PBS (Books+Music+Cafe)

PBS (Books+Music+Cafe) PBS | One-stop solution for books & stationery. PBS is the largest Book Shop in Bangladesh with international standard.

We are available at www.pbs.com.bd
Call or WhatsApp: 01313-770770
Support Center: 09666-780790 (9AM - 6PM, Office Days) It was set up with a vision to develop a reading community in the society with variety of local and foreign books. The books are essential material to develop the mental health of each and every person of all age group. PBS is determined to provide necessary books to enhance the knowledge for all.

06/08/2026

To order Moshiur Rahman Shanto’s new book ‘Highway’ published by Words & Pages please visit: https://pbs.com.bd/book/2600917/highway

Discover the mundane and the mystical in Highway, the latest short story collection by contemporary literary sensation Moshiur Rahman Shanto. Each narrative acts as a unique exit on a vast expressway, blurring the lines between reality and imagination with supernatural chills and poignant life shifts that linger long after the final page.

For those looking to lose themselves in a world where every story is a new destination, the road is paved and the horizon is calling. The ‘Highway’ is open, and it promises a journey that will linger in your thoughts long after the engine of the plot has cooled.

NCTB কর্তৃক সর্বোচ্চ র‍্যাংকিং পেয়ে অনুমোদনপ্রাপ্ত অক্ষর-পত্র প্রকাশনীর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ-দ্বাদশ শ্রেণির সকল বই...
03/08/2026

NCTB কর্তৃক সর্বোচ্চ র‍্যাংকিং পেয়ে অনুমোদনপ্রাপ্ত অক্ষর-পত্র প্রকাশনীর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ-দ্বাদশ শ্রেণির সকল বই পাওয়া যাচ্ছে পিবিএসে।

সহজবোধ্য উপস্থাপন, গুরুত্বপূর্ণ বিষয়ের বিস্তারিত বিশ্লেষণ এবং ভর্তি পরীক্ষার প্রস্তুতি সহায়ক বিষয়বস্তুর সমন্বয়ে সাজানো বইগুলো বোর্ড পরীক্ষার পাশাপাশি আপনাকে এগিয়ে রাখবে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতিতেও।

দেশসেরা কলেজের সেরা শিক্ষক ও মেধাবী শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে থাকা অক্ষর-পত্র প্রকাশনীর বইসমূহ অনলাইনে অর্ডার করতে ভিজিট করুন: https://pbs.com.bd/category/1466/akkharpatra-hsc-textbook

29/07/2026

একটি বুকমার্ক কি শুধু একটি পৃষ্ঠা চিহ্নিত করে? নাকি প্রতিবার বই খুললেই ফিরিয়ে নিতে পারে প্রিয় গল্প, প্রিয় চরিত্র আর প্রিয় অনুভূতির কাছে? সেই অনুভূতিকেই আরও বিশেষ করে তুলতে এসেছে ৩২টি প্রিমিয়াম বুকমার্কের অনন্য এক সংগ্রহ ‘সেরা সন্দেশ’।

বাংলা ও বিশ্বসাহিত্যের কালজয়ী চরিত্র, স্মরণীয় চলচ্চিত্র এবং নান্দনিক শিল্পকর্মে সাজানো প্রতিটি বুকমার্ক যেন নিজেই একটি গল্প। ডাবল-সাইডেড ডিজাইন, প্রিমিয়াম ফিনিশ এবং দৃষ্টিনন্দন বক্স— সব মিলিয়ে এটি শুধু একটি বুকমার্ক সেট নয়, পাঠকের সংগ্রহে রাখার মতো অনন্য এক স্মারক।

নিজের পাঠের সঙ্গী হিসেবে কিংবা প্রিয় কোনো বইপোকাকে উপহার দিতে সংগ্রহ করুন ‘সেরা সন্দেশ’ প্রিমিয়াম বুকমার্ক বক্স সেট। অনলাইনে অর্ডার করতে ভিজিট করুন: https://pbs.com.bd/book/2502808/sera-sondesh-bookmark-32-pcs

বৃত্তি পরীক্ষায় সেরা সাফল্য নিশ্চিত করতে প্রয়োজন সঠিক দিকনির্দেশনা, নিয়মিত অনুশীলন এবং পরীক্ষাকেন্দ্রিক প্রস্তুতি। সেই ল...
23/07/2026

বৃত্তি পরীক্ষায় সেরা সাফল্য নিশ্চিত করতে প্রয়োজন সঠিক দিকনির্দেশনা, নিয়মিত অনুশীলন এবং পরীক্ষাকেন্দ্রিক প্রস্তুতি। সেই লক্ষ্যেই ২০২৬ সালের পঞ্চম এবং অষ্টম শ্রেণির মাদ্‌রাসা শিক্ষার্থীদের জন্য দারসুন নিয়ে এসেছে ‘ইবতেদায়ি বৃত্তি পরীক্ষা সহায়িকা’ এবং ‘জুনিয়র দাখিল বৃত্তি পরীক্ষা সহায়িকা’।

সর্বশেষ প্রশ্নকাঠামো ও মানবণ্টনের আলোকে প্রণীত এই বইগুলোতে রয়েছে পরিকল্পিত অনুশীলন, গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, প্রশ্ন বিশ্লেষণভিত্তিক প্রস্তুতি, বিশেষজ্ঞ শিক্ষক প্যানেল প্রণীত সুপার সাজেশন এবং পর্যাপ্ত মডেল টেস্ট ও উত্তর— যা শিক্ষার্থীদের আত্মবিশ্বাসের সঙ্গে ট্যালেন্টপুল বৃত্তি প্রাপ্তির পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে সহায়তা করবে।

ইবতেদায়ি ও জুনিয়র দাখিল বৃত্তি পরীক্ষার সকল বিষয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতির বই দুটি পাওয়া যাচ্ছে পিবিএস বুকশপে।

স্বাধীনতা-উত্তর বাংলাদেশের কথাসাহিত্যে হুমায়ূন আহমেদ আবির্ভূত হয়েছিলেন এক জাদুকরি কণ্ঠস্বর নিয়ে। অসামান্য সৃজনশীল দক্ষত...
19/07/2026

স্বাধীনতা-উত্তর বাংলাদেশের কথাসাহিত্যে হুমায়ূন আহমেদ আবির্ভূত হয়েছিলেন এক জাদুকরি কণ্ঠস্বর নিয়ে। অসামান্য সৃজনশীল দক্ষতায় তিনি এক সুতোয় বেঁধেছেন গ্রামীণ নিম্নবিত্তের সরলতা, নাগরিক মধ্যবিত্তের টানাপোড়েন আর তরুণ প্রজন্মের স্বপ্ন-আকাঙ্ক্ষাকে। জীবনের গভীর ও সূক্ষ্ম অনুভূতিগুলোকে অত্যন্ত সহজ, সাবলীল এবং গতিময় ভাষায় ফুটিয়ে তোলার যে দুর্লভ ক্ষমতা তাঁর ছিল, সেটাই তাঁকে পৌঁছে দিয়েছে জনপ্রিয়তার শিখরে। শুধু কালজয়ী সাহিত্যই নয়, রূপালী পর্দার ক্যানভাসেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন বাংলা সাহিত্যের এই কিংবদন্তি।

২০১২ সালের ১৯ জুলাই নন্দিত এই কথাকার পার্থিব জগৎ ছেড়ে পাড়ি জমান অনন্তলোকে। প্রয়াণ দিবসে প্রিয় লেখকের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।

পঞ্চম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের ট্যালেন্টপুল বৃত্তি অর্জনের স্বপ্ন পূরণে বাংলা ও ইংরেজি উভয় ভার্সনে পাঞ্জেরী নিয়ে এস...
19/07/2026

পঞ্চম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের ট্যালেন্টপুল বৃত্তি অর্জনের স্বপ্ন পূরণে বাংলা ও ইংরেজি উভয় ভার্সনে পাঞ্জেরী নিয়ে এসেছে ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা সহায়িকা’, ‘Primary Scholarship Exam Aid’, ‘জুনিয়র বৃত্তি পরীক্ষা সহায়িকা’ এবং ‘Junior Scholarship Exam Aid’। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) এবং জাতীয় শিক্ষা একাডেমি (NAPE) এর সর্বশেষ নির্দেশিকা ও মানবণ্টন-এর আলোকে রচিত এই বইগুলোতে রয়েছে প্রশ্নের ধরনভিত্তিক অনুশীলন, শতভাগ কমন উপযোগী সাজেশন এবং এক্সক্লুসিভ মডেল টেস্ট।

বৃত্তি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি নিশ্চিত করতে সংগ্রহ করুন পাঞ্জেরী প্রকাশিত প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা সহায়িকা। বইগুলো এখন পাওয়া যাচ্ছে পিবিএস-এ।

pbs.com.bd is the best online Book shop to buy books online and pbs is a retail chain book store for books and stationery since 2010.

২০২৭ সালের এইচএসসি পরীক্ষায় শতভাগ সফলতার জন্য পাঞ্জেরী নিয়ে এসেছে ‘এইচএসসি স্পেশাল সাপ্লিমেন্ট ++’। এনসিটিবি প্রদত্ত সিল...
16/07/2026

২০২৭ সালের এইচএসসি পরীক্ষায় শতভাগ সফলতার জন্য পাঞ্জেরী নিয়ে এসেছে ‘এইচএসসি স্পেশাল সাপ্লিমেন্ট ++’। এনসিটিবি প্রদত্ত সিলেবাসের আলোকে বাংলা ও ইংরেজি উভয় ভার্সনের শিক্ষার্থীদের জন্য রচিত এই বইগুলো শ্রেণিকক্ষের পড়াশোনার পাশাপাশি নির্ধারিত সময়ে সম্পূর্ণ সিলেবাস শেষ করতে সহায়তা করবে।

‘এইচএসসি স্পেশাল সাপ্লিমেন্ট ++’ সিরিজের বইগুলোতে রয়েছে ২০২৬ সালসহ বিগত সকল সালের বোর্ড পরীক্ষা ও শীর্ষস্থানীয় কলেজসমূহের নির্বাচনি পরীক্ষার প্রশ্ন-উত্তর। এছাড়াও শিক্ষার্থীদের সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করতে বইগুলোতে অন্তর্ভুক্ত করা হয়েছে গুরুত্বপূর্ণ শিখনফলের ওপর ভিত্তি করে অনন্য প্রশ্ন-উত্তর, গুরুত্বপূর্ণ প্রশ্নের সমন্বয়ে সুপার সাজেশন এবং এক্সক্লুসিভ মডেল টেস্ট।

এইচএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল পেতে সংগ্রহ করুন ‘পাঞ্জেরী এইচএসসি স্পেশাল সাপ্লিমেন্ট ++’ সিরিজের বই।

pbs.com.bd is the best online Book shop to buy books online and pbs is a retail chain book store for books and stationery since 2010.

‘Aklima’s Will’ is a powerful and deeply moving story that takes readers into the lives of Bangladesh’s garment workers....
16/07/2026

‘Aklima’s Will’ is a powerful and deeply moving story that takes readers into the lives of Bangladesh’s garment workers. Set within the fast-growing but often brutal world of the clothing industry, this fourth novel by Sanaul Mostafa focuses on Aklima, a fictional character. She represents the many women who walk to work every day—deeply tired and malnourished, yet fiercely driven to survive. Throughout the book, we see her grow from a devoted daughter and sister into a vital breadwinner and eventually, a revolutionary. It ultimately shines a necessary light on the resilience, dreams, and heartbreaks of a workforce that the world too often ignores.

প্রখ্যাত কথাশিল্পী ঝর্না রহমান সম্পাদিত এবং পাঞ্জেরী পাবলিকেশন্স থেকে প্রকাশিত গ্রন্থ ‘একাত্তরের দুর্নিবার নারী মুক্তিযো...
16/07/2026

প্রখ্যাত কথাশিল্পী ঝর্না রহমান সম্পাদিত এবং পাঞ্জেরী পাবলিকেশন্স থেকে প্রকাশিত গ্রন্থ ‘একাত্তরের দুর্নিবার নারী মুক্তিযোদ্ধা ও দুঃসহ স্মৃতি’।

একাত্তরের মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠতম অধ্যায়। তবে এই জনযুদ্ধের পূর্ণাঙ্গ ইতিহাসে নারী মুক্তিযোদ্ধাদের অবদান ও আত্মত্যাগের খতিয়ান দীর্ঘদিন ধরেই এক প্রকার আড়ালেই রয়ে গেছে। ঝর্না রহমানের সম্পাদনায় এবং সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ ’৭১-এর কেন্দ্রীয় নারী কমিটির উদ্যোগে প্রকাশিত ‘একাত্তরের দুর্নিবার নারী মুক্তিযোদ্ধা ও দুঃসহ স্মৃতি’ গ্রন্থটি ইতিহাসের সেই শূন্যতা পূরণে এক অনন্য ও অনবদ্য প্রয়াস।

বিয়াল্লিশজন অকুতোভয় নারীর যুদ্ধকালীন সত্য অভিজ্ঞতায় সমৃদ্ধ এই গ্রন্থে উঠে এসেছে এক রক্তক্ষয়ী সময়ের বিস্ময়কর বীরত্বগাথা। আপনজনের মায়া ত্যাগ করে কেউ পুরুষের ছদ্মবেশে, কেউবা সুইসাইড স্কোয়াডের সদস্য হয়ে শত্রুর মুখোমুখি দাঁড়িয়েছিলেন, তাঁদের অসামান্য বীরত্বগাথা এই বইয়ের প্রতিটি অধ্যায়ে জীবন্ত হয়ে উঠেছে। একই সঙ্গে বইটির পাতায় পাতায় উঠে এসেছে মহাকালের প্রেক্ষায় জেগে থাকা একাত্তরের যুদ্ধদিনের বাস্তব চিত্র— শঙ্কা, সংকট ও অনিশ্চয়তায় ঘেরা সাধারণ মানুষের দুঃসহ জীবন, প্রতিরোধের অদম্য স্পৃহা এবং মুক্তির আকাঙ্ক্ষা। সবমিলিয়েই গ্রন্থটি হয়ে উঠেছে একাত্তরের যুদ্ধদিনের এক প্রামাণ্য ও জীবন্ত দলিল।

16/07/2026

যে সিনেমাটা এখন সবাইকে emotional করে দিচ্ছে… যে বনলতা এক্সপ্রেস নিয়ে পুরো সোশ্যাল মিডিয়ায় এত আলোচনা—জানেন কি? এই গল্পের জন্ম হয়েছিল একটা উপন্যাস থেকে।

Address

43 Shilpacharya Zainul Abedin Sarak (Old 16 Shantinagar)
Dhaka
1217

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801313770770

Alerts

Be the first to know and let us send you an email when PBS (Books+Music+Cafe) posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to PBS (Books+Music+Cafe):

Shortcuts

Share

Category