Ahas Book Store

Ahas Book Store সাধ্যের মধ্যে প্রিয় বই�

প্রিমিয়াম পাবলিকেশন থেকে শীগ্রই প্রকাশিত হবে৷বইগুলো সংগ্রহ করতে সাথে থাকুন আহাস বুক ষ্টোরএর সাথে
08/01/2026

প্রিমিয়াম পাবলিকেশন থেকে শীগ্রই প্রকাশিত হবে৷

বইগুলো সংগ্রহ করতে সাথে থাকুন আহাস বুক ষ্টোরএর সাথে

যারা মানুষ চিনতে ভুল করেন তাদের জন্য বই আনতেছে Premium Publications  🙂
28/12/2025

যারা মানুষ চিনতে ভুল করেন তাদের জন্য বই আনতেছে Premium Publications 🙂

হ্যালো চট্টগ্রামবাসী আপনাদের জন্য আসছে.....চট্টগ্রামে সপ্তম বারের মতো অনুষ্ঠিত হতে চলেছে " সপ্তম চট্টগ্রাম বই বিনিময় উৎস...
28/12/2025

হ্যালো চট্টগ্রামবাসী
আপনাদের জন্য আসছে.....

চট্টগ্রামে সপ্তম বারের মতো অনুষ্ঠিত হতে চলেছে " সপ্তম চট্টগ্রাম বই বিনিময় উৎসব"। যেখানে আপনারা আপনাদের পুরোনো বই বিনিময় করে অন্য আরেকটি পছন্দের বই নিতে পারবেন।
সাথে থাকছে ফিল্ম স্ক্রিনিং, সেলফি বুথ, আলোকচিত্র প্রদর্শনী। সবকিছুই থাকছে সম্পূর্ণ বিনামূল্যে।

আপনারা রেডি তো?

সময় : ৯ জানুয়ারি ২০২৬
স্থান : জামালখান মোড়, চট্টগ্রাম

যখন ফুটিল কমল বাংলা ভাষার খুব কম পাঠক মস্তিষ্কের ব্যবহার হয় এমন বই পড়তে স্বস্তি পান। যে কারণে ইন্টারনেট, সামাজিক যোগাযোগ...
04/06/2025

যখন ফুটিল কমল

বাংলা ভাষার খুব কম পাঠক মস্তিষ্কের ব্যবহার হয় এমন বই পড়তে স্বস্তি পান। যে কারণে ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যম আর টেলিভিশন জনপ্রিয় হয়েছে আজকাল। একটা নির্বোধ 'ব্রেইনলেস মনস্টার' তৈরি হয়ে গেছে চারপাশে। 'ফ্যামিলিয়ার এসে'র সুবিধা হলো, আপনি এটাকে আত্মকথন, প্রবন্ধ, গল্প বা উপন্যাস যেকোনোভাবেই পড়তে পারেন। আপকি দিল কি মর্জি, এ বিষয়ে লেখক হিসেবে দাবি নেই। 'এই তো জীবন' ট্রিলজির প্রথম বই 'কথারা আমার মন' বের হয়েছে ২০১৮ সালের এপ্রিলে, বেঙ্গল পাবলিকেশান্স থেকে। এই বইটাকে ট্রিলজির দ্বিতীয় বই বলা যায়। যারা সামাজিক চাপে এখনও পুরোপুরি বিবেক হারাননি, স্বাধীন ও সচেতনভাবে শান্ত জীবন যাপন করেন, তাদের এই বই ভালো লাগবে বলে আশা রাখি।
লিখতে লিখতেই লেখক বুঝতে পেরেছেন, গদ্য বা রচনা মানে একটা 'সংযুক্তি, 'আর্টিকুলেশন', 'ইন্টারলিংকড', 'সমন্বয়', আন্তঃযোগাযোগ এবং জগতের যেকোনা বিষয় দিয়েই তা হতে পারে। এই 'আর্টিকুলেশন টুকুতে নানান মাত্রায় দুনিয়া আপন ইতিহাসকে লিখে রাখে। দেখা যায় যেমন দর্শনের ইতিহাস, সমাজ বিদ্যার ইতিহাস ইত্যাদি থেকে আমার নিজের আগ্রহ চলে গেছে লেখা থেকে। যখন আমি নিশ্চিতভাবে জানিই যে, এমন কাব্যিক ইতিহাস, দর্শন বা ভাষার বিষয়ে বিরতিহীনভাবে লিখতে পারব, তাহলে কেনই-বা আমি লিখব? চলচ্চিত্রের ইতিহাসের 'উজ্জ্বল নক্ষত্র' তারকোভস্কি কী সুন্দর করে বলেছেন কথাটা- 'মানুষ আর্ট বা শিল্প তৈরি করে কেন? অন্যের কাছে নিজেকে প্রমাণ করার জন্য? কিন্তু আমি যদি সত্যই জানি যে আমি প্রতিভাবান, তাহলে কেন আমি শিল্পচর্চা করব?' 'যখন ফুটিল কমল'-এর গদ্যগুলোতে 'ফ্যামেলিয়ার এসে' লেখা হয়েছে, রচনার দিকেই ঝোঁক। এখানে লেখার গন্তব্য অনুপস্থিত, বলা যায়, সব মিলিয়ে 'অনুপস্থিতি'ই লেখার বিষয়। অনুপস্থিতি লেখায় গতির এক মাত্রা যুক্ত করে, অপ্রত্যাশিত মাত্রা, যোগাযোগহীন ও বহুমাত্রিক যাত্রা, ব্যক্তিজীবনের মতোই। অনুপস্থিত থাকলেও বিষয়হীন লক্ষ্যহীন লেখা হয় না, সম্ভব না। 'যোগাযোগহীনতা' পাঠক লেখায় পাবেন, যা দূরত্বে থেকে দেখা যাবে স্পষ্ট, কিন্তু অতিক্রম করা যাবে না কখনোই। সবগুলো শব্দের মধ্যেই নৈঃশব্দ্যের একটা দুঃখ যেন কুয়াশার মতো ছড়ানো। যে দুঃখ 'প্রেমকেন্দ্রিক' কাব্যিক দুঃখ না-দূরত্বের, অপরিচয়ের, অসম্পূর্ণতার অভিজ্ঞতার দুঃখ।

ফুল হয়ে ফোটো 💐🌸🏵️🌹🥀🌺🌻🌼🌷🪻
03/06/2025

ফুল হয়ে ফোটো 💐🌸🏵️🌹🥀🌺🌻🌼🌷🪻

-হিমু ভাই!'-'বল'-'যাবার আগে আপনি কি বলে যাবেন আপনি কে?'-আমি বললাম, 'মারিয়া, আমি কেউ না. I am nobody.'-আমি আমার এক জীবনে...
02/06/2025

-হিমু ভাই!'
-'বল'
-'যাবার আগে আপনি কি বলে যাবেন আপনি কে?'
-আমি বললাম, 'মারিয়া, আমি কেউ না. I am nobody.'
-আমি আমার এক জীবনে অনেককে এই কথা বলেছি কখনো আমার গলা ধরে যায়নি, বা চোখ ভিজে ওঠেনি। দুটা ব্যাপারী এই প্রথম ঘটল.

-বই থেকে

বই থেকে নেওয়া একটা কবিতানাম - একসাথে মাথাব্যথা হয়তোমাকে অন্য কারো সাথে হাঁটতে দেখার মতো বিরক্তিকর এইসব দিনঘামের স্রোতে ভ...
01/06/2025

বই থেকে নেওয়া একটা কবিতা

নাম - একসাথে মাথাব্যথা হয়

তোমাকে অন্য কারো সাথে হাঁটতে দেখার মতো বিরক্তিকর এইসব দিন

ঘামের স্রোতে ভিজে গেছে অজস্র স্মৃতিকথা
প্রাণের সাথে প্রাণ জুড়োনো দু-তিনশো কবিতার লাইন।

যেভাবে থাকো, সেভাবেই ভালোবাসি যেভাবে যাও-সেভাবেই মেনে নিই।

তবুও বৃষ্টি আসে, একসাথে মাথাব্যথা হয়।

এভারেস্ট ও লোৎসে বিজয়ী ডাক্তার বাবর আলীর বই গুলো।
01/06/2025

এভারেস্ট ও লোৎসে বিজয়ী ডাক্তার বাবর আলীর বই গুলো।

দুই ফালি চাঁদদুই ফালি চাঁদ-এ আমি দুজন কিশোরের গল্প বলতে চেয়েছি।শোনাতে চেয়েছি অবিশ্বাসের মায়াজাল থেকে বিশ্বাসের মহাসড়...
31/05/2025

দুই ফালি চাঁদ

দুই ফালি চাঁদ-এ আমি দুজন কিশোরের গল্প বলতে চেয়েছি।
শোনাতে চেয়েছি অবিশ্বাসের মায়াজাল থেকে বিশ্বাসের মহাসড়কে উঠে আসা এক কিশোরের আখ্যান। গল্পের ভাষা সাবলীল সহজ অনায়াস ও কৈশোরিক রাখতে তেমন বিশেষ কোনো কসরত করিনি। ফলে সিদ্ধান্ত নিতে পারছি না—দুই ফালি চাঁদ ঠিক কোন জনরাতে নিয়ে ফেলা যায়! উপন্যাস নাকি কিশোর উপন্যাস! এ ভার আমি পাঠকের হাতেই ছেড়ে দিচ্ছি।
বরাবরের মতোই বইটির প্রকাশে এগিয়ে এসেছেন আমার পরম প্রিয় প্রকাশক আহসান ইলিয়াস। তার প্রতি কৃতজ্ঞতা। দৃষ্টিনন্দন প্রচ্ছদ করে দেবার জন্য হামীম কেফায়েতের জন্য রইলো বাড়তি ভালোবাসা। আর যেসকল পাঠক বারংবার তাগাদা দিয়ে বইটির প্রকাশ ত্বরান্বিত করেছেন তাদের সকলের জন্য রইলো বিশেষ শুভেচ্ছা। আল্লাহ তাদের সবার ভালো করুন। দুই ফালি চাঁদ তার পাঠকের কাছে পৌঁছে যাক—প্রত্যাশা।

হিন্দিতে একটা প্রবাদ আছে, ‘উড়তা হুয়া তীর পিছওয়ারে মে লেনা’। যার সরল বাংলা অনুবাদ হচ্ছে—উড়ন্ত তীরের সামনে নিজের পশ্চা...
31/05/2025

হিন্দিতে একটা প্রবাদ আছে, ‘উড়তা হুয়া তীর পিছওয়ারে মে লেনা’। যার সরল বাংলা অনুবাদ হচ্ছে—উড়ন্ত তীরের সামনে নিজের পশ্চাৎদেশ পেতে দেয়া। আমার মনে হচ্ছে আমি তীর না, উড়ন্ত নিউক্লিয়ার ওয়ারহেডের সামনে পেছন ফিরে দাঁড়িয়েছি!...
..একজন মানুষ একেবারে ভোজবাজির মতো কীভাবে গায়েব হয়ে যেতে পারে—এ প্রশ্ন আজও তাড়িয়ে বেড়ায় শওকতকে। কোথায় না খুঁজেছে তাকে। মাঝে মাঝে ‘কীভাবে’র চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ‘কেন’? কেন ওভাবে হারিয়ে গেল সুমনা? আসলেই কি হারিয়ে গিয়েছে তার দুরন্ত কৈশোরের প্রেম নাকি রহস্যটা আরো বেশি জটিল?

সে উত্তর খুঁজতেই রাঙামাটির পাহাড়ে রওনা হলো এক বাউন্ডুলে যুবক। সস্তা রসিকতা আর বিভ্রান্তি দিয়ে যে খুঁজে ফিরছে এক নিঃসঙ্গ যুবকের রাতের ঘুম। বিশাল সবুজ পাহাড়গুলোতে সে কি খুঁজে পেল জবাব? নাকি নিরুদ্দেশ হলো নিজেই।

এটা একটা রহস্য গল্প। কিংবা অদ্ভুত প্রেমের। কারণ রহস্যই তো বাঁচিয়ে রাখে প্রেমগুলোকে।

অভ্র’র মায়াময় জগতে আপনাকে আরো একবার স্বাগত।

জিয়াউর রহমানের পাঁচ বছরের শাসনে,প্রতি মাঘের শেষে বর্ষন হয়েছিল কিনা তা কেউ হিসাব রাখেনি, তবে এই পাঁচ বছরে কোনো প্রাকৃতি...
31/05/2025

জিয়াউর রহমানের পাঁচ বছরের শাসনে,প্রতি মাঘের শেষে বর্ষন হয়েছিল কিনা তা কেউ হিসাব রাখেনি, তবে এই পাঁচ বছরে কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়নি। অতি বর্ষনের বন্যা না, খরা না, জলোচ্ছাস না। দেশে কাপড়ের অভাব কিছুটা দূর হলো। দ্রব্যমূল্য লাগামছাড়া হলো না। বাংলাদেশের নদীতে প্রচুর ইলিশ মাছ ধরা পড়তে লাগলো। বাংলাদেশের মানুষ মনে করতে লাগলো অনেক দিন পর তারা এমন এক রাষ্ট্রপ্রধান পেয়েছে যিনি সৎ। নিজের জন্য বা নিজের আত্নীয়স্বজনের জন্য টাকা পয়সা লুটপাটের চিন্তা তার মাথায় নেই। বরং তার মাথায় আছে দেশের জন্য চিন্তা। তিনি খাল কেটে দেশ বদলাতে চান। জিয়া মানুষটা সৎ ছিলেন, এতে কোনো সন্দেহ নেই।
লোক দেখানো সৎ না, আসলেই সৎ। তার মৃত্যুর পর দেখা গেল জিয়া পরিবারের কোনো সঞ্চয় নেই।

—হুমায়ূন আহমেদ
বই : (দেয়াল, পৃষ্ঠা-১৯৩)

Address

Dhaka
3710

Telephone

+8801878604982

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ahas Book Store posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ahas Book Store:

Share

Category