08/06/2026
আচ্ছা পেইন্টিং to একটা আর্ট। এখন আপনার পাড়ার স্টেশনারি দোকানদার, নীলক্ষেতের ব্যবসায়ী যদি তার দেয়ালে টঙানোর ছবি লক্ষ টাকা চায় তাহলেকি আপনি দিবেন? অথবা দৃক গ্যালারি যিনি লাখ টাকার পেইন্টিং সেল করেন তিনি যদি নীলক্ষেতে কেন ৫০০-৭০০ টাকায় পেইন্টিং সেল হয় এইজন্য বুক চাপড়ায় কান্না কাটি শুরু করে তাহলে কি মানাবে? এই ২ টা ঘটনায় সমস্যা টা কোথায়?
যেকোনো জিনিস ই আর্ট form এ আনা যায় (চারুকলায় গেলে যেটা আমরা অহরহ দেখি )। এবং সেইটা কতটা ইউনিক, এক্সক্লুসিভ তার ওপর ডিপেন্ড করবে তার আর্টিস্টিক ভেলু কত। এইজন্যই নীলক্ষেতের দোকানদার চাইলেও তার পেইন্টিং এর দাম যা ইচ্ছা তাই রাখতে পারে না।
এইসব কথা কেন বললাম? অনলাইনে আজকাল দেখা যায় তীব্র হাহাকার। ক্রোশে একটা আর্ট form। এইটা কম দামে সেল করা যাবে না। এইখানে সবাই আর্ট আর প্রোডাক্ট এর মধ্যে গুলিয়ে ফেলছেন। Pinterest থেকে দেখে হুবুহু কোনো কিছু বানালে / লাল এর জায়গায় নীল দিয়ে দিলেই আপনি আর্টিস্ট হয়ে যাবেন না। এবং আপনার প্রোডাক্ট আর্ট হয়ে যাবে না। আপনাকে কাস্টমার pinterest থেকে একটা ছবি দিল, আপনি অনেক খাটুনি করে সেটা আরো ভালো বানালেন তাহলেও আপনি আর্টিস্ট না আপনার ঐকাজ আর্ট না। আপনি তাহলে খুবি ভালো দর্জির মত। আমরা যেমন দর্জিকে বিভিন্ন ছবি দিয়ে বলি এইটা বানান ঐটা বানান এমন। কিন্তু uni কি ফ্যাশন ডিজাইনার। তবে হ্যা, আপনার কাজ আসলেই ভালো হলে আপনার দক্ষতা অনুযায়ী মজুরি নিতেই পারেন। কিন্তু আপনি নিজেকে আর্টিস্ট দাবি করা আর খুব ভালো দর্জি নিজেকে ফ্যাশন ডিজাইনার বলা একী কথা।
আপারা, আপনি কুশিকাটার আর্টটিস্ট হতে চান খুবি ভালো কথা, নিজে থেকে এক্সক্লুসিভ ডিজাইন বানান, রিভেলরি তে প্যাটার্ন দেন, এমন কিছু বানান যেইটা কন জন্মে কেউ বানায় নাই, এর পর সেইটা লাখ টাকায় সেল দেন। কিন্তু যেই জিনিস pinterest you টিউব এ সয়লাব সেইটা কেউ কম দামে mass produce করতেই পারে, সেইটা আর্ট না। সেইটা একটা production। এবং যে যার বিজনেস মডেল অনুযায়ী সেইটা তার মতো প্রফিট রেখে সেল করতেই পারে। সেইটা দেখে আমি যদি হায় হায় করে উঠি, কুশিকাটা আর্ট ফর্ম শেষ করে দিলোরে সেইটা আমার নিজের বোকামি ছাড়া কিছু না। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এর গ্রামে প্রচুর রকম ফ্যাক্টরি আছে। আবার ঐখানে, ফিলিপাইন, তাইওয়ান এ আপনি এমন মহিলাও পাবেন যে নিজের ডিজাইন বানায়, নিজের দোকানে সেল করে। ওখানে কেউ এরকম হাউকাউ করে না।
অনেকে বলে অনেক কষ্ট। হুম সেই অনুযায়ী আপনি মজুরি নিবেন, কিন্তু মজুরীর ঠেলায় সেলই হইলো না। ক্ষতিটা কার?
অনেকে আমাজন, etsy দেখায়। ভাই, বেলজিয়াম এ ইনকাম ট্যাক্স ৬০%, এছাড়াও ওদের দুনিয়ার ট্যাক্স, চার্জ ভরা লাগে। লিভিং কস্ট আমাদের ১০ গুন।ওরা যদি এতোই আর্টের মর্ম বুঝতো to গরিব দেশের মানুষদেরঠকায়ে জিনিস বানায়ে নিয়ে যেত না। ওরাও দামে কম মানে ভালো খুঁজে। ওদের ওখানে এতো খরচ দেখেই ওরা প্লেন ভাড়া দিয়ে এখানে আসে প্রোডাকশন করতে। Etsy তে সেল হয় কারণ যে কিনে সেও জানে যে বানাইসে তার খরচ কত। আপনি আমি এইখানে বসে ওদের কে দেখায়ে আমাদের ক্রেতাদের টিপ্পনি কাটতে পারি না।
এখনো অনেকেই দাম জিজ্ঞেস করতে পর্যন্ত ভয় পায়! কিন্তু চাইলেই একটা বিশাল মার্কেট তৈরী হতে পারতো। গ্ৰুপ গুলাতে হাহাকার দেখি একদিকে সেল হয় না। অন্য দিকে এত্তোদাম কিনতে পারি না। আমার মনে হয় এই গ্যাপ পূরণ না করলে এই বাজারটাই শেষ হয়ে যাবে।
Happy crocheting
লিখেছেন:Farzana Zoha আপু