18/06/2025
আদর্শ ছাত্র-ছাত্রী গঠন ও তাদের করণীয় বিষয়ক ৫টি বইয়ের প্যাকেজ মাত্র ৭০০ টাকায়।
যে বইগুলো আছে :
১) ছাত্র ছাত্রীরা কী শিখবে কেন শিখবে কিভাবে শিখবে
লেখক : জাবেদ মুহাম্মাদ
বাইন্ডিং: হার্ডকভার
পৃষ্ঠা সংখ্যা: ১৩৬
মুদ্রিত মূল্য : ২৬০ টাকা
২) পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের টেকনিক
লেখক :জাবেদ মুহাম্মাদ
বাইন্ডিং: হার্ডকভার
পৃষ্ঠা সংখ্যা: ১১২
মুদ্রিত মূল্য : ১৫০ টাকা
৩) পড়ালেখায় ভালো হওয়ার কৌশল
লেখক :জাবেদ মুহাম্মাদ
বাইন্ডিং: হার্ডকভার
পৃষ্ঠা সংখ্যা: ১১১
মুদ্রিত মূল্য : ১৫০ টাকা
৪) ভালো ছাত্র-ছাত্রী গঠন হওয়ার উপায়
লেখক :জাবেদ মুহাম্মাদ
বাইন্ডিং: হার্ডকভার
পৃষ্ঠা সংখ্যা: ১৪২
মুদ্রিত মূল্য : ২০০ টাকা
৫) পরিশ্রমের সফলতা
লেখক : শাহ আলম
বাইন্ডিং: হার্ডকভার
পৃষ্ঠা সংখ্যা: ১১২
মুদ্রিত মূল্য: ২৪০ টাকা
অর্ডার করতে ইনবক্স বা কল করুন 01737419624 নম্বরে।
লেখক পরিচিতি
জাবেদ মুহাম্মাদ
৮০’র দশকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া মিরপুর গ্রামে জন্ম। ছোটবেলায় বাবাকে হারিয়ে শিক্ষক বড় ভাইয়ের কড়া শাসনি আর মায়ের মমতায় বেড়ে উঠা দারিদ্র্যের কষাঘাতে বাংলাদেশে ব্যবসায় উচ্চ শিক্ষা সমাপ্ত করে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় মনোনিবেশ। ২০১১ সালে কানাডায় মাইগ্রেশন, আবার শুরু ব্যবসায় মাস্টার্স শিক্ষাজীবন, উন্নত রাষ্ট্র, উন্নত শিক্ষা ব্যবস্থা, আধুনিক জীবন। Canadian University-তে BEd, MEd (Thesis), PhD. in Education, Ontario College of Teachers থেকে প্রাইমারী ও জুনিয়র শাখায় শিক্ষকতার সার্টিফিকেট অর্জন ও Schulich School of Education, Nipissing University-তে শিক্ষকতায় যোগদান। বর্তমানে University of Windsor-এ Faculty of Education-এ অধ্যাপনায় নিয়োজিত। বর্তমানে সপরিবারে অবস্থান কানাডায়।
Facuty of Education, University of Windsor-এ শিক্ষকতার পাশাপাশি শিক্ষা, শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানে নেতৃত্বদানসহ প্যারেন্সদের ফোকাসে লেখালেখি ও গবেষণা করছেন। পাশাপাশি Canada, USA, UK, Australia, Malaysia, Bangladesh সহ বিভিন্ন সেমিনারে কথা বলেন। শিশু ও কিশোর সাহিত্য নিয়ে এ পর্যন্ত প্রকাশিত ৫০টিরও বেশি বই English, Bengali ও Urdu ভাষায় প্রকাশিত হয়ে বিশ্বের ৫৮টি দেশে সমাদৃত। কানাডায় Inspiring Young Minds with Moral & Spiritual Development-এ শ্লোগানে www.kidseducare.ca. নামে একটি প্লাটফরম-এ নেতৃত্ব দিচ্ছেন। উদ্দেশ্য আজ ও আগামীর শিশু-কিশোরদেরকে মহান স্রষ্টা ও বিশ্বের শিক্ষক মানবতার একমাত্র শ্রেষ্ঠ আদর্শ হযরত মুহাম্মাদ (সা.)-এর সৌন্দর্যের সাথে পরিচয় করে দেয়া। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে Universal Wisdom-এর আলোকে বিভিন্ন বই ও শিক্ষা উপকরণগুলোকে ছড়িয়ে দেয়া। মূল কথা, মহাবিশ্বের মহান স্রষ্টার প্রতি হাতছানি দিয়ে Love For All, Not Hate At All.-এর মধ্যদিয়ে একমাত্র রাসূল (সা)-এর আদর্শের আলোতে উদ্ভাসিত করার প্রচেষ্টায় আমৃত্যু ভূমিকা রাখার চেষ্টায় নিয়োজিত থাকা।
শাহ আলম
একজন পরোপকারী ও সৃজনশীল মানুষ। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন যুগ্মসচিব। তিনি একাধারে একজন সফল শিক্ষাবিদ ও একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। তাঁর মেধা, কর্মদক্ষতা, সৃজনশীলতা ও সহমর্মিতা সবাইকে মুগ্ধ করে। তিনি সবসময় দেশ এবং জনগণের কল্যাণে নিজেকে নিবেদিত করেছেন। ১৪’শ বিসিএস এর মাধ্যমে তিনি সরকারি কর্মজীবন শুরু করেন। প্রায় ২৩ বছরের উপরে শিক্ষকতা জীবনে বহু ছাত্র-ছাত্রীর জীবনে আলোকবর্তিকা হিসেবে কাজ করেছেন। সৃষ্টি করেছেন অসংখ্য ক্যাডার অফিসার, ব্যাংকার, পুলিশ কর্মকর্তা এবং কর্পোরেট লেভেলের উর্ধ্বতন কর্মকর্তা। যারা বর্তমানে দেশের উন্নয়নে বিরাট ভূমিকা পালন করছেন। শিক্ষক হিসেবে উনি শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করেছেন। চট্টগ্রাম সিটি কলেজ থেকে শিক্ষকতা শুরু করে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ব্যবস্থাপনা বিষয়ের সহযোগী অধ্যাপকের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে মার্কেটিং এর চেয়ারম্যান হিসেবে নেতৃত্ব দেন। তাছাড়া Insurance Development & Regulatory Authority (IDRA) এর পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগে কৃতিত্বের সাথে কাজ করার সুফলস্বরূপ ‘Outstanding HR leadership in Finance Sector’ ক্যাটাগরিতে তিনি “South Asian Business Excellence Awards 2021” অর্জন করেন, যা তাকে শ্রীলংকা থেকে প্রদান করা হয়।