06/11/2025
মুদ্যা কথা হচ্ছে ৫৭% ভ্যাট ট্যাক্স দিয়ে আনা ফোন হচ্ছে "অফিসিয়াল", আর ট্যাক্স ফাঁকি দেওয়া ফোন গুলো "আন অফিসিয়াল"।
দামের পার্থক্য? — Samsung S25U গ্রে মার্কেটে পাওয়া যায় ১ লাখ ৫ হাজারে। কিন্তু সো কল্ড অফিসিয়াল মার্কেটে এইটার দাম ২ লাখ+
গত সরকারের আমলে জুব্বার কাগু বলেছিলেন, "লাখ টাকা দিয়ে ফোন কিনবেন আর ভ্যাট ট্যাক্স দেবেন না? ওয়াল্টন কিনুন, সিম্ফোনি কিনুন"। এরপর গ্রে মার্কেট ফোন নিয়ে বিরাট হম্বিতম্বি শুরু হলো। IMEI রেজিস্ট্রেশন শুরু হলো।
এরপরে হঠাৎ একদিন কাগু বললেন, "আরে এইটা তো আমরা একটা টেস্ট করতেছিলাম, ক্যাইসা লাগা মেরা মজাক?" 😂
যাইহোক, কয়েকদিন ধরে দেখতেছি দেশে আবার সেইম জোকারী শুরু হয়েছে। আন-অফিসিয়াল (গ্রে মার্কেট) ফোনের নাকি নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দেওয়া হবে।
(১) দেখুন, গ্রে মার্কেট কিন্তু এক্সিষ্ট ই করে মাত্রাতিরিক্ত ভ্যাট ট্যাক্সের কারণে। এই ট্যাক্স যদি সহনশীল অবস্থায় থাকতো এই আন অফিসিয়াল টার্ম কখনো জন্মই নিত না। মানুষ ১০০% অফিসিয়াল ফোন কিনতো। কেউ ওয়ারেন্টি ছাড়া রিস্ক নিত না। দেশে কোয়ালিটি প্রোডাক্ট ঢুকিতে বাধ্য হতো।
(২) আপনারা কাজের কাজ কখনোই করেন না, সবসময় গ্রাহকদের মাশুল গোনানোর পেছনে থাকেন। মার্কেটের ৯৫/১০০% স্যামসাং, আপেল, গুগল ফোন আন অফিসিয়াল ফোন। হুট করে মাথায় আসলো আর সিন্ধান্ত নিলেন এগুলা বন্ধ করে দেবেন। নাইস। ধরলাম বন্ধ করলেন না, কিন্তু দিন শেষে এগুলো মার্কেটিং করে বেড়ালে মানুষ তো জোকারের খাতায় নাম লেখাবে। (লিখিয়েছে অলরেডি)
(৩) ট্যাক্স কমিয়ে বিদেশী কোম্পানিদের জন্য দেশে লুক্রেটিভ মার্কেট তৈরি করলে উল্টে বিনিয়োগ বাড়তো এবং মানুষ সবসময় অথেনটিক প্রোডাক্ট ই চুজ করতো।
এখন আসি ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন করার ব্যাপারে। দেখলাম একটা অ্যাপ তৈরি করা হয়েছে সেখানে IMEI নাম্বার দিয়ে ফোন ডেটাবেসে আছে কিনা চেক করা যাচ্ছে। সেই ডাটাবেজে অফিসিয়াল ফোন ই দেখলাম ডাটাবেজে নাই শো করে। গত সরকারের আমলেও সেটাই হইছিলো 😶
ধরুন, বিদেশ থেকে কেউ বাংলাদেশে ভ্রমণে এসেছে, নিশ্চয় তার ফোন BTRC ডাটাবেজে থাকবে না। তাহলে কি সে দেশে এসে নেটওয়ার্ক পাবে না? ভাই, নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দিলেও আমি S25U ২ লাখ+ দিয়ে কিনবো না। দরকারে উল্টে পকেট রাউটার নিয়ে ঘুরে বেড়াবো বা একটা বাটন ফোন ক্যারি করবো। অথবা বিদেশী সিমে রোমিং করে বাংলাদেশে ব্যবহার করবো। — কিন্তু এতে কি সলভ হলো?
উত্তর: ঘোড়ার ডিম। এরকম চু*লিং*পং কথা বলার আগে বসুন্ধরার, যমুনার সব দোকান অফ করে দিন। পোর্ট কড়া করে দিন, দেশে যেন গ্রে ফোন না ঢোকে। গ্রাহক অলরেডি যে ফোন গুলো কিনে ফেলেছে সেগুলোর উপরে শুধু খবরদারি। উল্টে বলবেন আমাদের ফোন অফ করার সিস্টেম বিল্ড করতে কয়েকশো কোটি টাকার মেশিন আর সফটওয়ার কিনতে হবে। এই বলে আরো কিছু টাকা পকেটে ভরেন।
আন অফিসিয়াল ফোনের নেটওয়ার্ক বন্ধ হবে, না হবে না এগুলা পরের কথা। কিন্তু এগুলো নিয়ে কথা বলায় মূর্খতার চরম পরিচয় দেয়। কাজের কাজ কিছু নাই। আমরা ওকামের ওস্তাদ 😔
(Collected)