kafelaa.com

kafelaa.com Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from kafelaa.com, Shopping Service, Islamic Tower(3rd floor), Banglabazar, Dhaka.

"প্রতিটি উপহারে থাকুক জ্ঞানের আলো"।

পছন্দের বইটি ঘরে বসে নিশ্চিন্তে অর্ডার করুন
kafelaa.com -এ
যেকোনো বই সম্পর্কে জানতে কিংবা সংগ্রহ করতে ভিজিট করুন: kafelaa.com

16/01/2026

রাস্তায় তীব্র জ্যাম কিংবা লম্বা জার্নিতে শুধু ফোনেই বুদ না হয়ে, কুরআনকে আপন করে নিতে হাতে নিন 'পকেট সাইজ খন্ড কুরআন (বক্সসহ)'।

সহজে বহনযোগ্য ও স্পষ্ট হরফে ছাপা কুরআনের প্রতিটি খণ্ডে রয়েছে ৬ পারা।

অফিস, ভ্রমণ বা মানিব্যাগে রাখার মতো ছোট এই কুরআনটি আপনাকে যেকোনো স্থানে আল্লাহর বাণীর সাথে যুক্ত রাখবে। এটি প্রিয়জনকে উপহার দেওয়ার জন্যও সেরা।

ব্যস্ততার ফাঁকেও আল্লাহর কালামের নূর ছড়ান।

অর্ডার লিংক:
https://kafelaa.com/product/pocket-size-khondo-quran/

ইতিহাস: ভবিষ্যতের পথপ্রদর্শক​ইতিহাস কেবল অতীত নয়, ইতিহাস এক অনিবার্য পাঠশালা। পূর্বসূরিদের সাফল্য যেমন আমাদের পথ দেখায়, ...
15/01/2026

ইতিহাস: ভবিষ্যতের পথপ্রদর্শক

​ইতিহাস কেবল অতীত নয়, ইতিহাস এক অনিবার্য পাঠশালা। পূর্বসূরিদের সাফল্য যেমন আমাদের পথ দেখায়, তেমনি তাদের ভুলগুলো সতর্ক করে দেয়—কোন পথে চলা উচিত নয়।

​কুরআনুল কারিমের সেই চিরন্তন শিক্ষার আদলে, আদম (আ.) থেকে বর্তমান সময় পর্যন্ত মুসলিম উম্মাহর এক সুবিস্তৃত যাত্রাকে চমৎকার মুনশিয়ানায় তুলে ধরা হয়েছে এই বইটিতে। সংক্ষেপে অথচ আকর্ষণীয়ভাবে ইতিহাস জানার জন্য এটি হতে পারে আপনার সেরা সংগ্রহ।

​বইটি পড়ুন, শেকড়কে জানুন এবং ভবিষ্যতের পথে অগ্রসর হোন।

📕 দ্য গ্রেট গেইমজিওপলিটিক্স বোঝার জন্য যদি কঠিন ভাষা আর শুষ্ক বিশ্লেষণ আপনাকে ক্লান্ত করে ফেলে—তাহলে এই বইটি আপনার জন্য।...
14/01/2026

📕 দ্য গ্রেট গেইম

জিওপলিটিক্স বোঝার জন্য যদি কঠিন ভাষা আর শুষ্ক বিশ্লেষণ আপনাকে ক্লান্ত করে ফেলে—
তাহলে এই বইটি আপনার জন্য।
রাষ্ট্রচিন্তার প্রাচীন গ্রন্থ থেকে আধুনিক বিশ্বরাজনীতির হেজেমনি পর্যন্ত—
সবকিছুই গল্পের ঢঙে সহজ ভাষায় তুলে ধরা হয়েছে।
সানজু, চাণক্য, ম্যাকিয়াভেলি থেকে হান্টিংটন—
একই মলাটে বিশ্ব রাজনীতির দীর্ঘ খেলাটার স্পষ্ট ধারণা দেয়।
চীন–মার্কিন দ্বন্দ্ব, ইউরোপের উত্থান-পতন ও মুসলিম বিশ্বের বাস্তবতা—
ভাবতে শেখায় বর্তমান ও ভবিষ্যৎ বিশ্বব্যবস্থা নিয়ে।
কিছু জায়গায় বর্ণনা দীর্ঘ মনে হলেও—
জিওপলিটিক্স বুঝতে চাইলে বইটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ।

কিছু মানুষ.......
13/01/2026

কিছু মানুষ.......

একজন আদর্শ মুসলিমাহ হয়ে ওঠার কমম্পিট গাইডলাইনএকজন মুমিন নারীর আত্মপরিচয় ও ঈমানি জীবন গড়ার এক পূর্ণাঙ্গ পাথেয় হলো ‘আদর্শ ...
13/01/2026

একজন আদর্শ মুসলিমাহ হয়ে ওঠার কমম্পিট গাইডলাইন
একজন মুমিন নারীর আত্মপরিচয় ও ঈমানি জীবন গড়ার এক পূর্ণাঙ্গ পাথেয় হলো ‘আদর্শ মুসলিমাহ প্যাকেজ’। ৩টি বিশেষ বইয়ের এই প্যাকেজটি মূলত একজন নারীর চিন্তা, চরিত্র এবং আমলকে ইসলামের সুশীতল ছায়ায় সাজানোর একটি গাইডলাইন।
এই প্যাকেজের ‘আদর্শ মুসলিমাহ’ বইটি আধুনিক চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে একজন নারীকে কন্যা, স্ত্রী ও মা হিসেবে নিজের মর্যাদা ও দায়িত্ব সম্পর্কে সচেতন করে তোলে।
পাশাপাশি ‘নারীর সৌন্দর্য হিজাবে’ বইটিতে হিজাবের প্রকৃত অর্থ ও মর্যাদা এবং ‘ইসলামে নামাজের গুরুত্ব’ বইটিতে আল্লাহর সাথে গভীর সংযোগ স্থাপনের আধ্যাত্মিক পথ তুলে ধরা হয়েছে।
শুদ্ধ জীবনচর্চা এবং দুনিয়া ও আখিরাতে সফল হওয়ার জন্য এই তিনটি বই হতে পারে একজন সচেতন মুসলিমাহর সেরা সঙ্গী।
অর্ডার লিংক কমেন্টে।

আদর্শ মুসলিমাহ প্যাকেজ বইটি সেরা অফারে সংগ্রহ করুন কাফেলা ডট কম থেকে। সেরা ছাড়ের পাশাপাশি রয়েছে সারা দেশে ক্যাশ .....

14/12/2025

রাস্তায় তীব্র জ্যাম কিংবা লম্বা জার্নিতে শুধু ফোনেই বুদ না হয়ে, কুরআনকে আপন করে নিতে হাতে নিন ‘পকেট সাইজ খন্ড কুরআন (বক্সসহ)’।
​সহজে বহনযোগ্য ও স্পষ্ট হরফে ছাপা কুরআনের প্রতিটি খণ্ডে রয়েছে ৬ পারা। অফিস, ভ্রমণ বা মানিব্যাগে রাখার মতো ছোট এই কুরআনটি আপনাকে যেকোনো স্থানে আল্লাহর বাণীর সাথে যুক্ত রাখবে। এটি প্রিয়জনকে উপহার দেওয়ার জন্যও সেরা।
​ব্যস্ততার ফাঁকেও আল্লাহর কালামের নূর ছড়ান।
অর্ডার লিংক কমেন্টে।

ডিজিটাল কর্তৃত্ববাদ ও নজরদারি পুঁজি: স্বাধীন চিন্তার সংকটকালে আমাদের করণীয়​ইন্টারনেট ও ডিজিটাল প্রযুক্তিকে কেন্দ্র করে ন...
10/12/2025

ডিজিটাল কর্তৃত্ববাদ ও নজরদারি পুঁজি: স্বাধীন চিন্তার সংকটকালে আমাদের করণীয়
​ইন্টারনেট ও ডিজিটাল প্রযুক্তিকে কেন্দ্র করে নতুন ধরনের কর্তৃত্ববাদী ও নজরদারি পুঁজিবাদী তৎপরতার বিকাশ ঘটছে।

​একদিকে, সরকারগুলো এখন কেবল তথ্য ব্লক না করে, জনগণের চিন্তাকে প্রভাবিত করতে পরিকল্পিতভাবে অগুরুত্বপূর্ণ বিষয়ে ব্যস্ত রাখছে এবং সরকারি বক্তব্য নিরপেক্ষ সংবাদ হিসেবে প্রচার করছে।
অন্যদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমভিত্তিক কর্পোরেশনগুলো কোটি কোটি ব্যবহারকারীর তথ্য অবাধে সংগ্রহ করে মানুষের আচার-আচরণ প্রভাবিত করার 'নজরদারি পুঁজি'র কারবারে লিপ্ত।
​কাজেই, স্বাধীন চিন্তা ও তৎপরতার জায়গা থেকে সরকারি কর্তৃত্ববাদ এবং বহুজাতিক নজরদারি পুঁজি—উভয়ের সাথেই মোকাবিলা করা জরুরি।
​বাংলাদেশের অনলাইন অ্যাক্টিভিজম, রাজনীতি ও বিদ্যায়তনিক জগতে ডিজিটাল কর্তৃত্ববাদ ও নজরদারি পুঁজির সাম্প্রতিক এসব প্রবণতা নিয়ে বোঝাপড়ায় এই অনুবাদ সংকলনটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
​সংগ্রহ করুন: এই সময়োপযোগী ও চিন্তামূলক বইটি।

সাম্রাজ্যের পতনকালে করণীয়: নিজেকে প্রস্তুত করার সময় এখনই​প্রতিটা সময়ের একটি রং আছে, এক স্বতন্ত্র আবেদন আছে। কিন্তু আমরা ...
10/12/2025

সাম্রাজ্যের পতনকালে করণীয়: নিজেকে প্রস্তুত করার সময় এখনই
​প্রতিটা সময়ের একটি রং আছে, এক স্বতন্ত্র আবেদন আছে। কিন্তু আমরা বর্তমানে যে 'সন্ধিক্ষণে' দাঁড়িয়ে আছি, তার আবেদন খুব বেশি আলাদা। এই সময়টায় আপনি অনুভব করতে থাকবেন, বাতাসে কীসের যেন গুঞ্জরণ, কী যেন ঘটে চলেছে চারপাশে।
​এই অনুভূতিকে শক্তপোক্ত একটি মূর্তমান আকার দিতে হলে 'হেজেমনি অ্যাট দ্য ক্রসরোডস' বইটি আপনার পড়া চাই। সুস্পষ্ট সংজ্ঞায়ন, ঝরঝরে বর্ণনা আর টু-দ্য-পয়েন্ট বিশ্লেষণের মাধ্যমে বইটি আপনার কাছে স্পষ্ট করে তুলবে 'যুগ সন্ধিক্ষণের' বৈশ্বিক বাস্তবতা।
​যে-বাস্তবতার বাইরে নই আমি কিংবা আপনি, মূলত আমরা কেউই। যে-বাস্তবতাকে অস্বীকার করে আপনি ডুবে থাকতে পারবেন না আপনার সহজিয়া জীবনের ঘোরে। যে-বাস্তবতার অংশ হওয়া অনিবার্য, তাকে জানবার এত ভালো একটা সুযোগ পায়ে ঠেলে দেয় কোন বোকা?
​এই পরিবর্তনের সময়ে আপনার করণীয় কী, তা বুঝতে আজই বইটি সংগ্রহ করুন।

মুফতি আবদুস সালাম চাটগামী (রহ.)-এর বিখ্যাত ফাতাওয়া ও মাসাইল এখন ৬০% ছাড়ে​পাকিস্তানের বানুরি টাউনের গ্র্যান্ড মুফতি হিসে...
10/12/2025

মুফতি আবদুস সালাম চাটগামী (রহ.)-এর বিখ্যাত ফাতাওয়া ও মাসাইল এখন ৬০% ছাড়ে

​পাকিস্তানের বানুরি টাউনের গ্র্যান্ড মুফতি হিসেবে দীর্ঘ ৩০ বছর তিনি হাজারো মানুষের সমস্যার সমাধান দিয়েছেন। তাঁর সেই জীবনঘনিষ্ঠ ফতোয়াগুলো নিয়ে রচিত বিখ্যাত বইটি এখন বাংলায় পাওয়া যাচ্ছে।
​দৈনন্দিন জীবনের নানা জিজ্ঞাসার সঠিক এবং নির্ভরযোগ্য সমাধান পেতে এই বইটি প্রতিটি ঘরে থাকা প্রয়োজন।

​বই: ফাতাওয়া ও মাসাইল
মূল: মুফতিয়ে আযম আবদুস সালাম চাটগামী (রহ.)

​ইত্তিহাদ বার্ষিক অফার উপলক্ষে কাফেলা ডট কমে বইটি এখন পাওয়া যাচ্ছে ৬০% পর্যন্ত ছাড়ে।

🔥 স্বরবর্ণ প্রকাশন এর বাৎসরিক ক্লিয়ারেন্স অফার 🔥স্বরবর্ণ প্রকাশন এর বছর শেষে পাঠকের জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করতে তারা নিয়ে...
05/12/2025

🔥 স্বরবর্ণ প্রকাশন এর বাৎসরিক ক্লিয়ারেন্স অফার 🔥
স্বরবর্ণ প্রকাশন এর বছর শেষে পাঠকের জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করতে তারা নিয়ে এসেছে বিশাল ক্লিয়ারেন্স অফার!
ক্লিয়ারেন্স অফারসমূহ:
🔥 স্বরবর্ণ প্রকাশন -এর সকল বইয়ে পাচ্ছেন ৪০% বিশাল ছাড়!

🔖 প্রতিটি অর্ডারের সাথে রয়েছে একটি আকর্ষণীয় বুকমার্ক ফ্রি!
এই অবিশ্বাস্য সুযোগটি সীমিত সময়ের জন্য!
অফার চলবে: ৩ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত।

ইসলামের দুর্গে নীরব আক্রমনউচ্চশিক্ষার স্বপ্নে মিশনারি স্কুলে সন্তানকে দিচ্ছেন? সাবধান! যুগের পর যুগ ধরে তারা 'শিক্ষার কৌ...
05/12/2025

ইসলামের দুর্গে নীরব আক্রমন
উচ্চশিক্ষার স্বপ্নে মিশনারি স্কুলে সন্তানকে দিচ্ছেন? সাবধান! যুগের পর যুগ ধরে তারা 'শিক্ষার কৌশল' ব্যবহার করে মুসলিম পরিচয় নির্মূলের ষড়যন্ত্র করছে।
‘মিশনারি শিক্ষা: ইসলামের দুর্গে প্রবেশের কৌশল’ বইটি সেই বিপজ্জনক ষড়যন্ত্রের ঐতিহাসিক পটভূমি ও বর্তমান বাস্তব চিত্র তুলে ধরেছে। কীভাবে আপনার সন্তানের ঈমানী ভিত্তি দুর্বল হচ্ছে এবং এর কার্যকর সমাধান কী—সবকিছুর বিস্তারিত প্রমাণ ও দিকনির্দেশনা এখানে রয়েছে। আপনার পরিবারকে নীরব বিপদ থেকে বাঁচাতে বইটি জরুরি।
আর দেরি নয়! আপনার সন্তানের আকিদাকে সুরক্ষিত রাখতে আজই বইটি সংগ্রহ করুন।

🔥 মাকতাবাতুল হাসান বাৎসরিক ক্লিয়ারেন্স অফার 🔥মাকতাবাতুল হাসান, 'ভালো বই, মানুষের কল্যাণে' এই সহজ ও সুস্পষ্ট উদ্দেশ্যকে ...
05/12/2025

🔥 মাকতাবাতুল হাসান বাৎসরিক ক্লিয়ারেন্স অফার 🔥
মাকতাবাতুল হাসান, 'ভালো বই, মানুষের কল্যাণে' এই সহজ ও সুস্পষ্ট উদ্দেশ্যকে সামনে রেখে বাংলা প্রকাশনা জগতে কাজ করে চলেছে। ২০১১ সালে যাত্রা শুরু হওয়া এই প্রতিষ্ঠানটি বিশ্বের বিভিন্ন প্রকাশনা অঙ্গনের অভিজ্ঞতাকে পুঁজি করে প্রকাশ করে যাচ্ছে মানসম্মত গ্রন্থ। বছর শেষে পাঠকের জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করতে তারা নিয়ে এসেছে বিশাল ক্লিয়ারেন্স অফার!
ক্লিয়ারেন্স অফারসমূহ:
🔥 মাকতাবাতুল হাসানে-এর সকল বইয়ে পাচ্ছেন ৬০% বিশাল ছাড়!

💰 ফিক্সড প্রাইসের বইগুলোতেও থাকছে ২০% ছাড়!

🔖 প্রতিটি অর্ডারের সাথে রয়েছে একটি আকর্ষণীয় বুকমার্ক ফ্রি!
এই অবিশ্বাস্য সুযোগটি সীমিত সময়ের জন্য!
অফার চলবে: ৩ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত।

Address

Islamic Tower(3rd Floor), Banglabazar
Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when kafelaa.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share