New Shop Bdesh

New Shop Bdesh Imported new prodcts

17/06/2021

ডেনমার্কের ফুটবলার ক্রিশ্চিয়ান এরিকসনের মাঠেই কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার ভিডিও ফুটেজ আপনারা অনেকেই দেখেছেন। এরকম কাছাকাছি কিছু ফুটেজ আমাদের দেশেরও আছে। অন্তত দুইটা আমার এখনই মনে পড়ছে।

ঢাকার উত্তরায় এক মহিলা ব্যাংক কর্মকর্তার কর্মস্থলেই কার্ডিয়াক অ্যারেস্টের সিসিটিভি ফুটেজ।
একটি সভায় চেয়ারে বসার আগেই চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের কার্ডিয়াক অ্যারেস্টের সিসিটিভি ফুটেজ।

ফুটবলার এরিকসন কার্ডিয়াক অ্যারেস্টের পর বেঁচে গেলেও উত্তরার সেই ব্যাংক কর্মকর্তা এবং চাঁপাইনবাবগঞ্জের ডিসি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

তিনটি ঘটনাতেই ভিক্টিমের চারপাশে সহকর্মীরা ছিলেন। পার্থক্য হলো, আমাদের দেশের দুইটি ঘটনার ক্ষেত্রে সহকর্মীরা চেয়ে চেয়ে দেখেছেন, মুখে পানি দিয়েছেন, ভিক্টিমক টেনে তুলতে চেষ্টা করেছেন। অপরদিকে এরিকসনের ক্ষেত্রে তার সহকর্মীরা কার্ডিয়াক অ্যারেস্টের ফার্স্ট এইডের সব প্রটোকল ক্রমানুসারে অনুসরণ করেছেন।

ডেনমার্কের অধিনায়ক সিমন জার দৌড়ে এসে এরিকসনের মুখে আঙুল ঢুকিয়ে জিহবা বের করে আনেন। এটাই ছিল ফার্স্ট এইডের ফার্স্ট কাজ। মেডিকেলের ভাষায় আমরা এটাকে বলি Airway Secure করা বা শ্বাস-প্রশ্বাসের রাস্তা নিরাপদ করা। এরিকসনের জিহবাটা মুখের ভিতর উলটে পরে (fall back) ছিল। ফলে তিনি শ্বাস নিতে পারছিলেন না। সিমনের এই কাজের ফলে এরিকসনের বেঁচে থাকার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। এরপরই সিমন এরিকসনকে সিপিআর দেয়া শুরু করেন। এতোটুকু করতে সিমন ১ মিনিটেরও কম সময় নেন।

সিপিআর অথবা ডিফিব্রিলেটর দিতে দেরি করার অর্থ রোগীর বাঁচার সম্ভাবনা প্রতি মিনিটে ১০% করে কমে যাওয়া। সিপিআর শুরু করতে ৪ মিনিট দেরি করলে অক্সিজেনের অভাবে ব্রেইন ড্যামেজ হওয়া শুরু হয়। ১০ মিনিট দেরি করলে রোগীর বেঁচে থাকার আর কোন সম্ভাবনাই থাকে না।

এরিকসনের ক্ষেত্রে ৩০ সেকেন্ডের মধ্যে সিপিআর শুরু হয়েছে। ফলাফল তিনি সজ্ঞানে হাসপাতালে গিয়েছেন৷ আর জেলা প্রশাসক এবং ব্যাংক কর্মকর্তার ক্ষেত্রে ১০ মিনিট পার হওয়ার পর অজ্ঞান অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেছেন।

উন্নত দেশে স্কুলেই সিপিআর এর প্রশিক্ষণ দেয়া হয়৷ ফলে রাস্তা ঘাটে কেউ অজ্ঞান হয় পরে গেলে পথচারীরাই সিপিআর দিতে পারে।

বাংলাদেশে ফার্স্ট এইডের ট্রেনিং মানে কিভাবে ব্যান্ডেজ করতে হয়। অথচ শেখানো উচিত ছিল চোকিং (গলায় খাবার আটকে যাওয়া), কার্ডিয়াক অ্যারেস্ট, হিট স্ট্রোক এগুলোর প্রাথমিক চিকিৎসা, যেখানে প্রতিটি সেকেন্ড মহামূল্যবান৷ প্রতি সেকেন্ডে রোগীর বেঁচে থাকার সম্ভাবনা কমতে থাকে এবং হাসপাতালে নেওয়ার আগেই রোগী মারা যায়। তাই এগুলোর প্রাথমিক চিকিৎসা প্রত্যেকের শেখা উচিত।

আমি ব্যক্তিগতভাবে কোথাও ফার্স্ট এইডের ট্রেনিং বা ওয়ার্কশপ নিতে গেলে এই অতি জরুরি প্রাথমিক চিকিৎসাগুলো শিখিয়ে দেয়ার চেষ্টা করি। যদিও আয়োজকরা শুরুতে কিছুটা বিরক্ত হন। তারা চান ব্যান্ডেজ করা শিখতে। কিন্তু ট্রেনিং শেষে এই বিরক্তিভাব কৃতজ্ঞতায় রূপ নেয়।

Courtesy: Dr. Nazirum Mubin

14/04/2019

لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ
লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ্ জালিমীন।
আপনি ব্যতীত আর কোনো উপাস্য নেই। আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি। অবশ্যই আমি পাপী। -সূরা আল আম্বিয়া: ৮৭
ফজিলতঃ
ক. এ আয়াতে আল্লাহতায়ালা ইরশাদ করেছেন, আমি নবী ইউনুসের প্রার্থনা মঞ্জুর করেছি। তাকে দু:খ থেকে মুক্তি দিয়েছি। অনুরূপভাবে যে মুমিনরা এ দোয়া পড়বে আমি তাদেরও বিভিন্ন বালা-মুসিবত থেকে মুক্তি দিব। -সূরা আল আম্বিয়া: ৮৮

খ. হজরত নবী করিম (সা.) ইরশাদ করেছেন, যে ব্যক্তি হজরত ইউনুস (আ.)-এর ভাষায় দোয়া করবে, সে যে সমস্যায়ই থাকুক আল্লাহতায়ালা তার ডাকে সাড়া দিবেন। -তিরমিজি: ৩৫০৫

গ. হজরত রাসূলুল্লাহ (সা.) আরও ইরশাদ করেছেন, আমার ভাই ইউনুসের দোয়াটি খুব সুন্দর। এর প্রথম অংশে আছে কালিমায়ে তায়্যিবা। মাঝের অংশে আছে তাসবিহ। আর শেষের অংশে আছে অপরাধের স্বীকারোক্তি। যে কোনো চিন্তিত, দু:খিত, বিপদগ্রস্থ ব্যক্তি প্রতি দিন এ দোয়া তিন বার পাঠ করবে আল্লাহতায়ালা তার ডাকে সাড়া দিবেন। -কানজুল উম্মাল: ৩৪২৮

ঘ. হজরত সা’দ ইবনে আবি ওক্কাস রা. রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মরফু সূত্রে বর্ণনা করেন যে, মাছের পেটে থাকা অবস্থায় হজরত ইউনুস আলাইহিস সালামের দোয়া ছিল, লা-ইলাহা ইল্লা....। যে কোনো প্রয়োজনে কোনো মুসলমান যদি এই দোয়া পড়ে তার প্রতিপালককে ডাকে তাহলে অব্যশই আল্লাহ তায়ালা তার ডাকে সাড়া দেবেন। [তিরমিজি-৩৫০৫, সুনানে কাবুরা-১০৪৯২, মুসনাদে আহমদ-১৪২ ও রূহুল মাআনি-৮/১০৯]

ঙ. হজরত ইবনে আবি হাতেম রহ. নকল করেন যে কোনো ব্যক্তি দোয়ায়ে ইউনুস পড়ে দোয়া করলে সে দোয়া কবূল করা হয়। কারণ এ আয়াতের শেষে আল্লাহ তায়ালা বলেছেন, وكذلك ننجى المؤمنين অর্থাৎ এভাবেই আমি মুমিনদেরকে মুক্তি দিয়ে থাকি।

চ. ইবনে জারির তাবারি রহ. একটি মরফু হাদিসে নকল করেন, আল্লাহর একটি নাম আছে, যে নামটি নিয়ে কেউ দোয়া করলে তা কবূল করা হয়, এবং এই নামের উছিলায় কিছু চাওয়া হলে তা দেয়া হয়, তা হলো দোয়ায়ে ইউনুস।

ছ. হজরত সা’দ ইবনে আবি ওয়াক্কাস রা. বলেন, আমি জিজ্ঞেস করলাম ইয়া রসূলাল্লাহ! এই দোয়াটি কি হজরত ইউনুস আলাইহিস সালামেরই বৈশিষ্ঠ্য নাকি সব মুসলমানের জন্যই? তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি পড়নি, ونجينه من الغم وكذلك ننجى المؤمنين (অর্থাৎ আমি তাকে চিন্তা থেকে মুক্তি দিয়েছি আর আমি এভাবেই মুমিনদেরকে মুক্তি দিয়ে থাকি।) অতএব যে কোনো ব্যক্তিই এইভাবে দোয়া করবে আল্লাহ তায়ালা সে দোয়া কবূল করার প্রতিশ্রুতি দিয়েছেন।

জ. হজরত ইবনে আবি হাতিম রহ. হজরত কাসির ইবেন সা’দ থেকে নকল করেন, তিনি বলেন, আমি হাসান বসরি রহ. কে জিজ্ঞাসা করলাম যে, আল্লাহর ইসমে আযম কোনটি, যে নামের দ্বারা দোয়া করলে দোয়া কবূল হয় এবং কোনো কিছু চাইলে তা দেয়া হয়? উত্তরে তিনি বললেন, ভাতুষপুত্র! তুমি কি আল্লাহর এই বানীটি পড়নি? অতপর তিনি এই আয়াত দুটি তেলাওয়াত করে বললেন, এটাই হলো সে ইসমে আযম, যার দ্বারা দোয়া করলে দোয়া কবূল হয় এবং কোনো কিছু চাওয়া হলে তা দেয়া হয়। [তাফসিরে ইবনে কাসির:৩/৩৯৫-৩৯৬]

ঝ. এক হাদিসে এসেছে, কোনো মুসলমান যদি অসুস্থ অবস্থায় এ আয়াতটি চল্লিশ বার পড়ে তাহলে ওই অসুখে সে মারা গেলে চল্লিশজন শহিদের সওয়াব পাবে। আর সুস্থ হয়ে গেলে তার যাবতীয় গোনাহ মাফ করে দেয়া হবে। [হিসনে হাসিন-২৪১]

আরবি দোআ : একবার পড়বে لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ বাংলা উচ্চারণ : লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জলিমিন। বাংলা অর্থ : তুমি ছাড়া ইবাদতের উপযুক্ত আর কোনো ইলাহ নেই। তুমি পুত-পবিত্র, অবশ্যই আমি জালেমদেরই একজন ছিলাম। [সুরা আম্বিয়া-৮৭]

01/08/2018

নবীজির বিদায় হজ্জের ভাষন। নবীজি উনার ভাষনে বলে গিয়েছিলেন যাতে প্রত্যেকে এই মহান ভাষনটি সবার কাছে পৌছে দেয়। তাই আপনারাও প্লিজ শেয়ার করুন।

নিঃশ্চই পৃথিবীর শ্রেষ্ঠ ভাষন >>

বিদায় হজের ভাষন, সম্পুর্ন বাংলায়। যত পড়ি তত পড়তে ইচ্ছা করে। হে আল্লাহ আমাদের কে ইসলাম বুঝে মুসলমান হওয়ার তৌফিক দিন! আমিন

শুক্রবার ৯ জিলহজ্ব ১০ হিজরি সনে হজ্জের সময় আরাফা ময়দানে দুপুরের পর হযরত মুহাম্মদ (স) লক্ষাধিক সাহাবীর সমাবেশে এ ঐতিহাসিক ভাষন দেন হামদ ও সানার পর তিনি বলেন:-

• হে মানুষ!
তোমরা আমার কথা শোনো.এর পর এই স্থানে তোমাদের সাথে আর একত্রিত হতে পারবো কিনা জানিনা!

••হে মানুষ
আল্লাহ বলেন.হে মানবজাতি তোমাদেরকে আমি এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি,এবং তোমাদেরকে সমাজ ও গোত্রে ভাগ করে দিয়েছি. যেন তোমরা পরস্পরের পরিচয় জানতে পার,অতএব শুনে রাখো মানুষে মানুষে কোন ভেদাভেদ নেই ।আরবের ওপর কোনো অনারবের_অনারবের উপর কোনো আরবের শ্রেষ্ঠত্ব নেই । তেমনি সাদার উপর কালোর বা কালোর উপর সাদার কোনো শ্রেষ্ঠত্ব নেই । তোমাদের মধ্যে সেই ব্যক্তিই আল্লাহর কাছে সবচেয়ে বেশী সম্মান ও মর্যাদার অধিকারী,যে আল্লাহকে ভালবাসে।

•••হে মানুষ !
শুনে রাখো অন্ধকার যুগের সকল বিষয় ও প্রথা আজ থেকে বিলুপ্ত হলো.জাহিলি যুগের রক্তের দাবিও রহিত করা হলো।

••••হে মানুষ !
শুনে রাখো,অপরাধের দায়িত্ব কেবল অপরাধীর ওপরই বর্তায় । পিতা তার পুত্রের জন্যে আর পুত্র তার পিতার অপরাধের জন্য দায়ী নয়।

•••••হে মানুষ!
তোমাদের রক্ত তোমাদের সম্মান,তোমাদের সম্পদ পরস্পরের জন্য চিরস্থায়ী ভাবে হারাম অর্থাৎ পবিত্র ও নিরাপদ করা হলো যেমন আজকের এই মাস এই শহর সকলের জন্য পবিত্র ও নিরাপদ।

••••••হে মানুষ!
তোমরা ঈর্ষা ও হিংসা-বিদ্বেষ থেকে দুরে থাকবে ঈর্ষা ও হিংসা মানুষের সকল সৎগুনকে ধ্বংস করে।

•••••••হে মানুষ!
নারীদের সম্পর্কে আমি তোমাদের সতর্ক করে দিচ্ছি,তাদের সাথে নিষ্ঠুর আচরণ করোনা, তাদের উপর যেমন তোমাদের অধিকার রয়েছে তেমনি তোমাদের উপর তাদেরও অধিকার রয়েছে সুতরাং তাদের কল্যাণের দিকে সবসময় খেয়াল রেখো।

••••••••হে মানুষ!
অধীনস্থদের সম্পর্কে সতর্ক হও.তোমরা নিজেরা যা খাবে তাদেরও তা খাওয়াবে.নিজেরা যা পরবে তাদেরও তা পরাবে,শ্রমিকের শরীরের ঘাম শুকানোর আগেই তার মজুরি পরিশোধ করবে ।

•••••••••হে মানুষ!
বিশ্বাসী সেই ব্যক্তি যার হাত ও মুখ থেকে অন্যের সম্মান,ধন ও প্রাণ নি

20/07/2018

দৃষ্টি অাকর্ষণ!

🌞 সূর্য সরাসরি বিষুবরেখার উপর অবস্থান করার ফলে আগামী কয়েকদিন এশিয়ার বেশীরভাগ জায়গায় তাপমাত্রা বৃদ্ধি পাবে।

🕛-🕒 দুপুর ১২টা থেকে ৩ টা পর্যন্ত বাসায় অথবা অফিসে থাকার চেষ্টা করুন। এই সময় তাপমাত্রা ৩৫ - ৪০ ডিগ্রী পর্যন্ত উঠানামা করবে।

😓😵 এর ফলে ডি-হাইড্রেশন ও সান স্ট্রোক হওয়ার সম্ভাবনা প্রবল। একারণে নিজে সহ পরিবারের সবাইকে পরিমান মতো পানি পান করান।

️⃣💦 প্রত্যেকে দৈনিক কমপক্ষে ৩ লিটার করে পানি পান করুন। ব্লাড প্রেসার চেক করুন যতবার সম্ভব। অনেকের হিট স্ট্রোক ও হতে পারে।যতবার সম্ভব ঠান্ডা গোসল দিন।

🍏🍅 ফল ও শাকসবজি বেশি করে খান এবং খাবার ম্যানু থেকে মাংস বাদ দিন । হিট ওয়েভ কোন ছেলেখেলা নয়। আপনি অব্যবহৃত মোমবাতি বাড়ির বাইরে রেখে এসে যদি দেখেন সেটা তাপে গলে যাচ্ছে, তাহলে বুঝবেন বিপজ্জনক অবস্থা। লিভিংরুমে পানিপূর্ণ বালতি রাখুন সবসময়।

🙄 নিজের ঠোট ও চোখের মনি স্বাভাবিক আছে কিনা চেক করুন। ধন্যবাদ।

Temperature Fact: Today shown 38 degree Fahrenheit temperature.

so be careful, & stay safe.

22/06/2018

খেলা নিয়ে যে পরিমান ব্যক্তিগত আক্রমণ, হিংসা,গালিগালাজ, বিদ্ধেষ, আক্রোশ, শত্রুতা বাড়িয়ে তুলছি - তাতে কি অর্জন করছি জানি না তবে এর মধ্যে আল্লাহর যে অসন্তুস্টিতে আমরা যে আছি আর পাপের বোঝা বাড়ছে -তাতে কোন সন্দেহ নাই | আর বিপদে পরলে, মানুষের ফেলে আসা পাপের কথা মনে পড়ে আর কাউকে তখন কাছে পাওয়া যায় না |

পবিত্র কুরানে আল্লাহ বলেন,

"সে যে কথাই উচ্চারণ করে, তাই গ্রহণ করার জন্যে তার কাছে সদা প্রস্তুত প্রহরী রয়েছে।"

[ সুরা কাফ (৫০), আয়াত -১৮]

17/06/2018

অত্যন্ত গুরুত্বপূর্ণ | নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর সাহাবী আবূ আইয়ূব (রাঃ) থেকে বর্নিত -

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ "যে ব্যক্তি রমাযান মাসের সওম রাখার পর শাওয়াল মাসে ছয়টি সওম রাখলো, সে যেন সারা বছর সওম রাখলো।"

[ সুনানে আবু দাউদ, হাদিস নং ২৪৩৩ ]

বি:দ্র:

১. আমরা যেন এই ৬ শাওয়াল মাসের ৬টি রোজা মিস না করি | এই ৬ রোজা শাওয়াল মাসের মধ্যে রাখলেই হবে | এক নাগাড়ে বা ভেংগে ভেংগে যেভাবে সুবিধা সেভাবেই রাখা যায় |

২. যারা অসুস্থতার জন্য রমজানের রোজা কিছু মিস করেছি, তারা যেন pending রোজাগুলো আগে রেখে নেই প্রথমে, তারপর শাওয়ালের ৬ রোজার নিয়ত করা যেতে পারে |

15/06/2018
15/06/2018

Address

AGB Coloney
Dhaka
1000

Telephone

01756264729

Website

Alerts

Be the first to know and let us send you an email when New Shop Bdesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share