোট ছোট খেলাই কিন্তু আগামী দিনের স্মার্ট ও বুদ্ধিমান মানুষের সূচনা!

🔹আপনার শিশুর বয়স অনুযায়ী (ECD ভিত্তিক) সেরা এডুকেশনাল টয় এর পরামর্শ চাইলে আমাদের ইনবক্স করুন।

আমাদের সম্মানিত কাস্টমারের রিভিউ টা দেখুন।কাস্টমার খুশি তো আমরাও খুশি।🤍 ​এতো এতো সুন্দর প্রডাক্ট এক ফ্রেমে দেখলে কার না ...
16/08/2026

আমাদের সম্মানিত কাস্টমারের রিভিউ টা দেখুন।
কাস্টমার খুশি তো আমরাও খুশি।🤍 ​এতো এতো সুন্দর প্রডাক্ট এক ফ্রেমে দেখলে কার না ভালো লাগে বলুন?
আমরা আপনাদের জন্যেই কাজ করি। আর যখন আপনারাই সেই কাজের মূল্যায়ন করেন তখন মনে হয় আমাদের সব কষ্ট সত্যিকার অর্থেই সার্থক! 🌸

আপনার ছোট্ট সোনামণির জন্যও যদি মনে হয় এমন কিছু দরকার, আমাদের পেইজ অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন।

16/08/2026

আজকে অফিসে একজন ভাইয়া এসেছিলেন, নাম Dr. Arif। উনি নিজের মতো করে আমাদের শেলফ থেকে Learning Toys দেখছিলেন। পরে ভাইয়াকে জিজ্ঞাসা করলাম, আপনার পছন্দের কোনো Learning Toys আছে কিনা, অথবা আপনি চাইলে আমরা Suggest করতে পারি।

পরে ভাইয়া জানালেন, উনি এর আগেও Puzzle নিয়েছিলেন। এখন ভাইয়ার মনে হয়েছে, এই Learning Toys গুলো নিলে ভালো হবে। পরবর্তীতে ভাইয়া আমাদের জানালেন, Learning Toys গুলো কেন দরকার, কীভাবে এগুলো বাচ্চাদের Screen Free রাখতে সাহায্য করে।

সবশেষে ভাইয়া আমাদের ধন্যবাদ জানালেন আমাদের এত ধরনের Learning Toys রাখার জন্য। তবে আমরা মনে করি, এই ধন্যবাদটা আসলে আপনাদের প্রাপ্য। কারণ আপনাদের ভালোবাসা, আস্থা আর সাপোর্টেই তো EduToy Zone এর পথচলা।

আপনাদের সবাইকেও আমাদের অফিসে একদিন ভিজিট করার আমন্ত্রণ রইলো। আর যারা দূরে আছেন, আসা সম্ভব হচ্ছে না, তারাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আপনাদের সাজেশন বা প্রত্যাশাগুলো।

কারণ আপনাদের চাওয়া পাওয়া আর মতামতই আমাদের ভালো কিছু করার অনুপ্রেরণা। ❤️

বাচ্চাকে Screen থেকে দূরে রাখতে চাইকিন্তু প্রশ্ন হলো, Screen এর বদলে তাকে এমন কী দেবো যেটাতে সে নিজে থেকেই ব্যস্ত থাকবে?...
16/08/2026

বাচ্চাকে Screen থেকে দূরে রাখতে চাই
কিন্তু প্রশ্ন হলো, Screen এর বদলে তাকে এমন কী দেবো যেটাতে সে নিজে থেকেই ব্যস্ত থাকবে?

শুধু খেলনা হাতে দিলেই তো সব খেলনায় বাচ্চা দীর্ঘ সময় Engage থাকে না।

এই Wooden Creative Jigsaw Puzzle Shape Builder এ বিভিন্ন রঙ ও Shape মিলিয়ে Card এর Design তৈরি করতে হয়। আবার চাইলে Card ছাড়াই নিজের কল্পনা থেকে নতুন নতুন কিছু বানাতে পারে।

মানে একটা Activity তেই কখনো Matching, কখনো Puzzle Solving, আবার কখনো একদম Free Creative Play।

স্ক্রিন বন্ধ করার চেয়ে স্ক্রিনের বিকল্প হিসেবে Interesting Activity তৈরি করাটাই বেশি কার্যকর।

আপনার বাচ্চা সবচেয়ে বেশি কোন Activity করতে পছন্দ করে? ❤️

আচ্ছা আপনারা কে কে ছোটোবেলায় ভোর সকালে মক্তবে যেতেন আরবী পড়তে?"আলিফ... বাআয়া... তাআয়ায়া..!"লম্বা করে টেনে টেনে পড়ার সেই ...
16/08/2026

আচ্ছা আপনারা কে কে ছোটোবেলায় ভোর সকালে মক্তবে যেতেন আরবী পড়তে?

"আলিফ... বাআয়া... তাআয়ায়া..!"
লম্বা করে টেনে টেনে পড়ার সেই সুরটা আজও কানে বাজে?

ভোর হতে না হতেই মা ডাকতেন, "জলদি উঠ, মক্তবের সময় হয়ে গেছে।"
যদিও একদম ই উঠতে তখন মন চাইতোনা, তবুও মায়ের টানাটানিতে চোখ কচলাতে কচলাতে কোনোরকমে যেতাম মসজিদের পাশের ছোট্ট মক্তবে। হুজুরের সামনে বসে সবাই মিলে সুর করে চিৎকার করে পড়তাম, "আলিফ, বা, তা, ছা..."। এমন জোরে, যে মনে হতো পুরো মহল্লা জেগে যাবে! 😂 জোরে না পড়লে হুজুর আরো চিল্লিয়ে উঠতো বেত হাতে ধরে, "আওয়াজ কই, আরো জোরে।" গলা ফাটিয়ে একেকটা হরফ উচ্চারণ করতাম সবাই মিলে।

মনে পড়তেই বুক টাতে কেমন যেন লাগে! আহারে ছোটোবেলা! আজ এতো বছর পর, নিজের বাচ্চার দিকে তাকিয়ে সেই দিনগুলো বড্ড মনে পড়ে। ইচ্ছে করে, নিজের সন্তানও যেন সেই একই ভালোবাসা নিয়ে আরবি হরফ চিনুক। কিন্তু এই যুগে ভোরবেলা মক্তবে পাঠানো, বেতের ভয় দেখানো এসব দিয়ে তো আর হয় না। এই প্রজন্মকে শেখাতে হবে অন্যভাবে, তাদের মতো করে। হরফ চেনার সেই আনন্দটা তো হারাতে দেওয়া যায় না।

সেই ভাবনা থেকেই এক বন্ধুর পরামর্শে নিলাম একটা কাঠের বোর্ড, যেখানে প্রতিটা আরবি হরফ রঙিন, আলাদা করে খোলা-লাগানো যায়, একদম খেলনার মতো। ছেলেকে দিলাম হাতে। প্রথমে ও তো পারতো না তাই শুধু হরফ নাড়াচাড়া করে খেলছিলো। খেলতে খেলতেই ওকে টুকটাক হরফ গুলো চিনিয়ে দিতাম।
একদিন নিজে থেকেই বলে উঠলো, "বাবা এটা 'আলিফ' না?"
বুকের ভেতরটা কেমন যেন করে উঠলো। ঠিক যেন মক্তবের সেই সুরটাই, শুধু ভিন্নভাবে ফিরে এলো।
সময় বদলেছে, শেখার পদ্ধতিও বদলেছে, কিন্তু হরফ চেনার সেই আনন্দটা আজও একইরকম আছে।

আপনাদের সেই ছোটোবেলা কে আবার নতুন করে রাঙিয়ে তুলতেই আমরা এনেছি এই Wooden Arabic Alphabet Board টা। যেটা দিয়ে খেলতে খেলতেই আপনার সন্তান চিনে ফেলবে প্রতিটা আরবি হরফ।

আপনাদের ছোটোবেলায় মক্তবের কোন স্মৃতি টা আপনাদের বেশী মনে আছে বলুন তো?

ছোট বয়স থেকেই যখন বাচ্চারা রঙিন ছবি দেখে, মা-বাবার মুখে গল্প শোনে, পাতাগুলো উল্টেপাল্টে দেখে তখন ধীরে ধীরে বইয়ের সাথে তৈ...
16/08/2026

ছোট বয়স থেকেই যখন বাচ্চারা রঙিন ছবি দেখে, মা-বাবার মুখে গল্প শোনে, পাতাগুলো উল্টেপাল্টে দেখে তখন ধীরে ধীরে বইয়ের সাথে তৈরি হয় একটা সুন্দর বন্ধুত্ব। 📚✨

আলহামদুলিল্লাহ, আমাদের বইগুলো পেয়ে এই ছোট্ট বাবুটাও এত আনন্দ নিয়ে দেখছে ❤️

15/08/2026

তাড়াতাড়ি Stock Out হয়ে যায় বলে অভিযোগ করেন, আবার Restock করলেই আপনারাই সবার আগে শেষ করে দেন! 😄

তাই এবার পুরোপুরি Stock Out হওয়ার আগেই আবারও Restock করেছি আপনাদের পছন্দের বেশ কিছু Learning Product। 💛

✨ Dot Sticker Learning Activity Book
🎨 Dot Marker
📖 Wipe Activity Book
✍️ Magic Handwriting Notebook
📚 Mini Learning Book Series
🃏 Flash Card Collection

শেখা, লেখা, tracing, matching, colour recognition—সব মিলিয়ে ছোটদের screen-free learning আরও মজার করে তুলতে একসাথে অনেকগুলো favourite product আবার পাওয়া যাচ্ছে। 🌈

তবে একটা কথা বলে রাখি—Stock আমরা এনেছি ঠিকই, কিন্তু আপনাদের ভালোবাসার সামনে কতদিন টিকবে, সেটা বলা মুশকিল! 😄

আপনাদের হয়তো মনে আছে, Magnetic Sticks STEM আনার আগে একের পর এক প্রায় ১৫টি Sample আমাদের Reject করতে হয়েছিল। কোনোটা Magne...
15/08/2026

আপনাদের হয়তো মনে আছে, Magnetic Sticks STEM আনার আগে একের পর এক প্রায় ১৫টি Sample আমাদের Reject করতে হয়েছিল। কোনোটা Magnet Strength এ পিছিয়ে, কোনোটা Finishing এ, আবার কোনোটা Overall Quality তে আমাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি।

অনেক খোঁজাখুঁজি আর যাচাইয়ের পর অবশেষে আমরা যে Quality টা চাচ্ছিলাম, সেটা পেয়েছিলাম। আলহামদুলিল্লাহ, সেই Magnetic Sticks STEM যখন আপনাদের হাতে পৌঁছালো, আপনাদের Response ই বলে দিয়েছে আমরা সঠিক Quality টাই বেছে নিয়েছিলাম। ❤️

Magnetic Sticks STEM এমন একটা খেলনা, যেটা বাইরে থেকে দেখতে প্রায় একই রকম মনে হলেও Quality এর আসল পার্থক্য ব্যবহার শুরু করলেই বোঝা যায়।

Magne এর Strength কেমন,
Stick এর Finishing কেমন,
একটার সাথে আরেকটা Connection কতটা শক্তভাবে ধরে রাখে
এই ছোট ছোট বিষয়গুলোই আসলে পুরো Playing Experience বদলে দেয়।

আমরা শুরু থেকেই একটা জায়গায় Clear ছিলাম
শুধু “Magnetic Stick আছে” বলার জন্য এই Product আমরা রাখতে চাইনি।

কারণ বাচ্চা অনেক আগ্রহ নিয়ে কিছু বানাতে গিয়ে যদি দেখে Structure বারবার ভেঙে যাচ্ছে, Magnet ঠিকমতো ধরে রাখছে না তাহলে কিছুক্ষণ পর খেলাটার আনন্দটাই নষ্ট হয়ে যায়।

আর ভালো Quality হলে?

বাচ্চা নিজের মতো করে বানাবে,
ভাঙবে, আবার নতুন করে বানাবে,
একটা Shape থেকে আরেকটা Structure তৈরি করবে
আর খেলতে খেলতেই Creativity, Imagination, Hand-eye Coordination এবং Problem Solving Skill কাজে লাগাবে। 🧲

এই কারণেই Magnetic Sticks বাচ্চাদের এত পছন্দের এবং এত জনপ্রিয় একটি STEM Toy।

আর আমাদের জন্য সবচেয়ে স্বস্তির বিষয় হচ্ছে যে Quality নিশ্চিত করতে গিয়ে আমরা এতগুলো Sample Reject করেছিলাম, সেই Quality টাই আপনারাও পছন্দ করেছেন। আলহামদুলিল্লাহ। ❤️

বর্তমান Stock ও এখন প্রায় শেষের দিকে।

তাই একটা বিষয় আপনাদের সাথে আগেই Share করে রাখতে চাই।

পরবর্তী Shipment এ আমাদের Product Cost বাড়ছে। তাই না চাইতেও আগের একই Price ধরে রাখা আমাদের পক্ষে সম্ভব হবে না। নতুন Shipment আসার পর Magnetic Sticks STEM এর Price কিছুটা বাড়বে।

তাই যারা Magnetic Stick নেওয়ার পরিকল্পনা করছেন এবং বর্তমান Price এ নিতে চান, তারা বর্তমান Stock থাকা অবস্থাতেই অর্ডার করে রাখতে পারেন।

আমাদের কাছে শুধু একটা Toy বিক্রি করাই উদ্দেশ্য নয়
EduToyZone এর Quality এর উপর আপনারা যে আস্থা রাখেন, সেই আস্থাটা ধরে রাখাই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। ❤️

অনেক বাচ্চাই ১ থেকে ১০০ পর্যন্ত মুখস্থ বলতে পারে। 😄কিন্তু “৪০ থেকে কত বাদ দিলে ২২ হবে?” বললে তখনই চিন্তায় পড়ে যায়!কারণ স...
15/08/2026

অনেক বাচ্চাই ১ থেকে ১০০ পর্যন্ত মুখস্থ বলতে পারে। 😄

কিন্তু “৪০ থেকে কত বাদ দিলে ২২ হবে?” বললে তখনই চিন্তায় পড়ে যায়!

কারণ সংখ্যা বলা আর সংখ্যার পরিমাণ বুঝতে পারা এক জিনিস নয়।

Number Beads Matching Game-এর মতো hands-on activity তে বাচ্চা যখন নিজে বিডস গুনে, সঠিক quantity বের করে এবং pattern অনুযায়ী সাজায় তখন সংখ্যা শুধু মুখস্থ শব্দ হয়ে থাকে না, ধীরে ধীরে বাস্তব একটা ধারণায় পরিণত হয়।

সাথে রঙ চেনা, matching, pattern follow করা, concentration ও fine motor skill-এরও practice হয়ে যায়। ❤️

তাই খেলতে খেলতেই তৈরি হয় শেখার গুরুত্বপূর্ণ ভিত্তি।

সংখ্যা গুনতে গিয়ে আপনার বাচ্চার সবচেয়ে মজার ভুলটা কী?

আমি চাই আমার বাচ্চারা মাঝেমধ্যে ঝগড়া করুক।হ্যাঁ, ঠিকই পড়েছেন।আরে আরে, 'এ কেমন মা' ভেবেই রেগে যাবেন না, আগে পুরো কাহিনী...
15/08/2026

আমি চাই আমার বাচ্চারা মাঝেমধ্যে ঝগড়া করুক।
হ্যাঁ, ঠিকই পড়েছেন।

আরে আরে, 'এ কেমন মা' ভেবেই রেগে যাবেন না, আগে পুরো কাহিনী টা শুনুন, তারপর আপনিও একমত হবেন।

আমার যমজ ছেলে-মেয়ে, আয়ান আর আনিকা, বয়স পাঁচ। ওদের নিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, একসাথে দশ মিনিট শান্তিতে রাখা। রিমোট নিয়ে ঝগড়া করতে করতে সেদিন ব্যাটারিই খুলে ফেলে দুইজন। তারপর দুইজনেই কান্না, একজন আরেকজনকে দোষ দিতে থাকে।

আমি রান্নাঘর থেকে ওদের কান্নাকাটি তে বিরক্ত হয়ে টেবিলের এক কর্ণারে রাখা একটা ব্লক পাজলের বক্স এনে মেঝেতে রাখলাম। কয়েকদিন আগে আমার ননদ পাঠিয়েছিলো। ওদের কে বলে গেলাম,
"চুপচাপ এইটা নিয়ে খেল, একদম ঝগড়া করবিনা।"

প্রথমে দুইজন দুই দিকে বসে নিজের মতো ভাগ করে নিয়ে ব্লক জড়ো করলো। আয়ান গাড়ি বানাচ্ছিলো, চাকার জন্য গোল ব্লক লাগবে, সেগুলো আনিকার ভাগে। হাত বাড়াতেই আনিকা হাতের তালু দিয়ে ঢেকে ফেললো, "আমার লাগবে!"

আমি রান্নাঘর থেকে দেখছিলাম, থামাতে যাবো যাবো করেও গেলাম না।
কিছুক্ষণ পর আয়ান নিজেই তিনটা সবুজ ব্লক এগিয়ে দিলো, "এই নে, তুই আমাকে দুইটা বেগুনি দে।" আনিকা যাচাই করে রাজি হলো।
এভাবে একজনের দরকারে আরেকজন তার ভাগ থেকে দিতে দিতে আস্তে আস্তে দুইজন কখন একসাথে খেলতে শুরু করলো ওরা নিজেরাও জানে না😂

আমি মনে মনে হাসলাম। ওদের ঝগড়া থামেনি পুরোপুরি, কালকেও হয়তো অন্য কিছু নিয়ে লাগবে। কিন্তু আমার উদ্দেশ্যটা থামানো না, ঝগড়ার পরও ওরা যেন নিজেরাই বসতে শেখে, ভাগ করতে শেখে, আবার একসাথে হতে শেখে।

বাচ্চাদের ঝগড়া তো থামানো যায় না পুরোপুরি, কিন্তু ছোট্ট একটা এক্টিভিটি শিখিয়ে দেয় ভাগাভাগি আর একসাথে গড়ার অভ্যাস। EduToy Zone এর এই Soft Building Block Puzzle আমার বাসায় ঠিক এই কাজটাই করেছে।

তাই এখন আমি আর ওদের ঝগড়া থামাতে ছুটে যাই না। বরং দেখি, ওরা নিজেরাই কীভাবে সামলে নেয়।

যাদের বাসায়ও এমন ঝগড়ুটে জোড়া আছে, এই Soft Building Block Puzzle ট্রাই করে দেখতে পারেন।

Address

House No: 68, Road No: 19/1, Rupnagar R/A, Mirpur 2, Dhaka 1216
Dhaka
DHAKA-1206

Alerts

Be the first to know and let us send you an email when Edu Toy Zone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category