BookTook BD

BookTook BD নতুন পুরাতন বই ম্যাগাজিনের বিশ্বস্ত অনলাইন শপ

বই গিফট পাওয়ার কিছু কৌশল :১। বই গিফট পাওয়ার জন্য আগে একজন ভালো পাঠক হতে হবে। আপনার ব্রেন যদি পরিপক্ব হয়, তখন শব্দচয়ন, বা...
09/07/2024

বই গিফট পাওয়ার কিছু কৌশল :

১। বই গিফট পাওয়ার জন্য আগে একজন ভালো পাঠক হতে হবে। আপনার ব্রেন যদি পরিপক্ব হয়, তখন শব্দচয়ন, বাক্যগঠনে মুগ্ধ করে রিভিউ লিখে বই জিতে নিতে সহজ হবে। এই পদ্ধতিতে আমি এখন পর্যন্ত অনেক প্রকাশক, লেখক, শুভাকাঙ্ক্ষী থেকে বই উপহার পেয়েছি।

২। রিভিউ লেখার চেয়ে তুলনামূলক সহজ উপায় হলো ভালো ক্যামেরা থাকলে বইয়ের ফটোগ্রাফি করার কৌশল রপ্ত করা। বইয়ের চারপাশে ডেকোরেশন করে ছবির সৌন্দর্য অনেকগুণ বাড়িয়ে নিবেন। ডেকোরেশনের জন্য ফুল, কালার পেপার সহ আনুষঙ্গিক জিনিসপত্র কিনে রাখুন।

৩। তৃতীয় উপায় হলো বইয়ের উক্তি বা চুম্বক অংশগুলো দিয়ে ফন্টগ্রাফি বা টাইপোগ্রাফি করতে জানা। ফেসবুকে অনেক গ্রুপ আছে, যারা এসব শেখায়। মাসে ২০০টাকায় ১মাস সময় নিয়ে এটা শিখে নিতে পারেন।

৪। বই নিয়ে নিজের আইডিতে বা বিভিন্ন ফেসবুক গ্রুপগুলোতে প্রচারণা চালানো। সুদৃষ্টি পড়লে বই উপহার দেওয়ার জন্য আপনার ইনবক্সে মেসেজ আসবে। আমি এমনটা অনেকবার পেয়েছি।

৫। লেখক, প্রকাশকের বিভিন্ন প্রয়োজনে যথাসম্ভব সহোযোগিতার হাত বাড়ানো।

৬। ক্যামেরার সামনে গুছিয়ে কথা বলার দক্ষতা থাকলে বই নিয়ে ভিডিও রিভিউ করুন। বই সম্পর্কে গঠনমূলক রিভিউ দিন।

৭। বিভিন্ন প্রকাশনীর পেইজে কুইজ প্রতিযোগীতা হয়ে থাকে। সেগুলোতে ফোকাস রাখুন। কমেন্টে সঠিক উত্তর দিতে পারলে হয়তো লটারিতে কপাল খুলতেও পারে। এটা ৫০/৫০ চান্স।

৮। নিজে কখনও বই উপহার না পেলেও অন্যকে বই উপহার দিন। এতে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা চাইলে আপনার চাওয়া পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। আচমকা কারো থেকে বই গিফট পেয়ে যাবেন। আমি অনেকবার পেয়েছি।

৯। দক্ষতা থাকলে কোনো প্রকাশনীর প্রুফ রিডারের কাজ করতে পারেন। বই পড়া হলো, বইটা বের হলে উপহারও পেয়ে গেলেন।

১০। বই পড়াকে নিজের জন্য আবশ্যক করে নিন। বইয়ের প্রেমে ডুবে থাকুন। আপনার বইপ্রেম দেখে পরিচিত কেউ উপহার দিবে। সবার অবশ্য এমন ভাগ্য হয় না। তবে কৌশলটা আসলেই কাজের।

বাকি কৌশলগুলো সামনে আরেক পর্বে লিখবো নিয়ত আছে ইনশা'আল্লাহ। হ্যাপি রিডিং।

© মোহাম্মদ আশরাফুল ভাই

Address

Indira Road
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when BookTook BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category