Pelican Mart

Pelican Mart It’s been run as an e-commerce business all over Bangladesh for the time being. Basically, all of the items are imported from India,Thailand and so on. It

07/07/2025
মাটির চুলায় রান্না
22/06/2025

মাটির চুলায় রান্না

একজন আমাকে একবার একটা কথা বলেছিল, "Nobody loves a troubled soul"। এবং প্রচন্ড নিষ্ঠুর শোনালেও ব্যাপারটা সম্ভবত সত্যি। আপ...
16/06/2025

একজন আমাকে একবার একটা কথা বলেছিল, "Nobody loves a troubled soul"। এবং প্রচন্ড নিষ্ঠুর শোনালেও ব্যাপারটা সম্ভবত সত্যি।

আপনি যখন সুসময়ে থাকবেন, সবাই আপনার আশেপাশে থাকতে চাইবে। আপনি যখন পজিটিভ একটা মানুষ হবেন, মানুষের ভালোবাসা পাবেন। যখন আপনি একটা ট্রমাটাইজড, মেসড আপ মানুষ না হয়ে হীলড হবেন, আপনাকে ভালোবাসতে চাইবে অনেকেই।

অথচ আমরা ভেবে বসে থাকি, কেউ একজন আসবে রক্ষাকর্তা হয়ে। যে সব বুঝবে, সব মেনে নেবে, সব ঠিক করে দেবে। সে হতে পারে বন্ধু, প্রেমিক বা যেকোনো সম্পর্কের। কিন্তু এরম হয় না, নিজের দুঃখের ঝুলিটা আরেকজন কাঁধ পেতে নিতে পারে না, তার ঠ্যাকা নেই।
আমাদের গালের নরম দুঃখগুলো নিয়ে সান্ত্বনা দেয়ার মানুষ থাকে কিন্তু দুহাত দিয়ে মুছে দিতে চাইবার কেউ থাকে না, এটাই বোধহয় সত্য।

লিখাটা দারুণ লেগেছে। ❤️জীবনের পথে চলতে হলে…চারপাশে অনেক মানুষের সঙ্গে দেখা হবে, অনেক রকম কথা কানে আসবে, কখনো কখনো আপনাকে...
27/05/2025

লিখাটা দারুণ লেগেছে। ❤️
জীবনের পথে চলতে হলে…
চারপাশে অনেক মানুষের সঙ্গে দেখা হবে, অনেক রকম কথা কানে আসবে, কখনো কখনো আপনাকে ভিড় ঠেলে এগোতেও হবে। এমন সময় আপনি যা করবেন তা হলো—ইগনোর। কারণ জীবনে কিছু মানুষ থাকবে, যাদের একমাত্র উদ্দেশ্য হলো আবর্জনা ছড়ানো, অন্যের জীবনে বিষ ঢালা।
লাইফ আপনার—চয়েস ও ডিসিশনও আপনার।
নেগেটিভিটি যেখানেই দেখবেন, সেখান থেকে নিজেকে সরিয়ে নেবেন। এটা দুর্বলতা নয়, বরং নিজের মানসিক শান্তির প্রতি দায়িত্বশীল থাকা।
খারাপ লাগলেও এটা সত্যি—আপনি যাদের বন্ধু ভাবেন, তাদের অনেকেই আপনার পতন দেখতে চায়। সহানুভূতির মুখোশ পরে তারা সুযোগ খুঁজে বেড়ায় আপনাকে আঘাত করার।
তাদের সেই সুযোগটা দেবেন না। অপ্রয়োজনীয় তর্কে যাবেন না, কারো কিছু বোঝাতে যাবেন না। কেউ যদি আপনাকে মূর্খ বলে, হেসে বেরিয়ে আসুন। এতে আপনি সময়, এনার্জি আর মানসিক শান্তি—সবই বাঁচাবেন।
আপনার রেসপন্সই আপনার শক্তি।
যারা জীবনটা সত্যি বোঝে, তারা জানে কাকে রেসপন্স দিতে হয় আর কাকে এড়িয়ে যেতে হয়।
সমালোচনার মধ্যে না ডুবে গিয়ে ভালো কিছু করুন—
একটা ভালো বই পড়ুন
প্রিয়জনের সাথে সময় কাটান
ঘর সাজান
রংতুলি দিয়ে ক্যানভাসে মনের কথা ফুটিয়ে তুলুন
সিনেমা দেখুন, গান শুনুন
ছবি তুলুন, ব্যায়াম করুন, গাছ লাগান
কিংবা একটুখানি চুপ করে সৃষ্টিকর্তার সঙ্গে সংযোগ গড়ুন
নিজেকে বাঁচান অপ্রয়োজনীয় মানুষের আগ্রাসন থেকে।
আপনার জন্য আসল মানুষগুলোকে চিনে নিন—পরিবার, কাছের কিছু বন্ধুবান্ধব, যাদের সামনে আপনি আয়নার মতো স্বচ্ছ হতে পারেন। তাদের সঙ্গেই আপনার মনের কথাগুলো ভাগ করুন, কারণ তারা আপনার ভালোটা চায়। বাকি দুনিয়াকে জঞ্জাল ভাবুন, এবং দরকার হলে ঝেড়ে ফেলুন।
সবশেষে, মনে রাখবেন—
জীবন অনেক সুন্দর। পৃথিবীও অনেক সুন্দর। পথে চলতে গিয়ে আগাছা আর কাঁটাঝোপ থাকবেই, কিন্তু আপনাকেই বেছে নিতে হবে কোনটা পাশ কাটিয়ে এগিয়ে যাবেন।
সব কথার উত্তর দিতে নেই, সবকিছুর প্রতিক্রিয়াও দিতে নেই।
নিজেকে প্রমাণ করার দরকার নেই, শুধু নিজের পথে স্থিরভাবে এগিয়ে যান।
#গুরুত্বপূর্ণ #শিক্ষনীয়
সংগৃহীত

আইসক্রিমের সাথে অন‍্যরকম প্রেম
22/05/2025

আইসক্রিমের সাথে অন‍্যরকম প্রেম

21/05/2025

আজ চা প্রেমীদের দিন! বিশ্ব চা দিবস। যাদের চা ছাড়া এক মুহুর্ত চলে না ওরা কারা?

যারা সহজেই রেগে যান, তাদের অসুখের ঝুঁকি বেশি।রাগ, ক্ষোভ, উত্তেজনা, আবেগ—এসবের সাথে দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থার একটা লিং...
20/05/2025

যারা সহজেই রেগে যান, তাদের অসুখের ঝুঁকি বেশি।

রাগ, ক্ষোভ, উত্তেজনা, আবেগ—এসবের সাথে দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থার একটা লিংক আছে। এটি আগে থেকেই জানা। কিন্তু সম্প্রতি কয়েকটা গবেষণায় নতুন করে জানা যায়—অন্তত ১ মিনিটের রাগের জন্য ৫ ঘন্টা পর্যন্ত রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল থাকতে পারে।

কর্টিসল, অ্যাড্রেনালিন—এগুলোকে বলে স্ট্রেস হরমোন। রাগ, উত্তেজনায় এগুলো অনেক বেশি নিসৃত হয়। এরা অন্য হরমোনের কাজে বাধা দেয়। হরমোনের ভারসাম্য নষ্ট করে। ফলে দেহের ইমিউন কোষগুলো ভালোভাবে কাজ করতে পারে না। ১ মিনিট রাগে যতটুকু স্ট্রেস হরমোন রক্তে মেশে, তার প্রভাব ৫ ঘণ্টা পর্যন্ত থাকতে পারে।

বলা বাহুল্য, যারা ঘন ঘন রেগে যান বা যাদের 'অ্যাংগার ইস্যু' আছে, তাদের বিভিন্ন রোগ-জীবাণুতে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি থাকে। তথ্য: বিজ্ঞানপ্রিয়।

তথ্য: U.S. National Library of Medicine (NLM)

Address

Dhaka
1205

Opening Hours

Monday 10:00 - 23:00
Tuesday 10:00 - 23:00
Wednesday 10:00 - 23:00
Thursday 10:00 - 23:00
Friday 10:00 - 23:00
Saturday 10:00 - 23:00
Sunday 10:00 - 23:00

Telephone

01835040838

Alerts

Be the first to know and let us send you an email when Pelican Mart posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pelican Mart:

Share