Nitmag

Nitmag Specialized in wholesale entity and distribution platform that Import and Export.Work with skin and healthcare, pediatrics,gynocology and fitness products.

May this Eid strengthen unity, spread kindness, and bring happiness to every heart.Warm Eid Mubarak wishes from NITMAG.
28/05/2026

May this Eid strengthen unity, spread kindness, and bring happiness
to every heart.

Warm Eid Mubarak wishes from
NITMAG.

**হাড়ক্ষয় (অস্টিওপোরোসিস): নীরব এক বিপদ, যা অনেকেই টের পান না!**-আমাদের শরীরের হাড়ে সবসময় পুরোনো অংশ ক্ষয় হয়ে নতুন ...
24/05/2026

**হাড়ক্ষয় (অস্টিওপোরোসিস): নীরব এক বিপদ, যা অনেকেই টের পান না!**
-
আমাদের শরীরের হাড়ে সবসময় পুরোনো অংশ ক্ষয় হয়ে নতুন হাড় তৈরির স্বাভাবিক প্রক্রিয়া চলতে থাকে। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে নতুন হাড় তৈরি কমে যায়, ফলে হাড় ধীরে ধীরে পাতলা ও দুর্বল হতে থাকে।

এই অবস্থাকেই বলা হয় Osteoporosis বা হাড়ক্ষয়।

সবচেয়ে ভয়ের বিষয় হলো- এই রোগটি শুরুতে সাধারণত কোনো লক্ষণ দেখায় না। তাই অনেকেই বুঝতেই পারেন না যে তাদের হাড় ভেতর থেকে দুর্বল হয়ে যাচ্ছে।

পরে সামান্য পড়ে যাওয়া, হাঁচি বা হালকা আঘাতেও হাড় ভেঙে যেতে পারে।

✅ কারা বেশি ঝুঁকিতে আছেন?

✔ বয়স ৪০–৫০ এর পর
✔ মেনোপজের পর নারীরা
✔ পরিবারে হাড়ক্ষয়ের ইতিহাস থাকলে
✔ ক্যালসিয়াম ও ভিটামিন D এর অভাবে
✔ ধূমপান বা অতিরিক্ত মদ্যপানে
✔ শারীরিক পরিশ্রম বা ব্যায়াম কম করলে
✔ দীর্ঘদিন স্টেরয়েডজাতীয় ওষুধ খেলে
✔ থাইরয়েড, কিডনি, লিভার বা বাতজনিত রোগ থাকলে

✅ হাড়ক্ষয়ের লক্ষণগুলো কী?

প্রথমদিকে কোনো সমস্যা বোঝা না গেলেও পরে বেশ কিছু লক্ষণ দেখা দিতে পারে—

🔸 কোমর, পিঠ বা ঘাড়ে দীর্ঘদিন ব্যথা
🔸 উচ্চতা ধীরে ধীরে কমে যাওয়া
🔸 মেরুদণ্ড বাঁকা বা কুঁজো হয়ে যাওয়া
🔸 সামান্য আঘাতেই হাড় ভেঙে যাওয়া
🔸 দুর্বলতা ও চলাফেরায় অসুবিধা

অনেক সময় মানুষ বুঝতেই পারে না যে হাড়ক্ষয় হয়েছে, যতক্ষণ না হাড় ভেঙে যায়। তাই ‍শুরু থেকে স্বাস্থ্যকর অভ্যাসের চর্চার মাধ্যমে প্রিভেন্ডিভ এপ্রোচে থাকা প্রয়োজন।

হাড় শক্ত রাখার জন্য কী করবেন?

✔ ক্যালসিয়ামসমৃদ্ধ খাবার খান
দুধ, দই, পনির, ছোট মাছ, ডিম, শাকসবজি, বাদাম ইত্যাদি খাবার হাড়ের জন্য খুব উপকারী।

✔ ভিটামিন D খুব জরুরি
সকালের রোদ শরীরে ভিটামিন D তৈরি করতে সাহায্য করে, যা ক্যালসিয়াম শোষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

✔ নিয়মিত ব্যায়াম করুন
হাঁটা, সিঁড়ি ভাঙা, হালকা দৌড়, যোগব্যায়াম বা ভারবাহী ব্যায়াম হাড়কে শক্তিশালী করে।

✔ ধূমপান ও অ্যালকোহল বর্জন করুন
এগুলো হাড়ের ঘনত্ব দ্রুত কমিয়ে দেয়।

✔ প্রয়োজনে পরীক্ষা করুন
Bone Density Test (DEXA Scan) এর মাধ্যমে হাড়ের অবস্থা জানা যায়। বিশেষ করে ৫০ বছরের পর নিয়মিত পরীক্ষা গুরুত্বপূর্ণ।

মনে রাখবেন:
হাড়ক্ষয় একটি “Silent Disease” হলেও এটি প্রতিরোধ করা সম্ভব। সচেতনতা, সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম ও সময়মতো চিকিৎসাই পারে আপনার হাড়কে সুস্থ রাখতে।

📌 নিজের জন্য জানুন, পরিবারের জন্য শেয়ার করুন।
কারণ সুস্থ হাড় মানেই সক্রিয় ও স্বাভাবিক জীবন।

© NITMAG

ওমেগা–৩ সাপ্লিমেন্ট কাদের দরকার? কেন দরকার? সহজভাবে জেনে নিন!-ওমেগা–৩ ফ্যাটি অ্যাসিড একটি উপকারী “গুড ফ্যাট”, যা আমাদের ...
22/04/2026

ওমেগা–৩ সাপ্লিমেন্ট কাদের দরকার? কেন দরকার? সহজভাবে জেনে নিন!
-
ওমেগা–৩ ফ্যাটি অ্যাসিড একটি উপকারী “গুড ফ্যাট”, যা আমাদের শরীরের সামগ্রিক স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি বিশেষভাবে ব্রেইন, হার্ট এবং হরমোনের সঠিক কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে।

এটি শুধু শরীরের সার্বিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে না,
বরং ফার্টিলিটি বাড়াতে এবং গর্ভাবস্থায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

DHA নামের একটি উপাদান মস্তিষ্কের বিকাশ ও কর্মক্ষমতার জন্য গুরুত্বপূর্ণ,
আর ওমেগা–৩ হার্টের স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব ফেলে।

আমরা জানলাম,
✅ কেন ওমেগা-৩ এত গুরুত্বপূর্ণ?
ওমেগা–৩ আপনার...
✔ ব্রেইন ভালো রাখে
✔ হার্ট সুস্থ রাখে
✔ হরমোন ব্যালান্স করে
✔ Fertility & Pregnancy - তে সাহায্য করে

ওমেগা ৩ ফ্যাটি এসিড মূলত দুই ধরনের-
EPA & DHA - এগুলো হলো এক্টিভ ফর্ম ওমেগা ৩ এর, যা শরীর সরাসরি শোষণ করতে পারে এবং দ্রুত ব্যবহার করতে পারে।

ALA (Plant-based) আগে DHA তে কনভার্ট হতে হয় কারণ শরীর এটিকে সরাসরি ব্যবহার করতে পারে না। তাই তুলনামূলক উইক ফর্ম ওমেগা -৩ ।

🔸 ওমেগা ৩ এর প্রাকৃতিক উৎস হলো - চর্বিযুক্ত সামুদ্রিক মাছ
স্যামন, ম্যাকেরেল, ইলিশ, সার্ডিন
এগুলো খেলে সরাসরি active omega–3 পাওয়া যায়।

ভেজ সোর্সের মধ্যে রয়েছে -
আখরোট, তিসি বীজ, চিয়া বীজ
যেহেতু এগুলোতে ALA থাকে তাই এগুলো ওমেগা-৩ এর উইক ফর্ম।

এখন আসল প্রশ্ন হলো আপনার কি সাপ্লিমেন্ট দরকার?

👉 যদি সপ্তাহে ২–৩ দিন ১০০ গ্রাম এই ধরণের সামুদ্রিক মাছ খান তাহলে এর চাহিদা পূরণ হয়ে যায়। সাপ্লিমেন্টের প্রয়োজন নেই।
👉 যদি ভেজ সোর্স থেকে ওমেগা ৩ নেন এবং সামুদ্রিক মাছ না খাওয়া হয় তাহলে তার চাহিদা অপূর্ণ থেকে যায়।

কারণ শরীর তখন পর্যাপ্ত EPA & DHA পায় না
সাপ্লিমেন্ট সেই ঘাটতি পূরণ করতে সহায়ক হবে।

বাস্তব কথা,
যেহেতু আমাদের দেশে এই ধরণের সামুদ্রিক মাছ খুব বেশি এভেইলেবল নেই, তাই ওমেগা-৩ এর চাহিদা পূরণের প্রাকৃতিক সোর্স নেই বললেই চলে।

তাই সাপ্লিমেন্ট ই এর অভাব পূরণ করতে পারে।

কমেন্টে জানা,
💬 আপনি ওমেগা-৩ এর কোন সাপ্লিমেন্ট নেন?
📌 সচেতনার জন্য পোস্টটি শেয়ার করে ছড়িয়ে দিন।
ধন্যবাদ

© NITMAG

~ হাত কাঁপে, চলাফেরা ধীর হয়কিন্তু ইচ্ছাশক্তি? কখনো থামে না। ~পার্কিনসন শুধু একটি রোগ নয়,এটি প্রতিদিনের সাহস, লড়াই আর না ...
11/04/2026

~ হাত কাঁপে, চলাফেরা ধীর হয়
কিন্তু ইচ্ছাশক্তি? কখনো থামে না। ~

পার্কিনসন শুধু একটি রোগ নয়,
এটি প্রতিদিনের সাহস, লড়াই আর না হার মানার গল্প।

স্নায়বিক এই চ্যালেঞ্জকে জানুন, বুঝুন,
কারণ আপনার সামান্য সহানুভূতিই হতে পারে কারো প্রেরণার উৎস।

👉 একটি শেয়ার হতে পারে সচেতনতার শুরু
👉 একটি কথা হতে পারে কারো শক্তি

চলুন, আমরা একসাথে বলি—
**“তুমি একা নও”** 💙



©NITMAG

আয়নায় নিজের দিকে তাকিয়ে কখনো কি মনে হয়েছে, শরীরটা যেন আপনার নিজেরই কথা শুনছে না? হুটহাট মুড সুইং, লাবণ্য চেহারায় ব্রণ, ক...
06/04/2026

আয়নায় নিজের দিকে তাকিয়ে কখনো কি মনে হয়েছে, শরীরটা যেন আপনার নিজেরই কথা শুনছে না?

হুটহাট মুড সুইং, লাবণ্য চেহারায় ব্রণ, কিংবা ক্যালোরি মেপে খেয়েও ওজন বেড়ে যাওয়া?
👇👇

বলছিলাম **PCOS (Polycystic O***y Syndrome)**- এর কথা।

এটি কেবল পিরিয়ডের অনিয়ম নয়, এটি হরমোনের এমন এক জটিল খেলা যা একজন নারীর শরীর এবং মন দুটোকেই ওলটপালট করে দিতে পারে।

দুর্ভাগ্যবশত, আমাদের সমাজে পিসিওএস নিয়ে সবাই এখনও খুব একটা সচেতন না।

অনেকেই ভাবেন এটা শুধু অলসতা বা লাইফস্টাইলের দোষ। কিন্তু সত্যিটা হলো, এটা একটা কঠিন লড়াই।

🔸 পিসিওএস-এ আক্রান্তদের যে যুদ্ধগুলো প্রতিদিন করতে হয়:

✅ হরমোনের সুনামি: হঠাৎ কান্না পাওয়া বা খিটখিটে মেজাজ, যার ওপর নিজের কোনো নিয়ন্ত্রণ থাকে না।

✅ শরীরের পরিবর্তন: অবাধ্য ব্রণ, অতিরিক্ত চুল পড়া

✅ শরীরের এমন কিছু জায়গায় অনাকাঙ্ক্ষিত লোম যা আত্মবিশ্বাস কমিয়ে দেয়।

✅ ক্লান্তি: পর্যাপ্ত ঘুমানোর পরেও মনে হয় শরীরে কোনো শক্তি নেই।

একটি ছোট্ট মনে করিয়ে দেওয়া: পিসিওএস আপনার আত্মবিশ্বাস, পরিচয় মুছে দিতে পারবে না যদি আপনি ভেতরের আপনাকে সেল্ফ মোটিভেটেড এবং ইনস্পায়ার করে রাখেন।

হরমোনাল কারণে হয়তো আপনি বিধ্বস্ত কিন্ত মনকে সাহস দিন আপনি একা নন।

**আপনার করণীয় কী?**
১. নিজেকে দোষ দেওয়া বন্ধ করুন।
২. একজন ভালো গাইনোকোলজিস্ট বা এন্ডোক্রাইনোলজিস্টের পরামর্শ নিন।
৩. জীবনযাত্রায় ছোট ছোট সুস্থ পরিবর্তন আনুন (হাঁটাহাঁটি, ব্যয়াম, পুষ্টিকর খাবার)।
৫. জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এভয়েড করা শুরু করুন।
৪. লাইফস্টাইল মডিফিকেশনে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিন

আপনি কি পিসিওএস-এর সাথে লড়াই করছেন? আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি?

কমেন্টে শেয়ার করুন অথবা এমন কাউকে মেনশন করুন যাকে আপনি জানাতে চান যে আপনি তার পাশে আছেন। 👇


#পিসিওএস #নারীরস্বাস্থ্য #সচেতনতা

📣সচেতনার জন্য পোস্টটি শেয়ার করে ছড়িয়ে দিন।

©NITMAG

একটা প্রশ্ন… শেষ কবে নিজের মনটার খোঁজ নিয়েছিলেন?**আমরা প্রতিদিন অনেক কিছু সামলাই—কাজ, পরিবার, দায়িত্ব…কিন্তু ভিতরে ভিতরে...
05/04/2026

একটা প্রশ্ন… শেষ কবে নিজের মনটার খোঁজ নিয়েছিলেন?**

আমরা প্রতিদিন অনেক কিছু সামলাই—কাজ, পরিবার, দায়িত্ব…
কিন্তু ভিতরে ভিতরে যদি ক্লান্ত হয়ে যাই, সেটা কি কেউ দেখে?
সেটা সামলানোর দ্বায়িত্ব কতজন নিয়ে থাকি?

আস্তে আস্তে চাপ, দুশ্চিন্তা, অজানা ভয় যখন বাড়ছে
তখন এসব ধীরে ধীরে আমাদের শক্তিটা কেড়ে নিচ্ছে…

🔸*বর্তমান বাস্তবতা (চমকে যাওয়ার মতো কিছু তথ্য):*

✔ বাংলাদেশে প্রায় ২৮ মিলিয়ন (১৬.৮%) মানুষ কোনো না কোনো মানসিক সমস্যায় ভুগছে

✔ ৬ মিলিয়নের বেশি মানুষ ডিপ্রেশনে আক্রান্ত

✔ প্রায় ৭ মিলিয়ন মানুষ এনজাইটি তথা উদ্বেগজনিত সমস্যায় আক্রান্ত

✔ প্রতি বছর ১০,০০০+ মানুষ মানসিক অবসাদগ্রস্থ হয়ে আত্মহ*ননের পথ বেঁচে নিচ্ছে।

✔ সবচেয়ে ভয়ংকর ব্যপার হলো- প্রায় ৯২% মানুষ প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছে না

👉 World পরিসংখ্যান বলছে বিশ্বজুড়ে ১ বিলিয়নের বেশি মানুষ মানসিক সমস্যায় ভুগছে**

এবার ভাবুন তো আমরা কতজন চুপচাপ লড়াই করছি!

**যখন মন ভালো থাকে-
🔸 ছোট ছোট জিনিসেও আনন্দ খুঁজে পাই
🔸 সম্পর্কগুলো হয়ে ওঠে আরও কাছের এবং আন্তরিক
🔸 নিজের লক্ষ্যগুলোও সহজ মনে হয়
🔸 কঠিন বিষয়ও এতটা চাপ ফেলে না

**আর মন খারাপ থাকলে**
🔸 সবকিছুই ভারী লাগে
🔸 নিজের উপর বিশ্বাস কমে যায়
🔸 আমরা নিজেকেই আবদ্ধ করে ফেলি
🔸 নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি
🔸 সহজ বিষয়ও কঠিন মনে হয়

এই বিষয়গুলো কিন্ত আমরা প্রতিনিয়ত নিজের সাথে ঘটছে দেখতে পাচ্ছি। কিন্ত তেমন কোন প্রতিকার নিতে পারছি না।

ধীরে ধীরে প্রকট আকার যখন ধারণ করছে তখন নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে। কেউ স্বাভাবিক জীবনে ফিরতে পারছে না, কেউ জীবনের মায়া ত্যাগ করে পালিয়ে বেড়াচ্ছে।

কিছু বিষয় খেয়াল রাখলেই কিন্ত এর থেকে বাঁচা যায় -
” ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ সাগর অতল “

তাই আজ একটা ছোট প্রতিশ্রুতি নিন
✔️ যত যাই হোক নিজেকে একটু সময় দেব
✔️ মন খারাপ হলে তা স্বীকার করব
✔️ প্রয়োজন হলে সাহায্য চাইব (এটা দুর্বলতা নয়, শক্তি)
✔️ কাউন্সেলিংয়ের প্রয়োজন হলে দ্বিধা করব না

📌 মনে রাখবেন-
মানসিক সমস্যা মানেই পাগল নয়, এই ধারণা দূর করুন।
আশে পাশের মানুষকেও অনুপ্রাণিত করুন।

এটা মাথায় রাখুন -
**আপনি একা নন। আপনার অনুভূতিগুলোও গুরুত্বপূর্ণ**


সবাই একইভাবে দেখে না, শেখে না, বা নিজেকে প্রকাশ করে না। আর সেটাই স্বাভাবিক। ভিন্নতা মানেই দুর্বলতা নয়, বরং সেটাই তৈরি কর...
02/04/2026

সবাই একইভাবে দেখে না, শেখে না, বা নিজেকে প্রকাশ করে না। আর সেটাই স্বাভাবিক।

ভিন্নতা মানেই দুর্বলতা নয়, বরং সেটাই তৈরি করে নতুন দৃষ্টিভঙ্গি, নতুন সম্ভাবনা।

আসুন, বোঝার চেষ্টা করি, গ্রহণ করি, এবং এমন একটি সমাজ গড়ে তুলি যেখানে প্রত্যেকে নিজের মতো করে বিকশিত হতে পারে।
-
বিশ্ব অটিজম সচেতনতা দিবস | ২ এপ্রিল ২০২৬ 💙

#

✦ ভাষা শহীদদের রক্তে লেখা আমাদের স্বাধীনতার প্রথম অধ্যায় ✦শ্রদ্ধা, ভালোবাসা আর কৃতজ্ঞতায় স্মরণ করি তাদের।
21/02/2026

✦ ভাষা শহীদদের রক্তে লেখা আমাদের স্বাধীনতার প্রথম অধ্যায় ✦
শ্রদ্ধা, ভালোবাসা আর কৃতজ্ঞতায় স্মরণ করি তাদের।

চুল পড়ছে? চুল আর আগের মতো ঘন নেই? আয়নায় তাকালেই মন খারাপ?থামুন ✋সমস্যা শুধু বাইরে নয়, ভেতর থেকে এর কেয়ার করা প্রয়োজন।Int...
19/01/2026

চুল পড়ছে? চুল আর আগের মতো ঘন নেই?
আয়নায় তাকালেই মন খারাপ?

থামুন ✋
সমস্যা শুধু বাইরে নয়, ভেতর থেকে এর কেয়ার করা প্রয়োজন।

Introducing: Activlab Pharma Hair Special PLUS
চুল, নখ ও ত্বকের জন্য একসাথে পারফেক্ট কেয়ার সলিউশন

💥 Hair Special PLUS
👉 চুলের গোড়া শক্ত করে
👉 চুল পড়া কমাতে সাহায্য করে
👉 চুলকে করে ঘন, মসৃণ ও ঝলমলে
👉 নখ ভাঙা কমায়
👉 ত্বকে আনে ন্যাচারাল গ্লো

✅ ভেতর থেকে কাজ করে বলেই ফলটা আলাদা!
✔️ Biotin – চুলে আনে শক্তি ও উজ্জ্বলতা
✔️ Zinc – চুল ও নখের স্বাস্থ্য রক্ষা করে
✔️ Vitamin A, C & E – ত্বক রাখে ইয়াং & ফ্রেশ
✔️ Cysteine + Methionine – চুলের প্রাকৃতিক কেরাটিন তৈরিতে সহায়ক

💧 ব্যবহার? খুবই সহজ!
➡️ প্রতিদিন মাত্র ২টি ট্যাবলেট
➡️ নিয়মিত নিলেই পার্থক্য বুঝতে পারবেন

💬 নিজেকে প্রশ্ন করুন:
আপনি কি আবার আগের মতো সুন্দর, ঘন ও প্রাণবন্ত চুল চান না? 💭

🌟 তাহলে আজ থেকেই শুরু করুন
Activlab Pharma Hair Special PLUS

© NITMAG
Beautiful hair is not a dream, it’s a routine.


r

Step into the New Year with positivity, balance, and confidence. Here's to a year filled with wellness and peace of mind...
01/01/2026

Step into the New Year with positivity, balance, and confidence. Here's to a year filled with wellness and peace of mind.

© NITMAG

লাল-সবুজের প্রতিটি রঙে লেখা আছে ত্যাগ, সংগ্রাম আর বিজয়ের গৌরবোজ্জল ইতিহাস।
16/12/2025

লাল-সবুজের প্রতিটি রঙে লেখা আছে ত্যাগ, সংগ্রাম আর বিজয়ের গৌরবোজ্জল ইতিহাস।

Address

183, Green Road, Baitul Laz, (4th Floor) Dhanmondi
Dhaka
1205

Telephone

+8801943505040

Website

https://business.nitmag.com/

Alerts

Be the first to know and let us send you an email when Nitmag posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nitmag:

Share