Easy Life

Easy Life জীবন হোক সহজ ও সুন্দর।

আয়ারল্যান্ডের লোকেরা খুব কিপ্টে। তাদের বাসের ভাড়া এক পয়সা। তবু কেউ বাসে ওঠে না। সবাই হেঁটেই যাতায়াত করে।কর্তৃপক্ষ বাসের ...
29/04/2026

আয়ারল্যান্ডের লোকেরা খুব কিপ্টে। তাদের বাসের ভাড়া এক পয়সা। তবু কেউ বাসে ওঠে না। সবাই হেঁটেই যাতায়াত করে।

কর্তৃপক্ষ বাসের ভাড়া আধা পয়সা করে দিল। তখন আয়ারল্যান্ডের লোকেরা মিছিল বের করল, ‘বাসের ভাড়া কমল কেন, কর্তৃপক্ষ জবাব চাই।’

কর্তারা বললেন, ‘বাসের ভাড়া কমিয়েছি, আপনারা খুশি না হয়ে মিছিল করছেন কেন?’

জনতা বলল, ‘আমরা আগে হেঁটে চলাচল করতাম, আমাদের এক পয়সা করে বাঁচত। এখনো আমরা হেঁটেই চলাচল করি, কিন্তু আমাদের বাঁচে মোটে আধা পয়সা। আমাদের অনেক লস হচ্ছে।’

22/04/2026

বাঙালি যা বিশ্বাস করে, মুখে তা প্রকাশ করে না; বাঙালি যা প্রকাশ করে, আচরণে তা পালন করে না; বাঙালি পেছনে যার নিন্দা করে, মুখােমুখি তার তোষামোদ করে- যদি সে শক্তিমান হয় । শক্তি বাঙালির জীবনের বড়ো নিয়ন্ত্রক;- বাঙালি শক্তিমানের পদানত হয় নির্দ্বিধায়, আর দুর্বলকে পীড়ন করে অবলীলায় । বাঙালি শক্তিমানের কোনো ত্রুটি দেখে না, শক্তিমানের সমস্ত অন্যায়কে মেনে নেয়, বাঙালির চোখে শক্তিমান কখনো চরিত্রহীন নয়, শক্তিমানের চরিত্র থাকার কোনো দরকার আছে ব'লেও মনে করে না বাঙালি; কিন্তু চরিত্রবান হওয়া দুর্বলের জন্যে বিধিবদ্ধ । বাঙালি খুবই পরনিন্দা করে, পিতার নিন্দা করতেও কুন্ঠিত হয় না; তবে বাঙালির চোখে সামাজিকভাবে কেউ নিন্দিত নয়, যদি সে শক্তিমান হয় । নিন্দিত কন্ঠে মালা পরাতে বাঙালি লজ্জিত হয় না, গর্ব বোধ করে; নিন্দিত শক্তিমানকে নিমন্ত্রণ ক'রে ধন্য বোধ করে বাঙালি । বাঙালি, অশেষ ভন্ডামোর সমষ্টি, শক্তিকেই মনে করে বিধাতা ।
___________________________
বাঙালি : একটি রুগ্ন জনগোষ্ঠি!
হুমায়ুন আজাদ

Eid Mubarak
22/03/2026

Eid Mubarak

01/02/2026
20/12/2025

ওসমান হাদির আদর্শ মেনে চলুন, মব সন্ত্রাস থেকে বিরত থাকুন

হাদিই বাংলাদেশ।।
20/12/2025

হাদিই বাংলাদেশ।।

চিনামাটির পাহাড়, দূর্গাপুর, নেত্রকোনা
28/10/2025

চিনামাটির পাহাড়, দূর্গাপুর, নেত্রকোনা

জীবন হোক প্রকৃতির মত শান্ত, সুন্দর!
25/10/2025

জীবন হোক প্রকৃতির মত শান্ত, সুন্দর!

ধূমপান বর্জন করুন সিগারেটের প্যাকেটে থাকা ভয়ংকর ছবি দেখে সহজেই ধূমপানের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে ধারণা পাওয়া যায়। ধূমপান ...
14/08/2023

ধূমপান বর্জন করুন

সিগারেটের প্যাকেটে থাকা ভয়ংকর ছবি দেখে সহজেই ধূমপানের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে ধারণা পাওয়া যায়। ধূমপান শুধু যে ধূমপায়ীর ক্ষতি করে, তা নয়, ধূমপায়ীর আশপাশে থাকা মানুষও ক্ষতির সম্মুখীন হন। ধূমপানের ফলে ফুসফুসের ক্যানসার, হৃদ্‌রোগ, ডায়াবেটিস, শ্বাসকষ্টের ঝুঁকি বাড়ে এবং প্রজনন স্বাস্থ্যের ওপরেও ক্ষতিকর প্রভাব পড়ে। যাঁরা ইতিমধ্যে ধূমপানের অভ্যাস তৈরি করে ফেলেছেন এবং অভ্যাস ছাড়তে পারছেন না, তাঁরা আস্তে আস্তে ধূমপান ছাড়ার চেষ্টা করুন। নিকোটিন প্যাচ ব্যবহার করা ধূমপান ত্যাগের একটি কার্যকর উপায়। এ ছাড়া প্রচুর পরিমাণে পানি পান করা এবং মাঝেমধ্যে আদা ও চুইংগাম চিবানো ধূমপান করার প্রবণতা সাময়িকভাবে কমিয়ে দেয়।

Address

Dhaka
1340

Alerts

Be the first to know and let us send you an email when Easy Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Easy Life:

Share