Rahnuma Non-Fiction Books

Rahnuma Non-Fiction Books Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rahnuma Non-Fiction Books, Book shop, Dhaka.

28/02/2025

শীঘ্রই ঘোষণা আসছে...
এবার রমজান
রাহনুমা'র পাঠকদের জন্য হবে বসন্ত মাস

27/02/2025

শীগ্রই আসছে
রমজান বই-বসন্ত
রাহনুমার আয়োজনে...

❤কাস্টমার রিভিউ ❤
30/12/2024

❤কাস্টমার রিভিউ ❤

সাম্রাজ্যের কবরস্থান খ্যাত আফগানিস্তানকে একের পর এক সামরিক পরাশক্তি দখল করার চেষ্টা করেছে বিভিন্ন যুগে। এরই ধারাবাহিকতায়...
23/12/2024

সাম্রাজ্যের কবরস্থান খ্যাত আফগানিস্তানকে একের পর এক সামরিক পরাশক্তি দখল করার চেষ্টা করেছে বিভিন্ন যুগে। এরই ধারাবাহিকতায় এসেছিল সোভিয়েত ইউনিয়ন! কিন্তু তারা আফগান মুজাহিদদের হাতে এমন মার খেয়েছিল, যার ক্ষত দীর্ঘদিন পর্যন্ত ভুলতে পারেনি! বিস্মিত হয়ে তারা ভাবতো, কী এমন শক্তিবলে আমাদের এত এত আধুনিক অস্ত্রের বিপরীতে আফগান মোল্লারা প্রতিরোধ গড়ে তুলছে সামান্য টুকিটাকি কিছু অস্ত্র দিয়ে!

তারা প্রায় পাগলপারা হয়ে গিয়েছিল চোখের সামনে একের পর এক আফগান মুজাহিদদের বীরত্ব ও সাহসিকতা দেখে! অতঃপর একদিন তাদের সেই না-পাওয়া-উত্তর পাওয়া যায় একজন ফরাসি সাংবাদিকের জবানে। তিনি বলেন, আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি!

আফগান জিহাদে শহিদ হয়েছিলেন বিশ লক্ষ মুসলিম। ঘরবাড়ি ছেড়ে পাকিস্তান ও ইরানে রিফিউজি হয়েছিলেন আরও ষাট লক্ষ আফগান। তবুও আফগান মুজাহিদরা দমে যাননি। মুজাহিদদের প্রবল প্রতিরোধের মুখে একদিন পরাজয় বরণ করে পালিয়ে যেতে বাধ্য হয় সোভিয়েত ইউনিয়ন।

আফগান রণাঙ্গনে ঘটে যাওয়া আল্লাহর কিছু অলৌকিক সাহায্যের গল্প নিয়েই রচিত এই বিখ্যাত ও আলোচিত গ্রন্থ ‘আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি’।

আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি (হার্ডকভার)
মাওলানা মুফতী উবায়দুর রহমান খান নদভী

নবিজির প্রিয় স্ত্রী আয়েশামদিনার বাতাসে এক ধরনের শান্তি এবং স্নিগ্ধতা ছিল, যখন নবি মুহাম্মদ সা. এর ঘরে আলো জ্বলছে। নবিজির...
15/12/2024

নবিজির প্রিয় স্ত্রী আয়েশা

মদিনার বাতাসে এক ধরনের শান্তি এবং স্নিগ্ধতা ছিল, যখন নবি মুহাম্মদ সা. এর ঘরে আলো জ্বলছে। নবিজির প্রিয় স্ত্রী আয়েশা রাযিআল্লাহু আনহা ছিলেন এই ঘরের অন্যতম উজ্জ্বল নক্ষত্র। তাঁর জ্ঞান, বুদ্ধিমত্তা এবং নম্রতা সমস্ত মদিনার মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছিল। সেই অন্যতম নারীর জীবনী হতে পারে আমাদের জীবনের এক শিক্ষণীয় পথের সঠিক দিশা তাই নিন-
সীরাতে আয়েশা রাযিআল্লাহু আনহা (হার্ডকভার)
by সাইয়্যেদ সুলাইমান নদভি (রহ.)
TK. 350

মহানবি ﷺ’ বইটির পর মাজিদা রিফার মাস্টারপিস আরেকটি নতুন বইজীবনের এক অনাকাঙ্ক্ষিত কালো অধ্যায়ের গল্প নিয়ে ‘গুজারিশ’ এগিয়ে ...
15/12/2024

মহানবি ﷺ’ বইটির পর মাজিদা রিফার মাস্টারপিস আরেকটি নতুন বই
জীবনের এক অনাকাঙ্ক্ষিত কালো অধ্যায়ের গল্প নিয়ে ‘গুজারিশ’ এগিয়ে চলে। বিস্মৃতির অতলে গিয়ে টুকে আনে তিক্ত অনুভূতি এবং এই অনুভূতির দগদগে ক্ষত যা আজীবন বইয়ে বেড়াতে হয়। পাঠক যখন বইটি পড়বে, হয়ত নিজের সাথেও রিলেট করতে পারবে। বিশেষ করে নারীরা।
মাজিদা রিফার লেখার মান পাঠকমহলে সুবিদিত। পড়লেই শান্তি লাগে, হৃদয় গলে যায়। এই বইটিও ব্যতিক্রম নয়। গল্পের প্লট, বর্ণনার ধারা ও এন্ডিং, সবকিছুই ছলছল করর বয়ে চলা ঝর্ণার মতো; মুগ্ধতা জমে যাবে চোখে-মুখে।
প্রতিটি মানুষ কোনো না কোনোভাবে কারও বাবা, মা, ভাই, বোন কিংবা স্বামী-স্ত্রী। পরিবারের শিশু কিংবা অন্য কারও জীবনে এমন অনাকাঙ্ক্ষিত কোনো বিষয় না ঘটুক, সেজন্য প্রত্যেকের সচেতন থাকা উচিত। আর সেই সচেতনতার অংশ হিসেবে সবার ‘গুজারিশ’ অবশ্যই পড়া উচিত বলে মনে করি।
গুজারিশ
লেখক : মাজিদা রিফা
প্রকাশনী : রাহনুমা প্রকাশনী
অর্ডার করতে ভিজিট করুন

https://www.facebook.com/share/p/19U1udEAPg/
15/12/2024

https://www.facebook.com/share/p/19U1udEAPg/

পাঠক যখন বইটি পড়বে, হয়ত নিজের সাথেও রিলেট করতে পারবে। বিশেষ করে নারীরা। অর্ডার করতে Shop Now বাটনে ক্লিক করুন:

🎯 সায়ীদ উসমানের প্রথম লেখা প্রকাশিত হয় ১৯৯৯ সালে! এরপর দেশের সবকটি জাতীয় দৈনিকে তার প্রায় তিন হাজারেরও অধিক লেখা ছাপা হয়...
03/10/2024

🎯 সায়ীদ উসমানের প্রথম লেখা প্রকাশিত হয় ১৯৯৯ সালে! এরপর দেশের সবকটি জাতীয় দৈনিকে তার প্রায় তিন হাজারেরও অধিক লেখা ছাপা হয়েছে।

লিখেছেন কাশ্মীরের শাহজাদী, দ্য টাইগার অব ফিলিস্তিন এবং দ্য প্রিন্সেস অব উইঘুরের মতো পাঠকপ্রিয় থ্রিলার। অনুবাদ করেছেন মির্জা গালিবসহ আরও উরদু কবিদের শের ও শায়েরি।

রাহনুমা'র এই লাইভ আড্ডায় আমরা সবাই জানতে চাইবো সায়ীদ উসমানের লেখালেখির দীর্ঘ এই জার্নির গল্প!

তিনি কীভাবে লেখক হয়ে উঠলেন, কেন উপন্যাস লেখার জন্য বারবার যুদ্ধবিধ্বস্ত মুসলমি উম্মাহর কোনো জনপদকেই বেছে নেন এইসব!

আর আপনাদের আরও নানান প্রশ্ন তো থাকছেই!

🕛 লাইভ আড্ডার সময় : ৪ অক্টোবর, শুক্রবার সন্ধা ৬.৩০
🧲 লাইভটি অনুষ্ঠিত হবে : গুগল মিটে

📌 অনুষ্ঠানটি লাইভ সম্প্রচার তো হবেই, আপনি নিজেও আমাদের সাথে লাইভে অংশ নিয়ে লেখককে প্রশ্ন করতে পারবেন।

👉 লাইভ আড্ডার লিংকটি পেতে জয়েন হোন
রাহনুমা'র টেলিগ্রাম চ্যানেলে : https://t.me/rahnumaprokashoni1

22/08/2024


প্রিয় দেশবাসী, আমরা জানি, বাংলাদেশের অসংখ্য অঞ্চল আজ প্লাবিত। লাখো মানুষ বন্যাকবলিত। দেশের এই ভয়াবহ অবস্থায় বাংলাদেশের সৃজনশীল ইসলামি প্রকাশকদের একটি দল বন্যার্তদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে।

আপনাদের প্রিয় ও আস্থার প্রতিষ্ঠান রাহনুমা প্রকাশনী-সহ প্রায় ১০০ সৃজনশীল ইসলামি প্রকাশনীর সহযোগে বন্যার্ত মানুষদের উদ্ধার তৎপরতায় প্রকাশকদের একটি টিম আজ বন্যাকবলিত অঞ্চলের উদ্দেশে বেরিয়ে পড়বে।

এত এত প্রকাশনীর সুবিপুল পাঠকশ্রেণি, লেখক-সমাজ এবং এ সেক্টরের সর্বস্তরের কর্মী ভাইদের প্রতি আমাদের বিনীত নিবেদন—আপনারা এ উদ্যোগে আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করুন। যার যা সামর্থ্য—সে রকমভাবে অর্থ দিন। যার যা সক্ষমতা—সেভাবে স্বেচ্ছাসেবায় নিয়োজিত হোন। যার যা প্রচার-আয়তন—সেখানে সেখানে এই বার্তা ছড়িয়ে দিন।

আল্লাহ আমাদের সহায় হোন।
বন্যার্তদের জন্য সহযোগিতা পাঠানোর মাধ্যম:

🟥 ব্যাংক অ্যাকাউন্ট:
20502400203240811
Md. Hussain Jan Chowdhury
Islami Bank, khilgaon Branch

M Asadullah Khan
20503280200597003
Islam Bank, lalbag Branch

🟧 BKash/Nagad:
01783655555
01913508743

ইতিহাসের অন্যতম বড় দুঃখ হচ্ছে, খোদ সেই ইতিহাসকেই বিকৃত করা! আধুনিক সময়ে এগুলো সাধারণত হয়ে থাকে মুভি, সিরিয়াল আর ড্রামা স...
18/08/2024

ইতিহাসের অন্যতম বড় দুঃখ হচ্ছে, খোদ সেই ইতিহাসকেই বিকৃত করা! আধুনিক সময়ে এগুলো সাধারণত হয়ে থাকে মুভি, সিরিয়াল আর ড্রামা সিরিজে! এবং তা যদি হয় অন্য ধর্মের, তাহলে তো কথাই নেই! আর্ট আর পুঁজিবাদের দোহাই দিয়ে মনমতো বিকৃত করো, কেউ কিচ্ছুটি বলবে না!
সেরকমই প্রতিবেশী দেশের একটি ওয়েব সিরিজ—'সুলতানা রাজিয়া'! মনমতো বিকৃত করে সেখানে উপস্থাপন করা হয়েছে ভারতবর্ষের প্রথম মুসলিম নারী সম্রাটের জীবনকে। অথচ তার জীবন আসলে কীরকম ছিলো, মুসলিম হিসেবে আমাদের জেনে রাখা উচিত নয় কি!
ইতিহাস বিষয়ে আমরা বেখবর, এটা তো পুরোনো কথা! নতুন কথা হচ্ছে, ইতিহাসকে বিকৃত করা নিয়েও আমাদের কোনো মাথাব্যথা নেই! তো সেইসব অন্ধকার ও মিথ্যার মুখোশ সরাতেই বক্ষ্যমাণ রাজিয়া সুলতানা বইটি; ইতিহাস যাকে চেনে হার-না-মানা একজন নারী হিসেবে।
সম্রাজ্ঞী রাজিয়া সুলতানা জন্মগ্রহণ করেন ১২০৫ সালে। প্রচণ্ড মেধাবী, পরিশ্রমী আর বুদ্ধিমতী রাজিয়ার ছোটবেলা থেকেই রাজনীতির প্রতি প্রবল আগ্রহ ছিলো। যুদ্ধের প্রতিও ছিলো তার অমোঘ নেশা। পিতা ইলতুৎমিশ নিজ হাতে তাকে যুদ্ধের বিভিন্ন কৌশল শিখিয়েছিলেন, সাথে রাজনীতিও। রাজনীতি আর যুদ্ধবিদ্যা নিয়ে ব্যস্ত থাকায় অবস্থা এমন হয়েছিল যে, হেরেমের সাথে তার তেমন কোনো যোগাযোগই ছিলো না! হেরেমের রীতিনীতিও তেমন একটা জানতেন না তিনি!
সে যা-ই হোক, ইলতুৎমিশ তার উত্তরাধিকারী হিসেবে কন্যা রাজিয়াকে মনোনীত করে যান। কিন্তু তার মৃত্যুর পর একজন নারীর শাসন মেনে নিতে অস্বীকৃতি জানান দরবারের অভিজাত ও অমাত্যরা। আর তারপর থেকেই শুরু হয় তার ট্র‍্যাজেডিপর্বের জীবন। একের পর এক যুদ্ধ, ভাগ্যের খেলা এবং সমাজের রঙ্গতামাশায় তার জীবন হয়ে ওঠে অভিজ্ঞাবহুল, সেই সাথে অনন্ত বেদনারও। চিরকালই পৃথিবী নারীর ক্ষমতাকে মেনে নিতে চায়নি, চাই সে যত যোগ্যই হোক!
এই নারী সম্রাট ১২৩৬ সাল থেকে ১২৪০ সাল পর্যন্ত মোট চার অথবা সাড়ে চার বছর ভারতবর্ষ শাসন করেছিলেন। সে সময়ে তার বাবা থেকে পাওয়া লব্ধ অভিজ্ঞতা দিয়ে সাজিয়ে তোলেন পুরোনো দিল্লিকে─নতুন আঙ্গিকে, নতুন ধারায়। ভিত্তিপ্রস্তর করেন ইসলামি সাম্রাজ্যের একটি শক্তিশালী কেল্লার। ভারতবর্ষের বিশালায়তন সমৃদ্ধ ইতিহাসের ভিড়ে এই সময়টুকুর কথা হয়তো তেমন আলোচনাতেই আসত না। কিন্তু সম্রাজ্ঞী রাজিয়া সুলতানা নিজ যোগ্যতাবলেই এই সময়টুকুকে গুরুত্বপূর্ণ করে তুলতে পেরেছিলেন!
ভারতবর্ষের প্রথম নারী সুলতান হিসেবে নিজেকে তিনি ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশে খুব ভালোভাবেই প্রতিষ্ঠা করছেন। কারণ, একজন নারী হিসেবে তিনি যে সময় সিংহাসনে বসেছিলেন, সে সময় তা কল্পনাও করা যেত না। ইসলাম ও ভারতবর্ষের ইতিহাসে যে কয়জন নারী খুব বেশি আলোচিত হন, রাজিয়া সুলতানা তাঁদের মধ্যে অন্যতম; যিনি শুধুমাত্র নিজ যোগ্যতাবলে ভারতবর্ষের পরাক্রমশালী সব রাজা, মহারাজা, বাদশা আর সম্রাটদের পাশে নিজের অবস্থান গড়ে নিতে পেরেছিলেন। আর তাই ভারতবর্ষের শাসকদের তালিকায় আজও তাঁর নামটি নক্ষত্রের মতোই জ্বলজ্বল করছে।
খান আসিফের লেখা এই বই রাজিয়া সুলতানার জীবন ও সময়কে নানা দিক থেকে আলো ফেলে আপনাকে দেখাবে। পাশাপাশি আমিন আশরাফের অনূদিত গদ্যের প্রাঞ্জলতা এই দীর্ঘ বইয়ের পাঠও আপনার জন্য সুখকর করে তুলবে। আশা করছি, এর দ্বিতীয় খণ্ডও শীঘ্রই পাঠকের কাছে পৌঁছে যাবে।
ভারত উপমহাদেশের প্রথম মুসলিম নারী সম্রাট রাজিয়া সুলতানার গৌরবময় শাসনের ইতিহাস জানতে মুল্যবান এই বইটি সংগ্রহ করুন।
বই—রাজিয়া সুলতানা
লেখক—খান আসিফ
অনুবাদক—আমিন আশরাফ
প্রকাশক—রাহনুমা প্রকাশনী
পৃষ্ঠাসংখ্যা—২৬৩
মুদ্রিত মূল্য—৩৬০

প্যালে*স্টাইন, কা*শ্মির, আফ*গান—আমাদের হৃদয়ের অবিচ্ছেদ্য ও অনুপেক্ষ স্পন্দন। এই প্রতিটি জনপদই মুসলিম উম্মাহর আগ্রহের কেন...
14/08/2024

প্যালে*স্টাইন, কা*শ্মির, আফ*গান—আমাদের হৃদয়ের অবিচ্ছেদ্য ও অনুপেক্ষ স্পন্দন। এই প্রতিটি জনপদই মুসলিম উম্মাহর আগ্রহের কেন্দ্রবিন্দু। এই তিনটি জনপদের প্রতিটির বিজয়ের গল্প, প্রতিটির ব্যর্থতার গল্প, প্রতিটির রোমাঞ্চকর গল্প আমাদের নিজেদের। আমাদের কান্না এক, আমাদের হাসি, আমাদের চোখের জলের অনুভূতিও এক!
ইদানিং আমরা পত্রিকায় পাতা উল্টালেই দেখতে পাই হা*মাস মুজা*হিদদের সাহসী দাস্তান! তাদের সাহস ও আত্মত্যাগ দেখে প্রতিদিন চোখ ভিজে যায় আমাদের!
এর কিছুদিন আগে দেখতে পেতাম আফ*গানদের একের পর এক বিজয়গাথা! এর আগে দেখতাম কাশ্মি*রিদের বিজল্লোয়াস ও মাতৃভূমির জন্য বিরল সব আত্মত্যাগ।
আপনাদেরকেও এই ৩টি জনপদের মানুষের জীবন থেকে থ্রিলারের মতো টান টান উত্তেজনার গল্প শোনাতে এসেছে বাংলাভাষায় লেখা ও অনূদিত তিন-তিনটি বই! যা দেখি, শুনি, অনুভব করি—তা কি জীবনে গেঁথে থাকা প্রয়োজন নয়? এই বইগুলো সেই কাজটিই করবে!
১/ দ্য টাইগার অব ফিলি*স্তিন
২/ অটুট পাথর
৩/ কাশ্মী*রের শাহজাদী
আপনি যদি আফ*গানদের দুঃসাহসী বিজয়ের গল্প পড়তে চান, কাশ্মি*রিদের রণাঙ্গনের আশ্চর্য সব বিজয়গাথা পড়তে চান; যদি বুঝতে চান হা*মাস ও ফিলি*স্তিনি টাইগারদের রোমাঞ্চকর সব সাহসী গল্প, তবে এই প্যাকেজটি আপনার জন্যই!
একজন অনুসন্ধিৎসু আগ্রহী ইতিহাসের পাঠক হিসেবে আজই বইগুলো সংগ্রহ করে পড়ুন।
আফগান-কাশ্মীর-ফিলিস্তিন প্যাকেজ
মোট বই : ৩টি
পৃৃষ্ঠাসংখ্যা : ৬৯৬
বাঁধাই : হার্ডকভার
মুদ্রিত মূল্য : ১২০০

ইসলামের প্রারম্ভে যারা ইসলামের পতাকা উঁচিয়ে তুলেছিলেন, যাদের অক্লান্ত পরিশ্রমে ইসলাম আজ সারা বিশ্বে প্রতিষ্ঠিত, যারা পদে...
12/08/2024

ইসলামের প্রারম্ভে যারা ইসলামের পতাকা উঁচিয়ে তুলেছিলেন, যাদের অক্লান্ত পরিশ্রমে ইসলাম আজ সারা বিশ্বে প্রতিষ্ঠিত, যারা পদে পদে সয়েছেন লাঞ্চনা, দুঃখ-কষ্ট তারাই হচ্ছেন সাহাবায়ে কেরাম (রাদিয়াল্লাহু আনহুম)। তারাই আামাদের আমাদের পূর্বসূরি, তারাই আামাদের গর্বের বিষয়। তারাই ছিলেন ইসলামমের প্রথম সৈনিক, তারাই ছিলেন প্রকৃত ঈমানদার। যদি আমরা নিজেদের ঈমানকে পাকাপোক্ত করতে চাই তাহলে সাহাবী রাদিয়াল্লাহু আনহুমদের জীবনী জানার বিকল্প নেই। আর জানার জন্য প্রয়োজন বিশুদ্ধ দলিলভিত্তিক কোন বই। 'সাহাবায়ে কেরামের ঈমানদীপ্ত জীবন' এমনই একটি বই।

★বইটি যেভাবে সাজানো হয়েছে...
বইটির প্রত্যেক খন্ডে ৫৪ জন সাহাবীর জীবনী দেয়া আছে। বইটি লেখক নিজের মত করে লিখেছেন। অন্যসব সীরাত বইয়ের মত গতবাধা নিয়মে লেখা হয়নি বইটি। এই বইটির রয়েছে বিশেষ কিছু বিশেষত্ব। লেখক বিভিন্ন সীরাত বই থেকে জ্ঞান অর্জন করে সাহাবীদের জীবনে ঘটে যাওয়া বিশেষ কিছু ঘটনা সাহিত্যের ভাষায় অসাধারণ মাধুর্য দিয়ে তুলে ধরেছেন, যা আমাদের ঈমানের পারদকে বাড়িয়ে তুলবে বহুগুন। লেখক একেকজন সাহাবীর জীবনী একেকভাবে, একেক জায়গা থেকে শুরু করেছন। ফলে করে সবার জীবনী একই ভাবে লেখা না থাকায় পাঠক একেক সাহাবীর জবনীতে একেক ধরনের স্বাদ পাবেন। কাহিনী গুলো বেশি বড় না হওয়ায় পাঠকের হাঁপিয়ে ওঠার সম্ভবনা নেই।
বই : সাহাবায়ে কেরামের ঈমানদীপ্ত জীবন (২ খণ্ডে)
লেখক : ড. আবদুর রহমান রাফাত পাশা
অনুবাদক : মাওলানা মাসউদুর রহমান
প্রকাশক : রাহনুমা প্রকাশনী
বাঁধাই : হার্ড কভার
পৃষ্ঠাসংখ্যা : ৬৯৬, ৬০৭
মুদ্রিত মূল্য : ১৮০০ ৳

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rahnuma Non-Fiction Books posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share