Book Light

Book Light বুক লাইট বিডি (www.booklightbd.com) আপনাকে দিচ্ছে ঘরে বসে বই ক্রয়ের সুবিধা। ফোন - 01 400 400 400

মুনিয়া ক্লাস সেভেনে পড়ে। একদিন সে শিশির লেলিনকে জানালো তাদের বাসার পাশে লাল ইটের একটা বাড়ি আছে। ঐ বাড়িটা খুব রহস্যময়! কা...
06/03/2026

মুনিয়া ক্লাস সেভেনে পড়ে। একদিন সে শিশির লেলিনকে জানালো তাদের বাসার পাশে লাল ইটের একটা বাড়ি আছে। ঐ বাড়িটা খুব রহস্যময়! কারণ গভীর রাতে বাড়িটাতে অ্যাম্বুলেন্স প্রবেশ করে। বেশ অনেকক্ষণ থেকে আবার বের হয়ে যায়। অ্যাম্বুলেন্সটা যখন আসে তখন কোনো সাইরেন বাজায় না, চলে যাওয়ার সময়ও না। দিনের বেলায়ও মানুষের আনাগোনা একেবারে কম দেখা যায় ঐ বাড়িতে। স্থানীয় মানুষজনও খুব একটা প্রবেশ করে না। একদিন সে ঐ বাড়ির সামনে থেকে একজন মানুষকে জোর করে ধরে নিয়ে যেতে দেখেছে। তারপর আর বের হয়নি মানুষটি। এজন্য সে ঐ বাড়িটির নাম দিয়েছে রহস্যবাড়ি। তার ধারণা ঐ বাড়ির অভ্যন্তরে এমন কিছু ঘটছে যা জানা দরকার, এতে মানুষের উপকার হবে।
সবকিছু শোনার পর শিশির লেলিন রাজি হলো রহস্যবাড়ির রহস্য উন্মোচন করতে। কিন্তু বাস্তবে যে বড় কঠিন কাজটা। কারণ অনেক চেষ্টার পরও বাড়ির অভ্যন্তরে কারা থাকে, কী করে সে বিষয়ে তেমন কোনো তথ্য জোগাড় করতে পারেনি তারা। আর তাছাড়া ঘুণাক্ষরেও টের পায়নি ঐ রহস্যবাড়ির তথ্য অনুসন্ধান করার প্রতিক্রিয়ায় তাদেরই উপর নজরদারী শুরু করেছে কেউ, সিদ্ধান্ত নিয়েছে নির্মম নিষ্ঠুরভাবে তাদের হত্যা করার।
শেষ পর্যন্ত কী শিশির লেলিন রহস্যবাড়ির রহস্য উন্মোচন করতে পেরেছিল? নাকি তাদের পরাজিত হতে হয়েছিল রহস্যবাড়ির রহস্যময় মানুষদের কাছে?

রিফাত অবাক হয়ে তাকিয়ে আছে রূপন্তির দিকে। এ কী বলছে রূপন্তি! তার সাথে দেখা করতে নাকি ভালো লাগে না! অবিশ্বাস্য! অকল্পনীয়! ...
06/03/2026

রিফাত অবাক হয়ে তাকিয়ে আছে রূপন্তির দিকে। এ কী বলছে রূপন্তি! তার সাথে দেখা করতে নাকি ভালো লাগে না! অবিশ্বাস্য! অকল্পনীয়! অথচ এই রূপন্তির জন্য কী না করেছে সে! রূপন্তিও তাকে ভালোবেসেছে, তাকে আপন করে নিয়েছে। কিন্তু আজ হঠাৎ কেন এই পরিবর্তন?
অনেক চেষ্টা করেও রিফাত যখন রূপন্তিকে ফিরিয়ে আনতে পারছে না তখন বাধ্য হয়ে শরণাপন্ন হলো ডাক্তার তরফদারের। সবকিছু শোনার পর ডাক্তার তরফদার নিয়ে আসতে বললেন রূপন্তিকে। রূপন্তি এলোও। গোপনে দিয়ে গেল এক রহস্যময় চিঠি। সেখানে লেখা, ‘স্যার, আমাকে প্রভাবিত করছে হাসান হোসেন নামক অতিমানবীয় ক্ষমতার দুই পাগল। চাইলেও আমি তাদের আবেগী বন্ধন থেকে নিজেকে মুক্ত করতে পারছি না। তারা যেমন আমার কাছে আসে, আমাকেও যেতে হয় তাদের কাছে। পারলে আমাকে মুক্ত করুন স্যার, আমি মুক্তি চাই।’
রহস্য উন্মোচনে ডাক্তার তরফদার হাসান হোসেনের সাথে কথা বলে বুঝতে পারলেন হাসান বধির, কিন্তু কীভাবে যেন সবকিছু শুনতে পায়। অন্যদিকে হোসেন অন্ধ, কিন্তু দেখতে পায় সবকিছু। রহস্যের আরো গভীরে গিয়ে অনুধাবন করলেন রূপন্তিকে মুক্ত করবেন কী, হাসান হোসেনের অতিমানবীয় ক্ষমতার বলে তিনি নিজেই প্রভাবিত হচ্ছেন, হারাচ্ছেন নিজের উপর নিয়ন্ত্রণ, জড়িয়ে যাচ্ছেন খুন-খারাবির বেড়াজালে। সামনে যে এখন মহাবিপদ!
শেষ পর্যন্ত কি মুক্ত হতে পেরেছিল রূপন্তি? আর কী পরিণতি হয়েছিল অলৌকিক ক্ষমতার অধিকারী হাসান হোসেন পাগলার?

হিজলতলী গ্রাম। গ্রামবাসীরা বেশ সুখে শান্তিতেই ছিল। হঠাৎই একটা ভয়ংকর ঘটনা ঘটল। প্রচণ্ড ঝড়ে গ্রামের পাশে শতবর্ষী একটা তালগ...
06/03/2026

হিজলতলী গ্রাম।
গ্রামবাসীরা বেশ সুখে শান্তিতেই ছিল। হঠাৎই একটা ভয়ংকর ঘটনা ঘটল। প্রচণ্ড ঝড়ে গ্রামের পাশে শতবর্ষী একটা তালগাছ মাঝখান থেকে ভেঙে গেল। আর সেই তালগাছ ভাঙার পর থেকেই একজনের পর একজন পুরুষ হারিয়ে যেতে থাকল গ্রাম থেকে। আতঙ্ক এমন পর্যায়ে পৌঁছাল যে ভয়ে দিনের বেলায়ও একা চলাচল বন্ধ করে দিলো গ্রামবাসীরা। কিন্তু তারপরও হারিয়ে যেতে থাকল পুরুষরা। এর মধ্যে সাত্তার মিয়া নামক একজনের রক্তশূন্য লাশও পাওয়া গেল। শরীরে ছিল অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র। সবাই বুঝতে পারল বড় নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে সাত্তার মিয়াকে। তার শরীরের সমস্ত রক্ত শুষে নিয়েছে অজানা কেউ।
গ্রামে কর্মরত এনজিও কর্মকর্তা মামুন নিজেও সতর্ক হয়ে গেছে। কারণ সে বুঝতে পারছে কেউ একজন গোপনে পুরুষের রক্তপান শুরু করেছে। আর সবকিছুর জন্য দায়ী ওই ভাঙা তালগাছ। তাই একদিন নিজেই উপস্থিত হলো তালগাছের গোড়ায়। গাছের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে সেখানে দিয়ে উঁকি দিতে বুঝল কী ভয়ংকর ভুলটাই না করেছে! কারণ রক্তপিপাসু অপূর্ব সুন্দর এক নারী আত্মা তাকিয়ে ছিল তার দিকে। ওই আত্মা রক্তপান করে তৃপ্ত হয়, এজন্যই ওই নারী এক রক্তপিপাসু আত্মা। এখন সে রক্তপান করবে তার! মামুন দ্রুত বাংলোয় ফিরে আসার সিদ্ধান্ত নেয়। কিন্তু ততক্ষণে যে অনেক দেরি হয়ে গেছে!
শেষ পর্যন্ত কী ঘটেছিল মামুনের জীবনে? আর গ্রামবাসীরা কি মুক্তি পেয়েছিল ভয়ংকর ওই রক্তপিপাসু আত্মার কাছ থেকে?

কি‌শোর‌দের পছন্দের শী‌র্ষে শি‌শি‌লিন।www.booklightbd.com
15/04/2025

কি‌শোর‌দের পছন্দের শী‌র্ষে শি‌শি‌লিন।
www.booklightbd.com

অমর একুশ গ্রন্থ‌মেলা ২০২৫। প্রকা‌শিত হ‌চ্ছে আমার র‌চিত প্যরাসাই‌কোল‌জি থ্রিলার (মৃত্যুবন্দি) ওভৌতিক (মায়‌াবী জীবন) উপন...
03/02/2025

অমর একুশ গ্রন্থ‌মেলা ২০২৫। প্রকা‌শিত হ‌চ্ছে আমার র‌চিত

প্যরাসাই‌কোল‌জি থ্রিলার (মৃত্যুবন্দি) ও
ভৌতিক (মায়‌াবী জীবন) উপন্যাস।
অ‌নিন্দ্য প্রকাশ
স্টল ৭২৫~৭২৮।
অবস‌রে বই পড়ুন
উপহা‌রে বই রাখুন।

মৃত্যুব‌ন্দি (প্যারাসাই‌কোল‌জি থ্রিলার)ঃ    অফিসের বসেছিল নিশিতা। হঠাৎই একটা চিঠি এলো। খুলে তো অবাক সে! রেডম্যান নামের ...
04/01/2025

মৃত্যুব‌ন্দি (প্যারাসাই‌কোল‌জি থ্রিলার)ঃ
অফিসের বসেছিল নিশিতা। হঠাৎই একটা চিঠি এলো। খুলে তো অবাক সে! রেডম্যান নামের কেউ একজন লিখেছে, তাকে কিনে ফেলতে চায়। কী অদ্ভুত! মানুষকে কী কেনা যায়? অথচ বাস্তবে যেন সেটাই সত্য হতে শুরু করল। তার জীবনের মূল্য বাবদ তাদের বাড়িতে পাঠিয়ে দেয়া হলো এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা। বিস্মিত নিশিতা! তারপরও অনুমান করে কেউ তার সাথে দুষ্টমি করছে। কারণ চেহারা সুন্দর হওয়ায় অনেকেই তাকে পছন্দ করে, তাকে বিয়ে করতে চায়। এই মানুষগুলোর অনেক টাকা। হয়তো তাদেরই কেউ দিয়েছে টাকাটা। কিন্তু হিসেব যে মিলছে না! কারণ রেডম্যান নিজের পরিচয় গোপন রেখে বার বার যোগাযোগ করতে থাকে তার সাথে। একসময় জানায় নিশিতা মৃত্যুবন্দি, দ্রুতই হত্যা করা হবে তাকে! কারণ কী জানে না নি‌শিতা।
ঘটনাক্রমে নিশিতার পরিচয় হয় প্যারাসাই‌কোল‌জিক্যাল ইনভে‌স্টি‌গেটর ডাক্তার তরফদারের সাথে। ডাক্তার তরফদার কেন যেন আগ্রহী হয়ে ওঠেন রেডম্যান নামটা শুনে। রহস্য উন্মোচন করতে গিয়ে বুঝতে পারেন মহাবিপদে আছে নিশিতা, মৃত্যু আসন্ন। প্র‌তিজ্ঞা ক‌রেন, যেভাবেই হোক বাঁচাবেন নি‌শিতা‌কে। কিন্তু বাস্তবে কী সম্ভব! অ‌নেক দে‌রি হ‌য়ে‌ গে‌ছে যে!
শেষ পর্যন্ত কি ঘটেছিল নিশিতার জীবনে? আর কেইবা ছিল রহস্যময় রেডম্যান?
(প্রকা‌শিতব্য, বই‌মেলা ২০২৫)

সবাই‌কে মহান বিজয় দিব‌সের শু‌ভেচ্ছা।
16/12/2024

সবাই‌কে মহান বিজয় দিব‌সের শু‌ভেচ্ছা।

অবস‌রে বই পড়ুনউপহা‌রে বই রাখুন।
10/12/2024

অবস‌রে বই পড়ুন
উপহা‌রে বই রাখুন।

চলছেবহুমাত্রিক লেখক মোশতাক আহমেদ-এরএকক বইমেলা২৫% ছাড়!বইবাজার, নীলক্ষেত  •  পাঠশালা, আজিজ সুপার মার্কেট, শাহবাগআয়োজনে : অ...
01/06/2024

চলছে
বহুমাত্রিক লেখক
মোশতাক আহমেদ-এর
একক বইমেলা
২৫% ছাড়!
বইবাজার, নীলক্ষেত • পাঠশালা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ
আয়োজনে : অনিন্দ্য প্রকাশ, মেলা চলবে : ১ থেকে ৮ জুন পর্যন্ত

স্বর্ণ পতাকাঃ                  লেখা শেষ করলাম শি‌শি‌লিন সি‌রি‌জের ১৬ তম উপন্যাস স্বর্ণ পতাকা। আশা কর‌ছি ব‌রাব‌রের ম‌তো ...
09/05/2024

স্বর্ণ পতাকাঃ
লেখা শেষ করলাম শি‌শি‌লিন সি‌রি‌জের ১৬ তম উপন্যাস স্বর্ণ পতাকা। আশা কর‌ছি ব‌রাব‌রের ম‌তো এবারও সবার মন জয় কর‌বে ক্ষু‌দে দুই গো‌য়েন্দা শি‌শির আর লে‌লিন।

অবস‌রে বই পড়ুন, উপহা‌রে বই রাখুন।www.booklightbd.com
01/05/2024

অবস‌রে বই পড়ুন, উপহা‌রে বই রাখুন।
www.booklightbd.com

Address

14 Aziz Super Market, Shahabagh
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Book Light posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Book Light:

Share

Category